< প্রথম রাজাবলি 7 >

1 শলোমন নিজের রাজবাড়ীটা তৈরী করতে তেরো বছর নিয়েছিলেন এবং তিনি তার বাড়ি তৈরী করা শেষ করলেন।
Ya ɗauki Solomon shekaru goma sha uku kafin yă gama gina fadarsa.
2 তিনি লেবাননের বনের রাজবাড়িটি তৈরী করেছিলেন। এই ঘরটা একশো হাত লম্বা, পঞ্চাশ হাত চওড়া ও ত্রিশ হাত উঁচু ছিল। এরস কাঠের চার সারি থামের উপর এরস কাঠের ছেঁটে নেওয়া কড়িকাঠগুলি বসানো ছিল।
Ya gina fadarsa mai suna Kurmin Lebanon, tsawonsa kamu ɗari, fāɗinsa kamu hamsin, tsayinsa kuma kamu talatin, a bisa jeri huɗu na ginshiƙan itacen al’ul, aka shimfiɗa katakan itacen al’ul a bisa ginshiƙan.
3 থামের উপর বসানো কড়িকাঠগুলির উপরে এরস কাঠ দিয়ে ছাদ দেওয়া হল; এক এক সারিতে পনেরোটা করে পঁয়তাল্লিশটা কড়িকাঠ ছিল।
Aka yi rufin da al’ul bisa ginshiƙan da suke bisa ginshiƙai arba’in da biyar, goma sha biya a kowane jeri.
4 ঘরের চারপাশের দেয়ালে মুখোমুখি তিন সারি জানলা দেওয়া হল।
Aka kuma yi tagogi masu sandunan ƙarfe, jeri uku, kowace taga tana ɗaura da’yar’uwarta, har jeri uku.
5 সমস্ত দরজা ও থামগুলো ছিল চার কোণা কড়িকাঠের; জানলাগুলো তিন সারিতে মুখোমুখি করে তৈরী করা হয়েছিল।
Dukan ƙofofin da madogaransu murabba’i ne, taga kuma tana ɗaura da’yar’uwarta har jeri uku.
6 সেখানে একটি স্তম্ভশ্রেণী ছিল যেটি লম্বায় পঞ্চাশ হাত আর চওড়ায় ত্রিশ হাত। তার সামনে ছিল একটা ছাদ দেওয়া বারান্দা, আর সেই ছাদ কতগুলো থামের উপর বসানো ছিল।
Ya yi babban zaure mai ginshiƙai, tsawonsa kamu hamsin, fāɗinsa kuwa kamu talatin. A gabansa kuwa akwai shirayi, kuma a gaban wannan shirayi akwai ginshiƙai da kuma rufin da yake a shimfiɗe.
7 সিংহাসনের বড় ঘরে তিনি বিচার করবেন, বিচার করবার জন্য এই ঘরটা তৈরী করা হল। ঘরের দেয়াল নীচ থেকে উপর পর্যন্ত তিনি এরস কাঠ দিয়ে ঢেকে দিলেন।
Ya kuma gina shirayi ta sarauta, da ya kira Zauren Adalci, inda zai riƙa yin shari’a, ya kuma rufe dukan daɓensa da itacen al’ul daga ƙasa har sama.
8 যে ঘরে তিনি বাস করবেন সেটা বিচারের ঘরের পিছনে একই রকম তৈরী করলেন। ফরৌণের যে মেয়েকে তিনি বিয়ে করেছিলেন তাঁর জন্য সেই রকম করেই আর একটা ঘর তৈরী করলেন।
A fadar da zai zauna kuwa, wadda aka gina a can baya, ya yi ta da irin fasali guda. Solomon ya kuma yi wata fada kamar wannan zaure domin’yar Fir’auna, wadda ya auro.
9 রাজবাড়ীর বড় উঠান এবং সমস্ত দালানগুলোর ভিত্তি থেকে ওপর পর্যন্ত সবই ঠিক মাপে কাটা দামী পাথর দিয়ে তৈরী করা হয়েছিল। সেই পাথরগুলো করাত দিয়ে সমান করে কেটে নেওয়া হয়েছিল।
Dukan waɗannan gine-gine, daga waje zuwa babban fili, da kuma daga tushen zuwa rufin, an yi su da duwatsun da aka yanka, aka kuma gyara da zarto a fuskokinsu na ciki da waje.
10 ১০ দালানগুলোর ভিত্তি গাঁথা হয়েছিল বড় বড় দামী পাথর দিয়ে। সেগুলোর কোনো কোনোটা ছিল দশ হাত আবার কোনো কোনোটা আট হাত।
Aka kafa tushen da manyan duwatsu masu kyau, tsayin waɗansunsu ya kai kamu goma, waɗansu kuma kamu takwas.
11 ১১ ভিত্তির পাথরগুলোর উপর ছিল ঠিক মাপে কাটা দামী পাথর ও এরস কাঠ।
A can bisa akwai duwatsu masu tsada da aka yayyanka bisa ga ma’auni, da kuma ginshiƙan al’ul.
12 ১২ বারান্দা সুদ্ধ সদাপ্রভুর ঘরের ভিতরের উঠানের মতই রাজবাড়ীর বড় উঠানের চারপাশের দেয়াল সুন্দর করে কাটা তিন সারি পাথর ও এরস গাছের এক সারি মোটা কাঠ দিয়ে তৈরী করা হয়েছিল।
An kewaye babban filin da katanga da jerin uku-uku na duwatsun da aka gyara, da kuma jeri guda na gyararren al’ul, kamar yadda aka yi na filin cikin haikalin Ubangiji da shirayinsa.
13 ১৩ রাজা শলোমন সোরে লোক পাঠিয়ে হীরমকে আনালেন।
Sarki Solomon ya aika zuwa Taya aka kuma kawo Huram,
14 ১৪ তিনি নপ্তালি গোষ্ঠীর বিধবার পুত্র এবং তাঁর বাবা ছিলেন সোরের লোক। হীরম ব্রোঞ্জের কারিগর ছিলেন। হীরম ব্রোঞ্জের সমস্ত রকম কাজ জানতেন এবং সেই কাজে তিনি খুব পাকা ছিলেন। তিনি রাজা শলোমনের কাছে আসলেন এবং তাঁকে যে সব কাজ দেওয়া হল তা করলেন।
wanda mahaifiyarsa gwauruwa ce daga kabilar Naftali, wanda kuma mahaifinsa mutumin Taya ne, shi Huram, gwani ne a aikin tagulla. Huram gwani ne sosai kuma ya saba da yin kowane irin aikin tagulla. Sai ya zo wurin Sarki Solomon ya kuma yi dukan aikin da aka sa shi.
15 ১৫ হীরম ব্রোঞ্জের দুটি থাম তৈরী করলেন। তার প্রত্যেকটি লম্বায় ছিল আঠারো হাত আর পরিধিতে বারো হাত।
Ya yi ginshiƙan tagulla, kowanne tsayinsa kamu goma sha takwas, ya kuma yi guru mai kamu goma sha biyu, kewaye da shi.
16 ১৬ সেই দুটি থামের উপরে দেবার জন্য তিনি ব্রোঞ্জ ছাঁচে ফেলে দুটি মাথা তৈরী করলেন। মাথা দুটির প্রত্যেকটি পাঁচ হাত করে উঁচু ছিল।
Ya yi dajiyoyi biyu na zubin tagulla don yă sa a bisa ginshiƙai; kowace dajiya tsayinta kamu biyar ne.
17 ১৭ স্তম্ভের উপরে অবস্থিত সে মাথার জন্য জালি কাজের জাল ও শিকলের কাজের পাকান দড়ি ছিল; এক মাথার জন্য সাতটা, অন্য মাথার জন্যও সাতটা।
Aka yi yanar tuƙaƙƙun sarƙoƙi aka ɗaura dajiyoyin a bisa ginshiƙai guda bakwai don kowace dajiya.
18 ১৮ তাই হীরম পাকানো সাতটা শিকল আর দুই সারি ব্রোঞ্জের ডালিম ফল তৈরী করলেন।
Ya yi rumman jeri biyu kewaye da kowace yanar don yă yi adon dajiyoyin a bisa ginshiƙan. Haka kuma ya yi wa ɗaya dajiyar.
19 ১৯ থামের উপরকার মাথা দুটির উপরের চার হাত ছিল লিলি ফুলের আকারের।
Dajiyoyin da suke a bisa ginshiƙan a shirayi suna da fasalin furen bi-rana, tsayinsu kamu huɗu-huɗu ne.
20 ২০ মাথার নীচের অংশটা গোলাকার ছিল। সেই গোলাকার অংশের চারপাশে শিকলগুলো লাগানো ছিল। প্রত্যেকটি মাথার চারপাশে শিকলের সঙ্গে সারি সারি করে দুশো ডালিম ফল লাগানো ছিল।
A inda kan ginshiƙin ya buɗu kamar kwano, sama da zāne-zānen sarƙar, an yi zāne-zānen rumman wajen ɗari biyu, layi-layi kewaye da kawunan ginshiƙan nan.
21 ২১ হীরম সেই দুইটি ব্রোঞ্জের থাম উপাসনা ঘরের বারান্দায় স্থাপন করলেন। ডান দিকে যেটা রাখলেন তার নাম দেওয়া হল যাখীন যার মানে “যিনি স্থাপন করেন” এবং বাম দিকে যেটা রাখলেন তার নাম দেওয়া হল বোয়স যার মানে “তাঁর মধ্যেই শক্তি”।
Ya ta da ginshiƙai a shirayin haikali. Ya ba wa ginshiƙi na wajen kudu sunan Yakin, na wajen arewa kuma ya kira Bowaz.
22 ২২ লিলি ফুলের আকারের ব্রোঞ্জের মাথা দুটি সেই থাম দুটির উপরে বসানো ছিল। এই ভাবে সেই থাম তৈরীর কাজ শেষ করা হল।
Dajiyoyin da suke a bisa suna da fasalin bi-rana ne. Ta haka aka gama aiki a kan ginshiƙan.
23 ২৩ তারপর হীরম ব্রোঞ্জের ছাঁচে ঢেলে জল রাখবার জন্য একটা গোল বিরাট পাত্র তৈরী করলেন। পাত্রটার এক দিক থেকে সোজাসুজি অন্য দিকের মাপ ছিল দশ হাত, গভীরতা পাঁচ হাত এবং বেড়ের চারপাশের মাপ ত্রিশ হাত।
Sai Huram ya yi wani ƙaton kwano na ƙarfen tagulla, da ya kira Teku. Zurfin kwanon nan kamu bakwai da rabi, fāɗinsa kamu goma sha biyar, da’irarsa kuma kamu talatin ne.
24 ২৪ পাত্রটার মুখের বাইরের কিনারার নীচে প্রতি হাত জায়গায় দশটা করে দুই সারি পিতলের হাতল লাগানো ছিল। বিরাটাকায় পাত্রটি তৈরী করার দিন ই এগুলি লাগানো হয়।
A kewayen bakin ƙaton kwanon akwai layi biyu na siffofin goran ƙarfen tagulla, akwai gora shida cikin kowane ƙafa. An yi zubinsu haɗe da kwanon nan da kira Teku.
25 ২৫ পাত্রটা বারোটা ব্রোঞ্জের গরুর পিঠের উপর বসানো ছিল। সেগুলোর তিনটা উত্তরমুখী, তিনটা পশ্চিমমুখী, তিনটা দক্ষিণমুখী ও তিনটা পূর্বমূখী ছিল এবং তাদের পিছনগুলো ছিল ভিতরের দিকে।
Kwanon ya tsaya a kan siffofin bijimai goma sha biyu, uku suna fuskantar arewa, uku suna fuskantar yamma, uku suna fuskantar kudu, sa’an nan uku suna fuskantar gabas. Kwanon da ya kira Teku ya zauna a kansu, gindin siffofin bijimai goma sha biyun nan suna wajen tsakiya.
26 ২৬ পাত্রটা ছিল চার আঙ্গুল পুরু। তার মুখটা একটা বাটির মুখের মত ছিল এবং লিলি ফুলের পাপড়ির মত ছিল। তাতে 2,000 বালতি জল ধরত।
Kaurin kwanon ya kai tafin hannu, kuma da’iransa ya yi kamar da’iran kwaf, kamar bi-ranar da ta buɗe. Wannan kwanon da aka kira Teku yakan ci garwa dubu biyu.
27 ২৭ হীরম ব্রোঞ্জের দশটা বেদির মত জিনিস তৈরী করলেন। সেগুলোর প্রত্যেকটি চার হাত লম্বা, চার হাত চওড়া ও তিন হাত উঁচু ছিল।
Ya kuma yi dakalai guda goma na tagulla da ake iya matsar da su; kowane tsawonsa kamu huɗu ne, fāɗinsa kamu huɗu, tsayinsa kuma kamu uku.
28 ২৮ বেদির চারপাশের ব্রোঞ্জের পাত কাঠামোর মধ্যে বসানো ছিল।
Ga yadda aka yi dakalan, dakalan suna da ɓangarori haɗe da mahaɗai.
29 ২৯ সেই পাতগুলোর উপরে সিংহ, গরু ও করূবের মূর্ত্তি ছিল এবং উপরের কাঠামোর সঙ্গে লাগানো একটা গামলা বসাবার আসন ছিল, সিংহ ও গরুর নীচে ফুলের মত নক্‌শা করা ছিল।
A bisa sassan tsakanin mahaɗan, akwai siffofin zakoki, bijimai da kuma kerubobi, suna a kan mahaɗan su ma. A sama da kuma ƙasan siffofin zakokin da na bijiman kuwa akwai hotunan furanni.
30 ৩০ প্রত্যেকটি বেদিতে ব্রোঞ্জের চক্র সুদ্ধ ব্রোঞ্জের চারটা চাকা ছিল। গামলা বসাবার জন্য চার কোণায় ব্রোঞ্জের চারটা অবলম্বন ছিল। সেগুলোতেও ফুলের মত নকশা করা ছিল।
Kowane dakali yana da ƙafa huɗu na tagulla kamar na keken yaƙi, da sandunan tagulla don sa kwanon nan da aka kira Teku. A kusurwoyin akwai abubuwan zubi don riƙe kwanon. An zāna furanni a kowane gefensu.
31 ৩১ গামলা বসাবার আসনের মধ্যে একটা গোলাকার ফাঁকা জায়গা ছিল। সেই ফাঁকা জায়গাটার এক দিক থেকে সোজাসুজি অন্য দিকের মাপ হল দেড় হাত। সেই ফাঁকা জায়গার চারদিকে খোদাই করা কারুকাজ ছিল। গামলাটা সেই ফাঁকা জায়গার মধ্যে বসানো হলে পর আসন থেকে গামলাটার উচ্চতা হল এক হাত। বাক্সের পাতগুলো গোল ছিল না, চৌকো ছিল।
A dakalin daga ciki, akwai bakin da yake da’ira, mai zurfi kamun guda. Bakin da’irar ne, yana da zāne-zānensa da ya kai kamu ɗaya da rabi. Kusa da bakin akwai zāne-zāne. Sassan dakalin murabba’i ne, ba da’ira ba ne.
32 ৩২ পাতগুলোর নীচে চারটা চাকা ছিল আর চাকার অক্ষদন্ডগুলো বাক্সের সঙ্গে লাগানো ছিল। প্রত্যেকটি চাকা দেড় হাত উঁচু ছিল।
Ƙafafu huɗun suna a ƙarƙashin ɓangarorin, aka kuma haɗa gindin ƙafafun keken da dakalin. Tsayin kowace ƙafa kamu ɗaya da rabi ne.
33 ৩৩ চাকাগুলো রথের চাকার মত ছিল; অক্ষদন্ড, চাকার বেড়, শিক ও মধ্যের নাভি সবই ছাঁচে ঢালাই করা ধাতু ছিল।
An yi ƙafafun kamar ƙafafun keken yaƙi ne; gindin, da’irar, gyaffan da kuma cibiyar duk an yi su da ƙarfe ne.
34 ৩৪ প্রত্যেকটি বাক্সের চার কোণায় চারটা অবলম্বন লাগানো ছিল।
Kowane dakali yana da hannuwa huɗu, ɗaya a kowane gefe, da yake nausawa daga dakalin.
35 ৩৫ বেদির উপরে পিতল দিয়ে তৈরী আধ হাত উঁচু একটা গোলাকার জিনিস ছিল। এই গোলাকার জিনিসটা বেদির সঙ্গেই তৈরী করা হয়েছিল।
A bisa dakalin akwai da’irar da ta yi kamar gammo mai zurfi kamar rabin kamu. Abubuwan da suke riƙewa da kuma sassan, an haɗa su da bisa dakalin.
36 ৩৬ সেই গোলাকার জিনিসের বাইরের দিকে ভাগে ভাগে করূব, সিংহ ও খেজুর গাছ খোদাই করা হয়েছিল। প্রতিটি ভাগের ফাঁকে অবলম্বন ছিল, আর সেই অবলম্বনের উপরে তৈরী করা ছিল ফুলের মত নক্‌শা।
Ya zāna siffofin kerubobi, zakoki da itatuwan dabino a saman abubuwan riƙewa da kuma a kan ɓangarorin, a kowane abin da ya ga akwai ɗan fili, ya zāna furanni.
37 ৩৭ এইভাবেই তিনি দশটা বেদি তৈরী করলেন। সেগুলো একই ছাঁচে ঢালা হয়েছিল এবং আয়তন ও আকারে একই রকম ছিল।
Haka ya yi dakalai goma. Duk an yi zubinsu iri ɗaya ne, girmansu da fasalinsu kuma iri ɗaya.
38 ৩৮ তিনি প্রত্যেকটি বেদির জন্য একটা করে ব্রোঞ্জের দশটা গামলা তৈরী করলেন। প্রত্যেকটি গামলার বেড় ছিল চার হাত এবং তাতে চল্লিশ বাৎ আনুমাণিক আটশো আশি বালতি জল ধরত। ঐ দশটি বেদির মধ্যে এক একটি বেদির ওপরে এক একটি গামলা থাকত।
Sa’an nan ya yi kwanoni goma na tagulla, kowane yana cin garwa arba’in, kuma kamu huɗu daga wannan zuwa wancan, kowane dakali yana da daro ɗaya.
39 ৩৯ তিনি উপাসনা ঘরের দক্ষিণ দিকে পাঁচটা এবং উত্তর দিকে পাঁচটা বাক্স রাখলেন; আর দক্ষিণ পূর্ব কোণায় রাখলেন সেই বিরাট পাত্রটা।
Ya sa dakalai biyar a gefen kudu na haikali, biyar kuma a arewa. Ya sa kwanon a gefen kudu, a gefen kudu maso gabas na haikalin.
40 ৪০ এছাড়া তিনি অন্যান্য পাত্র, বড় হাতা ও বাটি তৈরী করলেন। এই ভাবে রাজা শলোমনের জন্য হীরম সদাপ্রভুর ঘরের যে যে কাজ আরম্ভ করেছিলেন তা শেষ করলেন। সেগুলো হল:
Ya kuma yi kwanoni da manyan cokula da kuma kwanonin yayyafawa. Ta haka Huram ya gama dukan aikin da ya yi wa Sarki Solomon a haikalin Ubangiji.
41 ৪১ দুটো থাম, থামের উপরকার গোলাকার দুটো বাটির মতো জিনিস ছিল, সেই বাটির উপরটা সাজাবার জন্য দুই সারি কারুকাজ করা জালির ঢাকনা ছিল;
Ya yi ginshiƙai biyun; dajiyoyi biyu masu fasalin kwano a kan ginshiƙan; ya yi yanar kashi biyu wa dajiyoyi masu fasalin kwano guda biyu a kan ginshiƙai;
42 ৪২ সেই জালিকার্য্যের জন্য চারশো ডালিম থামের উপরকার বাটির গোলাকার অংশটা সাজাবার জন্য প্রত্যেক সারি জালিকার্য্যের জন্য দুই সারি ডালিম;
ya yi rumman guda ɗari huɗu na sashi yanar biyun (jeri biyu na rumman don kowace yanar, yana adon dajiyoyi masu fasalin kwano a kan ginshiƙai);
43 ৪৩ দশটা বেদি ও বেদির ওপরে দশটা গামলা;
ya yi dakalai goma da kwanoninsu goma;
44 ৪৪ বিরাট পাত্র ও তার নীচের বারোটা গরু তৈরী করছিলেন;
ya yi kwanon da ya kira Teku, da bijimai goma sha biyu a ƙarƙashinsa;
45 ৪৫ পাত্র, বড় হাতা ও বাটি। হীরম যে সব জিনিস রাজা শলোমনের নির্দেশে সদাপ্রভুর ঘরের জন্য তৈরী করেছিলেন সেগুলো ছিল চক্‌চকে পিতলের।
ya yi tukwane, manyan cokula da kwanonin yayyafawa. Dukan waɗannan abubuwan da Huram ya yi wa Sarki Solomon saboda haikalin Ubangiji, an dalaye su da tagulla.
46 ৪৬ যর্দ্দনের সমভূমিতে সুক্কোৎ ও সর্ত্তনের মাঝামাঝি এক জায়গায় রাজা এই সব জিনিস মাটির ছাঁচে ফেলে তৈরী করিয়েছিলেন।
Sarki ya sa aka yi zubi a abin yin tubalin laka a filin Urdun, tsakanin Sukkot da Zaretan.
47 ৪৭ জিনিসগুলোর সংখ্যা এত বেশী ছিল যে, শলোমন সেগুলো ওজন করেননি কারণ তার ওজন বেশি ভারী ছিল; সেইজন্য পিতলের পরিমাণ জানা যায় নি।
Solomon ya bar dukan waɗannan abubuwa ba tare da an auna su ba, domin sun yi yawa sosai; ba a san nauyin tagullar ba.
48 ৪৮ সদাপ্রভুর ঘরের যে সব জিনিসপত্র শলোমন তৈরী করিয়েছিলেন সেগুলো হল: সোনার বেদী, দর্শন রুটি রাখবার টেবিল;
Solomon ya kuma yi dukan kayayyakin da suke cikin haikalin Ubangiji. Ya yi bagaden zinariya; teburin zinariya, inda ake ajiye burodin Kasancewa;
49 ৪৯ খাঁটি সোনার বাতিদান সেগুলো ছিল মহাপবিত্র স্থানের সামনে, ডানে পাঁচটা ও বাঁয়ে পাঁচটা; সোনার ফুল, বাতি এবং চিম্‌টা;
ya yi alkukai na zinariya zalla (Biyar a dama, biyar kuma a hagu, a gaban wuri mai tsarki na can cikin); ya yi zāne-zānen furannin zinariya da fitilu da kuma arautaki;
50 ৫০ খাঁটি সোনার পেয়ালা, সলতে পরিষ্কার করবার চিমটা, বাটি, চামচ ও আগুন রাখবার পাত্র; ভিতরের কামরার, অর্থাৎ মহাপবিত্র স্থানের দরজার জন্য এবং উপাসনা ঘরের প্রধান কামরার দরজার জন্য সোনার কবজা।
ya yi kwanonin zinariya zalla, hantsuka, kwanonin yayyafawa, kwanoni, da kuma farantan wuta; ya yi wurin ajiye fitila na zinariya domin ƙofofi na ɗakin can ciki-ciki, da na ƙofofin Wuri Mafi Tsarki, da kuma domin ƙofofin babban zauren haikali.
51 ৫১ এই ভাবে রাজা শলোমন সদাপ্রভুর ঘরের সমস্ত কাজ শেষ করলেন। তারপর তিনি তাঁর বাবা দায়ূদ যে সব জিনিস সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন সেগুলো নিয়ে আসলেন। সেগুলো ছিল সোনা, রূপা এবং বিভিন্ন পাত্র। সেগুলো তিনি সদাপ্রভুর ঘরের ধনভান্ডারে রেখে দিলেন।
Sa’ad da aka gama aikin da Sarki Solomon sa a yi domin haikalin Ubangiji, sai ya kawo kayayyakin da mahaifinsa Dawuda ya keɓe, azurfa da zinariya da kayayyaki, ya sa su a ma’ajin haikalin Ubangiji.

< প্রথম রাজাবলি 7 >