< প্রথম রাজাবলি 18 >

1 এর অনেক দিন পরে, বৃষ্টি না হওয়ার তৃতীয় বছরের দিন সদাপ্রভু থেকে এলিয়ের জন্য এই বাক্য এলো, “তুমি গিয়ে আহাবকে দেখা দাও। পরে আমি দেশে বৃষ্টি পাঠিয়ে দিচ্ছি।”
Bayan dogon lokaci, a cikin shekara ta uku, maganar Ubangiji ta zo wa Iliya, ta ce, “Tafi, ka gabatar da kanka ga Ahab, zan kuwa aika da ruwan sama a ƙasar.”
2 তাতে এলিয় আহাবকে দেখা দিতে গেলেন। তখন শমরিয়াতে ভীষণ দূর্ভিক্ষ হয়েছিল।
Saboda haka Iliya ya tafi ya gabatar da kansa ga Ahab. Yanzu dai yunwa ta tsananta a Samariya,
3 আর আহাব রাজবাড়ির পরিচালক ওবদিয়কে ডাকলেন। ওবদিয় সদাপ্রভুকে খুব ভয় করতেন।
Ahab kuma ya aika a kawo Obadiya, sarkin fadansa (Obadiya dai cikakken mai gaskata da Ubangiji ne.
4 ঈষেবল যখন সদাপ্রভুর ভাববাদীদের মেরে ফেলছিলেন তখন ওবদিয় একশোজন ভাববাদীকে নিয়ে পঞ্চাশ পঞ্চাশ করে দুটো গুহায় লুকিয়ে রেখেছিলেন। তিনি তাঁদের খাবার ও জলের জোগান দিতেন।
Yayinda Yezebel tana kisan annabawan Ubangiji, Obadiya ya ɗauki annabawa ɗari ya ɓoye a kogwanni biyu, hamsin a kowanne, ya kuma tanada musu abinci da kuma ruwa.)
5 আহাব ওবদিয়কে বললেন, “তুমি দেশের মধ্যে যেসব উনুই ও ছোট নদীগুলির কাছে যাও। ঘোড়া আর খচ্চরগুলোর প্রাণ রক্ষার জন্য হয়তো কিছু ঘাস পাওয়া যাবে। নাহলে সমস্ত পশু হারাতে হবে।”
Ahab ya ce wa Obadiya, “Ka ratsa ƙasar zuwa dukan maɓulɓulai da fadamu. Mai yiwuwa ka sami ciyawa mu ba dawakai da alfadarai don su rayu, don kada mu kashe dabbobinmu.”
6 তাঁরা দুইজন ঘুরে দেখবার জন্য দেশটা ভাগ করে নিলেন। আহাব নিজে গেলেন এক দিকে আর ওবদিয় গেলেন অন্য দিকে।
Saboda haka suka raba ƙasar da za su ratsa, Ahab zai tafi gefe ɗaya, Obadiya kuma yă bi gefe ɗaya.
7 ওবদিয় পথ দিয়ে যাচ্ছিলেন, এমন দিনের, দেখ, এলিয় তাঁর সামনে; ওবদিয় তাঁকে চিনতে পেরে মাটিতে উপুড় হয়ে পড়ে বললেন, “আমার প্রভু এলিয়?”
Yayinda Obadiya yana tafiya, sai Iliya ya sadu da shi. Obadiya ya gane shi, ya rusuna har ƙasa, ya ce, “Kai ne, shugabana, Iliya?”
8 তিনি বললেন, “আমিই সেই; যাও, তোমার প্রভুকে গিয়ে জানাও যে, এলিয় এখানে আছেন।”
Iliya ya amsa, ya ce, “I, je ka faɗa wa maigidanka cewa, ‘Iliya yana a nan.’”
9 তিনি বললেন, “আমি কি পাপ করেছি যে, আপনি আপনার দাস আমাকে মেরে ফেলবার জন্য আহাবের হাতে তুলে দিচ্ছেন?
Obadiya ya yi tambaya, “Me na yi da ba daidai ba, da kake miƙa bawanka ga Ahab don yă kashe?
10 ১০ আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্যি, এমন কোনো জাতি বা রাজ্য নেই যার কাছে আমার প্রভু আপনার খোঁজে লোক পাঠাননি। আর যখন তারা বলল, সেই লোকটি নেই; তখন তারা আপনাকে পায়নি বলে তিনি সেই সব রাজ্যের ও জাতির লোকদেরকেও শপথ করিয়েছেন।
Na rantse da Ubangiji Allahnka, babu al’umma ko masarauta da mai girma sarki bai aika a nemo ka ba. In suka ce ba ka can, sai yă sa mulkin ko al’ummar su rantse, cewa ai, ba su same ka ba.
11 ১১ এখন আপনি বলছেন, যাও, তোমার প্রভুকে বল, দেখুন, এলিয় এখানে আছেন।
Amma yanzu kana faɗa mini in tafi wurin mai girma in ce, ‘Iliya yana a nan.’
12 ১২ আর আমি আপনার কাছ থেকে চলে গেলেই সদাপ্রভুর আত্মা আমার অজানা কোনো জায়গায় আপনাকে নিয়ে যাবেন, তাতে আমি গিয়ে আহাবকে খবর দিলে যদি তিনি আপনাকে খুঁজে না পান, তবে আমাকে হত্যা করবেন; কিন্তু আপনার দাস আমি ছোটবেলা থেকে সদাপ্রভুকে ভয় করে আসছি।
Ban san inda Ruhun Ubangiji zai kai ka sa’ad da na bar ka ba. In na tafi na faɗa wa Ahab bai kuma same ka a nan ba, zai sa a kashe ni. Tuna fa, ni bawanka, na yi wa Ubangiji sujada tun ina saurayi.
13 ১৩ ঈষেবল যখন সদাপ্রভুর ভাববাদীদের মেরে ফেলছিলেন, তখন আমি যা করেছিলাম, তা কি আমার প্রভু শোনেন নি? সদাপ্রভুর ভাববাদীদের একশো জনকে পঞ্চাশ পঞ্চাশ করে দুটো গুহায় লুকিয়ে রেখেছি এবং তাদের খাবার ও জলের জোগান দিয়েছি।
Ranka yă daɗe, ashe, ba a faɗa maka abin da na yi lokacin da Yezebel ta karkashe annabawan Ubangiji ba? Yadda na ɓoye annabawa ɗari, na sa su hamsin-hamsin a kogwanni biyu, na yi ta ba su abinci da ruwa.
14 ১৪ আর এখন আপনি বলছেন, যাও, তোমার মালিক কে বল, দেখুন, এলিয় এখানে আছেন। তিনি তো আমাকে মেরে ফেলবেন।”
Yanzu fa, kana ce in tafi wurin mai girma sarki, in ce, ‘Iliya yana a nan.’ Ai, zai kashe ni!”
15 ১৫ এলিয় বললেন, “আমি যাঁর সামনে দাঁড়িয়ে আছি, সেই বাহিনীগণের জীবন্ত সদাপ্রভুর দিব্যি, আমি আজ অবশ্য তাঁকে দেখা দেব।”
Iliya ya ce, “Na rantse da Ubangiji Maɗaukaki, wanda nake bauta wa, tabbatacce zan gabatar da kaina ga Ahab a yau.”
16 ১৬ তখন ওবদিয় আহাবের সঙ্গে দেখা করে কথাটা তাঁকে বললেন; তাতে আহাব এলিয়ের সঙ্গে দেখা করতে গেলেন।
Saboda haka sai Obadiya ya tafi wurin Ahab ya faɗa masa, Ahab kuwa ya tafi wurin Iliya.
17 ১৭ এলিয়কে দেখে আহাব বললেন, “হে ইস্রায়েলের কাঁটা, এ কি তুমি?”
Sa’ad da Ahab ya ga Iliya, sai ya ce masa, “Kai ne wannan, kai mai tā-da-na-zaune-tsaye a Isra’ila?”
18 ১৮ এলিয় বললেন, “আমি কাঁটা হইনি, কিন্তু আপনি ও আপনার বাবার বংশের লোকেরাই; কারণ আপনারা সদাপ্রভুর আদেশ ত্যাগ করে বালদেবতাদের পিছনে গিয়েছেন।
Iliya ya amsa, ya ce, “Ban tā-da-na-zaune-tsaye a Isra’ila ba. Amma kai da iyalin mahaifinka, ku kuka tā-da-na-zaune-tsaye. Ka ƙyale umarnai Ubangiji, ka bi Ba’al.
19 ১৯ এখন লোক পাঠিয়ে ইস্রায়েলের সবাইকে কর্মিল পর্বতে আমার কাছে জড়ো করুন। ঈষেবলের টেবিলে বালদেবতার যে চারশো পঞ্চাশজন ভাববাদী এবং আশেরার চারশোজন ভাববাদী খাওয়া দাওয়া করে তাদের নিয়ে আসুন।”
Yanzu ka tara mutane daga dukan Isra’ila su sadu da ni a kan Dutsen Karmel. Ka kuma kawo annabawa ɗari huɗu da hamsin na Ba’al, da kuma annabawa ɗari huɗu na Ashera, waɗanda suke ci a teburin Yezebel.”
20 ২০ তাতে আহাব ইস্রায়েলের সব লোকদের কাছে খবর পাঠালেন এবং কর্মিল পর্বতে ঐ ভাববাদীদের জড়ো করলেন।
Sai Ahab ya aika a duk fāɗin Isra’ila, ya kuma tattara annabawan a kan Dutsen Karmel.
21 ২১ পরে এলিয় লোকদের সামনে গিয়ে বললেন, “আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে থাকবে? যদি সদাপ্রভুই ঈশ্বর হন তবে তাঁর অনুসরণ কর, আর যদি বালদেবতাই ঈশ্বর হন তবে তাঁর অনুসরণ কর।” কিন্তু লোকেরা কোনো উত্তর দিল না।
Iliya ya je gaban mutane ya ce, “Har yaushe za ku yi ta yawo tsakanin ra’ayoyi biyu? In Ubangiji ne Allah, ku bi shi; amma in Ba’al Allah ne, ku bi shi.” Mutane dai ba su ce uffam ba.
22 ২২ তখন এলিয় তাদের বললেন, “সদাপ্রভুর ভাববাদীদের মধ্যে কেবল আমিই বাকি আছি, কিন্তু বালদেবতার ভাববাদী রয়েছে সাড়ে চারশো জন।
Sai Iliya ya ce musu, “Ni ne kaɗai annabin Ubangiji da ya rage, amma Ba’al yana da annabawa ɗari huɗu da hamsin.
23 ২৩ আমাদের জন্য দুটো ষাঁড় দেওয়া হোক। ওরা নিজেদের জন্য একটা ষাঁড় বেছে নিয়ে কেটে টুকরো টুকরো করে কাঠের উপর রাখুক, কিন্তু তাতে আগুন না দিক। আমি অন্য ষাঁড়টা নিয়ে কেটে প্রস্তুত করে কাঠের উপরে রাখব, কিন্তু তাতে আগুন দেব না।
Ku samo mana bijimai biyu. Bari su zaɓa ɗaya wa kansu, bari kuma su yanka shi kucu-kucu su sa a itace, sai dai, kada su sa wuta a kansa. Ni kuwa zan shirya ɗaya bijimin in sa a kan itace, ni ma, ba zan sa wuta a kansa ba.
24 ২৪ তারপর ওরা ওদের দেবতাকে ডাকবে আর আমি ডাকব সদাপ্রভুকে। যিনি আগুন পাঠিয়ে এর উত্তর দেবেন তিনিই ঈশ্বর।” এই কথা শুনে সবাই বলল, “এ ভালো কথা।”
Sa’an nan ku kira bisa sunan allahnku, ni kuwa zan kira bisa sunan Ubangiji. Duk allahn da ya amsa ta wurin wuta, shi ne Allah.” Sai dukan jama’a suka ce, “Abin nan da faɗa yana da kyau.”
25 ২৫ এলিয় বাল দেবতার ভাববাদীদের বললেন, “তোমরা তো অনেকে আছ, আগে তোমরাই নিজেদের জন্য একটা ষাঁড় বেছে নিয়ে তৈরী কর এবং তোমরা নিজেদের দেবতাকে ডাক, কিন্তু আগুন দেবে না।”
Iliya ya ce wa annabawan Ba’al, “Ku ku fara zaɓi bijimi ɗaya, ku shirya, da yake kuna da yawa. Ku kira a bisa sunan allahnku, amma kada ku ƙuna wuta.”
26 ২৬ যে ষাঁড়টা তাদের দেওয়া হল তা নিয়ে তারা তৈরী করে নিল। তারপর তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বাল দেবতাকে এই বলে ডাকতে লাগল, “হে বালদেব, আমাদের উত্তর দাও।” কিন্তু কোনো সাড়া মিলল না, কেউ উত্তর দিল না। যে বেদী তারা তৈরী করেছিল তার চারপাশে তারা নাচতে লাগল।
Sai suka ɗauki bijimin da aka ba su suka shirya shi. Sa’an nan suka kira bisa sunan Ba’al daga safe har tsakar rana. Suna ihu, “Ya Ba’al, ka amsa mana!” Amma babu wata amsa, babu wani da ya amsa. Suka yi ta rawa kewaye da bagaden da suka yi.
27 ২৭ দুপুর বেলা এলিয় তাদের ঠাট্টা করে বললেন, “জোরে চিৎকার কর, সে তো দেবতা। হয়তো সে গভীর চিন্তা করছে, বা কোথাও গিয়েছে, বা পথে চলেছে। কিংবা হয়তো সে ঘুমাচ্ছে, তাকে জাগাতে হবে।”
Da tsakar rana, Iliya ya fara yin musu ba’a. Ya ce, “Ku yi ihu da ƙarfi, tabbatacce shi allah ne! Mai yiwuwa yana cikin zurfin tunani, ko dai aiki ya yi masa yawa, ko ya yi tafiya. Mai yiwuwa yana barci ne, dole a tashe shi.”
28 ২৮ তখন তারা আরও জোরে চিৎকার করতে লাগল এবং তাদের ব্যবহার অনুসারে দেহে রক্তের ধারা বয়ে না যাওয়া পর্যন্ত ছোরা ও কাঁটা দিয়ে নিজেদের আঘাত করতে থাকল।
Sai suka yi ta ihu da ƙarfi suna tsattsaga kansu da takuba da māsu, yadda al’adarsu take, sai da jininsu ya yi ta zuba.
29 ২৯ দুপুর গড়িয়ে গেল আর তারা বিকাল বেলার বলিদানের দিন পর্যন্ত ভাববাণী প্রচার করল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না, কেউ উত্তর দিল না, কেউ মনোযোগও দিল না।
Tsakar rana ta wuce, suka ci gaba da ƙoƙari, suna annabci har lokacin miƙa hadayar yamma ya yi. Amma babu wani da ya tanƙa, babu wani da ya amsa, babu wanda ya kula.
30 ৩০ তখন এলিয় সমস্ত লোকদের বললেন, “আমার কাছে এস।” তারা তাঁর কাছে গেল। এলিয় সদাপ্রভুর ভেঙে পড়া বেদী মেরামত করে নিলেন।
Sa’an nan Iliya ya ce wa dukan mutane, “Ku zo nan wurina.” Suka zo wurinsa, ya kuma shirya bagaden Ubangiji, da ya riga ya zama kufai.
31 ৩১ এলিয় যাকোবের ছেলেদের প্রত্যেক গোষ্ঠীর জন্য একটা করে বারোটা পাথর নিলেন। এই যাকোবের কাছেই সদাপ্রভুর বাক্য এসেছিল, বলেছিলেন, “তোমার নাম হবে ইস্রায়েল।”
Iliya ya ɗauki duwatsu goma sha biyu, ɗaya don kowace kabila zuriyar Yaƙub, wanda maganar Ubangiji ta zo masa, cewa, “Sunanka zai zama Isra’ila.”
32 ৩২ সেই পাথরগুলো দিয়ে এলিয় সদাপ্রভুর উদ্দেশ্যে একটা বেদী তৈরী করলেন এবং তার চারপাশে এমন নালা খুঁড়লেন যার মধ্যে দুই কাঠা বীজ ধরতে পারে।
Da waɗannan duwatsun ya gina bagade cikin sunan Ubangiji, ya kuma haƙa wuriya kewaye da shi, isashe da zai ci garwa biyu na irin ƙwayar gyada.
33 ৩৩ পরে তিনি কাঠ সাজিয়ে ষাঁড়টা টুকরা টুকরা করে কাঠের উপর রাখলেন আর বললেন, “চারটা কলসী জলে ভরে এই হোমবলির ও কাঠের উপরে ঢেলে দাও।”
Ya shirya itace, ya yayyanka bijimin kucu-kucu, ya shimfiɗa shi a itacen. Sa’an nan ya ce musu, “Ku cika manyan tuluna da ruwa, ku zuba a kan hadayar da kuma a kan itacen.” Suka zuba.
34 ৩৪ তারপর তিনি বললেন, “দ্বিতীয়বার ওটা কর।” এবং তারা দ্বিতীয়বার তাই করল। তিনি আদেশ দিলেন, “তৃতীয় বার কর।” তারা তৃতীয় বার তাই করল।
Ya ce, “Ku sāke yin haka,” sai suka sāke yin haka. Ya umarta, “Ku yi haka sau na uku,” suka kuma yi haka sau na uku.
35 ৩৫ তখন বেদির চারদিকে জল গেল এবং নালা জলে ভরতি হয়ে গেল।
Ruwan ya gangara kewaye da bagaden har ma ya cika wuriyar.
36 ৩৬ পরে বিকালের বলিদানের দিন হলে পর ভাববাদী এলিয় কাছে এগিয়ে আসলেন এবং বললেন, “হে সদাপ্রভু, অব্রাহাম, ইস্‌হাক ও ইস্রায়েলের ঈশ্বর, আজকে তুমি জানিয়ে দাও যে, ইস্রায়েলের মধ্যে তুমিই ঈশ্বর এবং আমি তোমার দাস, আর তোমার আদেশেই আমি এই সব করেছি।
A lokacin hadaya, sai annabi Iliya ya zo gaba ya yi addu’a, ya ce, “Ya Ubangiji Allah na Ibrahim, na Isra’ila da kuma na Yaƙub, bari a sani a yau cewa kai Allah ne a cikin Isra’ila, a kuma san cewa ni bawanka ne, na kuma yi dukan waɗannan abubuwa bisa umarninka.
37 ৩৭ শোনো সদাপ্রভু শোনো, যাতে এই সব লোকেরা জানতে পারে যে, হে সদাপ্রভু, তুমিই ঈশ্বর আর তুমিই তাদের মন ফিরিয়ে এনেছ।”
Ka amsa mini, ya Ubangiji, ka amsa mini, saboda waɗannan mutane su san cewa kai, ya Ubangiji, kai ne Allah, su kuma san cewa kana sāke juye zukatansu zuwa gare ka.”
38 ৩৮ তখন উপর থেকে সদাপ্রভুর আগুন পড়ে হোমবলি, কাঠ, পাথর ও ধূলো গ্রাস করল এবং নালার জলও শুষে নিল।
Sai wutar Ubangiji ya fāɗo, ya cinye hadayar, itacen, duwatsun da kuma ƙasar, ya lashe ruwan da yake cikin wuriyar.
39 ৩৯ তা দেখে লোকেরা সবাই মাটিতে উপুড় হয়ে পড়ে বলল, “সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর।”
Sa’ad da mutane suka ga wannan, sai suka rusuna, suka sunkuyar da kai suka ce, “Ubangiji, shi ne Allah! Ubangiji, shi ne Allah!”
40 ৪০ তখন এলিয় তাদেরকে বললেন, “বাল দেবতার ভাববাদীদের ধর। তাদের একজনকেও পালিয়ে যেতে দিয়ো না।” তখন লোকেরা তাদের ধরে ফেলল। এলিয় তাদেরকে ছোট কীশোন নদীতে নিয়ে গেলেন এবং সেখানে তাদের মেরে ফেললেন।
Sa’an nan Iliya ya umarce su, ya ce, “Ku kama annabawan Ba’al, kada ku bar waninsu yă tsere!” Suka kama su, Iliya kuwa ya sa aka gangara da su zuwa Kwarin Kishon, aka yayyanka su a can.
41 ৪১ তারপর এলিয় আহাবকে বললেন, “আপনি উঠে গিয়ে খাওয়া দাওয়া করুন, কারণ ভীষণ বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে।”
Sai Iliya ya ce wa Ahab, “Ka haura gida, ka ci, ka sha, gama ina jin motsin ruwan sama mai yawa.”
42 ৪২ এতে আহাব খাওয়া দাওয়া করতে গেলেন। আর এলিয় গিয়ে কর্মিলের চূড়ায় উঠলেন। তিনি মাটিতে নিচু হয়ে দুই হাঁটুর মধ্যে মুখ রাখলেন।
Sai Ahab ya ruga don yă ci, yă sha, amma Iliya ya hau kan ƙwanƙolin Karmel, ya rusuna ƙasa, ya sa fuska a tsakanin gwiwarsa.
43 ৪৩ পরে তিনি তাঁর চাকরকে বললেন, “তুমি গিয়ে সাগরের দিকে চেয়ে দেখ।” সে গিয়ে দেখে বলল, “ওখানে কিছু নেই।” এলিয় বললেন, “সাতবার যাও।”
Ya ce wa bawansa, “Tafi ka dubi wajen teku.” Sai bawan ya haura ya duba. Ya ce, “Ba kome a can.” Sau bakwai Iliya ya ce, “Koma.”
44 ৪৪ সপ্তম বারে চাকরটি এসে বলল, “মানুষের হাতের মত ছোট একটা মেঘ সমুদ্র থেকে উঠছে।” তখন এলিয় তাকে বললেন, “উঠে গিয়ে আহাবকে বল যেন তিনি তাঁর রথ ঠিক করে নিয়ে নেমে যান, যেন প্রচন্ড বৃষ্টি আপনাকে যেতে বাধা না দেয়।”
Sau na bakwai, bawan ya ce, “Wani girgije ƙarami kamar hannun mutum yana tasowa daga teku.” Sai Iliya ya ce, “Je ka faɗa wa Ahab, ‘Shirya keken yaƙinka, ka gangara kafin ruwan sama yă tare ka.’”
45 ৪৫ অমনি আকাশ মেঘে ও বাতাসে অন্ধকার হয়ে উঠল এবং ভীষণ বৃষ্টি এসে গেল। আহাব রথে করে যিষ্রিয়েলে গেলেন।
Ana cikin haka, sarari ya ƙara duhunta da girgije, iska ta taso, sai ruwan sama kamar da bakin kwarya ya sauko, Ahab kuwa ya hau zuwa Yezireyel.
46 ৪৬ আর সদাপ্রভুর হাত এলিয়ের উপর ছিল। তিনি তাঁর কাপড়খানা কোমর বাঁধনিতে গুঁজে নিয়ে আহাবের আগে আগে দৌড়ে যিষ্রিয়েলের প্রবেশ স্থানে গেলেন।
Ikon Ubangiji ya sauko a kan Iliya, ya sha ɗamara, ya ruga a guje a gaban Ahab har zuwa Yezireyel.

< প্রথম রাজাবলি 18 >