< গীতসংহিতা 6 >

1 প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। স্বর, শমীনীৎ। দায়ূদের একটি গীত। সদাপ্রভুু, তোমার ক্রোধে আমাকে তিরস্কার করো না কিংবা তোমার ক্রোধে আমাকে শাসন কর না।
Don mai bi da kaɗe-kaɗe. Da kayan kiɗi masu tsirkiya. Bisa ga sheminit. Ta Dawuda. Ya Ubangiji, kada ka tsawata mini cikin fushinka ko ka hore ni cikin hasalarka.
2 আমার উপর করুণা কর, সদাপ্রভুু, কারণ আমি দুর্বল; সদাপ্রভুু আমাকে সুস্থ কর, কারণ আমার সমস্ত হাড় কম্পিত হচ্ছে।
Ka yi mini jinƙai, Ubangiji, gama na suma; Ya Ubangiji, ka warkar da ni, gama ƙasusuwana suna zafin ciwo.
3 আমার প্রাণও খুব কষ্ট পাচ্ছে; কিন্তু তুমি, সদাপ্রভুু, আর কতদিন এটি চলবে?
Raina yana cikin wahala. Har yaushe, ya Ubangiji, har yaushe?
4 ফিরে এস, সদাপ্রভুু, আমার প্রাণ উদ্ধার কর। তোমার চুক্তির বিশ্বস্ততার জন্য আমাকে রক্ষা কর।
Ka juyo, ya Ubangiji, ka cece ni; ka cece ni saboda madawwamiyar ƙaunarka.
5 কারণ মৃত্যুর মধ্যে তোমাকে কেউ স্মরণ করতে পারে না, পাতালের মধ্যে কে তোমাকে ধন্যবাদ দেবে? (Sheol h7585)
Babu wanda yakan tuna da kai sa’ad da ya mutu. Wa ke yabonka daga kabari? (Sheol h7585)
6 আমি আর্তনাদ করে ক্লান্ত হয়ে পড়েছি। প্রতি রাতে আমি চোখের জলে আমার বিছানা ভাসাই, আমি চোখের জলে খাট ভেজাই।
Na gaji tiƙis daga nishi. Dukan dare na jiƙe gadona da kuka na jiƙe kujerata da hawaye.
7 দুঃখের কারণেই আমার চোখ অস্পষ্ট হয়ে যাচ্ছে; তারা আমার সমস্ত শত্রুর জন্য দুর্বল হয়ে পড়েছে।
Idanuna sun rasa ƙarfi da baƙin ciki; sun rasa ƙarfi saboda dukan abokan gābana.
8 তোমরা যারা অন্যায় কাজ কর, আমার থেকে দূরে চলে যাও; কারণ সদাপ্রভুু আমার কান্নার শব্দ শুনেছেন।
Ku tafi daga gare ni, dukanku masu aikata mugunta, gama Ubangiji ya ji kukata.
9 সদাপ্রভুু করুণা করে আমার অনুরোধ শুনেছেন; সদাপ্রভুু আমার প্রার্থনা শুনেছেন।
Ubangiji ya ji kukata saboda jinƙansa; Ubangiji ya karɓi addu’ata.
10 ১০ আমার শত্রুরা লজ্জিত হবে এবং ভীষণ কষ্ট পাবে। তারা ফিরে আসবে এবং হঠাৎ অপমানিত হবে।
Dukan abokan gābana za su sha kunya su kuma karaya; za su juya da kunya nan da nan.

< গীতসংহিতা 6 >