< দ্বিতীয় রাজাবলি 5 >

1 অরামের রাজার সেনাপতি নামান ছিলেন তাঁর মনিবের চোখে একজন মহান ও সম্মানিত লোক, কারণ তাঁরই মাধ্যমে সদাপ্রভু অরামকে জয়ী করেছিলেন; আর তিনি ছিলেন বলবান বীর, কিন্তু কুষ্ঠরোগী ছিলেন।
Na’aman babban hafsan hafsoshin rundunar sarkin Aram ne, kuma ƙasaitaccen mutum ne mai martaba a idon maigidansa, domin ta wurinsa Ubangiji ya ba Aram nasara. Na’aman jarumi ne ƙwarai, amma yana da kuturta.
2 এক দিনের অরামীয়েরা দলে দলে গিয়েছিল; তারা ইস্রায়েল দেশ থেকে একটি ছোট মেয়েকে বন্দী করে আনলে সে নামানের স্ত্রীর দাসী হয়েছিল।
To, daga cikin hare haren da mutanen Aram suke kaiwa, sai suka kama wata yarinya daga ƙasar Isra’ila, aka sa ta zama mai yi wa matar Na’aman aiki.
3 সে তার কর্ত্রীকে বলল, “আমার মনিব যদি শমরিয়ার ভাববাদীর সঙ্গে দেখা করতে পারতেন, তাহলে তিনি তাঁকে কুষ্ঠরোগ থেকে উদ্ধার করতেন।”
Sai ta ce wa uwargijiyarta, “Da dai shugabana zai ga annabin da yake Samariya, da annabin zai warkar da shi daga kuturtarsa.”
4 পরে নামান গিয়ে তাঁর মনিবকে বললেন, ইস্রায়েল দেশ থেকে আনা সেই মেয়েটি এই কথা বলছে।
Sai Na’aman ya je wurin maigidansa ya faɗa masa abin da yarinyan nan daga Isra’ila ta faɗa.
5 অরামের রাজা বললেন, “সেখানে তুমি যাও, আমি ইস্রায়েলের রাজার কাছে চিঠি পাঠাই।” তখন তিনি নিজের সঙ্গে দশ তালন্ত রূপা, ছয় হাজার সোনার মুদ্রা ও দশ জোড়া কাপড় নিয়ে চলে গেলেন।
Sarkin Aram ya ce, “Ko ta ƙaƙa, ka tafi, zan aika da wasiƙa ga sarkin Isra’ila.” Sai Na’aman ya tashi, ɗauke da talenti goma na azurfa, shekel dubu shida na zinariya, da tufafi kashi goma.
6 আর তিনি ইস্রায়েলের রাজার কাছে চিঠিটি নিয়ে গেলেন, চিঠিতে লেখা ছিল, “এই চিঠি যখন আপনার কাছে পৌঁছাবে, তখন দেখুন, আমি আমার দাস নামানকে আপনার কাছে পাঠালাম, আপনি তাকে কুষ্ঠরোগ থেকে উদ্ধার করবেন।”
Wasiƙar da ya kai wa sarkin Isra’ila ta ce, “Da wannan wasiƙa ina aika Na’aman gare ka don ka warkar da kuturtarsa.”
7 যখন ইস্রায়েলের রাজা সেই চিঠি পড়লেন তিনি তাঁর কাপড় ছিঁড়ে বললেন, “মারবার ও বাঁচাবার ঈশ্বর কি আমি যে, এই ব্যক্তি একজন মানুষকে কুষ্ঠ হতে উদ্ধার করার জন্য আমার কাছে পাঠাচ্ছে? অনুরোধ করি, তোমরা বিচার করে দেখ, সে আমার বিরুদ্ধে তর্কের জন্য সূত্র খোঁজ করছে।”
Da sarkin Isra’ila ya karanta wasiƙar, sai ya yayyage tufafinsa, ya ce, “Ni Allah ne? Zan iya ɗauke rai ko in mai da shi? Me ya sa wannan mutum ya turo mini wannan mutum in warkar da kuturtarsa? Dubi fa yadda yake nemana da faɗa!”
8 পরে ইস্রায়েলের রাজা কাপড় ছিঁড়েছেন এই কথা শুনে ঈশ্বরের লোক ইলীশায় রাজার কাছে এই কথা বলে পাঠালেন, “কেন আপনি কাপড় ছিঁড়েছেন? সে ব্যক্তি আমার কাছে আসুক; তাতে জানতে পারবে যে, ইস্রায়েলের মধ্যে একজন ভাববাদী আছে।”
Da Elisha mutumin Allah ya ji cewa sarkin Isra’ila ya yayyage tufafinsa, sai ya aika masa da wannan saƙo, “Don me za ka yayyage tufafinka? Ka sa mutumin yă zo wurina, zai kuwa san cewa akwai annabi a Isra’ila.”
9 কাজেই নামান তাঁর সব রথ ও ঘোড়া নিয়ে এসে ইলীশায়ের বাড়ীর দরজার কাছে গিয়ে উপস্থিত হলেন।
Saboda haka Na’aman ya tafi da dawakansa da keken yaƙinsa, ya tsaya a ƙofar gidan Elisha.
10 ১০ তখন ইলীশায় তাঁর কাছে একজন লোক পাঠিয়ে বললেন, “আপনি গিয়ে সাতবার যর্দনে স্নান করুন, আপনার নতুন মাংস হবে ও আপনি শুচি হবেন।”
Sai Elisha ya aika’yan saƙo su ce masa, “Je, ka nutse sau bakwai a Urdun, fatar jikinka za tă koma daidai, ka kuma tsarkaka.”
11 ১১ তখন নামান ভীষণ রেগে চলে গেলেন, আর বললেন, “দেখ, আমি ভেবেছিলাম, তিনি নিশ্চয়ই বের হয়ে আমার কাছে আসবেন এবং দাঁড়িয়ে তাঁর ঈশ্বর সদাপ্রভুকে ডাকবেন, আর কুষ্ঠরোগের উপরে হাত বুলিয়ে কুষ্ঠীকে সুস্থ করবেন।
Amma Na’aman ya tashi daga can da fushi yana cewa, “Na yi tsammani zai fito ne wurina yă tsaya, yă yi kira bisa ga sunan Ubangiji Allahnsa, yă kaɗa hannunsa inda kuturtar take, yă warkar da ni.
12 ১২ ইস্রায়েলের সমস্ত জলাশয় থেকে দম্মেশকের অবানা ও পর্পর নদী কি ভাল নয়? সেখানে স্নান করে কি আমি শুচি হতে পারি না?” আর তিনি মুখ ফিরিয়ে রেগে গিয়ে ফিরে গেলেন।
Ashe, Amana da Farfa, kogunan da suke Damaskus, ba su fi dukan ruwan da suke Isra’ila ba? Me zai sa ba zan nutse cikinsu in tsarkaka ba?” Sai ya juya ya yi tafiyarsa da fushi.
13 ১৩ কিন্তু তাঁর দাসেরা কাছে গিয়ে অনুরোধ করে বলল, “বাবা, ঐ ভাববাদী যদি আপনাকে কোনো কঠিন কাজ করতে আদেশ দিতেন, তাহলে কি আপনি তা করতেন না? তবে ‘স্নান করে শুচি হন’ তাঁর এই আদেশটি কি মানবেন না?”
Sai bayin Na’aman suka je kusa da shi suka ce, “Baba, da a ce annabin ya ce ka yi wani abu mai wuya, da ba za ka yi ba? Balle fa cewa kawai ya yi, ‘Ka yi wanka ka kuma tsarkaka’!”
14 ১৪ তখন তিনি ঈশ্বরের লোকের আদেশ অনুযায়ী নেমে গিয়ে যর্দনে সাতবার ডুব দিলেন, তাতে ছোট ছেলের মত তাঁর নতুন মাংস হল ও তিনি শুচি হলেন।
Saboda haka Na’aman ya je ya nutse sau bakwai a Urdun, yadda mutumin Allah ya ce masa, sai fatarsa ta koma kamar ta ɗan yaro.
15 ১৫ পরে তিনি তাঁর সঙ্গীদের জনগনের সঙ্গে ঈশ্বরের লোকের কাছে ফিরে এসে তাঁর সামনে দাঁড়িয়ে বললেন, “দেখুন, আমি এখন জানতে পারলাম যে, একমাত্র ইস্রায়েলের ঈশ্বর ছাড়া সারা পৃথিবীতে আর কোন ঈশ্বর নেই; অতএব অনুরোধ করি, আপনার দাসের কাছ থেকে উপহার নিন।”
Sai Na’aman da dukan masu hidimarsa suka koma wurin mutumin Allah. Na’aman ya tsaya a gaban mutumin Allah ya ce, “Yanzu na san cewa babu wani Allah a duk duniya sai a Isra’ila. Ina roƙonka ka karɓi kyauta daga hannun bawanka.”
16 ১৬ কিন্তু তিনি বললেন, “আমি যাঁর সামনে দাঁড়িয়ে আছি, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি যে, আমি কোনো কিছু নেব না।” নামান জোর করলেও তিনি রাজি হলেন না।
Annabin ya amsa ya ce, “Muddin Ubangiji wanda nake bauta masa yana a raye, ba zan karɓi kome ba.” Ko da yake Na’aman ya yi ta roƙonsa, amma ya ƙi.
17 ১৭ পরে নামান বললেন, “তা যদি না হয়, তবে অনুরোধ করি, দুটো খচ্চরে বয়ে নিয়ে যেতে পারে এমন মাটি আপনার দাসকে দিন; কারণ আজ থেকে আপনার এই দাস সদাপ্রভু ছাড়া অন্য কোন দেবতার উদ্দেশ্যে হোম কিংবা বলিদান করবে না।
Sai Na’aman ya ce, “In ba za ka karɓa ba, ina roƙonka, bari a ba wa bawanka ƙasa gwargwadon abin da jakuna biyu za su iya ɗauka, gama bawanka ba zai sāke yin hadaya ta ƙonawa, ko wata hadaya ga wani allah ba, sai ga Ubangiji.
18 ১৮ শুধু এই বিষয়ে সদাপ্রভু তাঁর দাসকে ক্ষমা করুন; আমার মনিব উপাসনা করার জন্য যখন রিম্মোণের মন্দিরে ঢুকে আমার হাতের উপর ভর দেন, তখন যদি আমি রিম্মোণের মন্দিরে প্রণাম করি, তবে সদাপ্রভু যেন এই ব্যাপারে আমাকে ক্ষমা করেন।”
Amma ina fata Ubangiji zai gafarta wa bawanka saboda abu guda. Bari yă gafarta mini sa’ad da na raka sarkina zuwa haikalin Rimmon domin yă yi sujada, bari Ubangiji yă yi wa bawanka gafara saboda wannan.”
19 ১৯ ইলীশায় তাঁকে বললেন, “শান্ত ভাবে চলে যান। পরে তিনি তাঁর সামনে থেকে কিছু দূর এগিয়ে গেলেন।”
Sai Elisha ya ce, “Ka sauka lafiya.” Bayan Na’aman ya yi ɗan nisa,
20 ২০ তখন ঈশ্বরের লোক ইলীশায়ের চাকর গেহসি নিজের মনে বলল, “দেখ, আমার মনিব ঐ অরামীয় নামানকে এমনিই ছেড়ে দিলেন, যা এনেছিলেন তা নিলেন না, জীবন্ত সদাপ্রভুর দিব্যি, আমি তাঁর পিছনে পিছনে দৌড়ে গিয়ে তাঁর কাছ থেকে কিছু নেব।”
sai Gehazi, bawan Elisha mutumin Allah, ya yi tunani a ransa ya ce, “Maigidana ya yi wa Na’aman mutumin Aram nan ƙaramci da bai karɓi duk abin da ya kawo ba. Muddin Ubangiji yana a raye, zan bi shi a guje in karɓi wani abu daga gare shi.”
21 ২১ পরে গেহসি নামানের অনুসরণ করে দৌড়ে গেল; তাতে নামান তাঁর পিছনে দৌড়ে আসতে দেখে তার সঙ্গে দেখা করবার জন্য রথ থেকে নেমে তাকে জিজ্ঞাসা করলেন, “সব খবর ভালো তো?”
Saboda haka Gehazi ya bi Na’aman a guje. Da Na’aman ya hango shi yana zuwa a guje, sai ya sauka daga keken yaƙinsa ya tarye shi ya ce, “Lafiya?”
22 ২২ সে বলল, “সব ঠিক আছে। আমার মনিব এই কথা বলবার জন্য আমাকে পাঠিয়েছেন যে, দেখুন, ইফ্রয়িমের পর্বতময় এলাকা থেকে ভাববাদীদের সন্তানদের মধ্যে দুজন যুবক এসেছে; অনুরোধ করি, তাদের জন্য এক তালন্ত রূপা ও দুই জোড়া পোশাক দিন।”
Gehazi ya amsa ya ce, “Lafiya ƙalau. Maigidana ne ya aiko ni cewa, ‘Samari biyu daga ƙungiyar annabawa sun ziyarce ni daga ƙasa mai duwatsu na yankin Efraim. Ina roƙonka ka ba su talenti na azurfa da tufafi kashi biyu.’”
23 ২৩ নামান বললেন, “দয়া করে দুই তালন্ত নাও।” পরে তিনি আগ্রহের সঙ্গে দুই তালন্ত রূপা দুটি থলিতে বেঁধে দুই জোড়া কাপড় তাঁর দুজন দাসকে দিলে তারা তার আগে আগে বয়ে নিয়ে যেতে লাগল।
Na’aman ya ce, “Ba damuwa, karɓi talenti biyu.” Ya roƙi Gehazi yă karɓa, sa’an nan ya ƙunsa masa talentin biyu na azurfa ya sa masa a kan jakankuna biyu, ya haɗa da tufafi kashi biyu, ya ba bayinsa biyu suka ɗauka, ya ce su sha gaban Gehazi.
24 ২৪ পরে পাহাড়ে এসে গেহসি তাদের কাছ থেকে সেগুলি নিয়ে গৃহের মধ্যে রাখল এবং তাদের বিদায় করে দিলে তারা চলে গেল।
Da Gehazi ya isa wani tudu, sai ya karɓi kayan daga wurin bayin ya shiga da su a ɓoye a cikin gida. Sa’an nan ya sallami mutanen suka tafi.
25 ২৫ পরে সে ভিতরে গিয়ে তার মনিবের সামনে দাঁড়াল। তখন ইলীশায় তাকে বললেন, “গেহসি, তুমি কোথায় গিয়েছিলে?” এবং সে বলল, “আপনার দাস কোথাও যায় নি।”
Sa’an nan ya shiga ya tsaya a gaban maigidansa Elisha. Sai Elisha ya tambaye shi ya ce, “Ina ka je, Gehazi?” Sai Gehazi ya amsa ya ce, “Bawanka bai je ko’ina ba.”
26 ২৬ তখন তিনি তাকে বললেন, “সেই লোকটি যখন তোমার সঙ্গে দেখা করবার জন্য রথ থেকে নামলেন, তখন আমার মন কি তোমার সাথে যায় নি? রূপা, পোশাক, জিতবৃক্ষের বাগান, আঙ্গুর ক্ষেত, গরু, ভেড়া, দাস ও দাসী নেবার এটাই কি দিন?
Amma Elisha ya ce masa, “Ashe, ba ina tare da kai a ruhu ba sa’ad da mutumin ya sauko daga keken yaƙinsa ya tarye ka. Kana gani wannan lokaci ne da za a karɓi kuɗi, da riguna, da gonar inabi, da tumaki, da bijimai, da bayi maza da mata?
27 ২৭ অতএব নামানের কুষ্ঠরোগ তোমার ও তোমার বংশের মধ্যে চিরকাল লেগে থাকবে।” তখন গেহসি তুষারের মত সাদা কুষ্ঠগ্রস্ত হয়ে তাঁর সামনে থেকে চলে গেল।
Kuturtar Na’aman zai manne maka da zuriyarka har abada.” Sai Gehazi ya fita daga gaban Elisha a kuturce, fari fat kamar dusar ƙanƙara.

< দ্বিতীয় রাজাবলি 5 >