< ইয়োবের বিবরণ 36 >

1 ইলীহূ কথা বলতে থাকলেন এবং বললেন,
Elihu ya ci gaba,
2 “আমাকে একটু বেশি দিন কথা বলার অনুমতি দিন এবং আমি আপনাকে কিছু দেখাব কারণ ঈশ্বরের পক্ষে আমার আরও কিছু বলার আছে।
“Ka ɗan ƙara haƙuri da ni kaɗan, zan kuma nuna maka cewa akwai sauran abubuwan da zan faɗa a madadin Allah.
3 আমি আমার জ্ঞান দূর থেকে সংগ্রহ করব; আমি আমার সৃষ্টিকর্ত্তার যে ধার্ম্মিকতা তা স্বীকার করব।
Daga nesa na sami sanina; zan nuna cewa Mahaliccina shi mai gaskiya ne.
4 কারণ সত্যি, আমার কথা মিথ্যা নয়; একজন যে জ্ঞানে সিদ্ধ আপনার সঙ্গে আছেন।
Abin da zan gaya maka ba ƙarya ba ne; mai cikakken sani yana tare da kai.
5 দেখুন, ঈশ্বর পরাক্রমী এবং কাউকে তুচ্ছ করেন না; তিনি বুদ্ধি শক্তিতে পরাক্রমী।
“Allah mai iko ne, amma ba ya rena mutane; shi mai girma ne cikin manufarsa.
6 তিনি পাপীদের জীবন রক্ষা করেন না, কিন্তু পরিবর্তে যারা কষ্ট পাছে তাদের জন্য ন্যায়বিচার করেন।
Ba ya barin mugaye da rai sai dai yana ba waɗanda ake tsanantawa hakkinsu.
7 তিনি ধার্ম্মিকদের থেকে তাঁর চোখ সরান না, কিন্তু পরিবর্তে ধার্ম্মিককে রাজার মত চিরকালের জন্য সিংহাসনে বসান এবং তাদের উন্নতি হয়।
Ba ya fasa duban masu adalci; yana sa su tare da sarakuna yana ɗaukaka su har abada.
8 যাইহোক, যদি তারা শিকলে বদ্ধ হয়, যদি তারা কষ্টের দড়িতে ধরা পরে,
Amma in mutane suna daure da sarƙoƙi, ƙunci kuma ya daure su,
9 তবে তিনি তাদের কাছে প্রকাশ করবেন তারা কি করছে তাদের পাপ এবং তারা কীভাবে অহঙ্কারের সাথে আচরণ করেছে।
yana gaya musu abin da suka yi, cewa sun yi zunubi da girman kai.
10 ১০ তিনি আবার তাদের কান খুলে দেন তাঁর নির্দেশের জন্য এবং তিনি তাদের পাপ থেকে ফিরতে আদেশ দেন।
Yana sa su saurari gyara yă kuma umarce su su tuba daga muguntarsu.
11 ১১ যদি তারা তাঁর কথা শোনেন এবং তাঁর উপাসনা করেন, তবে তারা তাদের দিন গুলো সুখে কাটাবে, তাদের বছরগুলো তৃপ্তিতে কাটবে।
In sun yi biyayya suka bauta masa, za su yi rayuwa dukan kwanakinsu cikin wadata shekarunsu kuma cikin kwanciyar zuciya.
12 ১২ যাইহোক, যদি তারা না শোনে, তারা তলোয়ারের দ্বারা ধ্বংস হবে; তারা মরবে কারণ তাদের জ্ঞান নেই।
Amma in ba su saurara ba, za su hallaka da takobi kuma za su mutu ba ilimi.
13 ১৩ যারা হৃদয়ে অধার্মিক অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করে না, তারা ক্রোধ সঞ্চয় করছে; এমনকি যখন ঈশ্বর তাদের বাঁধেন তখনও তারা সাহায্যের জন্য চিত্কার করে না।
“Waɗanda ba su da Allah a zuciyarsu su ne suke riƙe fushi; ko sa’ad da ya ba su horo, ba su neman taimakonsa.
14 ১৪ তারা যুবক অবস্থায় মারা যায়; তাদের জীবন অপমানে শেষ হয়।
Suna mutuwa tun suna matasa, cikin ƙazamar rayuwar karuwanci.
15 ১৫ ঈশ্বর দুঃখীদের তাদের দুঃখ দ্বারাই উদ্ধার করেন; তিনি তাদের উপদ্রবে তাদের কান খোলেন।
Amma yana kuɓutar da masu wahala; yana magana da su cikin wahalarsu.
16 ১৬ সত্যি, তিনি আপনাকে যন্ত্রণা থেকে এক উন্মুক্ত জায়গায় বের করে আনতে চান যেখানে কোন কষ্ট থাকবে না এবং যেখানে আপনার মেজ চর্বিযুক্ত খাবারে পূর্ণ থাকবে।
“Yana so yă rinjaye ka daga haƙoran ƙunci, zuwa wuri mai sauƙi inda ba matsi zuwa teburinka cike da abincin da kake so.
17 ১৭ কিন্তু আপনি পাপীদের বিচারে পূর্ণ; বিচার এবং ন্যায় আপনাকে ধরেছে।
Amma yanzu an cika ka da hukuncin da ya kamata a yi wa mugaye; shari’a da kuma gaskiya sun kama ka.
18 ১৮ ধনসম্পদ যেন আপনাকে আকৃষ্ট না করে ঠকানোর জন্য; যেন ঘুষ আপনাকে ন্যায়বিচার থেকে সরিয়ে না নিয়ে যায়।
Ka yi hankali kada wani yă ruɗe ka da arziki; kada ka bar toshiya ta sa ka juya.
19 ১৯ আপনার সম্পদ কি আপনাকে লাভবান করতে পারে, যাতে আপনি দুঃখে না থাকেন, অথবা আপনার সমস্ত শক্তি কি আপনাকে সাহায্য করতে পারে?
Dukiyarka ko dukan yawan ƙoƙarinka sun isa su riƙe ka su hana ka shan ƙunci?
20 ২০ রাতের আকাঙ্খা করবেন না, অন্যের বিরুদ্ধে পাপ করার জন্য, যখন মানুষেরা নিজেদের জায়গায় মারা যায়।
Kada ka yi marmari dare yă yi, don a fitar da mutane daga gidajensu.
21 ২১ সাবধান পাপের দিকে ফিরবেন না, কারণ আপনি কষ্টে পরীক্ষিত হয়েছেন যাতে আপনি পাপ থেকে দূরে থাকেন।
Ka kula kada ka juya ga mugunta, abin da ka fi so fiye da wahala.
22 ২২ দেখুন, ঈশ্বর তাঁর শক্তিতে মোহিমান্বিত; তাঁর মত শিক্ষক কে?
“An ɗaukaka Allah cikin ikonsa. Wane ne malami kamar sa?
23 ২৩ কে কবে তাঁর পথের বিষয়ে তাঁকে নির্দেশ দিয়েছে? কে কবে তাঁকে বলেছে, তুমি মন্দ করেছ?
Wane ne ya nuna masa hanyar da zai bi, ko kuma wane ne ya ce masa, ‘Ba ka yi daidai ba?’
24 ২৪ তাঁর কাজের গৌরব করতে ভুলবেন না, যে বিষয়ে লোকেরা গান গেয়েছে।
Ka tuna ka ɗaukaka aikinsa, waɗanda mutane suka yaba a cikin waƙa.
25 ২৫ সমস্ত লোকেরা সেই সকল কাজ দেখেছে, কিন্তু তারা সেই সকল কাজ দূর থেকে দেখেছে।
Dukan’yan adam sun gani; mutane sun hanga daga nesa.
26 ২৬ দেখুন, ঈশ্বর মহান, কিন্তু আমরা তাঁকে ভাল করে বুঝতে পারি না; তাঁর বছর সংখ্যা অগণনীয়।
Allah mai girma ne, ya wuce ganewarmu! Yawan shekarunsa ba su bincikuwa.
27 ২৭ কারণ তিনি জল বিন্দু আকর্ষণ করেন যা তাঁর বাস্প থেকে বৃষ্টির মত চুয়ে পড়ে,
“Yana sa ruwa yă zama tururi yă zubo daga sama.
28 ২৮ যা মেঘেরা ঢেলে দেয় এবং প্রচুররূপে মানুষের ওপরে পড়ে।
Gizagizai suna zubo da raɓarsu kuma ruwan sama yana zubowa’yan adam a wadace.
29 ২৯ সত্যি, কেউ কি মেঘেদের ব্যপক বিস্তার বুঝতে পারে এবং কেউ কি মেঘের গর্জন বুঝতে পারে?
Wane ne zai iya gane yadda ya shimfiɗa gizagizai yadda yake tsawa daga wurin zamansa?
30 ৩০ দেখুন, তিনি তাঁর বিদ্যুতের ঝলক তাঁর চারিদিকে ছড়িয়েছেন; তিনি সমুদ্রকে অন্ধকারে ঢেকেছেন।
Dubi yadda ya baza walƙiyarsa kewaye da shi, tana haskaka zurfin teku.
31 ৩১ এই ভাবে তিনি লোকেদের শাসন করেন এবং প্রচুররূপে খাবার দেন।
Haka yake mulkin al’ummai yana kuma tanada abinci a wadace.
32 ৩২ তিনি তাঁর হাত বজ্রে পূর্ণ করেন এবং তাদের আদেশ দেন লক্ষে আঘাত করতে।
Yana cika hannuwansa da walƙiya kuma yana ba ta umarni tă fāɗi a inda ya yi nufi.
33 ৩৩ তাদের আওয়াজ লোকেদেরকে বলে দেয় ঝড় আসার কথা; গবাদি পশুও তার আসার বিষয়ে জানে।”
Tsawarsa tana nuna cewa babbar iska da ruwa suna zuwa; ko shanu sun san da zuwansa.

< ইয়োবের বিবরণ 36 >