< সফনিয় ভাববাদীর বই 2 >

1 হে লজ্জাহীন জাতি, তোমরা তোমাদেরকে সমবেত করো এবং জড়ো হও৷
Ku tattaru, ku tattaru, Ya ku al’umma marar kunya,
2 শাস্তির আদেশ সফল হওয়ার আগে নির্দিষ্ট দিন আসবার আগে, তুঁষের মত দিন চলে যাবার আগে, সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ তোমাদের উপরে আসবার আগে৷
kafin ƙayyadadden lokacin nan yă zo ranan nan kuma ta share ku kamar ƙaiƙayi kuma kafin fushi mai tsanani na Ubangiji yă auko muku, kafin ranar fushin Ubangiji ta auko muku.
3 তোমরা সদাপ্রভুর খোঁজ কর, দেশের সব নম্র লোকেরা, তোমরা যারা সদাপ্রভুর আদেশ মেনে চলো, ধার্মিকতার খোঁজ কর, তোমরা সদাপ্রভুর ক্রোধের দিনের হয়তো রক্ষা পাবে৷
Ku nemi Ubangiji, dukanku ƙasashe masu tawali’u, ku da kuke yin abin da ya umarta. Ku nemi adalci da tawali’u; mai yiwuwa ku sami mafaka a ranar fushin Ubangiji.
4 ঘসা (গাজা) জনশূন্য হবে আর অস্কিলোন ধ্বংসস্থান হয়ে পড়ে থাকবে৷ দিনের র বেলাতেই অসদোদের লোকদের তাড়িয়ে দেওয়া হবে আর ইক্রোণকে উপড়ে ফেলা হবে৷
Za a yashe Gaza a kuma bar Ashkelon kango. Da tsakar rana Ashdod za tă zama babu kowa a kuma tumɓuke Ekron.
5 হে করেথীয় লোকেরা, তোমরা যারা সমুদ্রের ধারে বাস কর, ধিক তোমাদের! হে পলেষ্টীয়দের দেশ কনান, সদাপ্রভু তোমার বিরুদ্ধে বলেছেন, “যতক্ষণ না সমস্ত মানুষ শেষ হয়ে যায়, আমি তোমাকে ধ্বংস করব৷”
Taku ta ƙare ku da kuke zama a bakin teku, Ya ku mutanen Keretawa; maganar Ubangiji tana gāba da ke, Ya ke Kan’ana, ƙasar Filistiyawa. “Zan hallaka ki kuma babu abin da zai rage.”
6 কারণ মেষপালক ও ভেড়ার খোঁয়াড়ের জন্য সমুদ্রের তীর হবে চারণ ভূমি৷
Ƙasar da take a bakin teku, inda Keretawa suke zaune, za tă zama wurin da makiyaya da ta garken tumaki.
7 সমুদ্রের সেই এলাকা যিহূদা কুলের অবশিষ্ট লোকেদের হবে; যারা সেখানে তাদের পশুপাল চরাবে৷ সন্ধ্যাবেলায় তারা অস্কিলোনের বাড়িগুলোতে শুয়ে থাকবে৷ কারণ সদাপ্রভু তাদের ঈশ্বর তাদের দেখাশোনা করবেন এবং তাদের অবস্থা তিনি আবার ফিরিয়ে দেবেন৷
Za tă zama mallakar raguwar gidan Yahuda; a can za su sami wurin kiwo. Da yamma za su kwanta a gidajen Ashkelon. Ubangiji Allahnsu zai lura da su; zai maido musu da martabarsu.
8 “আমি মোয়াবের অপমান করার কথা শুনেছি ও অম্মোনীয়দের টিটকারি করার কথা শুনেছি; তখন তারা আমার লোকেদের উপহাস করত তাদের সীমানা পার হত৷
“Na ji irin zagin da Mowab take yi, da kuma ba’ar Ammonawa, waɗanda suka zagi mutanena suna kuma yi barazana a kan ƙasarsu.
9 এই ঘোষণা বাহিনীদের সদাপ্রভুর, ইস্রায়েলের ঈশ্বরের, মোয়াব সদোমের মত হবে আর অম্মোনীয়দের দেশ ঘমোরার মত হবে; তা আগাছার জায়গা, লবণের ক্ষেত ও চিরকালের জন্য পতিত জমি হবে৷ কিন্তু আমার জাতীর বেঁচে থাকা বাকি লোকেরা তাদের লুট করবে ও তাদের দেশের অধিকারী হবে৷”
Saboda haka, muddin ina raye,” in ji Ubangiji Maɗaukaki, Allah na Isra’ila, “tabbatacce Mowab za tă zama kamar Sodom, Ammonawa kuma kamar Gomorra, ƙasa mai ciyayi da rammukan gishiri, ƙasa marar amfani har abada. Raguwar mutanena za su washe su; waɗanda suka rage na al’ummata za su gāda ƙasarsu.”
10 ১০ মোয়াব ও আমনদের ওপরে এটা তাদের অহঙ্কারের জন্য হবে, কারণ তারা বাহিনীদের সদাপ্রভুর লোকদের উপহাস ও অপমান করেছে৷
Wannan ne zai zama sakamakon girmankansu, saboda zagi da kuma ba’ar da suka yi wa mutanen Ubangiji Maɗaukaki.
11 ১১ তখন তারা সদাপ্রভুকে ভয় করবে; কারণ তিনি পৃথিবীর সব দেবতাদের পরিহাস করবেন৷ প্রত্যেকে নিজের দেশে থেকে, সমুদ্র উপকূল থেকে তাঁর আরাধনা করবে৷
Ubangiji zai zama abin tsoro a gare su sa’ad da ya hallaka allolin ƙasar. Al’ummai a kowane bakin teku za su yi masa sujada, kowa a ƙasarsa.
12 ১২ “তোমরা কূশীয়েরা ও আমার তলোয়ারের আঘাতে মারা যাবে৷”
“Ku ma, ya Kushawa, za a kashe ku da takobina.”
13 ১৩ ঈশ্বরের হাত উত্তর দিকে আক্রমণ করবেন অশূরকে ধ্বংস ইহুদীদের পাপ ও ভাবী কুশল করবেন, যাতে নীনবীকে একেবারে জনশূন্য ও মরুপ্রান্তের মত শুকনো করে দেবেন৷
Zai kuma miƙa hannunsa gāba da arewa yă kuma hallaka Assuriya, zai mai da Ninebe kango gaba ɗaya ta kuma zama busasshiya kamar hamada.
14 ১৪ তখন গরু ও ভেড়ার পাল, সব ধরনের পশু অশূরের মাঝখানে শুয়ে থাকবে৷ পাখি ও পেঁচারা তার থামগুলোর উপরে বাসা বাঁধবে, আর জানলার ভেতর দিয়ে তাদের ডাক শোনা যাবে এবং দরজার সামনে কাকের আওয়াজ শোনা যাবে৷ কারণ তিনি তার এরস গাছের তক্তা প্রকাশ করেছেন৷
Garkuna za su kwanta a can, da kowace irin halitta, Mujiyar hamada da bushiya za su zauna a kan ginshiƙanta. Kukansu za tă ratsa tagogi, ɓuraguzai za su tare ƙofofin shiga, za a kware ginshiƙan al’ul.
15 ১৫ এটাই সেই উল্লাসিত শহর যেখানে থাকার ভয় নেই৷ যে তার হৃদয়ে বলে, “আমিই আছি এবং কোনো কিছুই আমার সমান না৷” সে কেমন আতঙ্কিত হল, বুনো পশুদের শুয়ে থাকার জায়গা হল! যারা তার পাশ দিয়ে যাবে তাদেরকে হিসহিস শব্দ করবে এবং তাদের হাত নাড়াবে৷
Birnin da yake harka ke nan da take zaune lafiya. Ta ce wa kanta, “Ni ce, kuma babu kamata.” Dubi irin kangon da ta zama mana, mazaunin namun jeji! Duk wanda ya wuce ta sai ya yi mata tsaki yana kaɗa kai.

< সফনিয় ভাববাদীর বই 2 >