< যিহোশূয়ের বই 14 >

1 কনান দেশে ইস্রায়েল-সন্তানরা এই এই অধিকার গ্রহণ করল; ইলীয়াসর যাজক ও নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েল-সন্তানদের বংশগুলির পিতৃকুলপতিরা এই সব তাদেরকে অংশ করে দিলেন;
Ga wuraren da Isra’ilawa suka sami gādo a ƙasar Kan’ana waɗanda Eleyazar firist, Yoshuwa ɗan Nun da kuma shugabannin iyalai kabila-kabila na Isra’ila suka raba musu.
2 সদাপ্রভু মোশির মাধ্যমে যেরকম আদেশ করেছিলেন, সেই অনুসারে তারা গুলিবাটের মাধ্যমে সাড়ে নয় বংশের অংশ নির্ধারণ করলেন।
Ta wurin yin ƙuri’a aka raba wa kabilan nan tara da rabi, yadda Ubangiji ya umarta ta wurin Musa.
3 কারণ যর্দ্দনের ওপারে মোশি আড়াই বংশকে অধিকার দিয়েছিলেন, কিন্তু লেবীয়দের লোকদের মধ্যে কোন অধিকার দেন নি।
Musa ya ba wa kabilan biyu da rabin nan gādonsu gabashin Urdun, amma bai ba wa Lawiyawa gādo a cikin sauran ba,
4 কারণ যোষেফ-সন্তানরা দুই বংশ হল, মনঃশি ও ইফ্রয়িম; আর লেবীয়দেরকে দেশে কোন অংশ দেওয়া গেল না, কেবল বাস করবার জন্য কতগুলি নগর এবং তাদের পশুপালের ও তাদের সম্পত্তির জন্য সেই সকল নগরের পশুপালনের মাঠগুলিও দেওয়া হল।
gama’ya’yan Yusuf sun zama kabilu biyu, Manasse da Efraim. Ba a ba Lawiyawa gādon ba sai dai garuruwan da aka ba su su zauna a ciki, da wurin kiwo mai kyau domin dabbobinsu.
5 সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, ইস্রায়েল-সন্তানরা সেই অনুসারে কাজ করল এবং দেশ বিভাগ করে নিল।
Haka Isra’ilawa suka raba ƙasar, yadda Ubangiji ya umarci Musa.
6 আর যিহূদা-সন্তানরা গিল্‌গলে যিহোশূয়ের কাছে আসল; আর কনিসীয় যিফুন্নির পুত্র কালেব তাকে বললেন, “সদাপ্রভু আমার ও তোমার বিষয়ে কাদেশ-বর্ণেয়ে ঈশ্বরের লোক মোশিকে যে কথা বলেছিলেন, তা তুমি জানো।
Mutanen Yahuda kuma suka je wurin Yoshuwa a Gilgal, sai Kaleb ɗan Yefunne Bakenizze ya ce wa Yoshuwa, “Ka san abin da Ubangiji ya gaya wa Musa, mutumin Allah a Kadesh Barneya game da kai da ni.
7 আমার চল্লিশ বছর বয়সের দিনের সদাপ্রভুর দাস মোশি দেশ অনুসন্ধান করতে কাদেশ-বর্ণেয় থেকে আমাকে পাঠিয়েছিলেন, আর আমি সরল মনে তার কাছে সংবাদ এনে দিয়েছিলাম।
Ina da shekara arba’in lokacin da Musa bawan Ubangiji ya aike ni zuwa Kadesh Barneya in leƙi asirin ƙasar. Na kuwa kawo masa rahoto daidai yadda na ga ƙasar,
8 আমার যে ভাইয়েরা আমার সঙ্গে গিয়েছিল, তারা লোকদের হৃদয় [ভয়ে] গলিয়ে দিয়েছিল; কিন্তু আমি পুরোপুরিভাবে নিজের ঈশ্বর সদাপ্রভুর অনুগামী ছিলাম।
amma’yan’uwana waɗanda muka je tare su suka ba da rahoton da ya sa zukatan mutane suka narke don tsoro. Ni kam na bi Ubangiji Allah da dukan zuciyata.
9 আর মোশি ওই দিনের শপথ করে বলেছিলেন, যে জমির উপরে তোমার পা পড়েছে, সেই জমি তোমার ও চিরকাল তোমার সন্তানদের অধিকার হবে; কারণ তুমি পুরোপুরি আমার ঈশ্বর সদাপ্রভুর অনুসরণ করেছ।
Saboda haka a ranan nan Musa ya rantse mini cewa, ‘Ƙasar da ka taka za tă zama ƙasarka ta gādo kai da’ya’yanka har abada, domin ka bi Ubangiji Allahna da dukan zuciyarka.’
10 ১০ আর এখন দেখ, প্রান্তরে ইস্রায়েলের ভ্রমণের দিনের যখন সদাপ্রভু মোশিকে সেই কথা বলেছিলেন, তখন থেকে সদাপ্রভু নিজের বাক্য অনুসারে এই পঁয়তাল্লিশ বছর আমাকে জীবিত রেখেছেন; আর এখন, দেখ, আজ আমার বয়স পঁচাশী বছর।
“Ga shi, kamar yadda Ubangiji ya yi alkawari, ya bar ni da rai har na ƙara shekaru arba’in da biyar tun daga lokacin da ya gaya wa Musa wannan, a lokacin da Isra’ilawa suke yawo a cikin jeji. Ga ni nan yau shekaruna tamanin da biyar!
11 ১১ মোশি যে দিন আমাকে পাঠিয়েছিলেন, সেই দিন আমি যেমন বলবান ছিলাম, এখন পর্যন্ত তেমনি আছি; যুদ্ধের জন্য এবং বাইরে যাবার ও ভিতরে আসার জন্য আমার তখন যেমন শক্তি ছিল, এখনও সেরকম শক্তি আছে।
Ina nan da ƙarfina kamar yadda nake da ƙarfi a lokacin da Musa ya aike ni; zan iya fita zuwa yaƙi da ƙwazo yanzu kamar yadda nake zuwa a dā.
12 ১২ অতএব সেই দিন সদাপ্রভু এই যে পর্বতের বিষয় বলেছিলেন, এখন তা আমাকে দাও; কারণ তুমি সেই দিন শুনেছিলে যে, অনাকীয়েরা সেখানে থাকে এবং নগরগুলি বড় ও প্রাচীর দিয়ে ঘেরা; হয় তো, সদাপ্রভু আমার সঙ্গে সঙ্গে থাকবেন, আর আমি সদাপ্রভুর বাক্য অনুসারে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করব।”
Yanzu sai ka ba ni wannan ƙasar da take kan tudu wadda Ubangiji ya yi alkawari zai ba ni a ranan nan. Kai ma ka ji a lokacin, yadda Anakawa suke a can, biranensu manya ne kuma sun kewaye su sosai, amma na sani Ubangiji zai taimake ni, zan kore su kamar yadda ya faɗa.”
13 ১৩ তখন যিহোশূয় তাকে আশীর্বাদ করলেন এবং যিফুন্নির ছেলে কালেবকে রাজত্বের জন্য হিব্রোণ দিলেন।
Sai Yoshuwa ya sa wa Kaleb ɗan Yefunne albarka, ya ba shi Hebron.
14 ১৪ এই জন্য আজ পর্যন্ত হিব্রোণ কনিসীয় যিফুন্নির পুত্র কালেবের অধিকার রয়েছে; কারণ তিনি পুরোপুরিভাবে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অনুগামী ছিলেন।
Saboda haka Hebron ta zama ƙasar Kaleb ɗan Yefunne Bakenizze tun daga lokacin nan, domin ya bi Ubangiji, Allah na Isra’ila da dukan zuciyarsa.
15 ১৫ পূর্বকালে হিব্রোণের নাম কিরিয়ৎ অর্ব [অর্বপুর] ছিল; ঐ অর্ব অনাকীয়দের মধ্যে মহান ছিলেন। পরে দেশে যুদ্ধ শেষ হল।
(Dā a kan kira wannan Hebron, Kiriyat Arba. Wannan Arba kuwa shi ne wani katon mutum a cikin Anakawa.) Sa’an nan ƙasar ta huta daga yaƙi.

< যিহোশূয়ের বই 14 >