< হগয় ভাববাদীর বই 1 >

1 দারিয়াবস রাজার রাকত্বের দ্বিতীয় বছরের, ষষ্ঠ মাসে, মাসের প্রথম দিনের সদাপ্রভুর বাক্য হগয় ভাববাদীর মাধ্যমে শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল নামে যিহূদার শাসনকর্ত্তার কাছে এবং যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের কাছে উপস্থিত হল তিনি বললেন,
A shekara ta biyu ta mulkin Sarki Dariyus, a rana ta fari ga watan shida, maganar Ubangiji ta zo ta wurin annabi Haggai zuwa ga Zerubbabel ɗan Sheyaltiyel, gwamnan Yahuda, da kuma Yoshuwa ɗan Yehozadak, babban firist.
2 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, এই লোকেরা বলছে, আমাদের দিন বা সদাপ্রভুর গৃহ নির্মাণের দিন, এখনো আসেনি৷
Ga abin da Ubangiji Maɗaukaki ya ce, “Waɗannan mutane sun ce, ‘Lokaci bai yi ba tukuna da za a gina gidan Ubangiji.’”
3 তখন হগয় ভাববাদীর মাধ্যমে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হলো এবং বললেন,
Sa’an nan maganar Ubangiji ta zo ta wurin annabi Haggai cewa,
4 “এটা কি তোমাদের নিজের নিজের সম্পূর্ণ ছাদ দেওয়া বাড়িতে বাস করবার দিন? যখন এই গৃহ ধ্বংসস্তুপের মতন পড়ে রয়েছে?”
“Ashe, lokaci ya yi da za ku zauna a ɗakunan da kuka yi da rufin katako, amma haikalin nan yana zaman kufai?”
5 এই জন্য বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা নিজেদের বিষয়ে লক্ষ্য কর৷
To, ga abin da Ubangiji Maɗaukaki ya ce, “Ku lura da al’amuranku.
6 তোমরা অনেক বীজ রোপণ করেও অল্প শস্য সঞ্চয় করছ, তোমরা খাচ্ছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয়, পান করছ কিন্তু তৃপ্ত হচ্ছ না, জামাকাপড় পরেও উষ্ণতা পাচ্ছনা এবং বেতনজীবী লোকরা কেবল ছেঁড়া থলিতে টাকা রাখার জন্যই রোজগার করছে৷”
Kun shuka da yawa, amma kun girbe kaɗan. Kun ci, amma ba ku ƙoshi ba. Kun sha, amma ba ku kashe ƙishirwa ba. Kun sa tufafi, amma ba ku ji ɗumi ba. Kuna karɓar albashi, ya zama sai ka ce kuna zuba a hudajjen aljihu.”
7 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা নিজেদের বিষয়ে লক্ষ্য কর৷
Ga abin da Ubangiji Maɗaukaki ya ce, “Ku lura da al’amuranku.
8 পর্বতে উঠে কাঠ নিয়ে এসে, আমার এই গৃহ নির্মাণ কর, তাতে আমি এই গৃহের প্রতি খুশি হব এবং গৌরবান্বিত হব,” সদাপ্রভু এই কথা বলেন৷
Ku haura zuwa kan duwatsu ku sauko da katakai don ku gina gidan, don ni ma in ji daɗinsa, in kuma sami ɗaukaka,” in ji Ubangiji.
9 তোমরা অনেক আশা করেছিলে কিন্তু দেখ, অল্প পেলে এবং অল্প ঘরে এনেছিলে কারণ আমি তা ফুঁ দিয়ে সরিয়ে দিয়েছিলাম৷ কেন বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন? কারণ, এই যে আমার গৃহ ধ্বংসস্তুপ হয়ে রয়েছে, আর তোমরা তখন নিজের নিজের বাড়িতে আনন্দ করছ৷
“Ga shi, kukan sa rai za ku sami da yawa, amma sai ku ga kun sami kaɗan. Ɗan kaɗan ɗin ma da kukan kawo gida, nakan hura shi yă tafi. Me ya sa yake faruwa haka?” In ji Ubangiji Maɗaukaki. “Saboda gidana da yake zaman kango, yayinda kowannenku yana faman gina gidansa.
10 ১০ এই জন্য আকাশ শিশির দেওয়া বন্ধ করেছে ও জমি ফসল উত্পন্ন বন্ধ করেছে৷
Shi ya sa, saboda ku sammai sun ƙi saukar da raɓa, ƙasa kuma ta ƙi ba da amfani.
11 ১১ আর আমি দেশের ও পর্বতের উপরে, শস্য, দ্রাক্ষারস ও তেল প্রভৃতি জমিতে উত্পন্ন বস্তুর উপরে এবং মানুষ, পশু ও তোমাদের হাতের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহ্বান করলাম৷
Na kawo fări a ƙasar, da a kan duwatsu, da a kan hatsi, da a kan dukan abin da yake tsirowa daga ƙasa, da a kan mutane, da a kan dabbobi da kuma a kan wahalar hannuwanku.”
12 ১২ তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজক এবং লোকদের সমস্ত ইসরায়েলী লোকেরা তাদের ঈশ্বর সদাপ্রভুর রবে এবং হগয় ভাববাদীর সমস্ত কথায় মনোযোগ দিল, কারণ তাদের ঈশ্বর সদাপ্রভু তাঁকে পাঠিয়েছিলেন এবং লোকেরাও সদাপ্রভুর সম্মুখে ভীত হল৷
Sa’an nan sai Zerubbabel ɗan Sheyaltiyel, da Yoshuwa ɗan Yehozadak, wanda yake babban firist, da kuma dukan raguwar jama’ar suka yi biyayya da muryar Ubangiji Allahnsu da kuma saƙon annabi Haggai, domin Ubangiji Allahnsu ne ya aiko shi. Mutane kuwa suka ji tsoron Ubangiji.
13 ১৩ তখন সদাপ্রভুর দূত হগয়, সদাপ্রভুর এই সংবাদ লোকদের বললেন, “সদাপ্রভু বলেন, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি৷”
Sai Haggai, ɗan saƙon Ubangiji, ya ba da wannan saƙo na Ubangiji ga mutane cewa, “Ina tare da ku” in ji Ubangiji.
14 ১৪ পরে সদাপ্রভু শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামে যিহূদার শাসনকর্ত্তার আত্মাকে ও যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের আত্মাকে এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশের আত্মাকে উত্তেজিত করলেন; তাঁরা এসে নিজেদের ঈশ্বর বাহিনীগনের সদাপ্রভুর গৃহে কাজ করতে লাগলেন;
Saboda haka Ubangiji ya motsa zuciyar Zerubbabel ɗan Sheyaltiyel, wanda yake gwamna a Yahuda, da kuma zuciyar Yoshuwa ɗan Yehozadak, babban firist, da kuma zukatan dukan raguwar jama’ar. Suka zo suka fara aiki a gidan Ubangiji Maɗaukaki, Allahnsu,
15 ১৫ এই রকম দারিয়াবস রাজার রাজত্বের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসের চব্বিশতম দিনের ঘটল৷
a ranar ashirin da huɗu ga watan shida. A shekara ta biyu ta mulkin Sarki Dariyus,

< হগয় ভাববাদীর বই 1 >