< ইয়োবের বিবরণ 39 >

1 পাহাড়ের বুনো ছাগল কখন তাদের বাচ্চার জন্ম দেবে তুমি কি জান? হরিণ কখন তার বাচ্চার জন্ম দেবে সেই দিন নির্ণয় করতে পার?
“Ka san lokacin da awakin kan dutse suke haihuwa? Ko ka taɓa lura da yadda batsiya take haihuwa?
2 তুমি কি তাদের গর্ভ মাস গুনতে পার? তুমি কি সেই দিন জান কখন তারা তাদের বাচ্চার জন্ম দেয়?
Kana ƙirga watanni nawa suke yi kafin su haihu? Ka san lokacin da suke haihuwa?
3 তারা গুড়ি মারে এবং তাদের বাচ্চার জন্ম দেয় এবং তারপর তাদের প্রসব যন্ত্রণা শেষ হয়।
Suna kwanciya su haifi’ya’yansu; naƙudarsu ta ƙare bayan sun haihu.
4 তাদের বাচ্চারা বলবান হয় এবং খোলা মাঠে বড় হয়; তারা বেরিয়ে যায় এবং আর ফিরে আসে না।
’Ya’yansu suna girma kuma suna girma cikin ƙarfi a jeji; sukan tafi ba su dawowa.
5 কে বুনো গাধাকে স্বাধীনভাবে যেতে দিয়েছে? কে দ্রুতগামী গাধার বাঁধন খুলে দিয়েছে,
“Wane ne yake sakin jakin dawa yă bar shi? Wane ne yake kunce igiyoyinsu?
6 আমি মরুভূমিকে তার ঘর বানিয়েছি, লবনভূমিকে তার ঘর বানিয়েছি?
Na sa jeji yă zama gidansa ƙasar gishiri kuma ta zama wurin zamansa.
7 সে শহরের আন্দোলনে অবজ্ঞায় হাঁসে; সে চালকের আওয়াজ শোনে না।
Yana dariyar hargitsin da yake faruwa a cikin gari; ba ya jin tsawar mai tuƙa shi.
8 তার চারণভূমির মত সে পাহাড়ের ওপরে ঘুরে বেড়ায়; সেখানে সে সবুজ চারাগাছ খোঁজে খাওয়ার জন্য।
Yana kiwo a kan tuddai don abincinsa yana neman kowane ɗanyen abu mai ruwan ciyawa.
9 বুনো ষাঁড় কি তোমার সেবা করে খুশি হবে? সে কি তোমার যাবপাত্রের কাছে থাকতে রাজি হবে?
“Ko ɓauna zai yarda yă zauna a wurin sa wa dabbobi abinci? Zai tsaya a ɗakin dabbobinka da dare?
10 ১০ একটা দড়ি দিয়ে, তুমি কি সেই ষাঁড়কে বশ করে হাল দেওয়াতে পারবে? সে কি তোমার জন্য উপত্যকায় মই দেবে?
Ko za ka iya daure shi da igiya a kwarin kunya? Zai yi maka buɗar gonarka?
11 ১১ তুমি কি তাকে বিশ্বাস করবে কারণ তার শক্তি অনেক? তুমি কি তোমার কাজ তার ওপর ছেড়ে দেবে করার জন্য?
Ko za ka dogara da shi don yawan ƙarfinsa? Za ka bar masa nauyin aikinka?
12 ১২ তুমি কি তার ওপর নির্ভর করবে তোমার শস্য ঘরে আনার জন্য, তোমার খামারে শস্য জড়ো করার জন্য?
Ko za ka amince da shi yă kawo maka hatsinka gida yă tattara shi a masussuka?
13 ১৩ উঠপাখির ডানা গর্বের সঙ্গে ঝাপটায়, কিন্তু তার ডানা এবং পালক কি ভালবাসার?
“Fikafikan jimina suna bugawa cike da farin ciki amma ba za su gwada kansu da fikafikan da na shamuwa ba.
14 ১৪ সে তার ডিম মাটিতে পাড়ে এবং সে সেগুলোকে ধূলোয় গরম হতে দেয়;
Tana sa ƙwai nata a ƙasa kuma ta bar su su yi ɗumi a cikin ƙasa,
15 ১৫ সে ভুলে যায় যে পায়ের তলায় সেগুলো চূর্ণ হতে পারে অথবা সে ভুলে যায় যে বন্য পশু সেগুলোকে মাড়াতে পারে।
ba tă damu ko za a taka su a fasa su, ko waɗansu manyan dabbobi za su tattake su.
16 ১৬ সে তার বাচ্চাদের সঙ্গে কঠোর ব্যবহার করে যেন সেই বাচ্চাগুলো তার নয়; সে ভয় পায় না যে তার সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে,
Tana tsananta wa’ya’yanta kamar ba nata ba ba tă damu da wahalar da ta sha ba.
17 ১৭ কারণ ঈশ্বর তাকে জ্ঞান থেকে বঞ্চিত করেছেন এবং তাকে কোন বুদ্ধি দেন নি।
Gama Allah bai ba ta hikima ba ko kuma iya fahimta.
18 ১৮ যখন সে খুব দ্রুতগতিতে দৌড়ায়, সে ঘোড়া এবং তার চালকের প্রতি অবজ্ঞায় হাসে।
Duk da haka sa’ad da ta buɗe fikafikanta ta shara da gudu tana yi wa doki da mai hawansa dariya.
19 ১৯ তুমি কি ঘোড়াকে তার শক্তি দিয়েছ? তুমি কি তার ঘাড়ে কেশর দিয়েছ?
“Ko kai ne kake ba doki ƙarfinsa kai kake rufe wuyansa da geza mai yawa?
20 ২০ কখনও কি তুমি তাকে পঙ্গপালের মত লাফান করিয়েছ? তার চিঁহিহি শব্দ ভয়ঙ্কর।
Ko kai kake sa shi yă yi tsalle kamar fāra, ba ya jin tsoro sai dai a ji tsoronsa.
21 ২১ সে পরাক্রমে পা ফেলে এবং তার শক্তিতে আনন্দ করে; সে অস্ত্রের সঙ্গে দেখা করতে যায়।
Yana takawa da ƙarfi yana jin daɗin ƙarfinsa yana shiga filin yaƙi gabagadi.
22 ২২ সে ভয়কে উপহাস করে এবং সে আতঙ্কিত হয় না; সে খড়গ থেকে মুখ ফেরায় না।
Yana yi wa tsoro dariya ba ya jin tsoron kome; ba ya guje wa takobi.
23 ২৩ তীরের ঝুমঝুমি তার বিরুদ্ধে শব্দ করে, তা সঙ্গে ধারালো বর্শা এবং বল্লম শব্দ করে।
Kwari a baka yana lilo a gabansa kibiya da māshi suna wuce kansa.
24 ২৪ সে উগ্রতায় এবং রাগে ভূমি খেয়ে ফেলে; শিঙ্গার আওয়াজ শুনলে, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না।
Yana kartar ƙasa da ƙarfi; ba ya iya tsayawa tsab sa’ad da ya ji busar ƙaho.
25 ২৫ যখনই শিঙ্গা আওয়াজ করে, সে বলে, ওহো! সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায় সেনাপতিদের গর্জ্জন এবং চিত্কার শুনে।
Da jin ƙarar ƙaho sai ya ce, ‘Yauwa!’ Ya ji ƙanshin yaƙi daga nesa, da ihun shugabannin yaƙi.
26 ২৬ তোমার জ্ঞানের দ্বারাই কি বাজপাখি উড়ে, দক্ষিণে দিকে সে তার ডানা মেলে?
“Ko ta wurin hikimarka ce shirwa take firiya take kuma baza fikafikanta zuwa kudu?
27 ২৭ তোমার আদেশেই কি ঈগল উপরে ওঠে এবং উঁচু জায়গায় তার বাসা বানায়?
Ko da umarninka ne shaho yake firiya ya kuma yi sheƙarsa a can sama?
28 ২৮ সে দূরারোহ পাহাড়ের গায়ে থাকে এবং এক সুরক্ষিত আশ্রয়ে, পাহাড়ের চূড়ায় তার ঘর বানায়।
Yana zama a kan dutse yă zauna a wurin da dare; cikin duwatsu ne wurin zamansa.
29 ২৯ সেখান থেকে সে তার শিকার খোঁজে; তার চোখ অনেক দূর থেকে তাদের দেখতে পায়।
Daga can yake neman abincinsa; idanunsa suna gani daga nesa.
30 ৩০ তার বাচ্চারাও রক্ত পান করে; যেখানে মরা মানুষ, সেখানে সেও থাকে।”
’Ya’yansa suna shan jini, inda akwai waɗanda aka kashe nan za a same shi.”

< ইয়োবের বিবরণ 39 >