< প্রথম রাজাবলি 21 >

1 এর পরে যিষ্রিয়েলীয় নাবোতের আঙ্গুর ক্ষেত নিয়ে একটা ঘটনা ঘটে গেল। এই আঙ্গুর ক্ষেতটা ছিল যিষ্রিয়েলে শমরিয়ার রাজা আহাবের রাজবাড়ীর কাছেই।
Ana nan bayan haka sai waɗannan abubuwa suka faru. Nabot mutumin Yezireyel yana da gonar inabi a Yezireyel, a yankin Samariya, kusa da gidan Sarki Ahab.
2 আহাব নাবোৎকে বললেন, “সব্জির ক্ষেত করবার জন্য তোমার আঙ্গুর ক্ষেতটা আমাকে দিয়ে দাও, কারণ ওটা আমার রাজবাড়ীর কাছেই। এর বদলে আমি তোমাকে আরও ভাল একটা আঙ্গুর ক্ষেত দেব তুমি যদি চাও তবে তার উচিত মূল্যও তোমাকে দেব।”
Sai Ahab ya ce wa Nabot, “Ka ba ni gonar inabinka in yi amfani da ita don kayan lambu, da yake tana kusa da fadana. Zan ba ka wata gonar inabin da ta fi wannan, ko kuma in ka gwammace, sai in biya ka duk abin da ya dace da ita.”
3 নাবোৎ আহাবকে বলল, “আমার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া অধিকার যে আমি আপনাকে দিয়ে দিই সদাপ্রভু যেন তা হতে না দেন।”
Amma Nabot ya amsa wa Ahab ya ce, “Ubangiji yă sawwaƙe in ba ka gādon kakannina.”
4 তখন “আমার পূর্বপুরুষদের অধিকার আমি আপনাকে দেব না,” যিষ্রিয়েলীয় নাবোতের এই কথার জন্য আহাব বিষন্ন ও বিরক্ত হয়ে বাড়ি চলে গেলেন। তিনি বিছানায় শুয়ে মুখ ফিরিয়ে থাকলেন, কোনো খাবার খেলেন না।
Ahab ya cika da fushi saboda Nabot, mutumin Yezireyel ya ce, “Ba zan ba ka gādon kakannina ba.” Ya kwanta a gadonsa yana zub da hawaye, ya kuma ƙi cin abinci.
5 তখন ঈষেবল তাঁর স্ত্রী তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি মন খারাপ করে আছ কেন? খেতে চাইছ না কেন?”
Matarsa Yezebel ta shiga ciki ta tambaye shi, ta ce, “Me ya sa ka kumbura? Me ya sa ba za ka ci abinci ba?”
6 উত্তরে রাজা তাঁকে বললেন, “আমি যিষ্রিয়েলীয় নাবোৎকে বলেছিলাম টাকা নিয়ে তোমার আঙ্গুর ক্ষেত আমাকে দাও; কিংবা যদি সন্তুষ্ট হও, তবে আমি তাঁর পরিবর্তে আর একটা আঙ্গুর খেত তোমাকে দেব,” তাতে সে উত্তর দিল, “আমার আঙ্গুর খেত আপনাকে দেব না।”
Sai ya amsa mata, ya ce, “Domin na ce wa Nabot mutumin Yezireyel, ‘Ka sayar mini gonar inabinka; ko kuwa in ka gwammace, zan ba ka wata gonar inabi a maimakonta.’ Amma ya ce, ‘Ba zan ba ka gonar inabina ba.’”
7 তখন তাঁর স্ত্রী ঈষেবল তাঁকে বললেন, “তুমি না ইস্রায়েলের উপর রাজত্ব করছ? ওঠো, খাওয়া দাওয়া কর, আনন্দিত হও। যিষ্রিয়েলীয় নাবোতের আঙ্গুর ক্ষেত আমি তোমাকে দেব।”
Yezebel matarsa ta ce, “Yaya kake yi kamar ba kai ne sarki Isra’ila ba? Tashi ka ci abinci! Ka yi farin ciki. Zan ba ka gonar inabin Nabot mutumin Yezireyel.”
8 পরে ঈষেবল আহাবের নাম করে কতগুলো চিঠি লিখে সেগুলোর উপর আহাবের সীলমোহর দিলেন এবং নাবোতের শহরে বাসকারী প্রাচীনদের কাছে ও গণ্যমান্য লোকদের কাছে চিঠিগুলো পাঠিয়ে দিলেন।
Sai ta rubuta wasiƙu a sunan Ahab, ta buga hatiminsa a kansu, sa’an nan ta aika su ga dattawa da manyan gari waɗanda suke zama a birnin da Nabot yake.
9 সেই চিঠিগুলোতে সে এই কথা লিখেছিল, “আপনারা উপবাস ঘোষণা করুন এবং লোকদের মধ্যে নাবোৎকে উঁচু জায়গা দিন।
Cikin waɗannan wasiƙu ta rubuta, “Ku yi shelar ranar azumi, ku zaunar da Nabot a wuri mai martaba a cikin mutane.
10 ১০ তার সামনে দুটো আসনে দুজন খারাপ লোককে বসান। তারা এই বলে তার বিরুদ্ধে সাক্ষ্য দিক যে, সে ঈশ্বর ও রাজার বিরুদ্ধে অপমানের কথা বলেছে। তারপর তাকে সেখান থেকে বের করে নিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলুন।”
Amma ku zaunar da waɗansu’yan iska biyu ɗaura da shi, ku sa su ba da shaida cewa ya zagi Allah da sarki. Sa’an nan ku ɗauke shi ku jajjefe shi da dutse sai ya mutu.”
11 ১১ পরে তাঁর শহরে বাসকারী প্রাচীনরা ও গণ্যমান্য লোকেরা ঈষেবলের চিঠিতে লেখা নির্দেশমত কাজ করলেন।
Sai dattawa da manyan gari, waɗanda suke zama a birnin da Nabot yake, suka yi kamar yadda Yezebel ta umarta a cikin wasiƙun da ta rubuta.
12 ১২ তাঁরা উপবাস ঘোষণা করে নাবোৎকে লোকদের মধ্যে উঁচু জায়গায় বসালেন।
Suka yi shelar azumi, suka kuma zaunar da Nabot a wuri mai martaba a cikin mutane.
13 ১৩ তারপর দুজন খারাপ লোক এসে নাবোতের সামনে বসে লোকদের কাছে তার বিরুদ্ধে এই সাক্ষ্য দিল যে, “নাবোৎ ঈশ্বর ও রাজার বিরুদ্ধে অপমানের কথা বলেছে।” তারপর লোকেরা তাকে শহরের বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলল।
Sa’an nan’yan iska biyu suka zo, suka zauna ɗaura da shi, suka kawo zarge a kan Nabot a gaban mutane, suna cewa, “Nabot ya zagi Allah da sarki.” Saboda haka aka ɗauke shi waje da birnin, aka jajjefe shi da dutse har ya mutu.
14 ১৪ এর পর সেই প্রাচীনরা ঈষেবলের কাছে খবর পাঠালেন যে, “নাবোৎকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে।”
Sa’an nan suka aika wa Yezebel. “An jajjefe Nabot, ya kuma mutu.”
15 ১৫ নাবোৎকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে শুনেই ঈষেবল আহাবকে বললেন, “ওঠ, যিষ্রিয়েলীয় নাবোৎ যে আঙ্গুর ক্ষেতটা তোমার কাছে বিক্রি করতে চায় নি তার দখল নাও; কারণ নাবোৎ আর বেঁচে নেই, মরে গেছে।”
Nan da nan sa’ad da Yezebel ta ji cewa an jajjefe Nabot da dutse ya kuma mutu, sai ta ce wa Ahab, “Tashi ka mallaki gonar inabin Nabot mutumin Yezireyel wanda ya ƙi ya sayar maka. Ba shi da rai, ya mutu.”
16 ১৬ নাবোৎ মারা গেছে শুনে আহাব উঠে নাবোতের আঙ্গুর ক্ষেতের দখল নিতে গেলেন।
Da Ahab ya ji cewa Nabot ya mutu, sai ya tashi ya gangara don yă mallaki gonar inabin Nabot.
17 ১৭ তখন তিশ্‌বীয় এলিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য প্রকাশিত হল,
Sai maganar Ubangiji ta zo wa Iliya mutumin Tishbe.
18 ১৮ “ওঠ, শমরিয়াতে ইস্রায়েলের রাজা আহাবের সঙ্গে দেখা করতে যাও। দেখো, সে এখন নাবোতের আঙ্গুর ক্ষেতে আছে। সে ওটার দখল নেবার জন্য সেখানে গেছে।
Ta ce, “Gangara don ka sadu da Ahab sarkin Isra’ila, wanda yake mulki a Samariya. Yanzu yana a gonar inabin Nabot, inda ya tafi yă mallake ta.
19 ১৯ তুমি তাকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘তুমি কি একজন লোককে মেরে ফেলেছ এবং তার সম্পত্তি দখল করেছ?’ তারপর তাকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘কুকুরেরা যেখানে নাবোতের রক্ত চেটে খেয়েছে সেখানে তারা তোমার রক্ত, হ্যাঁ, তোমারই রক্ত চেটে খাবে’।”
Ka ce masa, Ga abin da Ubangiji ya ce, ‘Ba ka kashe mutum ka kuma ƙwace kayansa ba?’ Sa’an nan ka ce masa ga abin da Ubangiji ya ce, ‘A inda karnuka suka lashe jinin Nabot, karnuka za su lashe jininka, I, naka!’”
20 ২০ আহাব সেই কথা শুনে এলিয়কে বললেন, “হে আমার শত্রু, এবার কি তুমি আমাকে পেয়েছ?” উত্তরে এলিয় বললেন, “হ্যাঁ, পেয়েছি; কারণ সদাপ্রভুর চোখে যা মন্দ তাই করবার জন্য তুমি নিজেকে বিক্রি করেছ।
Ahab ya ce wa Iliya, “Wato, ka same ni kuma, abokin gābana!” Sai ya amsa ya ce, “Na same ka, domin ka sayar da kanka ga yin mugunta a gaban Ubangiji.
21 ২১ সেইজন্য সদাপ্রভু বলছেন, ‘আমি তোমার উপর বিপদ নিয়ে আসব। তোমাকে আমি একেবারে ধ্বংস করব। আহাব বংশের প্রত্যেক পুরুষকে এবং ইস্রায়েলের মধ্যে দাস ও স্বাধীন লোককে শেষ করে দেব।
‘Zan kawo masifa a kanka. Zan kawar da zuriyarka, in kuma yanke daga Ahab kowane ɗa namiji na ƙarshe cikin Isra’ila, bawa ko’yantacce.
22 ২২ আমি তোমার বংশকে নবাটের ছেলে যারবিয়াম এবং অহিয়ের ছেলে বাশার বংশের মত করব, এর কারণ তোমার অসন্তোষজনক ব্যবহার, যার মাধ্যমে তুমি আমার ক্রোধ জাগিয়ে তুলেছ এবং ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়েছ।
Zan mai da gidanka kamar gida Yerobowam ɗan Nebat, da na Ba’asha ɗan Ahiya, domin ka tsokane ni har na yi fushi, ka kuma sa Isra’ila ya yi zunubi.’
23 ২৩ এছাড়া ঈষেবলের সম্বন্ধেও আমি বলছি যে, যিষ্রিয়েলের দেয়ালের কাছে কুকুরেরা তাকে খেয়ে ফেলবে।
“Game da Yezebel kuwa Ubangiji ya ce, ‘Karnuka za su cinye Yezebel a katangar Yezireyel.’
24 ২৪ আহাবের যে সব লোক শহরে মরবে তাদের খাবে কুকুরে আর যারা মাঠের মধ্যে মরবে তাদের খাবে আকাশের পাখীতে’।”
“Karnuka za su cinye waɗanda suke na Ahab waɗanda suka mutu a cikin birni, tsuntsayen sararin sama kuma za su cinye waɗanda suka mutu a jeji.”
25 ২৫ স্ত্রীর কু পরামর্শ সদাপ্রভুর চোখে যা মন্দ আহাব তাই করবার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছিলেন। তাঁর মত আর কেউ এই রকম কাজ করে নি।
(Babu wani mutum kamar Ahab, wanda ya ba da kansa ga aikata mugunta a gaban Ubangiji. Yezebel matarsa ce ta zuga shi.
26 ২৬ আর ইস্রায়েলীয়দের সামনে থেকে সদাপ্রভু যে ইমোরীয়দের তাড়িয়ে দিয়েছিলেন, তাদের সমস্ত কাজ অনুসারে তিনি প্রতিমা পূজাকারী অনুগামী হয়ে তিনি জঘন্য কাজ করতেন।
Ya yi abar ƙyama ƙwarai ta wurin bin gumaka, kamar Amoriyawan da Ubangiji ya kora a gaban Isra’ila.)
27 ২৭ আহাব সদাপ্রভুর কথা শুনে নিজের কাপড় ছিঁড়ে ফেলে চট পরলেন এবং উপবাস করলেন। তিনি চট পরেই শুয়ে থাকতেন এবং ধীরে ধীরে চলতে লাগলেন।
Sa’ad da Ahab ya ji waɗannan kalmomi, sai ya yage rigarsa, ya sa rigunan makoki, ya kuma yi azumi. Ya kwanta a kayan makoki, ya kuma yi tafiya cikin sauƙinkai.
28 ২৮ তখন সদাপ্রভুর এই বাক্য তিশ্‌বীয় এলিয়ের কাছে আসল, বলল,
Sai maganar Ubangiji ta zo wa Iliya mutumin Tishbe, ta ce,
29 ২৯ “আহাব আমার সামনে নিজেকে কেমন করে নত করেছে, তুমি কি লক্ষ্য করেছ? সে নিজেকে নত করেছে বলে এই বিপদ আমি তার জীবনকালে আনব না, কিন্তু তার ছেলের জীবনকালে তার বংশের উপরে এই বিপদ আনব।”
“Ka lura da yadda Ahab ya ƙasƙantar da kansa a gabana kuwa? Domin ya ƙasƙantar da kansa, ba zan kawo wannan masifa a kwanakinsa ba, amma zan kawo ta a kan gidansa a kwanakin ɗansa.”

< প্রথম রাজাবলি 21 >