< গণনার বই 16 >

1 লেবির সন্তান কহাৎ, তাঁর সন্তান যিষ্‌হর, সেই যিষ্‌হরের সন্তান যে কোরহ, সে এবং রূবেণ সন্তানদের মধ্যে ইলীয়াবের ছেলে দাথন ও অবীরাম এবং পেলতের ছেলে ওন দল বাঁধলো;
Kora ɗan Izhar, wanda yake Balawe ne daga dangin Kohatawa, wata rana ya nemi Datan da Abiram’ya’yan Eliyab, da On ɗan Felet dukansu daga kabilar Ruben, suka haɗa kai
2 আর ইস্রায়েল সন্তানদের দুশো পঞ্চাশ জনের সঙ্গে মোশির সামনে উঠল; এরা মণ্ডলীর শাসনকর্ত্তা, সমাজে ভালো ভাবে পরিচিত ও বিখ্যাত লোক ছিল।
suka tayar wa Musa. Sai suka nemi goyon bayan sanannun shugabannin Isra’ilawa da aka naɗa a majalisa su guda 250,
3 তারা মোশি ও হারোণের বিরুদ্ধে জড়ো হয়ে তাঁদেরকে বলল, “তোমরা বড়ই অভিমানী; কারণ সমস্ত মণ্ডলীর প্রত্যেক জনই পবিত্র এবং সদাপ্রভু তাহাদের মধ্যে আছেন; তবে তোমরা কেন সদাপ্রভুর সমাজের উপরে নিজেদেরকে উন্নত করছ?”
tare kuwa suka zo wurin Musa da Haruna, suka ce musu, “Kun wuce gona da iri! Dukan jama’an nan masu tsarki ne, kowannensu, Ubangiji kuma yana tare da su. Me ya sa kuke ɗaukan kanku fiye da taron jama’ar Ubangiji?”
4 তখন মোশি তা শুনে উপুড় হয়ে পড়লেন।
Da Musa ya ji haka, sai ya fāɗi rubda ciki ya yi addu’a
5 তিনি কোরহকে ও তার দলের সবাইকে বললেন, “কে সদাপ্রভুর লোক ও কে পবিত্র, কাকে তিনি নিজের কাছাকাছি রাখেন, তা সদাপ্রভু সকালে জানাবেন; তিনি যাকে মনোনীত করবেন, তাকেই নিজের কাছাকাছি রাখবেন।
Sai ya ce wa Kora da dukan waɗannan da suke tare shi, “Da safe, Ubangiji zai nuna wane ne yake nasa, da kuma wane ne yake da tsarki. Zai kuma sa mutumin yă zo kusa da shi. Mutumin da ya zaɓa kuwa zai sa yă zo kusa da shi.
6 হে কোরহ ও কোরহের দলের সকলে, এক কাজ কর; তোমরা ধুনুচি নাও
Kai Kora da ƙungiyarka, gobe, za ku ɗauki farantai,
7 এবং তাতে আগুন দিয়ে কাল সদাপ্রভুর সামনে তার উপরে ধূপ দাও; তাতে সদাপ্রভু যাকে মনোনীত করবেন, সেই ব্যক্তি পবিত্র হবে; হে লেবির সন্তানরা, তোমরা বড়ই অভিমানী।”
ku zuba wuta a ciki, ku kuma zuba musu turaren wuta a gaban Ubangiji. Sa’an nan wanda Ubangiji ya zaɓa a tsakaninmu sh ne mai tsarki. Ku Lawiyawa ku ne kuka wuce gona da iri!”
8 মোশি কোরহকে আবার বললেন, “হে লেবির সন্তানরা, অনুরোধ করি, আমার কথা শোনো।
Musa ya kuma ce wa Kora, “Yanzu ku saurara, ku Lawiyawa!
9 এটা কি তোমাদের কাছে খুব ছোট বিষয় যে, ইস্রায়েলের ঈশ্বর তোমাদেরকে ইস্রায়েল মণ্ডলী থেকে আলাদা করে সদাপ্রভুর সমাগম তাঁবুর সেবা কাজ করার জন্য ও মণ্ডলীর সামনে দাঁড়িয়ে তাঁর পরিচর্য্যা করার জন্য নিজের কাছাকাছি এনেছেন?
Ashe, bai ishe ku ba, cewa Allah na Isra’ila, ya keɓe ku daga sauran jama’ar Isra’ilawa, ya kuma kawo ku kusa da shi don ku yi aiki a tabanakul na Ubangiji, ku kuma tsaya a gaba jama’a don ku yi musu aiki?
10 ১০ তিনি তোমাকে ও তোমার সঙ্গে তোমার সমস্ত ভাইকে অর্থাৎ লেবির সন্তানদের নিজের কাছাকাছি এনেছেন, তোমরা কি যাজক হওয়ারও চেষ্টা করছ?
Ya kawo ku da kuma dukan’yan’uwanku Lawiyawa kusa da shi, amma yanzu kuna ƙoƙari ku karɓi aikin firist.
11 ১১ তার জন্য তুমি ও তোমার সমস্ত দল সদাপ্রভুরই বিরুদ্ধে জড়ো হয়েছ; আর হারোণ কে যে, তোমরা তার বিরুদ্ধে অভিযোগ কর?”
Kai da ƙungiyarka kun haɗa kai kuna yi wa Haruna gunaguni, amma wane ne Haruna? A zahiri tawaye ne kuke wa Ubangiji.”
12 ১২ তখন মোশি ইলীয়াবের ছেলে দাথন ও অবীরামকে ডাকতে লোক পাঠালেন, কিন্তু তারা বলল, “আমরা যাব না।
Sai Musa ya aika a kira Datan da Abiram,’ya’yan Eliyab maza, amma suka ce, “Ba za mu zo ba!
13 ১৩ এটা কি খুব ছোট বিষয় যে, তুমি আমাদেরকে মরুপ্রান্তে মারবার জন্য দুধ মধু প্রবাহিত দেশ থেকে এনেছ? তুমি কি আমাদের উপরে কর্তৃত্বও করবে?
Bai isa ba ne da ka fitar da mu daga ƙasar mai zub da madara da zuma, ka kawo mu nan hamada don ka kashe mu? Yanzu kuma so kake ka mai da kanka sarki a bisanmu?
14 ১৪ আর, তুমি তো আমাদেরকে দুধ মধু প্রবাহিত দেশে আন নি, ভূমি ও আঙ্গুর ক্ষেতের অধিকারও দাও নি। তুমি কি মিথ্যা প্রতিজ্ঞা করে আমাদের অন্ধ করতে চাও? আমরা যাব না।”
Ban da haka ma, ai, ba ka riga ka kai mu ƙasar mai zub da madara da zuma ba, ba ka ba mu gādon filaye da gonakin annabi ba, yanzu kuma kana so ka ruɗe mu. Mun ƙi, ba za mun zo ba!”
15 ১৫ মোশি খুব রেগে গিয়ে সদাপ্রভুকে বললেন, “ওদের নৈবেদ্য গ্রহণ কোরো না; আমি ওদের থেকে একটি গাধাও নিই নি এবং আমি তাদের হিংসা করি নি।”
Sai Musa ya husata ƙwarai, ya ce wa Ubangiji, “Kada ka karɓi hadayarsu. Ban ƙwace wani jakinsu ba, ban kuwa cuce waninsu ba.”
16 ১৬ তখন মোশি কোরহকে বললেন, “তুমি ও তোমার দলের সবাই, তোমরা কাল হারোণের সঙ্গে সদাপ্রভুর সামনে উপস্থিত হবে।
Musa ya ce wa Kora, “Da kai da kuma dukan ƙungiyarka za ku bayyana a gaban Ubangiji gobe, kai da su. Haruna ma zai kasance a can.
17 ১৭ প্রত্যেক জন ধুনুচি নিয়ে তার উপরে ধূপ দিয়ে সদাপ্রভুর সামনে নিজেদের ধুনুচি আনবে; দুশো পঞ্চাশটি ধুনুচি নিয়ে আসবে। তুমি ও হারোণ নিজেদের ধুনুচি আনবে।”
Kowannenku zai ɗauki faranti yă zuba turare a ciki. Wato, farantai 250 ke nan, a kuma miƙa su a gaban Ubangiji. Kai da Haruna za ku miƙa farantanku, ku ma.”
18 ১৮ সুতরাং তারা প্রত্যেকে নিজেদের ধুনুচি নিয়ে তার মধ্যে আগুন রেখে ধূপ দিয়ে মোশি ও হারোণের সঙ্গে সমাগম তাঁবুর প্রবেশপথে দাঁড়াল।
Sai kowane mutum ya ɗauki farantinsa, ya sa wuta da kuma turare a ciki, suka tsaya da Musa da Haruna a ƙofar Tentin Sujada.
19 ১৯ কোরহ সমাগম তাঁবুর প্রবেশপথে মোশি ও হারোণের বিরুদ্ধে সমস্ত মণ্ডলীকে জড়ো করল। তখন সদাপ্রভুর মহিমা সমস্ত মণ্ডলীতে প্রকাশিত হল।
Sa’ad da Kora ya tara mabiyansa don su yi hamayya da Musa da Haruna a ƙofar Tentin Sujada, sai ɗaukakar Ubangiji ta bayyana ga dukan taron.
20 ২০ তখন সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “তোমরা এই মণ্ডলীর মধ্যে থেকে আলাদা হও;
Ubangiji ya ce wa Musa da Haruna,
21 ২১ আমি এক্ষুনি এদেরকে হত্যা করি।”
“Ku ware kanku daga taron nan don in gama da su nan take.”
22 ২২ মোশি ও হারোণ উপুড় হয়ে পড়লেন ও বললেন, “হে ঈশ্বর, সমস্ত মানুষ জাতির আত্মার ঈশ্বর, একজন পাপ করলে তুমি কি সমস্ত মণ্ডলীর উপরে প্রচণ্ড রাগ দেখাবে?”
Amma Musa da Haruna suka fāɗi rubda ciki suka tā da murya suka ce, “Ya Allah, Allahn ruhohin dukan’yan adam, za ka husata da dukan taron ne, bayan mutum ɗaya ne ya yi zunubi?”
23 ২৩ সদাপ্রভু মোশিকে বললেন,
Sai Ubangiji ya ce wa Musa,
24 ২৪ “তুমি মণ্ডলীকে বল, ‘তোমরা কোরহের, দাথনের ও অবীরামের তাঁবুর চারদিক থেকে উঠে যাও’।”
“Faɗa wa taron cewa, ‘Ku nisanci tentin Kora, da na Datan, da na Abiram.’”
25 ২৫ তখন মোশি উঠে দাথনের ও অবীরামের কাছে গেলেন এবং ইস্রায়েলের প্রাচীনেরা তাঁর পিছু পিছু গেলেন।
Musa ya tashi ya tafi wurin Datan da Abiram, dattawan Isra’ilawa kuwa suka bi shi.
26 ২৬ তিনি মণ্ডলীকে বললেন, “অনুরোধ করি, তোমরা এই দুষ্টু লোকেদের তাঁবুর কাছ থেকে উঠে যাও, এদের কিছুই স্পর্শ কোরো না, না হলে এদের সমস্ত পাপে বিনষ্ট হও।”
Ya gargaɗe taron ya ce, “Ku ƙaurace wa tentin waɗannan mugayen mutane! Kada ku taɓa kome da yake nasu, domin kada a shafe ku saboda zunubansu.”
27 ২৭ তাতে তারা কোরহের, দাথনের ও অবীরামের তাঁবুর চারদিক থেকে উঠে গেল, আর দাথন ও অবীরাম বের হয়ে নিজের স্ত্রী, ছেলে ও শিশুদের সঙ্গে তাদের তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে থাকল।
Sai suka tashi daga inda tentin Kora, da Datan, da Abiram suke. Datan da Abiram kuwa suka fita suna tsaye tare da matansu da’ya’yansu da’yan ƙananansu a ƙofar tentinsu.
28 ২৮ পরে মোশি বললেন, সদাপ্রভু আমাকে এই সমস্ত কাজ করতে পাঠিয়েছেন, আমি নিজের ইচ্ছায় করি নি, সেটা তোমরা এতেই জানতে পারবে।
Sai Musa ya ce musu, “Da haka za ku san cewa Ubangiji ne ya aiko ni, in yi dukan waɗannan abubuwa, ba da nufin kaina na yi su ba.
29 ২৯ সাধারণ লোকেদের মারা যাবার মত যদি এই মানুষরা মারা যায়, কিংবা সাধারণ লোকেদের শাস্তির মত যদি এদের শাস্তি হয়, তবে সদাপ্রভু আমাকে পাঠান নি।
In waɗannan mutane sun mutu kamar yadda mutane suke mutuwa, in abin da yakan sami kowa shi ne ya same su, to, ba Ubangiji ne ya aiko ni ba.
30 ৩০ কিন্তু সদাপ্রভু যদি খারাপ কিছু ঘটান এবং ভূমিতার মুখ খুলে এদেরকে ও এদের সবকিছু গিলে ফেলে, আর এরা জীবন্ত অবস্থায় পাতালে নামে, তবে এরা যে সদাপ্রভুকে অবজ্ঞা করেছে, তা তোমরা জানতে পারবে। (Sheol h7585)
Amma in Ubangiji ya kawo wani abu sabo, ya sa ƙasa ta buɗe bakinta, ta haɗiye su da dukan abin da suke da shi, suka gangara cikin kabari a raye, ta haka za ku sani mutanen nan sun rena Ubangiji.” (Sheol h7585)
31 ৩১ খুব তাড়াতাড়ি মোশি তাঁর সমস্ত কথা শেষ করলেন, তাদের নিচের ভূমি খুলে গেল।
Nan da nan da ya gama faɗi wannan, sai ƙasa ta tsage inda Datan da Abiram suke tsaye,
32 ৩২ পৃথিবী তার মুখ খুলে তাদেরকে, তাদের আত্মীয়দেরকে ও কোরহের পক্ষের সমস্ত লোককে এবং তাদের সমস্ত সম্পত্তি গিলে ফেলল।
ta kuma buɗe bakinta, ta haɗiye su tare da mutanen gidansu da dukan mutanen Kora da dukan abin da yake mallakarsu.
33 ৩৩ তাতে তারা ও তাদের সমস্ত আত্মীয় জীবন্ত অবস্থায় পাতালে নেমে গেল এবং পৃথিবী তাদের উপরে চেপে পড়ল এবং এই ভাবে তারা সমাজের মধ্যে থেকে লুপ্ত হল। (Sheol h7585)
Suka gangara cikin kabari da rai, tare dukan mallakarsu; ƙasa ta rufe su, suka hallaka, suka rabu da jama’ar. (Sheol h7585)
34 ৩৪ তাদের চিত্কারে চারদিকের সমস্ত ইস্রায়েল পালিয়ে গেল, কারণ তারা বলল, “না হলে পৃথিবী আমাদেরকে গিলে ফেলে।”
Da jin kukansu, dukan Isra’ilawa da suke kewaye da su suka gudu, suna ihu, “Ƙasa za tă haɗiye mu, mu ma!”
35 ৩৫ তখন সদাপ্রভুর থেকে আগুন বেরিয়ে যারা ধূপ নিবেদন করেছিল, সেই দুশো পঞ্চাশ জন লোককে গিলে ফেলল।
Sai wuta ta fito daga wurin Ubangiji ta cinye mutane 250 da suke miƙa hadaya da turare.
36 ৩৬ সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
37 ৩৭ “তুমি হারোণ যাজকের ছেলে ইলীয়াসরকে বল, সেই পোড়ানো স্থান থেকে ঐ সমস্ত ধুনুচি উঠিয়ে নিক এবং তার আগুন দূরে ঝেড়ে ফেলুক, কারণ সেই সব ধুনুচি পবিত্র।
“Ka gaya wa Eleyazar ɗan Haruna, firist, yă kawar da farantan ƙona turare daga wurin da wutar ta cinye, yă watsar da gawayin a wani wuri, gama farantan tsarkakakku ne,
38 ৩৮ ঐ যে পাপীরা নিজেদের প্রাণের বিরুদ্ধে পাপ করেছিল, তাদের ধুনুচিগুলি পিটিয়ে যজ্ঞবেদির ঢাকা দেবার পাত তৈরী করা হোক, কারণ তারা সদাপ্রভুর সামনে সে সমস্ত নিবেদন করেছিল, সুতরাং সেই সমস্ত পবিত্র। আর সেই সব ইস্রায়েল সন্তানদের পক্ষে চিহ্ন হবে।”
gama an yi amfani da farantan don miƙa mini turare. Sai ka ɗauki farantan mutanen da suka yi zunubin da ya jawo musu mutuwa ka ƙera farantan, ka yi murfin bagade da su, gama an miƙa su a gaban Ubangiji, suka zama tsarkakakku. Bari su zama alama ga Isra’ilawa.”
39 ৩৯ তাতে যারা পুড়ে মারা গেল, তারা পিতলের যে যে ধুনুচি নিবেদন করেছিল, ইলীয়াসর যাজক সে সব গ্রহণ করলেন এবং তা পিটিয়ে যজ্ঞবেদির ঢাকা দেবার জন্য পাত প্রস্তুত করা হল;
Haka Eleyazar, firist, ya tattara farantan tagulla waɗanda mutanen da aka hallaka suka kawo, ya ƙera murfin bagade da su,
40 ৪০ ওটা ইস্রায়েল সন্তানদের স্মরণের জন্য হল, যেন হারোণ বংশ ছাড়া অন্য গোষ্ঠীর কোন মানুষ সদাপ্রভুর সামনে ধূপ উৎসর্গ করতে কাছে না যায় এবং কোরহের ও তার দলের মত না হয়; সদাপ্রভু মোশির মাধ্যমে তাকে এইরকম আদেশ দিয়েছিলেন।
yadda Ubangiji ya umarce shi, ta wurin Musa. Wannan ya zama abin tuni ga Isra’ilawa domin kada wani da ba firist ba, bai kuwa fito a cikin zuriyar Haruna ba, yă zo don yă ƙona turare a gaban Ubangiji, domin kada yă zama kamar Kora da mabiyansa.
41 ৪১ কিন্তু তারপরের দিনের ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মোশির ও হারোণের বিরুদ্ধে অভিযোগ করে বলল, “তোমরাই সদাপ্রভুর প্রজাদেরকে হত্যা করলে।”
Kashegari dukan taron Isra’ilawa suka yi gunaguni a kan Musa da Haruna suka ce, “Kun kashe mutanen Ubangiji.”
42 ৪২ তখন এটা হল, মণ্ডলী মোশির হারোণের বিরুদ্ধে জড়ো হলে তারা সমাগম তাঁবুর দিকে মুখ ফেরাল, আর তারা দেখল, মেঘ সমাগম তাঁবু ঢেকে দিয়েছে এবং সদাপ্রভুর মহিমা প্রকাশিত হয়েছে।
Bayan haka, sai dukan jama’a suka taru domin su nuna rashin yardansu da abin da suke zato Musa da Haruna ne suka aikata. Da suka fuskanci Tentin Sujada, nan take sai girgije ya rufe shi, ɗaukaka Ubangiji kuwa ta bayyana.
43 ৪৩ তখন মোশি ও হারোণ সমাগম তাঁবুর সামনে উপস্থিত হলেন।
Sai Musa da Haruna suka je gaban Tentin Sujada,
44 ৪৪ সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji kuma ya ce wa Musa,
45 ৪৫ “তোমরা এই মণ্ডলীর মধ্যে থেকে উঠে যাও, আমি এক্ষুনি এদেরকে হত্যা করব।” তখন মোশি ও হারোণ উপুড় হয়ে পড়লেন।
“Ku nisanci wannan taro, gama yanzu nan zan hallaka su.” Sai Musa da Haruna suka fāɗi rubda ciki.
46 ৪৬ মোশি হারোণকে বললেন, “তোমার ধুনুচি নাও ও যজ্ঞবেদির উপর থেকে আগুন নিয়ে তার মধ্যে দাও এবং তাতে ধূপ দিয়ে তাড়াতাড়ি মণ্ডলীর কাছে গিয়ে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর; কারণ সদাপ্রভুর সামনে থেকে রোষ নির্গত হল, মহামারী আরম্ভ হল।”
Sai Musa ya ce wa Haruna, “Ka ɗauki farantinka ka sa turare a ciki, da wuta daga bagade, ka yi maza ka tafi wajen taron, ka yi kafara dominsu. Gama fushin Ubangiji ya riga ya sauko; an kuma fara annoba.”
47 ৪৭ সুতরাং মোশি যেমন বললেন, তেমনি হারোণ ধুনুচি নিয়ে সমাজের মধ্যে দৌড়ে গেলেন; আর দেখ, লোকেদের মধ্যে মহামারী আরম্ভ হয়েছিল, কিন্তু তিনি ধূপ দিয়ে লোকেদের জন্য প্রায়শ্চিত্ত করলেন।
Saboda haka Haruna ya yi kamar yadda Musa ya faɗa, ya ruga a guje zuwa tsakiyar taron. An riga an fara annobar a cikin mutane, amma Haruna ya miƙa turaren ya kuma yi kafara dominsu.
48 ৪৮ তিনি মৃত ও জীবিত লোকেদের মধ্যে দাঁড়ালেন; তাতে মহামারী থেমে গেল।
Ya tsaya tsakanin matattu da masu rai, annobar kuwa ta tsaya.
49 ৪৯ যারা কোরহের ব্যাপারে মারা গেছে, তারা ছাড়া আর চৌদ্দ হাজার সাতশো লোক ঐ মহামারীতে মারা গেল।
Amma mutane 14,700 ne suka mutu a annobar, ban da waɗanda suka mutu a sanadin Kora.
50 ৫০ হারোণ সমাগম তাঁবুর প্রবেশপথে মোশির কাছে ফিরে আসলেন। এই ভাবে মহামারী শেষ হল।
Sai Haruna ya komo wurin Musa a ƙofar Tentin Sujada, gama annobar ta ƙare.

< গণনার বই 16 >