< দ্বিতীয় রাজাবলি 4 >

1 একদিন ভাববাদীদের সন্তানদের মধ্যে এক জনের স্ত্রী কেঁদে ইলীশায়কে বলল, “আপনার দাস আমার স্বামী মারা গেছেন; আপনি জানেন, আপনার দাস সদাপ্রভুকে ভয় করতেন; এখন মহাজন আমার দুই ছেলেকে তার দাস বানাবার জন্য নিয়ে যেতে এসেছে।”
Matar wani daga ƙungiyar annabawa ta yi wa Elisha kuka ta ce, “Mijina, bawanka, ya mutu, ka kuma san yadda ya girmama Ubangiji. Amma ga shi yanzu mai binsa bashi ya zo yă kwashe’ya’yana maza biyu su zama bayinsa.”
2 ইলীশায় তাকে বললেন, “আমি তোমার জন্য কি করতে পারি? বল দেখি, তোমার ঘরে কি আছে?” সে বলল, “একবাটি তেল ছাড়া আপনার দাসীর আর কিছু নেই।”
Elisha ya amsa mata ya ce, “Me kike so in yi miki? Ki faɗa mini, me kike da shi a gidanki?” Sai ta ce, “Baiwarka ba ta da kome a can, sai ɗan tulun man zaitun.”
3 তখন তিনি বললেন, “যাও, তুমি বাইরে গিয়ে তোমার সমস্ত প্রতিবেশীদের কাছ থেকে খালি পাত্র চেয়ে আন, মাত্র অল্প কয়েকটি আনবে না।
Elisha ya ce, “Ki je wurin dukan maƙwabtanki, ki nemi tulunan da babu kome a ciki. Kada ki nemo kaɗan kawai.
4 তারপর তুমি ও তোমার ছেলেরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে এবং সেই পাত্রতে তেল ঢালবে; আর একটা করে পাত্র ভর্তি হলে পর সেটা সরিয়ে রাখবে।”
Sa’an nan ki shiga ciki, ki kulle ƙofar da ke da’ya’yanki kuke ciki. Ku ɗuɗɗura man a dukan tulunan, sa’ad da kowanne ya cika, sai ki ajiye a gefe.”
5 পরে সেই স্ত্রীলোকটী তাঁর কাছ থেকে চলে গেল, আর সে ও তার ছেলেরা গৃহে ঢুকে দরজা বন্ধ করে দিল; তারা বার বার পাত্র আনতে লাগল এবং সে তেল ঢালতেই থাকল।
Ta tashi ta shiga tare da’ya’yanta maza, suka kulle ƙofa.’Ya’yanta suka kawo mata tuluna, ita kuma tana ɗurawa.
6 সব পাত্র ভরে গেলে পর সে তার ছেলেকে বলল, “আরো পাত্র নিয়ে এস।” ছেলেটি বলল, “আর পাত্র নেই।” তখন তেল পড়া বন্ধ হয়ে গেল।
Da dukan tulunan suka cika, sai ta ce wa ɗanta, “Kawo mini wani tulu.” Amma ya amsa ya ce, “Ai, ba saura.” Sa’an nan man ya daina zuba.
7 পরে সে গিয়ে ঈশ্বরের লোককে খবর দিল। তিনি বললেন, “যাও, সেই তেল বিক্রি করে তোমার দেনা শোধ করে দাও এবং যা বাকি থাকবে তা দিয়ে তুমি ও তোমার ছেলেরা দিন কাটাও”।
Sai ta tafi ta faɗa wa mutumin Allah. Shi kuwa ya ce mata, “Tafi, ki sayar da man, ki biya bashinki. Ki biya bukatanki da na’ya’yanki da sauran da ya rage.”
8 একদিন ইলীশায় শূনেমে যান, সেখানে একজন ধনী মহিলা ছিলেন; তিনি তাঁকে আগ্রহ সহকারে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। পরে যতবার তিনি সেই পথ দিয়ে যেতেন, ততবারই সেই বাড়িতে খাওয়া দাওয়া করবার জন্য যেতেন।
Wata rana Elisha ya tafi Shunem. Akwai wata mai arziki a can wadda ta gayyace shi cin abinci. Sai ya zama duk lokacin da yake wucewa, yakan tsaya a can don cin abinci.
9 আর সেই মহিলা তাঁর স্বামীকে বললেন, “দেখ, আমি বুঝতে পেরেছি যে, এই যে ব্যক্তি আমাদের কাছ দিয়ে যখন তখন যাতাযাত করেন, তিনি ঈশ্বরের একজন পবিত্র লোক।
Ta ce wa mijinta, “Na san cewa wannan mutum da kullum yake zuwa nan mai tsarki ne na Allah.
10 ১০ অনুরোধ করি, এস, আমরা ছাদের উপরে একটা ছোট ঘর তৈরী করি এবং তার মধ্যে তাঁর জন্য একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার ও একটা বাতিদান রাখি; তাহলে তিনি আমাদের কাছে আসলে ওখানে থাকতে পারবেন।”
Bari mu yi ɗan ɗaki a rufin gida mu kuma sa masa gado da tebur da kujera da kuma fitila. Saboda a duk lokacin da ya zo wurinmu, sai yă sauka a can.”
11 ১১ একদিন ইলীশায় সেখানে এসে সেই উপরের কুঠরীতে গিয়ে শুয়ে থাকলেন।
Wata rana da Elisha ya zo, sai ya haura ɗakinsa ya kwanta.
12 ১২ পরে তিনি তাঁর চাকর গেহসিকে বললেন, “তুমি ঐ শূনেমীয় স্ত্রীলোকটীকে ডাক।” সে তাঁকে ডাকলে স্ত্রীলোকটী এসে তাঁর সামনে দাঁড়ালেন।
Ya ce wa bawansa Gehazi, “Kira mutuniyar Shunam nan.” Sai ya kira ta, ta zo ta tsaya a gabansa.
13 ১৩ তখন ইলীশায় গেহসিকে বললেন, “ওঁনাকে বল, ‘দেখুন, আমাদের জন্য এত চিন্তা করলেন, এখন আমরা আপনার জন্য কি করতে পারি? রাজা বা সেনাপতির কাছে আপনার কি কোনো অনুরোধ আছে’?” উত্তরে তিনি বললেন, “আমি আমার নিজের লোকদের মধ্যে বসবাস করছি।”
Elisha ya ce masa, “Ka ce mata, ‘Kin yi duk wannan ɗawainiya saboda mu. Yanzu, me kike so a yi miki? Kina so mu yi magana a madadinki wa sarki ko babban hafsan mayaƙa?’” Sai ta ce, “A’a, ina da dukan abin da nake bukata a cikin jama’ata.”
14 ১৪ পরে ইলীশায় বললেন, “তবে তাঁর জন্য কি করতে হবে?” গেহসি বলল, “নিশ্চয়ই তাঁর কোন ছেলে নেই, স্বামীও বুড়ো হয়ে গেছেন।”
Sai Elisha ya tambayi Gehazi ya ce, “Me za mu yi mata?” Sai ya amsa ya ce, “Ba ta da ɗa, ga shi kuma mijinta ya tsufa.”
15 ১৫ ইলীশায় বললেন, “তাঁকে ডাক,” পরে তাঁকে ডাকলে তিনি এসে দরজার কাছে দাঁড়ালেন।
Sai Elisha ya ce, “Ka kira ta.” Sai ya kira ta, ta zo ta tsaya a bakin ƙofa.
16 ১৬ তখন ইলীশায় বললেন, “আগামী বছরের এই দিনের আপনার কোলে একটা ছেলে থাকবে।” কিন্তু তিনি বললেন, “না; হে প্রভু, হে ঈশ্বরের লোক, আপনার দাসীকে মিথ্যা কথা বলবেন না।”
Elisha ya ce mata, “War haka baɗi, za ki riƙe ɗa na kanki.” Sai ta ce masa, “A’a, ranka yă daɗe, mutumin Allah, kada ka ruɗi baiwarka!”
17 ১৭ পরে ইলীশায়ের বাক্য অনুসারে সেই স্ত্রীলোকটী গর্ভবতী হয়ে সেই একই দিন উপস্থিত হলে তিনি ছেলের জন্ম দিলেন।
Amma matan ta yi ciki, a shekara ta biye kuwa a daidai lokacin, sai ta haifi ɗa kamar yadda Elisha ya faɗa mata.
18 ১৮ ছেলেটি বড় হওয়ার পর একদিন তার বাবা যখন ফসল কাটবার লোকদের সঙ্গে ছিলেন, তখন সে তার বাবার কাছে গেল।
Yaron ya yi girma, wata rana sai ya tafi wurin mahaifinsa, wanda yake tare da masu girbi.
19 ১৯ পরে সে বাবাকে বলল, “আমার মাথা, আমার মাথা।” তার বাবা একজন চাকরকে বললেন, “তুমি ওকে তুলে ওর মায়ের কাছে নিয়ে যাও।”
Ba zato sai ya ce wa mahaifinsa, “Wayyo! Kaina yana mini ciwo! Kaina yana mini ciwo!” Sai mahaifinsa ya ce wa bawansa, “Kai shi wurin mahaifiyarsa.”
20 ২০ পরে সে তাকে তুলে নিয়ে মায়ের কাছে আনলে ছেলেটি দুপুর পর্যন্ত মায়ের কোলে বসে থাকল, তারপর মারা গেল।
Bayan bawan ya ɗaga shi ya kai wurin mahaifiyarsa, sai yaron ya zauna a cinyarta har tsakar rana, sa’an nan ya mutu.
21 ২১ তখন মা উপরে গিয়ে ঈশ্বরের লোকের বিছানায় তাকে শুইয়ে দিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে এলেন।
Sai ta haura ta shimfiɗa shi a gadon mutumin Allah, ta rufe ƙofar, ta fita.
22 ২২ তারপর তাঁর স্বামীকে ডেকে বললেন, “অনুরোধ করি, তুমি একজন চাকর ও একটা গর্দ্দভী আমার কাছে পাঠিয়ে দাও, আমি তাড়াতাড়ি ঈশ্বরের লোকের কাছে গিয়ে ফিরে আসব।”
Ta kira mijinta ta ce, “Ina roƙonka ka aika mini da ɗaya daga cikin bayi da kuma jaka, don in yi sauri in je wurin mutumin Allah in dawo.”
23 ২৩ তিনি বললেন, “তাঁর কাছে আজকে যাবে কেন? আজকে তো অমাবস্যাও নয়, বিশ্রামবারও নয়।” মহিলাটি বললেন, “মঙ্গল হবে।”
Sai ya ce, “Me zai kai ki wurinsa, ai, yau ba Sabon Wata ba ne ko ranar Asabbaci?” Sai ta ce, “Ba kome.”
24 ২৪ তারপর তিনি গর্দ্দভী সাজিয়ে তাঁর চাকরকে বললেন, “গর্দ্দভী চালিয়ে চল, আমি না বললে আস্তে চালাবে না।”
Sai ta sa wa jakar sirdi ta ce wa bawanta, “Yi ta kora mini jakar, kada ka sassauta, sai na faɗa maka.”
25 ২৫ পরে তিনি কর্মিল পর্বতে ঈশ্বরের লোকের কাছে চললেন। তখন তাঁকে দূর থেকে দেখে ঈশ্বরের লোক তাঁর চাকর গেহসিকে বললেন, “দেখ, সেই শূনেমীয়া।
Ta haka ta kama hanya ta tafi wurin mutumin Allah a Dutsen Karmel. Da ya hange ta daga nesa, sai mutumin Allah ya ce wa bawansa Gehazi, “Duba! Ga mutuniyar Shunam nan can!
26 ২৬ তুমি দৌড়ে তাঁর কাছে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে জিজ্ঞাসা কর যে, ‘আপনি, আপনার স্বামী ও আপনার ছেলে সবাই ঠিক আছেন’?” উত্তরে তিনি বললেন, “সবাই ভাল আছে।”
Ka yi gudu ka tarye ta ka tambaye ta, ‘Lafiyarki? Mijinki yana nan lafiya? Yaronki yana nan lafiya?’” Ta amsa ta ce, “Kome lafiya yake.”
27 ২৭ পরে পর্বতে ঈশ্বরের লোকের কাছে উপস্থিত হয়ে তিনি তাঁর পা জড়িয়ে ধরলেন; তাতে গেহসি তাঁকে সরিয়ে দেবার জন্য কাছে আসলে ঈশ্বরের লোক বললেন, “ওঁনাকে থাকতে দাও। ওঁনার মনে খুব কষ্ট হয়েছে, আর সদাপ্রভু আমার কাছ থেকে তা লুকিয়ে রেখেছেন, আমাকে জানান নি।”
Da ta isa wurin mutumin Allah a dutsen, sai ta kama ƙafafunsa. Sai Gehazi ya zo don yă ture ta, amma mutumin Allah ya ce, “Ka bar ta! Tana cikin baƙin ciki ƙwarai, amma Ubangiji ya ɓoye mini, bai kuma faɗa mini me ya sa ba.”
28 ২৮ তখন স্ত্রীলোকটী বললেন, “আমার প্রভুর কাছে আমি কি ছেলে চেয়েছিলাম? আমি কি আপনাকে বলি নি যে, আমার সাথে ছলনা করবেন না?”
Sai ta tambaya shi ta ce, “Na roƙe ka ɗa ne, ranka yă daɗe? Ba na ce maka, ‘Kada ka sa in fara bege ba’?”
29 ২৯ তখন ইলীশায় গেহসিকে বললেন, “কোমর বেঁধে নাও, আমার এই লাঠিটি হাতে নিয়ে যাও; কারও সঙ্গে দেখা হলে তাকে শুভেচ্ছা জানাবে না এবং কেউ শুভেচ্ছা জানালে তার উত্তরও দেবে না; পরে আমার এই লাঠিটি ছেলেটির মুখের উপর রেখে দিয়ো।”
Elisha ya ce wa Gehazi, “Ka yi ɗamara, ka ɗauki sandana ka ruga a guje. Idan ka sadu da wani, kada ka gaishe shi, idan kuma wani ya gaishe ka, kada ka amsa. Ka shimfiɗa sandana a fuskar yaron.”
30 ৩০ তখন ছেলেটির মা বললেন, “জীবন্ত সদাপ্রভুর ও আপনার প্রাণের দিব্যি, আমি আপনাকে ছাড়ব না।” কাজেই ইলীশায় উঠে তাঁর পিছনে পিছনে চললেন।
Amma mahaifiyar yaron ta ce, “Muddin Ubangiji yana raye, kai kuma kana a raye, ba zan bar ka ba.” Saboda haka ya tashi ya bi ta.
31 ৩১ ইতিমধ্যে গেহসি তাঁদের আগে গিয়ে ছেলেটির মুখের উপর লাঠিটি রাখল, কিন্তু কোনো শব্দ হল না, কোনো সাড়াও পাওয়া গেল না। তাই গেহসি ইলীশায়ের সঙ্গে দেখা করবার জন্য ফিরে গিয়ে তাঁকে বলল, “ছেলেটি জাগে নি।”
Gehazi ya yi gaba, ya shimfiɗa sandan a fuskar yaron, amma babu motsi, babu alamar rai. Saboda haka Gehazi ya koma ya taryi Elisha, ya faɗa masa, “Yaron bai tashi ba.”
32 ৩২ পরে ইলীশায় সেই গৃহে এসে দেখলেন তাঁরই বিছানার উপর মৃত ছেলেটি শোয়ানো রয়েছে।
Da Elisha ya isa gidan, sai ga gawar yaron kwance a kan gadonsa.
33 ৩৩ তখন তিনি গৃহে ঢুকলেন এবং তাদের দুজনকে বাইরে রেখে দরজা বন্ধ করে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন।
Sai ya shiga, ya rufe ƙofa, daga shi sai yaron, ya kuma yi addu’a ga Ubangiji.
34 ৩৪ তারপর তিনি বিছানার উপর উঠে ছেলেটির উপরে শুলেন; তিনি তার মুখের উপরে নিজের মুখ, চোখের উপরে চোখ এবং হাতের উপরে হাত রেখে তার উপর নিজে লম্বা হয়ে শুলেন; তাতে ছেলেটির গা গরম হয়ে উঠল।
Sa’an nan ya hau gadon yă kwanta a bisa yaron, ya miƙe a kansa, baki da baki, ido da ido, hannu da hannu. Yayinda ya miƙe kansa a kan yaron, sai jikin yaron ya ɗau ɗumi.
35 ৩৫ তারপর তিনি ফিরে এসে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন, আবার উঠে তার উপর লম্বা হয়ে শুলেন; তাতে ছেলেটি সাতবার হাঁচি দিয়ে চোখ খুলল।
Elisha ya tashi, ya yi ta kai komo a cikin ɗakin. Sa’an nan ya sāke koma kan gadon yă miƙe a kan yaron, sai yaron ya yi atishawa sau bakwai, ya kuma buɗe idanunsa.
36 ৩৬ তখন তিনি গেহসিকে ডেকে বললেন, “ঐ শূনেমীয়াকে ডাক।” সে তাঁকে ডাকলে স্ত্রীলোকটী তাঁর কাছে আসলেন। ইলীশায় বললেন, “আপনার ছেলেকে তুলে নিন।”
Elisha ya kira Gehazi ya ce, “Kirawo mutuniyar Shunam.” Ya kuwa kira ta. Sa’ad da ta zo, sai Elisha ya ce mata, “Ɗauki ɗanki.”
37 ৩৭ তখন সেই স্ত্রীলোকটী কাছে গিয়ে তাঁর পায়ে পড়ে মাটিতে মাথা ঠেকিয়ে তাঁকে প্রণাম করলেন এবং তাঁর ছেলেকে তুলে নিয়ে তিনি বেরিয়ে গেলেন।
Sai ta shiga, ta fāɗi a ƙafafunsa ta rusuna har ƙasa. Sa’an nan ta ɗauki ɗanta ta fita.
38 ৩৮ ইলীশায় আবার গিল্‌গলে ফিরে গেলেন। তখন দেশে দূর্ভিক্ষ চলছিল। তখন ভাববাদীদের সন্তানেরা তাঁর সঙ্গে বসে ছিল; তিনি তাঁর চাকরকে আদেশ দিলেন, “বড় হাঁড়ি চাপিয়ে এদের জন্য কিছু তরকারি রান্না কর।”
Sai Elisha ya koma Gilgal, a can kuwa ana yunwa a yankin. Yayinda ƙungiyar annabawa suke tattaunawa da shi, sai ya ce wa Gehazi bawansa, “Ka sa babban tukunya a wuta, ka yi wa mutanen nan fate.”
39 ৩৯ তখন তাদের একজন তরকারী সংগ্রহ করতে মাঠে গিয়ে বুনো শশার লতা দেখতে পেয়ে তার বুনো ফল কাপড় ভর্তি করে এনে তা কেটে তরকারির হাঁড়িতে দিল; কিন্তু সেগুলো কি তা কারোর জানা ছিল না।
Ɗaya daga cikin mutanen ya shiga gona don neman ganyaye, ya kuwa sami kabewar jeji. Ya tsinko’ya’yanta cike da shafin rigarsa. Da ya dawo, sai ya yayyanka su ya zuba a cikin tukunyar faten, ko da yake ba wanda ya san ko mene ne.
40 ৪০ পরে লোকদের খেতে দেওয়ার জন্য ঢালা হলে তারা সেই তরকারী খেতে গিয়ে চিৎকার করে বলল, “হে ঈশ্বরের লোক, হাঁড়ির মধ্যে মৃত্যু!” তারা তা খেতে পারল না।
Sai aka zuba wa mutanen faten, amma da suka fara ci, sai suka yi ihu suna cewa, “Ya mutumin Allah, akwai dafi a cikin tukunyan nan!” Suka kuwa kāsa ci.
41 ৪১ তখন তিনি বললেন, “কিছু ময়দা নিয়ে এস।” তখন তিনি হাঁড়ির মধ্যে তা ফেলে দিয়ে বললেন, “লোকেদের জন্য ঢেলে দাও, তারা খেয়ে দেখুক।” এতে খারাপ কিছু হাঁড়ির মধ্যে থাকলো না।
Elisha ya ce, “Samo mini ɗan gari.” Aka kawo masa ya kuma sa a cikin tukunyan ya ce, “Raba wa mutanen su ci.” Ya kasance kuwa babu wani abin damuwa a tukunyar.
42 ৪২ আর বাল্‌-শালিশা থেকে একজন লোক ঈশ্বরের লোকের জন্য প্রথমে কাটা ফসল থেকে কুড়িটা যবের রুটি সেঁকে নিয়ে আসল, আর তার সঙ্গে নিয়ে আসল কিছু নতুন শস্যের শীষ। আর তিনি বললেন, “এগুলো লোকদের খেতে দাও।”
Sai ga wani mutum ya zo daga Ba’al-Shalisha, ya kawo wa Elisha dunƙulen burodi guda ashirin na sha’ir da aka gasa daga nunan fari na hatsi, tare da kawunan sababbin hatsi. Sai Elisha ya ce, “Ka ba mutanen su ci.”
43 ৪৩ তখন তাঁর পরিচারক বলল, “আমি কি একশো জন লোককে এটি পরিবেশন করব?” কিন্তু ইলীশায় বললেন, “এই লোকদের খেতে দাও; কারণ সদাপ্রভু এই কথা বলেন, ‘তারা খাবে ও কিছু বাকীও থাকবে’।”
Sai bawansa ya ce, “Yaya zan raba wa mutane ɗari wannan?” Amma Elisha ya amsa ya ce, “Ka raba wa mutane su ci, gama haka Ubangiji ya ce, ‘Za su ci har su bar saura.’”
44 ৪৪ অতএব তার দাস তাদের সামনে তা রাখল, আর সদাপ্রভুর বাক্য অনুযায়ী তারা খেল আবার কিছু বাকীও রেখে দিল।
Sa’an nan ya ajiye a gabansu, suka kuwa ci har suka bar saura, bisa ga maganar Ubangiji.

< দ্বিতীয় রাজাবলি 4 >