< Zaburi 78 >

1 Watu wangu, sikieni mafundisho yangu, sikilizeni maneno ya kinywa changu.
আসফের মস্কীল। হে আমার লোকসকল, আমার উপদেশ শোনো; আমার মুখের বাক্যে কর্ণপাত করো।
2 Nitafungua kinywa changu katika mifano; nitaimba kuhusu mambo yaliyofichika yahusuyo yaliyopita.
আমি দৃষ্টান্তের মাধ্যমে আমার মুখ খুলব; আমি পূর্বকালের গুপ্ত শিক্ষার কথা উচ্চারণ করব—
3 Haya ni mambo ambayo tumeyasikia na kujifunza mambo ambayo mababu zetu wametuambia sisi. Hatutawaficha uzao wao.
যা আমরা শুনেছি আর জেনেছি, সেসব আমাদের পূর্বপুরুষরা আমাদের বলেছেন।
4 Tutawaambia kizazi kijacho kuhusu sifa anazostahili Yahwe kwa matendo yake, nguvu zake, na maajabu ambayo ameyafanya.
তাঁদের বংশধরদের কাছে আমরা সেসব লুকিয়ে রাখব না; আমরা আগামী প্রজন্মের কাছে সদাপ্রভুর প্রশংসনীয় কাজের কথা বলব, তাঁর পরাক্রম, আর তাঁর আশ্চর্য কাজ।
5 Kwa kuwa yeye alianzisha agano la amri katika Yakobo na sheria maalumu katika Israeli. Yeye aliamuru mababu zetu kuwa walipaswa kuzifundisha kwa watoto wao.
তিনি যাকোবের জন্য বিধি দিয়েছিলেন আর তিনি তাঁর আইন ইস্রায়েলে প্রতিষ্ঠা করেছিলেন, যা তিনি আমাদের পূর্বপুরুষদের আদেশ দিয়েছিলেন তাঁদের ছেলেমেয়েদের শিক্ষা দেওয়ার জন্য,
6 Aliamuru hivi ili kwamba kizazi kijacho kiweze kuzijua amri zake, ili wawafundishe wana ambao bado hawajazaliwa.
যেন পরবর্তী প্রজন্ম সেগুলি জানতে পারে, এমনকি তারাও পারে যাদের জন্ম হয়নি, এবং তারা যেন পরে নিজের নিজের ছেলেমেয়েদের বলতে পারে।
7 Kisha wangeweka tumaini lao katika Mungu na kutokusahau matendo yake bali wazishike amri zake.
তখন তারা ঈশ্বরে আস্থা রাখবে আর তাঁর কার্যাবলি ভুলে যাবে না কিন্তু তাঁর আজ্ঞাসকল পালন করবে।
8 Ndipo wasingekuwa kama mababu zao, ambao walikuwa wakaidi na wenye uasi, kizazi ambacho mioyo yao haikuwa kamilifu, na ambao roho zao hazikuwa na nia thabiti na aminifu kwa Mungu.
তারা তাদের পূর্বপুরুষদের মতো হবে না— একগুঁয়ে এবং বিদ্রোহী এক প্রজন্ম, যাদের হৃদয় ঈশ্বরের প্রতি অনুগত ছিল না, যাদের আত্মা তাঁর প্রতি বিশ্বস্ত ছিল না।
9 Waefraimu walikuwa na silaha na upinde, lakini walikimbia siku ya vita.
ইফ্রয়িম বংশের যোদ্ধারা, যদিও ধনুকে সজ্জিত, যুদ্ধের দিনে পিছু ফিরল;
10 Hawakutunza agano na Mungu, na walikataa kutii sheria yake.
তারা ঈশ্বরের নিয়ম রক্ষা করল না আর তাঁর আইন অনুসারে বাঁচতে অস্বীকার করল।
11 Walisahau matendo yake, mambo ya ajabu ambayo yeye amewaonesha wao.
তারা ভুলে গেল যে তিনি কী করেছিলেন, যে আশ্চর্য কাজগুলি তিনি তাদের দেখিয়েছিলেন।
12 Walisahau mambo ya ajabu aliyofayafanya machoni pa mababu zao katika nchi ya Misri, katika ardhi ya Soani.
মিশর দেশে, আর সোয়নের অঞ্চলে, তাদের পূর্বপুরুষদের দৃষ্টিতে তিনি অলৌকিক কাজ করেছিলেন।
13 Aliigawa bahari na akawaongoza katikati ya bahari; aliyafanya maji yasimame kama kuta.
তিনি সমুদ্র ভাগ করেছিলেন আর তাদেরকে মাঝখান দিয়ে এগিয়ে নিয়ে গেলেন; প্রাচীরের মতো তিনি জলকে দাঁড় করালেন।
14 Wakati wa mchana aliwaongoza kwa wingu na usiku wote kwa nuru ya moto.
তিনি দিনে তাদের মেঘ আর রাতে আগুনের আলো দ্বারা পথ দেখালেন।
15 Alipasua miamba jangwani, na aliwapa maji mengi, ya kutosha kujaza vina virefu vya bahari.
তিনি মরুপ্রান্তরে শৈল বিভক্ত করলেন আর সমুদ্রের মতো অফুরন্ত জল দিলেন;
16 Alifanya maporomoko ya maji kutiririka tokea mwambani na aliyafanya maji yatiririke kama mito.
শৈল থেকে তিনি জলস্রোত নির্গত করলেন আর নদীর মতো জল প্রবাহিত করলেন।
17 Lakini bado waliendelea kutenda dhambi dhidi yake, wakiasi dhidi ya Aliye Juu katika jangwa.
কিন্তু তারা তাঁর বিরুদ্ধে পাপ করেই গেল, মরুপ্রান্তরে পরাৎপরের প্রতি বিদ্রোহ করল।
18 Walimjaribu Mungu mioyoni mwao kwa kuomba chakula cha kuwatosheleza hamu zao.
তাদের আকাঙ্ক্ষিত খাদ্য দাবি করে তারা ইচ্ছাকৃতভাবে ঈশ্বরের পরীক্ষা করল।
19 Waliongea dhidi ya Mungu; walisema, “Kweli Mungu anaweza kuweka meza ya chakula kwa ajili yetu jangwani?
তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলল; তারা বলল, “ঈশ্বর কি সত্যিই মরুপ্রান্তরে মেজ সাজাতে পারেন?
20 Tazama, wakati alipoupiga mwamba, maji yalibubujika, mito ikafurika. Lakini anaweza kutoa mkate tena? Ataweza kuleta nyama kwa watu wake?”
সত্যিই, তিনি শৈলকে আঘাত করলেন, আর জল বেরিয়ে এল, বিপুল জলস্রোত প্রবাহিত হল, কিন্তু তিনি কি আমাদের রুটি দিতে পারেন? তিনি কি তাঁর লোকেদের খাবার জন্য মাংস দিতে পারেন?”
21 Yahwe aliposikia haya, alikasirika; moto wake uliwaka dhidi ya Yakobo, hasira yake ikamshambulia Israeli,
যখন সদাপ্রভু তাদের কথা শুনলেন তিনি রাগে অগ্নিশর্মা হলেন; যাকোবের বিরুদ্ধে তাঁর আগুন জ্বলে উঠল, আর তাঁর ক্রোধ ইস্রায়েলের বিরুদ্ধে প্রজ্জ্বলিত হল,
22 kwa sababu hawakumwamini Mungu na hawakuamini katika wokovu wake.
কেননা তারা ঈশ্বরে বিশ্বাস করেনি এবং তাঁর উদ্ধারে আস্থা রাখেনি।
23 Lakini yeye bado aliziamuru mbingu juu na kufungua milango ya mbingu.
তবুও তিনি উপরের আকাশকে আজ্ঞা দিলেন এবং স্বর্গের দরজা খুলে দিলেন;
24 Aliwanyeshea mana ili wale, na aliwapa nafaka kutoka mbinguni.
লোকেদের খাদ্যের জন্য তিনি বৃষ্টির মতো মান্না নিয়ে এলেন, তিনি তাদের স্বর্গের শস্য দিলেন।
25 Watu walikula mikate ya malaika. Aliwatumia chakula kingi.
মানুষ দূতদের রুটি খেল; তারা যত খেতে পারে সেইমতো তিনি তাদের খাদ্য পাঠালেন।
26 Alisababisha upepo wa mashariki kupiga mawinguni, na kwa uweza wake aliuongoza upepo wa kusini.
তিনি পূবের বাতাস স্বর্গ থেকে পাঠালেন আর তাঁর পরাক্রমে দক্ষিণের বাতাস প্রবাহিত করলেন।
27 Aliwanyeshea nyama kama mavumbi, na ndege kama wingi wa mchanga wa baharini.
তিনি ধুলোর মতো মাংস বৃষ্টি করলেন, আর সমুদ্রতীরে বালির মতো পাখি দিলেন।
28 Walianguka katikati ya kambi yao, na maeneo yote karibu na hema zao.
তাদের শিবিরের মধ্যে, আর তাদের তাঁবুর চারপাশে নামিয়ে আনলেন।
29 Hivyo walikula na walishiba. Maana aliwapa kile walichokitamani sana.
তারা গলা পর্যন্ত খাবার খেয়ে তৃপ্ত হল— তাদের আকাঙ্ক্ষা তিনি পূর্ণ করলেন।
30 Lakini walikuwa bado hawajatosheka; chakula chao kilikuwa bado kinywani mwao.
কিন্তু তারা আকাঙ্ক্ষিত খাদ্য খেয়ে শেষ করার আগেই, এমনকি যখন খাবার তাদের মুখেই ছিল,
31 Ndipo hasira ya Mungu iliwashambulia na kuwaua wenye nguvu kati yao. Aliwaangusha chini vijana wa Israeli.
ঈশ্বরের ক্রোধ তাদের বিরুদ্ধে জ্বলে উঠল; তাদের মধ্যে সবচেয়ে শক্তপোক্ত লোকদেরও তিনি হত্যা করলেন, ইস্রায়েলের যুবকদের আঘাত করলেন।
32 Licha ya hili, waliendelea kutenda dhambi na hawakuyaamini matendo yake ya ajabu.
এসব কিছু দেখেও, তারা পাপ করতেই থাকল; তাঁর আশ্চর্য কাজ সত্ত্বেও, তারা বিশ্বাস করল না।
33 Hivyo Mungu alizikatisha siku zao; miaka yao ilijawa na hofu.
তাই তিনি তাদের আয়ু ব্যর্থতায় আর তাদের বছর আতঙ্কে শেষ করলেন।
34 Wakati wowote Mungu alipowataabisha, nao waligeuka na kumtafuta yeye kwa bidii.
যখনই ঈশ্বর তাদের নাশ করতেন, তারা তাঁর অন্বেষণ করত; তারা অনুতাপ করল আর পুনরায় ঈশ্বরের দিকে ফিরল।
35 Walikumbuka kuwa Mungu alikuwa mwamba wao na kuwa Mungu Aliye Juu Sana alikuwa mwokozi wao.
তারা মনে রাখল যে ঈশ্বর তাদের শৈল, যে পরাৎপর ঈশ্বর তাদের মুক্তিদাতা।
36 Lakini walimsifia tu kwa vinywa vyao na kumdanganya kwa maneno yao.
কিন্তু তারা তাদের মুখ দিয়ে তাঁকে তোষামোদ করল, তাদের জিভ দিয়ে তাঁর প্রতি মিথ্যা কথা বলল;
37 Maana mioyo yao haikuwa thabiti kwake, na hawakuwa waaminifu kwa agano lake.
তাদের হৃদয় তাঁর প্রতি অনুগত ছিল না, তাঁর নিয়মের প্রতি তারা বিশ্বস্ত ছিল না।
38 Lakini yeye, kwa kuwa alikuwa alikuwa na huruma, aliwasamehe uovu wao na hakuwaangamiza. Ndiyo, wakati mwingi aliizuia hasira yake na hakuionesha ghadhabu yake yote.
তবুও তিনি কৃপাময় ছিলেন; তিনি তাদের অপরাধ ক্ষমা করলেন এবং তাদের ধ্বংস করলেন না। অনেকবার তিনি তাঁর রাগ সংযত করলেন তাঁর সম্পূর্ণ ক্রোধ জাগিয়ে তুললেন না।
39 Alikumbuka kuwa waliumbwa kwa mwili, upepo ambao hupita nao haurudi.
তিনি মনে রাখলেন যে তারা মাংসমাত্র, বায়ুর মতো, যা বয়ে গেলে আর ফিরে আসে না।
40 Mara ngapi wameasi dhidi yake jangwani na kumuhuzunisha nyikani!
তারা মরুপ্রান্তরে কতবার তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করল আর পতিত জমিতে তাঁকে শোকাহত করল!
41 Tena na tena walimjaribu Mungu na wakamtilia mashaka Mtakatifu wa Israeli.
বারবার তারা ঈশ্বরকে পরীক্ষায় ফেলল; তারা ইস্রায়েলের পবিত্রজনকে উত্ত্যক্ত করল।
42 Hawakufikiria kuhusu uweza wake, jinsi alivyo waokoa dhidi ya adui
তারা তাঁর পরাক্রম মনে রাখল না— যেদিন তিনি তাদের অত্যাচারীদের হাত থেকে মুক্ত করলেন,
43 alipofanya ishara za kutisha katika Misri na maajabu yake katika konde la Soani.
যেদিন মিশরে তিনি তাঁর চিহ্নগুলি, সোয়নের অঞ্চলে তাঁর আশ্চর্য কাজগুলি দেখালেন।
44 Aligeuza mito ya Wamisri kuwa damu ili wasipate kunywa kutoka katika vijito vyao.
তিনি তাদের নদীগুলি রক্তে পরিণত করলেন; তাদের জলস্রোত থেকে তারা পান করতে পারল না।
45 Alituma makundi ya inzi yaliyowavamia na vyura ambao walisambaa katika nchi yao.
তিনি ঝাঁকে ঝাঁকে মাছি পাঠালেন যা তাদের গ্রাস করল, আর ব্যাঙদের পাঠালেন যা তাদের বিধ্বস্ত করল।
46 Aliwapa mazao yao panzi na kazi yao nzige.
তিনি তাদের শস্য ফড়িংদের দিলেন, তাদের ফসল পঙ্গপালদের দিলেন।
47 Aliiharibu mizabibu yao kwa mvua ya mawe na miti ya mikuyu kwa mvua ya mawe zaidi.
তিনি তাদের দ্রাক্ষালতা শিলা দিয়ে নষ্ট করলেন আর তাদের ডুমুর গাছ শিলাবৃষ্টি দিয়ে ধ্বংস করলেন।
48 Aliinyeshea mifugo yao mvua ya mawe na alirusha radi ya umeme ikapiga mifugo yao. Ukali wa hasira yake ulielekea dhidi yao.
তিনি তাদের গবাদি পশুদের শিলার কাছে, আর তাদের গৃহপালিত পশুপালকে বজ্রবিদ্যুতের কাছে সমর্পণ করলেন।
49 Alituma gadhabu, uchungu na taabu kama wakala aletaye maafa.
তিনি তাদের বিরুদ্ধে তাঁর প্রচণ্ড রাগ পাঠালেন, তাঁর ক্রোধ, উন্মাদনা এবং শত্রুতা— ধ্বংসকারী দূতের একদল।
50 Aliifanyia njia hasira yake; hakuwakinga dhidi ya kifo bali aliwakabidhi kwa pigo.
তিনি তাঁর ক্রোধ তাদের বিরুদ্ধে নিক্ষেপ করলেন; মৃত্যু থেকে তিনি তাদের বাঁচালেন না কিন্তু মহামারির হাতে তুলে দিলেন।
51 Aliwaua wazaliwa wote wa kwanza katika Misri, wazaliwa wa kwanza wa nguvu zao katika mahema ya Hamu.
তিনি মিশরের সব প্রথমজাতকে আঘাত করলেন, হামের তাঁবুতে পুরুষত্বের প্রথম ফলকে।
52 Aliwaongoza nje watu wake mwenyewe kama kondoo na aliwaelekeza kupitia jangwani kama kundi.
কিন্তু তিনি মেষপালের মতো তাঁর প্রজাদের বের করে আনলেন; মরুপ্রান্তরে মেষের মতো তিনি তাদের পরিচালনা করলেন।
53 Aliwaongoza salama na pasipo na woga, lakini bahari iliwaelemea adui zao.
তিনি তাদের সুরক্ষিতভাবে পথ দেখালেন, তাই তারা ভীত হল না; কিন্তু সমুদ্র তাদের শত্রুদের ঘিরে ফেলল।
54 Kisha aliwaleta mpaka wa nchi yake takatifu, kwenye mlima huu ambao aliutwaa kwa mkono wake wa kuume.
আর তিনি তাঁর নিজের পবিত্র সীমায় নিয়ে এলেন, পাহাড়ের সেই দেশে যেখানে তাঁর ডান হাত তাদের নিয়ে গিয়েছিল।
55 Aliwafukuza mataifa mbele yao na akawapa urithi wao. Aliwakalisha makabila ya Israeli katika mahema yao.
তিনি তাদের সামনে সমস্ত জাতিকে তাড়িয়ে দিলেন আর তাদের জমি ইস্রায়েলীদের মধ্যে অধিকারস্বরূপ ভাগ করে দিলেন; ইস্রায়েলের গোষ্ঠীদের তাদের গৃহে বসবাস করতে দিলেন।
56 Lakini bado walimjaribu na walimkaidi Mungu Aliye Juu na hawakushika amri zake takatifu.
কিন্তু তারা ঈশ্বরকে পরীক্ষা করেই চলল আর পরাৎপরের বিরুদ্ধে বিদ্রোহ করল; তাঁর বিধিবিধান তারা পালন করল না।
57 Hawakuwa waaminifu na walienenda katika hila kama baba zao; walikuwa sio wa kutegemewa kama upinde mbovu.
তাদের পূর্বপুরুষদের মতো তারা ছিল বিশ্বাসঘাতক আর বিশ্বাসহীন, ত্রুটিযুক্ত ধনুকের মতো অনির্ভরযোগ্য।
58 Kwa maana walimkasirisha kwa mahali pao pa juu na walimgadhabisha hata akawa na hasira ya wivu kwa miungu yao.
তাদের উঁচু পীঠস্থানগুলি দিয়ে তারা তাঁকে রাগিয়ে তুলল; তাদের প্রতিমা দিয়ে তাঁর ঈর্ষা জাগ্রত করল।
59 Mungu aliposikia hili, alikasirika na alimkataa kabisa Israeli.
ঈশ্বর সেসব শুনে অগ্নিশর্মা হলেন; তিনি ইস্রায়েলকে সম্পূর্ণ পরিত্যাগ করলেন।
60 Alipaacha patakatifu pa Shilo, na hema alikoishi kati ya watu.
তিনি শীলোতে সমাগম তাঁবু পরিত্যাগ করলেন, সেই তাঁবু যা তিনি মানুষদের মধ্যে স্থাপন করেছিলেন।
61 Aliruhusu nguvu zake kutekwa na kuutoa utukufu wake mkononi mwa adui.
তিনি তাঁর পরাক্রমের সিন্দুক বন্দিদশায় পাঠালেন, তাঁর শত্রুদের হাতে তাঁর প্রভা।
62 Aliukabidhi upanga watu wake, na aliukasirikia urithi wake.
তিনি তাঁর প্রজাদের তরোয়ালের কোপে তুলে দিলেন; তিনি তাঁর অধিকারের প্রতি ক্রুদ্ধ হলেন।
63 Moto uliwavamia vijana wao wa kiume, na vijana wao wa kike hawakuwa na nyimbo za harusi.
আগুন তাদের যুবকদের গ্রাস করল, এবং তাদের যুবতীদের বিয়েতে কোনো গান হল না;
64 Makuhani wao waliangushwa kwa upanga, na wajane wao hawakulia.
তাদের যাজকদের তরোয়ালে নাশ করা হোলো আর তাদের বিধবারা কাঁদতে পারল না।
65 Kisha Bwana aliamshwa kama aliyetoka usingizini, kama shujaa apigaye kelele kwa sababu ya mvinyo.
তারপর সদাপ্রভু, ঘুম থেকে জেগে ওঠার মতো, জেগে উঠলেন, যেমন এক যোদ্ধা সুরার অসাড়তা থেকে জেগে ওঠে।
66 Aliwarudisha adui zake nyuma; aliwaweka kwenye aibu ya milele.
তিনি তাঁর শত্রুদের প্রহার করলেন; তাদের চিরস্থায়ী লজ্জার পাত্র করলেন।
67 Aliikataa hema ya Yusufu, na hakulichagua kabila la Efraimu.
তারপর তিনি যোষেফের তাঁবুগুলি পরিত্যাগ করলেন, তিনি ইফ্রয়িম গোষ্ঠীকে মনোনীত করলেন না;
68 Alilichagua kabila la Yuda na Mlima Sayuni aliyoupenda.
কিন্তু যিহূদার গোষ্ঠীকে মনোনীত করলেন, সিয়োন পর্বত, যা তিনি ভালোবাসতেন।
69 Alipajenga patakatifu pake kama mbinguni, na kama nchi aliyoiimarisha milele.
উচ্চ শিখরের মতো তাঁর পবিত্রস্থান তিনি নির্মাণ করলেন, জগতের মতো যা তিনি চিরকালের জন্য স্থাপন করেছেন।
70 Alimchagua Daudi, mtumishi wake, alimchukua kutoka zizi la kondoo.
তিনি তাঁর দাস দাউদকে মনোনীত করলেন আর তাকে মেষের খোঁয়াড় থেকে ডেকে নিলেন;
71 Alimtoa kutoka katika kufuata kondoo pamoja na wana wao, na kumweka kuwa mchungaji wa Yakobo, watu wake, na Israeli, urithi wake.
মেষের পরিচর্যা থেকে তিনি তাকে নিয়ে এলেন আর যাকোব গোষ্ঠীর লোকেদের এবং আপন অধিকার ইস্রায়েলের উপর তাকে পালক করলেন।
72 Daudi aliwachunga kwa uadilifu wa moyo wake, naye aliwaongoza kwa ujuzi wa mikono yake.
এবং হৃদয়ের সততায় দাউদ পালকরূপে তাদের যত্ন নিলেন; এবং দক্ষ হাতের সাহায্যে তাদের পরিচালনা করলেন।

< Zaburi 78 >