< মথি 4 >

1 তখন যীশু শয়তানের মাধ্যমে পরীক্ষিত হবার জন্য, পবিত্র আত্মার মাধ্যমে মরূপ্রান্তে এলেন।
Kisha Yesu aliongozwa na Roho mpaka jangwani ili ajaribiwe na ibilisi.
2 আর তিনি চল্লিশ দিন রাত উপবাস থেকে শেষে ক্ষুধিত হলেন।
Alipokuwa amefunga kwa siku arobaini mchana na usiku alipata njaa.
3 তখন পরীক্ষক কাছে এসে তাঁকে বললেন, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বল, যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়।”
Mjarabu akaja na akamwambia, “Kama wewe ni Mwana wa Mungu, amuru mawe haya yawe mkate.”
4 কিন্তু তিনি উত্তর করে বললেন, “লেখা আছে, মানুষ শুধুমাত্র রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রত্যেক কথা বের হয়, তাতেই বাঁচবে।”
Lakini Yesu alimjibu na kumwambia, “Imeandikwa, 'Mtu hataishi kwa mkate peke yake, bali kwa kila neno litokalo kinywani mwa Mungu.'''
5 তখন শয়তান তাঁকে পবিত্র শহরে নিয়ে গেল এবং ঈশ্বরের মন্দিরের চূড়ার উপরে দাঁড় করাল,
Kisha ibilisi akampeleka katika mji mtakatifu na kumweka mahali pa juu sana pa jengo la hekalu,
6 আর তাকে বলল “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে নীচে ঝাঁপ দিয়ে পড়, কারণ লেখা আছে, তিনি নিজের দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, আর তাঁরা তোমাকে হাতে করে তুলে নেবেন, যদি তোমার পায়ে পাথরের আঘাত লাগে।”
na kumwambia,'' kama wewe ni Mwana wa Mungu, jirushe chini, kwa maana imeandikwa, 'Ataamuru malaika wake waje wakudake,' na, 'watakuinua kwa mikono yao, ili usijikwae mguu wako katika jiwe.”
7 যীশু তাকে বললেন, “আবার এও লেখা আছে, তুমি নিজের ঈশ্বর প্রভুর পরীক্ষা করো না।”
Yesu akamwambia, ''Tena imeandikwa, 'Usimjaribu Bwana Mungu wako.'''
8 আবার শয়তান তাঁকে অনেক উঁচু এক পর্বতে নিয়ে গেল এবং পৃথিবীর সব রাজ্য ও সেই সবের ঐশ্বর্য্য দেখাল,
Kisha, ibilisi akamchukua na kumpeleka sehemu ya juu zaidi akamwonyesha falme zote za ulimwengu na fahari ya hizo zote.
9 আর তাঁকে বলল, “তুমি যদি উপুড় হয়ে আমাকে প্রণাম কর, এই সবই আমি তোমাকে দেব।”
Akamwambia, “Nitakupa vitu vyote hivi ukunisujudia na kuniabudu.”
10 ১০ তখন যীশু তাকে বললেন, “দূর হও, শয়তান কারণ লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে, কেবল তাঁরই আরাধনা করবে।”
Kisha Yesu akamwambia, “Nenda zako utoke hapa, Shetani! Kwa maana imeandikwa, 'Yakupasa kumwabudu Bwana Mungu wako, na umtumikie yeye peke yake.'”
11 ১১ তখন শয়তান তাঁকে ছেড়ে চলে গেল, আর দেখ, দূতেরা কাছে এসে তাঁর সেবা করতে লাগলেন।
Kisha ibilisi akamwacha, na tazama, malaika wakaja wakamtumikia.
12 ১২ পরে যোহন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন শুনে, তিনি গালীলে চলে গেলেন;
Basi Yesu aliposikia kuwa Yohana amekamatwa, aliondoka mpaka Galilaya.
13 ১৩ আর নাসরৎ ছেড়ে সমুদ্রতীরে, সবূলূন ও নপ্তালির অঞ্চলে অবস্থিত কফরনাহূমে গিয়ে বাস করলেন;
Aliondoka Nazareti alienda na kuishi Kaperanaumu, iliyoko kandokando na Bahari ya Galilaya, mipakani mwa majimbo ya Zabuloni na Naftali.
14 ১৪ যেন যিশাইয় ভাববাদীর মাধ্যমে বলা এই কথা পূর্ণ হয়,
Hii ilitokea kutimiza kile kilichonenwa na nabii Isaya,
15 ১৫ “সবূলূন দেশ ও নপ্তালি দেশ, সমুদ্রের পথে, যর্দ্দনের অন্য পারে অযিহুদিদের গালীল,
“Katika mji wa Zabuloni na mji wa Naftali, kuelekea Baharini, ng'ambo ya Yorodani, Galilaya ya wamataifa!
16 ১৬ যে জাতি অন্ধকারে বসেছিল, তারা মহা আলো দেখতে পেল, যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসেছিল, তাদের উপরে আলোর উদয় হল।”
Watu walio kaa gizani wameuona mwanga mkuu, na wale waliokuwa wameketi katika maeneo na kivuli cha mauti, juu yao nuru imewaangazia.''
17 ১৭ সেই থেকে যীশু প্রচার করতে শুরু করলেন; বলতে লাগলেন, মন পরিবর্তন কর, কারণ স্বর্গরাজ্য কাছাকাছি হল।
Tokea wakati huo Yesu alianza kuhubiri na kusema, “Tubuni, kwa maana ufalme wa mbinguni umekaribia.''
18 ১৮ একদিন যীশু গালীল সমুদ্রের তীর দিয়ে বেড়াতে বেড়াতে দেখলেন, দুই ভাই, শিমোন, যাকে পিতর বলে ও তার ভাই আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলছেন; কারণ তাঁরা জেলে ছিলেন।
Alipokuwa akitembea kandokando ya Bahari ya Galilaya, aliwaona ndugu wawili, Simoni aliyekuwa akiitwa Petro, na Andrea kaka yake, wakitega nyavu baharini, kwa kuwa walikuwa wavuvi wa samaki.
19 ১৯ তিনি তাঁদের বললেন, “আমার সঙ্গে এস। আমি তোমাদের মানুষ ধরা শেখাব।”
Yesu akawaambia, “Njooni mnifuate, nitawafanya kuwa wavuvi wa watu.”
20 ২০ আর সঙ্গে সঙ্গেই তাঁরা জাল ফেলে দিয়ে তাঁর সঙ্গে গেলেন।
Mara moja waliziacha nyavu na walimfuata.
21 ২১ পরে তিনি সেখান থেকে আগে গিয়ে দেখলেন, আর দুই ভাই সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁর ভাই যোহন নিজেদের বাবা সিবদিয়ের সাথে নৌকায় বসে জাল ঠিক করছিলেন; তিনি তাঁদের ডাকলেন।
Na Yesu alipokuwa akiendelea kutoka hapo aliwaona ndugu wawili wengine, Yakobo mwana wa Zebedayo, na Yohana kaka yake. Walikuwa katika mtumbwi pamoja na Zebedayo baba yao wakishona nyavu zao. Akawaita,
22 ২২ আর তখনই তাঁরা নৌকা ও নিজেদের বাবাকে পরিত্যাগ করে তাঁর অনুসরণ করলেন।
na mara moja wakaacha mtumbwi na baba yao nao wakamfuata.
23 ২৩ পরে যীশু সমস্ত গালীলে ঘুরে বেড়াতে লাগলেন; তিনি লোকদের সমাজঘরে, সমাজঘরে শিক্ষা দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করলেন এবং লোকদের সব রকম রোগ ও সব রকম অসুখ ভালো করলেন।
Yesu alienda karibia Galilaya yote, akifundisha katika Masinagogi yao, akihubiri injili ya ufalme, na akiponya kila aina ya maradhi na magonjwa miongoni mwa watu.
24 ২৪ আর তাঁর কথা সমস্ত সুরিয়া অঞ্চলে ছড়িয়ে পড়ল এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে হয়েছে এমন সমস্ত অসুস্থ লোক, ভূতগ্রস্ত, মৃগীরোগী ও পক্ষাঘাতী লোক সবাই, তাঁর কাছে এলো, আর তিনি তাদের সুস্থ করলেন।
Habari zake zilienea Siria yote, na watu wakawaleta kwake wale wote waliokuwa wakiugua, wakiwa na maradhi mbalimbali na maumivu, waliokuwa na mapepo, na wenye kifafa na waliopooza. Yesu aliwaponya.
25 ২৫ আর গালীল থেকে, দিকাপলি, যিরুশালেম, যিহূদিয়া ও যর্দ্দনের অন্য পাড় থেকে প্রচুর লোক তাঁকে অনুসরণ করল।
Umati mkubwa wa watu ulimfuata kutoka Galilaya, na Dekapoli, na Yerusalemu na Uyahuda na kutoka ng'ambo ya Yorodani.

< মথি 4 >