< ইয়োবের বিবরণ 38 >

1 তারপর সদাপ্রভু ইয়োবকে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে থেকে ডাকলেন এবং বললেন,
Sa’an nan Ubangiji ya amsa wa Ayuba. Ya ce,
2 “এ কে যে জ্ঞানহীন কথা দ্বারা আমার পরিকল্পনায় অন্ধকার নিয়ে আসে?
“Wane ne wannan da yake ɓata mini shawarata da surutan wofi?
3 তুমি এখন পরুষের মত তোমার কোমর বাঁধ, কারণ আমি তোমায় প্রশ্ন করব এবং তুমি অবশ্যই আমায় উত্তর দেবে।
Ka sha ɗamara kamar namiji; zan yi maka tambaya, za ka kuwa amsa mini.
4 যখন আমি পৃথিবীর ভিত স্থাপন করছিলাম তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার অনেক বুদ্ধি থাকে, তবে আমায় বল।
“Kana ina lokacin da na aza harsashen duniya? Gaya mini, in ka sani.
5 কে এর মাত্রা নির্ণয় করে? যদি তুমি জান, আমায় বল। কে এটার ওপর মানদন্ডের দাগ টানে?
Wane ne ya zāna girmanta? Ba shakka ka sani! Wane ne ya ja layin aunawa a kanta?
6 কিসের ওপর এটার ভিত স্থাপন করা হয়েছে? কে এটার কোনের পাথর স্থাপন করেছে?
A kan me aka kafa tushenta, ko kuma wa ya sa dutsen kan kusurwarta,
7 কখন ভোরের তারারা একসঙ্গে গান গেয়েছিল এবং ঈশ্বরের সন্তানেরা আনন্দে চিত্কার করেছিল?
yayinda taurarin safe suke waƙa tare dukan mala’iku kuma suka yi sowa don farin ciki.
8 কে কপাট দিয়ে সমুদ্রকে আটকাল যখন তা বেরিয়ে এসেছিল, যেন তা গর্ভ থেকে বেরিয়ে এসেছিল
“Wane ne ya rufe teku a bayan ƙofofi, lokacin da ya burtsatso daga cikin ciki.
9 যখন আমি মেঘকে তার বস্ত্র করলাম এবং ঘন অন্ধকার দিয়ে তার পট্টি করলাম?
Lokacin da na yi wa gizagizai riga na kuma naɗe su a cikin duhu sosai,
10 ১০ যখন আমি এটার সীমা নিরূপন করলাম এবং যখন আমি এটার খিল এবং দরজা স্থাপন করলাম,
sa’ad da na yi masa iyaka na sa masa ƙofofi da wurin kullewa.
11 ১১ এবং যখন আমি এটাকে বললাম, তুমি এই পর্যন্ত আসতে পার, কিন্তু তার বেশি নয়; এখানে তোমার গর্বের ঢেউ থামবে।
Sa’ad da na ce ga iyakar inda za ka kai, ga inda raƙuman ruwanka za su tsaya?
12 ১২ তোমার জন্মের দিন থেকে, তুমি কি কখনও, ভোর শুরু হওয়ার আদেশ দিয়েছ এবং ভোরকে কি তার জায়গা জানিয়েছ।
“Ko ka taɓa ba safiya umarni ko kuma ka sa asuba ta fito,
13 ১৩ যাতে এটা পৃথিবীর প্রান্তগুলো ধরতে পারে, যাতে পাপীরা এর থেকে ঝরে পরে?
don ta kama gefen duniya ta kakkaɓe mugaye daga cikinta?
14 ১৪ কাদামাটি যেমন সিলমোহরের দ্বারা পরিবর্তিত হয় তেমন পৃথিবীর আকার পরিবর্তিত হয়েছে; ভাঁজ করা কাপড়ের মত এটার ওপর সমস্ত জিনিস পরিষ্কার ভাবে প্রকাশ পায়।
Ƙasa ta sāke siffa kamar laka da aka yi wa hatimi; ta fito a fili kamar riga.
15 ১৫ পাপীদের থেকে তাদের আলো নিয়ে নেওয়া হয়েছে; তাদের উঁচু হাত ভাঙ্গা হয়েছে।
An hana mugaye haskensu, hannun da suka ɗaga an karya shi.
16 ১৬ তুমি কি সমুদ্রের জলের উত্স স্থলে গেছো? তুমি কি সমুদ্রের গভীর তলে হেঁটেছ?
“Ko ka taɓa tafiya zuwa maɓulɓulan teku, ko kuma ka taɓa zuwa cikin zurfin lungun teku?
17 ১৭ মৃত্যুর দরজা কি তোমার কাছে প্রকাশ পেয়েছে? তুমি কি মৃত্যুচ্ছায়ার দরজা দেখেছ?
Ko an taɓa nuna maka ƙofar mutuwa? Ko ka taɓa ganin ƙofar inuwar duhun mutuwa?
18 ১৮ তুমি কি পৃথিবীর বিস্তার বুঝেছ? তুমি যদি এ সমস্ত জান, তবে আমায় বল।
Ko ka gane fāɗin duniya? Gaya mini, in ka san wannan duka.
19 ১৯ আলোর বিশ্রাম স্থানে যাওয়ার পথ কোথায় যেমন অন্ধকারের জন্য, তার বাসস্থান বা কোথায়?
“Ina ne hanyar zuwa gidan haske? Kuma a ina duhu yake zama?
20 ২০ তুমি কি আলো এবং অন্ধকারকে তাদের কাজের জায়গায় পরিচালনা করতে পার? তুমি কি তাদের জন্য তাদের ঘরের রাস্তা পেতে পার?
Ko za ka iya kai su wurarensu? Ka san hanyar zuwa wurin da suke zama?
21 ২১ নিঃসন্দেহে তুমি জান, কারণ তুমি তখন জন্মেছিলে; তোমার আয়ুর সংখ্যা অনেক!
Ba shakka ka sani, gama an riga an haife ka a lokacin! Ka yi shekaru da yawa kana rayuwa.
22 ২২ তুমি কি কখনও বরফের জন্য ভান্ডারগৃহে ঢুকেছ অথবা তুমি কি কখনও শিলার জন্য ভান্ডারগৃহ দেখেছ,
“Ka taɓa shiga rumbunan dusar ƙanƙara ko ka taɓa ganin rumbunan ƙanƙara
23 ২৩ এই জিনিস গুলো যা আমি কষ্টের দিনের র জন্য রেখেছি, সংগ্রাম এবং যুদ্ধের দিনের র জন্য রেখেছি?
waɗanda nake ajiya domin lokacin wahala, domin kwanakin yaƙi da faɗa?
24 ২৪ কোন পথে কোথায় আলো ভাগ হয় অথবা কোথা থেকে পূর্বীয় বাতাস পৃথিবীর ওপর ছড়িয়ে পড়ে?
Ina ne hanyar zuwa wurin da ake samun walƙiya, ko kuma inda daga nan ne ake watsa iskar gabas zuwa ko’ina cikin duniya?
25 ২৫ অতিবৃষ্টির জন্য কে খাল কেটেছে, অথবা কে বজ্র-বিদ্যুতের জন্য পথ তৈরী করেছে,
Wane ne ya yanka hanyar wucewar ruwa, da kuma hanyar walƙiyar tsawa
26 ২৬ যেখানে কোন লোক থাকে না সেখানে বৃষ্টির জন্য এবং প্রান্তরে বৃষ্টির জন্য, যেখানে কেউ থাকে না,
don ba da ruwa a ƙasar da ba kowa a wurin jeji inda ba mai zama ciki
27 ২৭ মরুভূমি এবং নির্জন এলাকার প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে এবং নরম ঘাস অংকুরিত হওয়ার জন্য?
don a ƙosar da wurin da ya bushe a sa ciyawa ta tsiro a can?
28 ২৮ বৃষ্টির পিতা কি কেউ আছে? শিশিরবিন্দুর জন্মদাতাই বা কে?
Ruwan sama yana da mahaifi? Wa ya zama mahaifin raɓa?
29 ২৯ কার গর্ভ থেকে বরফ এসেছে? আকাশের সাদা তুষারের জন্মদাতাই বা কে?
Daga cikin wane ne aka haifi ƙanƙara? Wane ne ya haifi jaura daga sammai
30 ৩০ জল নিজেদেরকে লুকায় এবং পাথরের মতন হয়; গভীর জলতল কঠিন হয়।
lokacin da ruwa ya zama da ƙarfi kamar dutse, lokacin da saman ruwa ya daskare?
31 ৩১ তুমি কি কৃত্তিকা নক্ষত্রের হার গাঁথতে পার, অথবা কালপুরুষের বাঁধন খুলতে পার?
“Za ka iya daure kyakkyawar kaza da’ya’yanta? Ko za ka iya kunce igiyoyin mafarauci da kare da zomo?
32 ৩২ তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের সঠিক দিনের প্রকাশ পেতে চালনা দিতে পার? তুমি কি ভাল্লুককে তার বাচ্চাদের সঙ্গে পথ দেখাতে পার?
Za ka iya tattara taurari bisa ga lokacinsu ko kuma ka bi da beyar da’ya’yanta zuwa waje?
33 ৩৩ তুমি কি আকাশের নিয়ম জান? তুমি কি আকাশের নিয়ম পৃথিবীতে স্থাপন করতে পার?
Ka san dokokin sammai? Ko za ka iya faɗar dangantakar Allah da duniya?
34 ৩৪ তুমি কি মেঘেদের ওপর তোমার স্বর তুলতে পার, যাতে প্রচুর বৃষ্টিরজল তোমাকে ঢাকতে পারে?
“Za ka iya tsawata wa gizagizai ka kuma rufe kanka da ambaliyar ruwa?
35 ৩৫ তুমি কি বিদ্যুতকে তাদের পথে পাঠাতে পার, তারা তোমায় বলবে, আমরা এখানে?
Kai ne kake aika walƙiya da tsawa zuwa inda suke zuwa? Ko suna zuwa wurinka su ce, ‘Ga mu nan mun zo?’
36 ৩৬ মেঘেদের মধ্যে কে জ্ঞান রেখেছে অথবা কুয়াশাকে কে বুদ্ধি দিয়েছে?
Wane ne yake cika zuciya da hikima ko kuma yake ba zuciya ganewa?
37 ৩৭ কে তার দক্ষতায় মেঘেদের সংখ্যা গুনতে পারে? কে আকাশের কলসি গুলোকে উল্টাতে পারে,
Wane ne yake da hikimar iya ƙirga gizagizai? Wane ne zai iya karkato bakunan tulunan sammai
38 ৩৮ যখন ধূলো শক্ত হয় এবং মাটির তাল এক জায়গায় জমাট বাঁধে?
sa’ad da ƙura ta yi yawa ta daskare a wuri ɗaya?
39 ৩৯ সিংহীর জন্য কি তুমি শিকার করতে পার অথবা তার যুবসিংহশাবকদের খিদে মেটাতে পার,
“Za ka iya farauto wa zakanya nama, ka kuma kawar wa zakoki yunwarsu.
40 ৪০ যখন তারা তাদের গুহায় গুড়ি মেরে থাকে এবং গুপ্ত জায়গায় শুয়ে অপেক্ষা করে?
Lokacin da suka kwanta cikin kogunansu, ko kuma lokacin da suke a wurin ɓuyansu?
41 ৪১ কে দাঁড়কাককে শিকার যুগিয়ে দেয়, যখন তাদের বাচ্চারা ঈশ্বরের কাছে চিত্কার করে এবং খাবারের অভাবের জন্য ঘুরতে থাকে?
Wane ne yake ba hankaka abinci lokacin da’ya’yansa suke kuka ga Allah, kuma suna yawo don rashin abinci?

< ইয়োবের বিবরণ 38 >