< দ্বিতীয় রাজাবলি 8 >

1 ইলীশায় যে স্ত্রীলোকটীর ছেলেকে জীবিত করে তুলেছিলেন, তাঁকে বলেছিলেন, “তুমি তোমার পরিবার নিয়ে যেখানে পার সেখানে গিয়ে বাস কর; কারণ সদাপ্রভু দূর্ভিক্ষ পাঠাবেন, আর তা সাত বছর পর্যন্ত এই দেশে থাকবে।”
To, Elisha ya riga ya ce wa matan da ya tā da ɗanta daga matattu, “Ki kwashe iyalinki ku tafi duk inda za ku tafi na ɗan lokaci, domin Ubangiji ya sa a yi yunwa na shekara bakwai a ƙasar.”
2 তাতে সেই স্ত্রীলোকটী উঠে ঈশ্বরের লোকের বাক্য অনুসারে কাজ করলেন; তিনি ও তাঁর পরিবার সেখান থেকে গিয়ে সাত বছর পলেষ্টীয়দের দেশে বাস করলেন।
Sai macen ta yi kamar yadda mutumin Allah ya faɗa. Ita da iyalinta suka tafi ƙasar Filistiyawa suka zauna shekara bakwai.
3 সাত বছরের শেষে সেই স্ত্রীলোকটী পলেষ্টীয়দের দেশ থেকে ফিরে এসে তাঁর বাড়ি ও জমি ফেরৎ চাওয়ার জন্য রাজার কাছে কাঁদতে গেল।
A ƙarshen shekara bakwai ɗin sai ta dawo daga ƙasar Filistiyawa, ta kuma tafi wajen sarki ta roƙa a mayar mata da gidanta da filinta.
4 ঐ দিন রাজা ঈশ্বরের লোকের চাকর গেহসির সঙ্গে কথা বলছিলেন; তিনি বললেন, “ইলীশায় যে সব মহান কাজ করেছেন, সেই সব ঘটনা আমাকে বল।”
Sarki kuwa yana magana da Gehazi bawan mutumin Allah, ya ce masa, “Ba ni labarin dukan abubuwan banmamakin da Elisha ya yi.”
5 তাতে ইলীশায় কিভাবে মৃতকে জীবিত করেছিলেন, রাজাকে তার বর্ণনা দিচ্ছিলেন, তখন যাঁর ছেলেকে তিনি জীবিত করেছিলেন, সেই স্ত্রীলোকটী রাজার কাছে তাঁর বাড়ি ও জমির জন্য এসে কাঁদতে লাগলেন। গেহসি তখন বলল, “হে আমার প্রভু মহারাজ, এই সেই স্ত্রীলোক এবং এই তাঁর ছেলে, যাকে ইলীশায় বাঁচিয়ে তুলেছিলেন।”
A sa’ad da Gehazi yana cikin ba shi labarin yadda Elisha ya tā da matacce ke nan, sai ga macen da aka tā da ɗanta daga matattu ta shigo don tă roƙi sarki yă mayar mata da gidanta da filinta. Gehazi ya ce, “Ranka yă daɗe, ai, ga macen, ga kuma ɗan da Elisha ya tā da daga matattu.”
6 আর রাজা স্ত্রীলোকটীকে জিজ্ঞাসা করলে তিনি তাঁকে সব কথা বললেন। আর রাজা তাঁর পক্ষে একজন কর্মচারীকে নিযুক্ত করে বললেন, “তার সব কিছু এবং এ যে দিন থেকে দেশ ছেড়েছে, সেই দিন থেকে আজ পর্যন্ত তার জমিতে যা ফসল উত্পন্ন হয়েছে তা ফিরিয়ে দাও।”
Sarki ya tambayi macen game da al’amarin, ita kuwa ta faɗa masa. Sa’an nan ya sa wani hafsa yă dubi damuwarta ya kuma ce masa, “Ka mayar mata kome da yake nata, haɗe da dukan kuɗin da aka samo daga filin, daga ranar da ta bar ƙasar har yă zuwa yanzu.”
7 এক দিন ইলীশায় দম্মেশকে উপস্থিত হলেন। তখন অরামের রাজা বিনহদদ অসুস্থ ছিলেন; তিনি খবর পেলেন যে, “ঈশ্বরের লোকটি এখানে এসেছেন।”
Sai Elisha ya tafi Damaskus, Ben-Hadad mutumin Aram kuwa yana ciwo. Sa’ad da aka faɗa wa sarki, “Mutumin Allah ya hauro tun daga can zuwa nan,”
8 রাজা তখন হসায়েলকে বললেন, “তুমি একটা উপহার নিয়ে ঈশ্বরের লোকের সঙ্গে দেখা করতে যাও এবং তাঁর মধ্যে দিয়ে সদাপ্রভুকে জিজ্ঞাসা কর, আমি কি এই অসুখে বাঁচব?”
sai ya ce wa Hazayel, “Ɗauki wannan tare da kai ka tafi ka taryi mutumin Allah. Ka nemi nufin Ubangiji ta wurinsa; ka tambaye shi, ‘Zan warke daga ciwon nan?’”
9 পরে হসায়েল তাঁর সঙ্গে দেখা করতে গেলেন। তিনি উপহার সঙ্গে নিয়ে, এমন কি, দম্মেশকের সবচেয়ে ভাল ভাল জিনিস চল্লিশটি উটের পিঠে বোঝাই করে নিয়ে এসে তাঁর সামনে দাঁড়িয়ে বললেন, “আপনার ছেলে অরামের রাজা বিনহদদ আপনার কাছে আমাকে পাঠিয়ে জিজ্ঞাসা করেছেন, ‘আমি কি এই অসুখে বাঁচব’?”
Sai Hazayel ya tafi taryen Elisha, ya ɗauka kyauta na kowane irin kaya masu kyau na Damaskus tare da shi a raƙuma arba’in. Ya shiga ya tsaya a gaban Elisha ya ce, “Ɗanka Ben-Hadad na Aram ya aike ni in tambaye ka, ‘Zan warke daga ciwon nan?’”
10 ১০ ইলীশায় তাঁকে বললেন, “আপনি গিয়ে তাঁকে বলুন যে, আপনি অবশ্যই সুস্থ হবেন; কিন্তু সদাপ্রভু আমার কাছে প্রকাশ করেছেন যে, তিনি অবশ্যই মারা যাবেন।”
Elisha ya amsa ya ce, “Je ka ce masa, ‘Ba shakka za ka warke’; ammaUbangiji ya nuna mini cewa ba shakka zai mutu.”
11 ১১ আর হসায়েল লজ্জা না পাওয়া পর্যন্ত তিনি তার দিকে একভাবে তাকিয়ে থাকলেন; তারপর ঈশ্বরের লোক কাঁদতে লাগলেন।
Sai ya zuba wa Hazayel ido har sai da Hazayel ya ji kunya. Sa’an nan mutumin Allah ya fara kuka.
12 ১২ হসায়েল জিজ্ঞাসা করলেন, “আমার প্রভু কেন কাঁদছেন?” উত্তরে তিনি বললেন, “কারণ আপনি ইস্রায়েল সন্তানদের কি ক্ষতি করবেন তা আমি জানি; আপনি তাদের মজবুত দুর্গগুলি আগুনে পোড়াবেন, তরোয়ালের ঘায়ে তাদের যুবকদের মেরে ফেলবেন, তাদের শিশুদেরকে ধরে আছাড় মারবেন এবং তাদের গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে দেবেন।”
Hazayel ya ce masa, “Me ya sa ranka yă daɗe yake kuka?” Elisha ya amsa, “Domin na san illar da za ka yi wa Isra’ilawa. Za ka ƙona biranensu masu katanga, ka karkashe majiya ƙarfinsu da takobi, ka fyaffyaɗe ƙananan yaransu da ƙasa, ka tsattsage matansu masu ciki.”
13 ১৩ হসায়েল বললেন, “আপনার এই কুকুরের মত দাস কে যে, এমন বড় কাজ করবে?” ইলীশায় বললেন, “সদাপ্রভু আমাকে দেখিয়েছেন যে, আপনি অরামের রাজা হবেন।”
Hazayel ya ce, “Yaya bawanka, wanda yake kare kawai, zai iya aikata wannan irin abu?” Elisha ya ce, “Ubangiji ya nuna mini cewa za ka zama sarkin Aram.”
14 ১৪ তখন তিনি ইলীশায়ের কাছ থেকে তাঁর মনিবের কাছে চলে গেলেন; রাজা তাঁকে জিজ্ঞাসা করলেন, “ইলীশায় তোমাকে কি বলেছেন?” হসায়েল বললেন, “তিনি আমাকে বলেছেন, আপনি নিশ্চয়ই সুস্থ হবেন।”
Sai Hazayel ya rabu da Elisha ya koma wurin maigidansa. Da Ben-Hadad ya yi tambaya, “Me Elisha ya ce maka?” Sai Hazayel ya amsa, “Ya faɗa mini cewa tabbatacce za ka warke.”
15 ১৫ কিন্তু তার পরের দিন হসায়েল কম্বল জলে ডুবিয়ে রাজার মুখের উপর চাপা দিলেন, তাতে রাজা মারা গেলেন এবং হসায়েল তাঁর জায়গায় রাজা হলেন।
Amma kashegari sai ya ɗauki tsumma mai kauri, ya jiƙa shi, ya rufe fuskar sarki da shi, har sai da sarki ya mutu. Sai Hazayel ya gāje shi a matsayin sarki.
16 ১৬ ইস্রায়েলের রাজা আহাবের ছেলে যোরামের রাজত্বের পঞ্চম বছরে যখন যিহোশাফট যিহূদার রাজা ছিলেন, তখন যিহূদার রাজা যিহোশাফটের ছেলে যিহোরাম রাজত্ব করতে শুরু করেন।
A shekara ta biyar ta mulkin Yoram ɗan Ahab, sarkin Isra’ila, sa’ad da Yehoshafat yake sarautar Yahuda, Yoram ɗan Yehoshafat, ya fara mulkinsa a matsayin sarkin Yahuda.
17 ১৭ যিহোরাম বত্রিশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করে আট বছর যিরূশালেমে রাজত্ব করেন।
Yana da shekara talatin da biyu sa’ad da ya zama sarki, ya kuma yi mulki na tsawon shekara takwas a Urushalima.
18 ১৮ আহাবের বংশের লোকদের মতই তিনি ইস্রায়েলের রাজাদের পথে চলতেন, কারণ তিনি আহাবের মেয়েকে বিয়ে করেছিলেন; ফলে সদাপ্রভুর চোখে যা মন্দ, তিনি তাই করতেন।
Ya bi gurbin sarakunan Isra’ila, yadda gidan Ahab ta yi, gama ya auri’yar Ahab. Ya yi mugunta a gaban Ubangiji.
19 ১৯ তবুও সদাপ্রভু নিজের দাস দায়ূদের কথা মনে করে যিহূদাকে ধ্বংস করতে চাইলেন না, তিনি তো দায়ূদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে, তাঁকে তাঁর সন্তানদের জন্য চিরকাল একটি প্রদীপ দেবেন।
Duk da haka, saboda bawansa Dawuda, Ubangiji bai ragargaza Yahuda ba. Ya riga ya yi alkawari zai bar wa Dawuda magāji har abada.
20 ২০ তাঁর দিনের ইদোম যিহূদার বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেদের জন্য একজন রাজা ঠিক করল।
A kwanakin Yoram, Edom ta yi wa Yahuda tawaye, ta naɗa wa kanta sarki.
21 ২১ তাই যোরাম তাঁর সব রথ সঙ্গে নিয়ে সায়ীরে গেলেন; আর রাতের বেলায় উঠে, যারা তাঁকে ঘিরে ছিল, সেই ইদোমীয়দেরকে ও তাদের রথের সেনাপতিদেরকে আঘাত করলেন, আর সেই লোকেরা নিজেদের তাঁবুতে পালিয়ে গেল।
Saboda haka Yehoram ya tafi Zayir da dukan kekunan yaƙinsa. Sojojin Edom suka kewaye shi a can, amma da dare sai Yoram ya ɓarke ya gudu, sojojinsa kuma suka watse zuwa gidajensu.
22 ২২ এই ভাবে ইদোম আজও যিহূদার বিদ্রোহী হয়ে আছে। আর ঐ একই দিনের লিব্‌নাও বিদ্রোহ করল।
Har yă zuwa yau, Edom tana yi wa Yahuda tawaye. A lokaci ɗaya ne Libna ma ta yi tawaye.
23 ২৩ যোরামের বাকি সমস্ত কাজের কথা যিহূদার রাজাদের ইতিহাস বইটিতে কি লেখা নেই?
Game da waɗansu abubuwan da suka faru a zamanin Yoram, ba suna a rubuce a cikin littafin tarihin sarakunan Yahuda ba?
24 ২৪ পরে যোরাম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং তাঁকে দায়ূদ নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে কবর দেওয়া হল। তাঁর ছেলে অহসিয় তাঁর জায়গায় রাজা হলেন।
Yoram ya huta tare da kakanninsa, aka kuma binne shi a birnin Dawuda. Sai Ahaziya ɗansa ya gāje shi a matsayin sarki.
25 ২৫ ইস্রায়েলের রাজা আহাবের ছেলে যোরামের রাজত্বের বারো বছরের দিন যিহূদার রাজা যিহোরামের ছেলে অহসিয় রাজত্ব করতে শুরু করেন।
A shekara ta goma sha biyu ta Yoram ɗan Ahab, sarkin Isra’ila, Ahaziya ɗan Yehoram, sarkin Yahuda ya fara mulki.
26 ২৬ অহসিয় বাইশ বছর বয়সে রাজত্ব শুরু করে এক বছর যিরূশালেমে রাজত্ব করেন। তাঁর মা অথলিয়া, তিনি ইস্রায়েলের রাজা অম্রির নাতনী।
Ahaziya yana da shekara ashirin da biyu sa’ad da ya zama sarki, ya kuma yi mulki a Urushalima shekara ɗaya. Sunan mahaifiyarsa Ataliya, jikanyar Omri, sarkin Isra’ila.
27 ২৭ অহসিয় আহাবের বংশের লোকেদের পথে চলতেন, সদাপ্রভুর চোখে যা খারাপ, আহাবের বংশের মত তাই করতেন, কারণ তিনি আহাবের বংশের জামাই ছিলেন।
Ya bi gurbin gidan Ahab, ya yi mugunta a gaban Ubangiji yadda gida Ahab ta yi, gama yana da dangantaka ta aure da gidan Ahab.
28 ২৮ তিনি আহাবের ছেলে যোরামের সঙ্গে অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য রামোৎ-গিলিয়দে গেলেন; তাতে অরামীয়েরা যোরামকে আঘাত করল।
Ahaziya ya tafi tare da Yoram ɗan Ahab don su yaƙi Hazayel sarkin Aram a Ramot Gileyad. Arameyawa suka yi wa Yoram rauni;
29 ২৯ অতএব যোরাম রাজা অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার দিনের রামাতে অরামীয়েরা তাঁকে যে সব আঘাত করে, তা থেকে ভাল হবার জন্য যিষ্রিয়েলে ফিরে গেলেন; আর আহাবের ছেলে যোরাম আঘাত পেয়েছিলেন বলে যিহূদার রাজা যিহোরামের ছেলে অহসিয় তাঁকে দেখতে যিষ্রিয়েলে নেমে গেলেন।
saboda haka Sarki Yoram ya koma zuwa Yezireyel don yă yi jinyar raunin da Arameyawa suka ji masa a Rama a yaƙinsa da Hazayel sarkin Aram. Sai Ahaziya ɗan Yehoram, sarkin Yahuda ya gangara zuwa Yezireyel yă dubi Yoram ɗan Ahab domin an yi masa rauni.

< দ্বিতীয় রাজাবলি 8 >