< Hosea 8 >

1 “Weka tarumbeta katika midomo yako! Tai anakuja juu ya nyumba ya Bwana kwa sababu watu wamevunja agano langu na waliasi dhidi ya sheria yangu.
“তোমার মুখে শিঙ্গা দাও। সদাপ্রভুর গৃহের উপরে এক ঈগল পাখি আসছে, সদাপ্রভু। এটা ঘটছে কারণ লোকেরা আমার নিয়ম ভেঙ্গেছে এবং আমার নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
2 Wananililia,'Mungu wangu, sisi katika Israeli tunakujua.'
তারা আমার কাছে কাঁদবে, ‘আমাদের ঈশ্বর, আমরা যারা ইস্রায়েলে থাকি তোমাকে জানি।’
3 Lakini Israeli amekataa mema, na adui atamfuata.
কিন্তু ইস্রায়েল যা ভালো তা প্রত্যাখান করল এবং শত্রুরা তাকে তাড়া করবে।
4 Wameweka wafalme, lakini sio kwa shauri langu. Wamewafanya wakuu, lakini sikuwa na habari. Kwa fedha zao na dhahabu wamejifanyia sanamu wenyewe, ili wakatiliwe mbali.”
তারা রাজা নিযুক্ত করেছে, কিন্তু আমার মাধ্যমে নয়। তারা রাজপুত্র নিযুক্ত করেছে, কিন্তু আমাকে না জানিয়ে। তাদের সোনা ও রূপা দিয়ে তাদের জন্য প্রতিমা বানিয়েছে, কিন্তু এই কারণেই তাদেরকে ধ্বংস করা হবে।”
5 “Ndama yako imekataliwa, Samaria. Hasira yangu inawaka juu ya watu hawa. Kwa muda gani watakuwa na hatia?
ভাববাদী বলে, “শমরিয়া, তিনি তোমার বাছুর ফেলে দিয়েছেন।” সদাপ্রভু বললেন, আমার রাগের আগুনে এই লোকেদের বিরুদ্ধে জ্বলবে। কতকাল এই লোকেরা অপবিত্র থাকবে?
6 Kwa maana sanamu hii ilitoka Israeli; fundi aliifanya; si Mungu! Ndama ya Samaria itavunjwa vipande vipande.
কারণ এই প্রতিমা ইস্রায়েল থেকে এসেছে; একজন শিল্পকার তৈরী করেছে; এটি ঈশ্বর নয়! শমরিয়ার বাছুর খণ্ড খণ্ড করে ভাঙ্গা হবে।
7 Kwa maana watu hupanda upepo na kuvuna kimbunga. Mbegu zilizosimama hazina vichwa; haitoi unga. Ikiwa itakomaa, wageni watakula.
কারণ লোকেরা বাতাস রোপণ করেছে এবং ঘূর্ণিঝড় কাটবে। দাঁড়িয়ে থাকা শস্য গুলোর শিস নেই; এটি কোন আটা উত্পাদন করে না। যদি এটি পরিপক্কতা পায় বিদেশীরা তা গ্রাস করবে।
8 Israeli imemezwa; sasa wanalala kati ya mataifa kama kitu kisicho na maana.
ইস্রায়েলকে গিলে ফেলা হল; তারা এখন জাতিদের মধ্যে বেকারের মত রয়েছে।
9 Kwa maana walikwenda Ashuru kama punda wa mwitu pekee. Efraimu ameajiri wapenzi kwa ajili yake mwenyewe.
কারণ তারা অশূরে বন্য গাধার মত একা গেছে। ইফ্রয়িম তার জন্য প্রেমিকা ভাড়া নিয়েছে।
10 Hata ingawa wameajiri wapenzi kati ya mataifa, sasa nitawakusanya pamoja. Wao wataanza kupotea kwa sababu ya unyanyasaji wa mfalme wa wakuu.
১০এমনকি যদিও তারা জাতিদের মধ্যে থেকে প্রেমিক ভাড়া করেছে, আমি এখন তাদের জড়ো করব। তারা শাসনকর্ত্তাদের রাজার নির্যাতনে নষ্ট হতে শুরু করেছে।
11 Kwa maana Efraimu imeongeza madhabahu kwa sadaka za dhambi, lakini zimekuwa madhabahu kwa kufanya dhambi.
১১ইফ্রয়িম অনেক যজ্ঞবেদী বৃদ্ধি করেছে পাপের নৈবেদ্যের জন্য, কিন্তু তার পরিবর্তে তারা পাপের যজ্ঞবেদীতে পরিণত হয়েছে।
12 Niliweza kuandika sheria yangu kwao mara elfu kumi, lakini wangeiona kama kitu cha ajabu kwao.
১২আমি তাদের জন্য আমার নিয়ম দশ হাজার বার লিখতে পারি, কিন্তু তারা এটা একটা অদ্ভুত বিষয় হিসাবে দেখবে।
13 Kwa ajili ya dhabihu za sadaka zangu, hutoa nyama na kuila, lakini mimi, Bwana, siwakubali. Sasa nitafikiri juu ya uovu wao na kuadhibu dhambi zao. Watarudi Misri.
১৩যেমন আমার বলি উপহারের জন্য, তারা মাংস বলি দেয় এবং তা খায়, কিন্তু আমি, সদাপ্রভু, তাদের গ্রাহ্য করব না। এখন আমি তাদের পাপ মনে করব এবং তাদের পাপের শাস্তি দেব। তারা মিশরে ফিরে যাবে।
14 Israeli amenisahau mimi, Muumba wake, na amejenga majumba. Yuda ameimarisha miji mingi, lakini nitatuma moto juu ya miji yake; itaharibu ngome zake.
১৪ইস্রায়েল আমায় ভুলে গেছে, তার সৃষ্টিকর্ত্তাকে এবং প্রাসাদ নির্মাণ করেছে। যিহূদা অনেক শহরকে সুরক্ষিত করেছে, কিন্তু আমি তার শহরে আগুন পাঠাব; যা তার দুর্গগুলিকে ধ্বংস করবে।

< Hosea 8 >