< মথি 3 >

1 সেই দিনের যোহন বাপ্তিষ্মদাতা উপস্থিত হয়ে যিহূদিয়ার প্রান্তরে প্রচার করতে লাগলেন;
Katika siku zile Yohana Mbatizaji alikuja akihubiri katika nyika ya Yuda akisema,
2 তিনি বললেন, মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য নিকটে।
“Tubuni kwa maana ufalme wa mbinguni u karibu.”
3 ইনিই সেই ব্যক্তি, যাঁর বিষয়ে যিশাইয় ভাববাদীর মাধ্যমে এই কথা বলা হয়েছিল, “মরূপ্রান্তরে এক জনের কন্ঠস্বর; সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ তৈরী কর, তাঁর রাজপথ সোজা কর।”
Kwa maana huyu ndiye aliyenenwa na nabii Isaya akisema, “sauti ya mtu aitaye kutoka jangwani; 'wekeni tayari njia ya Bwana, yanyoosheni mapito yake.”'
4 যোহন উটের লোমের কাপড় পরতেন, তাঁর কোমরে চামড়ার বেল্ট ও তাঁর খাবার পঙ্গপাল ও বনমধু ছিল।
Sasa Yohana alivaa manyoya ya ngamia na mkanda wa ngozi kiunoni mwake. Chakula chake kilikuwa nzige na asali ya mwituni.
5 তখন যিরুশালেম, সমস্ত যিহূদিয়া এবং যর্দ্দনের কাছাকাছি সমস্ত অঞ্চলের লোক বের হয়ে তাঁর কাছে যেতে লাগল;
Kisha Yerusalemu, Yuda yote, na eneo lote linalozunguka mto Yorodani wakaenda kwake.
6 আর নিজের নিজের পাপ স্বীকার করে যর্দ্দন নদীতে তাঁর মাধ্যমে বাপ্তাইজিত হতে লাগল।
Walikuwa wakibatizwa naye katika mto Yorodani huku wakitubu dhambi zao.
7 কিন্তু অনেক ফরীশী ও সদ্দূকী বাপ্তিষ্মের জন্য আসছে দেখে তিনি তাদের বললেন, হে বিষাক্ত সাপেদের বংশেরা, আগামী কোপ থেকে পালাতে তোমাদের কে চেতনা দিল?
Lakini alipowaona wengi wa mafarisayo na masadukayo wakija kwake kubatizwa, akawaambia, ''Enyi uzao wa nyoka wenye sumu nani aliye waonya kuikimbia ghadhabu inayokuja?
8 অতএব মন পরিবর্তনের যোগ্য ফলে ফলবান হও।
Zaeni matunda yaipasayo toba.
9 আর ভেবো না যে, তোমরা মনে মনে বলতে পার, অব্রাহাম আমাদের পিতা; কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই সব পাথর থেকে অব্রাহামের জন্য সন্তান তৈরী করতে পারেন।
Na msifikiri na kusemezana miongoni mwenu, 'Tunaye Ibrahimu kama baba yetu.' Kwa kuwa nawaambieni Mungu anaweza kumwinulia Ibrahimu watoto hata kutoka katika mawe haya.
10 ১০ আর এখনই গাছ গুলির শিকড়ে কুড়াল লাগান আছে; অতএব যে কোন গাছে ভালো ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া যায়।
Tayari shoka limekwisha kuwekwa kwenye mzizi wa miti. Kwahiyo kila mti usiozaa matunda mazuri hukatwa na kutupwa kwenye moto.
11 ১১ আমি তোমাদের মন পরিবর্তনের জন্য জলে বাপ্তিষ্ম দিচ্ছি ঠিকই, কিন্তু আমার পরে যিনি আসছেন, তিনি আমার থেকে শক্তিমান; আমি তাঁর জুতো বহন করারও যোগ্য নই; তিনি তোমাদের পবিত্র আত্মা ও আগুনে বাপ্তিষ্ম দেবেন।
Ninawabatiza kwa maji kwa ajili ya toba. Lakini yeye ajaye baada yangu ni mkuu kuliko mimi nami sistahili hata kubeba viatu vyake. Yeye atawabatiza kwa Roho Mtakatifu na kwa moto.
12 ১২ তাঁর কুলা তাঁর হাতে আছে, আর তিনি নিজের খামার পরিষ্কার করবেন এবং নিজের গম গোলায় সংগ্রহ করবেন, কিন্তু যে আগুন কখন নেভেনা সেই আগুনে তুষ পুড়িয়ে দেবেন।
Na pepeto lake li mkononi mwake kusafisha kabisa uwanda wake na kuikusanya ngano yake ghalani. Lakini atayachoma makapi kwa moto ambao hauwezi kuzimika.
13 ১৩ সেই দিনের যীশু যোহনের মাধ্যমে বাপ্তিষ্ম নেবার জন্য গালীল থেকে যর্দনে তাঁর কাছে এলেন।
Kisha Yesu akaja kutoka Galilaya mpaka mto Yorodani kubatizwa na Yohana.
14 ১৪ কিন্তু যোহন তাঁকে বারণ করতে লাগলেন, বললেন, আপনার মাধ্যমে আমারই বাপ্তিষ্ম নেওয়া দরকার, আর আপনি আমার কাছে আসছেন?
Lakini Yohana alitaka kumzuia akisema, “Mimi nahitaji kubatizwa na wewe, nawe waja kwangu?''
15 ১৫ কিন্তু যীশু উত্তর করে তাঁকে বললেন, “এখন রাজি হও, কারণ এই ভাবে সমস্ত ধার্ম্মিকতা পরিপূর্ণ করা আমাদের উচিত।” তখন তিনি তাঁর কথায় রাজি হলেন।
Yesu akajibu akasema, ''Ruhusu iwe hivi sasa, kwa kuwa ndivyo itupasavyo kuitimiza haki yote.'' Kisha Yohana akamruhusu.
16 ১৬ পরে যীশু বাপ্তিষ্ম নিয়ে অমনি জল থেকে উঠলেন; আর দেখ, তাঁর জন্য স্বর্গ খুলে গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে পায়রার মত নেমে নিজের উপরে আসতে দেখলেন।
Baada ya kuwa amebatizwa, mara Yesu alitoka kwenye maji, na tazama, Mbingu zikafunguka kwake. Na alimuona Roho wa Mungu akishuka kwa mfano wa njiwa na kutulia juu yake.
17 ১৭ আর দেখ, স্বর্গ থেকে এই বাণী হল, “ইনিই আমার প্রিয় পুত্র, এতেই আমি সন্তুষ্ট।”
Tazama, sauti ilitoka mbinguni ikisema, “Huyu ni mwanangu mpendwa. Ninaye pendezwa sana naye.''

< মথি 3 >