< দ্বিতীয় রাজাবলি 9 >

1 তখন ইলীশায় ভাববাদী ভাববাদীদের সন্তানদের একজন শিষ্য ভাববাদীকে ডেকে বললেন, “তুমি কোমর বেঁধে নাও এবং এই তেলের শিশিটি নিয়ে রামোৎ-গিলিয়দে যাও।
Sai Elisha ya kira wani daga cikin ƙungiyar annabawa, ya ce masa, “Ka sha ɗamara, ka ɗauki wannan kwalabar mai ka je Ramot Gileyad.
2 সেখানে গিয়ে নিম্‌শির নাতি যিহোশাফটের ছেলে যেহূর খোঁজ কর এবং কাছে গিয়ে তাঁকে তাঁর ভাইদের মধ্যে থেকে উঠিয়ে একটি ভিতরের কুঠরীতে নিয়ে যাও।
Da ka isa can, ka nemi Yehu ɗan Yehoshafat, ɗan Nimshi. Ka je wurinsa, ka ja shi gefe daga abokansa, ka shiga da shi ɗaki na ciki.
3 তারপর তেলের শিশিটি নিয়ে তাঁর মাথায় তেল ঢেলে দিয়ে বল, সদাপ্রভু এই কথা বলেন, ‘ইস্রায়েলের উপরে আমি তোমাকে রাজা হিসাবে অভিষেক করলাম।’ পরে তুমি দরজা খুলে পালিয়ে যাবে, দেরি করবে না।”
Sa’an nan ka ɗauki kwalabar man ka zuba a kansa, ka ce, ‘Ga abin da Ubangiji ya faɗa, na naɗa ka sarkin Isra’ila.’ Sa’an nan ka buɗe ƙofa ka ruga a guje; kada ka ɓata lokaci!”
4 তখন সেই যুবক, সেই যুবক ভাববাদী, রামোৎ-গিলিয়দে গেল।
Sai saurayin nan, annabi, ya tafi Ramot Gileyad.
5 সে সেখানে পৌঁছে দেখল, সেনাপতিরা এক জায়গায় বসে ছিলেন। সে বলল, “সেনাপতি, আপনার জন্য আমার কিছু খবর আছে।” যেহূ বললেন, “আমাদের সকলের মধ্যে কার জন্য?” সে বলল, “সেনাপতি, আপনার জন্য।”
Da ya isa can, sai ya tarar da hafsoshin soji zaune a wuri guda. Sai ya ce, “Ina da saƙo dominka komanda.” Sai Yehu ya ce, “Wanne a cikinmu?” Sai ce, “Dominka, komanda.”
6 তখন যেহূ উঠে গৃহের মধ্যে গেলেন। তাতে সে তাঁর মাথায় তেল ঢেলে তাঁকে বলল, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি সদাপ্রভুর প্রজাদের উপরে, ইস্রায়েলের উপরে, তোমাকে রাজা হিসাবে অভিষেক করলাম।
Sai Yehu ya tashi ya shiga cikin gida. Sa’an nan annabin ya zuba wa Yehu mai a kā, ya ce, “Ga abin da Ubangiji, Allah na Isra’ila ya ce, ‘Na naɗa ka sarki a bisa jama’ar Ubangiji, wato, Isra’ila.
7 তুমি তোমার মনিব আহাবের বংশকে ধ্বংস করবে এবং আমি আমার ভাববাদীদের রক্তের প্রতিশোধ ও সদাপ্রভুর সব দাসদের রক্তের প্রতিশোধ ঈষেবলের হাত থেকে নেব।
Za aka hallaka gidan Ahab maigidanka, zan kuma ɗauki fansar jinin bayina annabawa da kuma jinin dukan bayin Ubangiji da Yezebel ta zub da.
8 কারণ আহাবের বংশের সবাই ধ্বংস হবে; আহাবের বংশের প্রত্যেকটি পুরুষকে, ইস্রায়েলের মধ্যে দাস বা স্বাধীন লোককে, আমি উচ্ছেদ করব।
Dukan gidan Ahab zai hallaka. Zan kashe dukan’ya’yan Ahab maza a Isra’ila, bayi ko’yantattu.
9 আর আহাবের বংশকে নবাটের ছেলে যারবিয়ামের বংশের ও অহিয়ের ছেলে বাশার বংশের সমান করব।
Zan mai da gidan Ahab kamar gidan Yerobowam ɗan Nebat da kuma kamar gidan Ba’asha ɗan Ahiya.
10 ১০ আর কুকুরেরা ঈষেবলকে যিষ্রিয়েলের জমিতে খাবে, তাকে কেউ কবর দেবে না’।” পরে সেই যুবক দরজা খুলে পালিয়ে গেল।
Game da Yezebel kuwa, karnuka za su cinye ta a fili a Yezireyel, ba kuwa wanda zai binne ta.’” Sa’an nan ya buɗe ƙofa ya ruga a guje.
11 ১১ তখন যেহূ তাঁর মনিবের দাসেদের কাছে বাইরে এলে একজন তাঁকে জিজ্ঞাসা করল, “সব কিছু ভাল তো? ঐ পাগলটা তোমার কাছে কেন এসেছিল?” তিনি বললেন, “তোমরা তো তাকে চেন, সে কি রকম কথা বলে তাও জান।”
Da Yehu ya koma wurin sauran hafsoshin sai ɗaya daga cikinsu ya tambaye shi, “Lafiya? Me ya kawo wannan mahaukaci a wurinka?” Sai Yehu ya ce, “Ka san mahaukacin nan da irin maganganunsa.”
12 ১২ তারা বলল, “এই কথা মিথ্যা, আমাদের সত্যি বল।” তখন তিনি বললেন, “সে আমাকে বলল, সদাপ্রভু এই কথা বলেন, ‘ইস্রায়েলের রাজা হিসাবে আমি তোমাকে অভিষেক করলাম’।”
Suka ce masa, “Ba gaskiya ba ne, ka dai faɗa mana.” Yehu ya ce, “Ga abin da ya ce mini, ‘Ga abin da Ubangiji ya ce, na naɗa ka sarki a bisa Isra’ila.’”
13 ১৩ তখন তারা তাড়াতাড়ি করে তাদের গায়ের কাপড় খুলে সিঁড়ির উপর তাঁর পায়ের নীচে পেতে দিল এবং তূরী বাজিয়ে বলল, “যেহূ রাজা হলেন।”
Sai suka yi sauri suka ɗauki rigunansu suka shimfiɗa a ƙasa, suka busa kakaki, suka yi ihu, suka ce, “Yehu ne sarki.”
14 ১৪ এই ভাবে নিম্‌শির নাতি যিহোশাফটের ছেলে যেহূ যোরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। সেই দিন যোরাম ও সমস্ত ইস্রায়েলীয়রা অরামের রাজা হসায়েলের থেকে রামোৎ-গিলিয়দ রক্ষা করেছিলেন;
Saboda haka, Yehu ɗan Yehoshafat, ɗan Nimshi, ya ƙulla wa Yoram maƙarƙashiya (To, Yoram da dukan Isra’ila suna kāre Ramot Gileyad daga Hazayel sarkin Aram,
15 ১৫ কিন্তু অরামের রাজা হসায়েলের সঙ্গে যোরামের রাজার যুদ্ধের দিন অরামীয়েরা তাঁকে যেসব আঘাত করেছিল, তা থেকে সুস্থ হয়ে উঠার জন্য তিনি যিষ্রিয়েলে ফিরে গিয়েছিলেন। পরে যেহূ যোরামের দাসেদের বললেন, “যদি তোমরা একমত হও, তবে যিষ্রিয়েলে খবর দেবার জন্য কাউকে পালিয়ে এই নগর থেকে বেরতে দিও না।”
amma Sarki Yoram ya koma Yezireyel don yă farfaɗo daga raunukan da Arameyawa suka ji masa a wata gabzawar da ya yi da Hazayel sarkin Aram.) Yehu ya ce, “In haka kuke ji, kada ku bar wani yă sulluɓe daga birnin yă kai labarin Yezireyel.”
16 ১৬ তারপর যেহূ রথে চড়ে যিষ্রিয়েলে গেলেন, কারণ যোরাম সেখানে বিছানায় শুয়ে ছিলেন। আর যিহূদার রাজা অহসিয় যোরামকে দেখতে নেমে গিয়েছিলেন।
Sai ya tashi ya ɗauki keken yaƙinsa ya tafi Yezireyel gama Yoram yana hutawa a can. Ga kuma Ahaziya sarkin Yahuda ya je don yă gan shi.
17 ১৭ তখন যিষ্রিয়েলের দুর্গের উপর পাহারাদার দাঁড়িয়েছিল; যেহূর আসার দিনের সে তাঁর দলকে দেখে বলল, “আমি একটি দল দেখছি।” যোরাম বললেন, “তাদের সঙ্গে দেখা করতে একজন ঘোড়াচালককে পাঠিয়ে দাও, সে গিয়ে জিজ্ঞাসা করুক, ‘সব কিছু ঠিক আছে তো’?”
Mai tsaro kuwa yana tsaye a kan hasumiya a Yezireyel, sai ya hangi rundunar Yehu sa’ad da yake zuwa. Ya ce, “Na ga wata runduna.” Sai Yoram ya umarta, “Nemi mahayin doki a aike shi yă tarye su, yă kuma tambaye su, ‘Lafiya?’”
18 ১৮ পরে একজন ঘোড়াচালক তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে বলল, “রাজা জিজ্ঞাসা করেছেন, ‘সব কিছু ঠিক আছে তো’?” যেহূ বললেন, “মঙ্গল নিয়ে তোমার দরকার কি? তুমি আমার পিছনে পিছনে এস।” পরে পাহারাদার এই খবর দিল, “সেই দূত তাদের কাছে গেল ঠিকই, কিন্তু ফিরে এলো না।”
Sai mahayin dokin ya hau, ya ruga, ya taryi Yehu, ya ce, “Ga abin da sarki ya ce, ‘Lafiya?’” Sai Yehu ya ce masa, “Ina ruwanka da zancen lafiya? Ka shiga layi.” Sai mai tsaron ya ce wa sarki, “Ɗan saƙon ya kai wurinsu, amma ba ya dawowa.”
19 ১৯ তখন রাজা আর এক জনকে ঘোড়ায় করে পাঠালেন; সে তাদের কাছে গিয়ে বলল, “রাজা জিজ্ঞাসা করেছেন, ‘সব কিছু ঠিক আছে তো’?” যেহূ বললেন, “মঙ্গল নিয়ে তোমার দরকার কি? তুমি আমার পিছনে পিছনে এস।”
Saboda haka sarki ya sāke aika mahayin doki na biyu. Sa’ad da ya isa wurinsu sai ya ce, “Ga abin da sarki ya ce, ‘Lafiya?’” Yehu ya ce, “Ina ruwanka da zancen lafiya? Ka shiga layi.”
20 ২০ সেই পাহারদারটি খবর দিল, “এই লোকটি তাদের কাছে গেল, কিন্তু সেও এলো না; আর রথ চালানো দেখে মনে হচ্ছে নিম্‌শির নাতি যেহূ, কারণ সে পাগলের মতই রথ চালায়।”
Mai tsaro ya sāke cewa, “Ya kai wurinsu, amma shi ma ba ya dawowa. Ina ganin sukuwar kamar irin ta Yehu, jikan Nimshi, gama yakan yi sukuwa kamar mahaukaci.”
21 ২১ তখন যোরাম বললেন, “রথ সাজাও।” তখন তারা তাঁর রথ সাজাল। তারপর ইস্রায়েলের রাজা যোরাম ও যিহূদার রাজা অহসিয় নিজের নিজের রথে চড়ে যেহূর সঙ্গে দেখা করবার জন্য বের হলেন। যিষ্রিয়েলীয় নাবোতের জমিতে তাঁর দেখা পেলেন।
Yoram ya umarta, “Haɗa mini keken yaƙi!” Da aka haɗa, sai Yoram sarkin Isra’ila, da Ahaziya sarkin Yahuda, suka hau suka tafi, kowa a keken yaƙinsa, don su taryi Yehu. Suka sadu da shi a filin da yake na Nabot mutumin Yezireyel.
22 ২২ যোরাম যেহূকে দেখেই জিজ্ঞাসা করলেন, “যেহূ, সব কিছু ঠিক আছে তো?” উত্তরে তিনি বললেন, “যতক্ষণ তোমার মা ঈষেবলের ব্যভিচার ও যাদুবিদ্যা থাকে, সে পর্যন্ত মঙ্গল কি করে হতে পারে?”
Sa’ad da Yoram ya ga Yehu sai ya tambaye shi, “Lafiya kuwa ka zo, Yehu?” Yehu ya ce, “Ina kuwa lafiya, da yake dukan bautar gumaka da bokancin mahaifiyarka Yezebel sun bazu ko’ina?”
23 ২৩ তখন যোরাম ঘুরে পালাবার দিন অহসিয়কে ডেকে বললেন, “হে অহসিয়, বিশ্বাসঘাতকতা।”
Yoram ya juya, ya gudu, yana ce wa Ahaziya, “Cin amana, Ahaziya!”
24 ২৪ পরে যেহূ তাঁর সমস্ত শক্তি দিয়ে ধনুকে টান দিয়ে যোরামের দুই কাঁধের মাঝখানে তীর ছুঁড়লেন, আর তির গিয়ে তাঁর হৃদপিণ্ডে বিঁধল, তাতে তিনি তাঁর রথের মধ্যে নিচু হয়ে পড়ে গেলেন।
Sai Yehu ya ja bakansa ya harbi Yoram a tsakanin kafaɗunsa. Kibiyar ta same shi a zuciyarsa sai ya fāɗi a cikin keken yaƙinsa.
25 ২৫ তখন যেহূ তাঁর সেনাপতি বিদ্‌করকে বললেন, “তুমি ওকে তুলে নিয়ে যিষ্রিয়েলীয় নাবোতের জমিতে ফেলে দাও; কারণ মনে করে দেখ, আমি আর তুমি তাঁর বাবা আহাবের পিছনে ঘোড়ায় করে যখন যাচ্ছিলাম, তখন সদাপ্রভু তাঁর বিরুদ্ধে এই ভাববাণী বলেছিলেন,
Yehu ya ce wa Bidkar, hafsan keken yaƙinsa, “Ka ɗauke shi ka jefar a filin da yake na Nabot mutumin Yezireyel. Ka tuna yadda ni da kai muke a kekunan yaƙi a bayan Ahab mahaifinsa sa’ad da Ubangiji ya yi wannan annabci game da shi,
26 ২৬ ‘গতকাল আমি নাবোত ও তার ছেলেদের রক্ত দেখেছি, এটাই সদাপ্রভু বলেন,’ আর সদাপ্রভু বলেন, ‘এই জমিতে তোমার আমি প্রতিশোধ নেব।’ অতএব, তুমি এখন সদাপ্রভুর কথা অনুসারে ওকে তুলে নিয়ে ঐ জমিতে ফেলে দাও।”
‘Jiya na ga jinin Nabot da jinin’ya’yansa, in ji Ubangiji, kuma ba shakka zan ɗauki fansa a wannan fili, in ji Ubangiji.’ Saboda haka, ka ɗauke shi ka jefar da shi a bisa wannan fegi, bisa ga faɗin Ubangiji. Saboda haka, ka ɗauke shi ka jefar a filin, in ji Ubangiji.”
27 ২৭ তখন যিহূদার রাজা অহসিয় তা দেখে বাগানবাড়ির পথ ধরে পালিয়ে গেলেন; আর যেহূ তাঁর পিছনে যেতে যেতে বললেন, “ওকেও রথের মধ্যে আঘাত কর,” তখন তারা যিব্‌লিয়মের কাছে গূরের নামে উঠবার পথে তাঁকে আঘাত করল; পরে তিনি মগিদ্দোতে পালিয়ে গিয়ে সেখানে মারা গেলেন।
Sa’ad da Ahaziya sarkin Yahuda ya ga abin da ya faru, sai ya haura hanyar Bet Haggan a guje. Yehu ya bi shi yana ihu, “A kashe shi, shi ma!” Suka ji masa rauni a keken yaƙinsa a hanya zuwa Gur, kusa da Ibileyam amma ya tsere zuwa Megiddo ya mutu a can.
28 ২৮ আর তাঁর দাসেরা তাঁকে রথে করে যিরূশালেমে নিয়ে গিয়ে দায়ূদ নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁর কবরে তাঁকে কবর দিল।
Barorinsa suka ɗauke shi cikin keken yaƙi zuwa Urushalima suka binne shi a kabarinsa tare da kakanninsa a birnin Dawuda.
29 ২৯ আহাবের ছেলে অহসিয় যিহোরামের রাজত্বের এগারো বছরে যিহূদার রাজত্ব শুরু করেছিলেন।
(A shekara ta goma sha ɗaya ta Yoram ɗan Ahab, Ahaziya ya zama sarkin Yahuda.)
30 ৩০ পরে যেহূ যিষ্রিয়েলে গেলেন; ঈষেবল সেই কথা শুনে চোখে কাজল দিয়ে সুন্দর করে চুল বেঁধে জানলা দিয়ে দেখছিল
Sa’an nan Yehu ya je Yezireyel. Sa’ad da Yezebel ta sami labari, sai ta sha kwalliya ta gyara gashin kanta, ta zauna tana kallo daga taga.
31 ৩১ এবং যেহূ ফটক দিয়ে ঢুকলে সে তাঁকে বলল, “ওহে সিম্রি! নিজের মনিবের হত্যাকারী! মঙ্গল তো?”
Yayinda Yehu ya shiga ƙofa, sai ta ce, “Lafiya, kai Zimri, mai kashe maigidansa?”
32 ৩২ যেহূ তখন উপরে জানলার দিকে তাকিয়ে বললেন, “আমার পক্ষে কে? কে?” তখন দুই তিনজন নপুংসক তাঁর দিকে চেয়ে দেখল।
Sai ya ɗaga ido ya dubi tagan ya ce, “Wa yake gefena? Wane ne?” Sai bābānni biyu ko uku suka leƙo suka dube shi.
33 ৩৩ আর তিনি আদেশ দিলেন, “ওকে নীচে ফেলে দাও।” তারা ঈষেবলকে নীচে ফেলে দিল, আর তাঁর রক্ত ছিট্‌কে গিয়ে দেয়ালে আর ঘোড়ার গায়ে ছিটকে পড়ল; যেহূ তাকে পা দিয়ে মাড়িয়ে গেলেন।
Yehu ya ce musu, “Ku jefa ta ƙasa!” Sai suka jefar da ita, jininta ya fantsama a jikin bango da kuma a jikin dawakai yayinda suke tattaka ta.
34 ৩৪ তারপর যেহূ ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করলেন; আর বললেন, “তোমরা ঐ অভিশপ্তাকে কবর দাও, কারণ সে একজন রাজকন্যা।”
Yehu ya shiga ya ci, ya kuma sha. Ya ce, “Ku san yadda za ku yi da la’ananniyan nan, ku binne ta, gama’yar sarki ce.”
35 ৩৫ এতে লোকেরা তাকে কবর দিতে গেল, কিন্তু তার মাথার খুলি, হাত ও পা ছাড়া আর কিছুই পেল না।
Amma sa’ad da suka je don su binne ta, ba su sami kome ba sai ƙoƙon kanta, ƙafafunta da kuma hannuwanta.
36 ৩৬ কাজেই তারা ফিরে গিয়ে তাঁকে খবর দিলে তিনি বললেন, “এটা সদাপ্রভুর বাক্য অনুসারে হল, তিনি তাঁর দাস তিশ্‌বীয় এলিয়ের মধ্যে দিয়ে এই কথা বলেছিলেন, ‘যিষ্রিয়েলের জমিতে কুকুরেরা ঈষেবলের মাংস খাবে
Suka komo suka faɗa wa Yehu, wanda ya ce, “Wannan ita ce maganar da Ubangiji ya faɗa ta bakin bawansa Iliya mutumin Tishbe. A fili, a Yezireyel, karnuka za su cinye naman Yezebel.
37 ৩৭ এবং যিষ্রিয়েলের জমিতে ঈষেবলের মৃতদেহ এমন সারের মত পড়ে থাকবে যে, কেউ বলতে পারবে না যে, এটাই ঈষেবল’।”
Gawar Yezebel zai zama kamar juji a ƙasa, a fili, a Yezireyel, har ba wanda zai iya cewa, ‘Wannan Yezebel ce.’”

< দ্বিতীয় রাজাবলি 9 >