< যিহোশূয়ের বই 13 >

1 যিহোশূয় বৃদ্ধ ও তাঁর অনেক বয়স হয়েছিল; আর সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার অনেক বয়স হয়েছে ও বৃদ্ধ হয়েছ; কিন্তু এখনও অধিকার করার জন্য অনেক দেশ বাকি আছে।
Sa’ad da Yoshuwa ya tsufa, Ubangiji ya ce masa, “Ka tsufa ƙwarai, ga shi kuma akwai sauran ƙasa mai fāɗi da ba ku riga kun mallaka ba.
2 এই দেশ এখনও বাকি আছে পলেষ্টীয়দের সমস্ত অঞ্চল এবং গশূরীয়দের সমস্ত অঞ্চল;
“Ga ƙasar da ta rage, “dukan yankunan Filistiyawa da na Geshurawa.
3 মিশরের সামনে সীহোর নদী থেকে ইক্রোণের উত্তরসীমা পর্যন্ত, যা কনানীয়দের অধিকারের মধ্য; ঘসাতীয়, অস্‌দোদীয়, অস্কিলোনীয়, গাতীয় ও ইক্রোণীয়, পলেষ্টীয়দের এই পাঁচজন শাসকের দেশ,
Daga Kogin Shihor a gabashin Masar zuwa sashen Ekron a arewa, dukan wannan ƙasa ana lissafta ta a cikin ƙasar Kan’aniyawa, ko da yake tana a sashen da sarakuna biyar na Filistiyawa na Gaza, Ashdod, Ashkeloniyawa, Gat da Ekron; na Awwiyawa.
4 আর দক্ষিণ দিকে অব্বীয়দের দেশ, কনানীয়দের সমস্ত দেশ ও ইমোরীয়দের সীমায় অবস্থিত অফেক পর্যন্ত সীদোনীয়দের অধীনে মিয়ারা;
Daga wajen kudu kuma, dukan ƙasar Kan’aniyawa ce. Iyakarta a arewa ta fara daga Ara ta Sidoniyawa har zuwa Afek, ta zarce har zuwa iyakar Amoriyawa;
5 গিব্‌লীয়দের দেশ ও হর্মোণ পর্বতের নিচে বাল্‌গাদ থেকে হমাতের প্রবেশস্থান পর্যন্ত, সূর্য্য উদয়ের দিকে সমস্ত লিবানোন;
da ƙasar Gebaliyawa; da dukan Lebanon wajen gabas daga Ba’al-Gad a gindin Dutsen Hermon zuwa Lebo Hamat.
6 লিবানোন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত পাহাড়ি অঞ্চলে বসবাসকারী সীদোনীয়দের সমস্ত দেশ। আমি ইস্রায়েল-সন্তানদের সামনে থেকে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করব; তুমি শুধু তা অধিকার হিসাবে ইস্রায়েলের জন্য নির্দিষ্ট কর, যেমন আমি তোমাকে আদেশ করলাম।
“Dukan mazauna kan yankunan tuddai daga Lebanon zuwa Misrefot Mayim, wato, dukan Sidoniyawa, ni da kaina zan kore su a gaban Isra’ilawa. Ka tabbata ka raba wa Isra’ilawa ƙasar ta zama gādonsu kamar yadda na umarce ka,
7 এখন অধিকারের জন্য নয়টি বংশকে ও মনঃশির অর্ধেক বংশকে এই দেশ ভাগ করে দাও।”
ka raba ta tă zama gādo wa kabilu tara da kuma rabin kabilar Manasse.”
8 মনঃশির সঙ্গে রূবেণীয় ও গাদীয়েরা যর্দ্দনের পূর্বপারে মোশির দেওয়া তাদের অধিকার পেয়েছিল, যেমন সদাপ্রভুর দাস মোশি তাদেরকে দান করেছিলেন;
Rabin kabilar Manasse, mutanen Ruben da mutanen Gad suka karɓi rabonsu na gādo wanda Musa ya ba su a gabashin Urdun. Abin da Musa bawan Ubangiji ya ba su ke nan.
9 অর্থাৎ অর্ণোন উপত্যকার সীমানায় অবস্থিত আরোয়ের ও উপত্যকার মধ্য নগর পর্যন্ত এবং দীবোন পর্যন্ত মেদবার সমস্ত সমতল ভূমি;
Wannan ya tashi daga Arower a gefen kwarin Arnon, da kuma daga garin da yake tsakiyar kwarin, ya kuma haɗa da ƙasar da take tudun Medeba har zuwa Dibon,
10 ১০ এবং অম্মোন-সন্তানদের সীমা পর্যন্ত হিষ্‌বোনে রাজত্বকারী ইমোরীয়দের সীহোন রাজার সমস্ত নগর;
da dukan garuruwan Sihon sarkin Amoriyawa, wanda ya yi mulkin Heshbon, har zuwa iyakar Ammonawa.
11 ১১ এবং গিলিয়দ ও গশূরীয়দের ও মাখাথীয়দের অঞ্চল ও সমস্ত হর্মোণ পর্বত এবং সলখা পর্যন্ত সমস্ত বাশন,
Haɗe da Gileyad, inda mutanen Geshur da Ma’aka suke. Dukan Dutsen Hermon, da dukan Bashan har zuwa Saleka,
12 ১২ অর্থাৎ রফায়ীয়দের মধ্যে অবশিষ্ট যে ওগ অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন, তার সমস্ত বাশন রাজ্য দিয়েছিলেন; কারণ মোশি এদেরকে আঘাত করে তাড়িয়ে দিয়েছিলেন।
wato, dukan masarautar Og a Bashan, wanda ya yi mulkin Ashtarot da Edireyi, yana cikin waɗanda suke na ƙarshe da ba a kashe ba a cikin Refahiyawa. Musa ya ci su da yaƙi, ya ƙwace ƙasarsu.
13 ১৩ তবুও ইস্রায়েল-সন্তানরা গশূরীয়দেরকে ও মাখাথীয়দেরকে তাড়িয়ে দেয় নি; গশূর ও মাখাথ্‌ আজও ইস্রায়েলের মধ্যে বাস করছে।
Amma Isra’ilawa ba su kori mutanen Geshur da Ma’aka ba, saboda haka suka ci gaba da zama cikin Isra’ilawa har wa yau.
14 ১৪ শুধুমাত্র লেবি বংশকেই মোশি কিছু অধিকার দেন নি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আগুনে উত্সর্গ করা উপহার তার অধিকার, যেমন তিনি মোশিকে বলেছিলেন।
Kabilar Lawiyawa ne kaɗai Musa bai ba ta gādo ba, gama hadayun ƙonawa da ake miƙa wa Ubangiji, Allah na Isra’ila ne gādonsu, kamar yadda ya yi musu alkawari.
15 ১৫ মোশি রূবেণ সন্তানদের বংশকে তাদের গোষ্ঠী অনুসারে অধিকার দিয়েছিলেন।
Ga abin da Musa ya ba kabilar Ruben bisa ga iyalansu.
16 ১৬ অর্ণোন উপত্যকার সীমানায় অবস্থিত অরোয়ের পর্যন্ত তাদের সীমা ছিল এবং উপত্যকার মধ্য অবস্থিত নগর ও মেদবার কাছে সমস্ত সমভূমি;
Abin da ya kama daga Arower a gefen kwarin Arnon, da kuma daga garin da yake tsakiyar kwarin, da dukan ƙasar tudu kusa da Medeba
17 ১৭ হিষ্‌বোন ও সমভূমিতে অবস্থিত তার সমস্ত নগর, দীবোন, বামোৎ-বাল ও বৈৎ-বাল-মিয়োন,
zuwa Heshbon, da dukan garuruwan kan tudu, haɗe da Dibon, Bamot Ba’al, Bet-Ba’al-Meyon,
18 ১৮ যহস, কদেমোৎ ও মেফাৎ,
Yahza, Kedemot, Mefa’at,
19 ১৯ কিরিয়াথয়িম, সিব্‌মা ও উপত্যকার পর্বতে অবস্থিত সেরৎ-শহর,
Kiriyatayim, Sibma, Zeret Shahar kan tudu cikin kwari,
20 ২০ বৈৎ-পিয়োর, পিসগা-প্রান্ত ও বৈৎ-যিশীমোৎ;
Bet-Feyor, gangaren Fisga da Bet-Yeshimot,
21 ২১ এবং সমভূমিতে অবস্থিত সমস্ত নগর ও হিষ্‌বোনে রাজত্বকারী ইমোরীয়দের সীহোন রাজার সমস্ত রাজ্য; মোশি তাকে এবং মিদিয়নের নেতাদেরকে, অর্থাৎ সেই দেশে বসবাসকারী ইবি, রেকম, সুর, হূর ও রেবা নামে সীহোনের রাজাদের আঘাত করেছিলেন।
dukan garuruwan da suke kan tudu da dukan masarautar Sihon sarkin Amoriyawa, wanda ya yi mulki a Heshbon. Musa ya yi nasara da shi, da shugabannin Midiyawa, wato, Ewi, Rekem, Zur, Hur, da Reba, sarakunan Sihon, waɗanda suka zauna a ƙasar.
22 ২২ ইস্রায়েল-সন্তানেরা তরোয়াল দিয়ে যাদেরকে বধ করেছিল, তাদের মধ্যে বিয়োরের পুত্র ভাববাদী বিলিয়মকেও বধ করেছিল।
Ƙari a kan waɗanda aka kashe a yaƙi, Isra’ilawa suka kashe Bala’am ɗan Beyor da takobi don yana duba.
23 ২৩ আর যর্দ্দন ও তার সীমা রূবেণ-সন্তানদের সীমা ছিল; রূবেণ-সন্তানদের গোষ্ঠী অনুসারে তাদের গ্রামের সঙ্গে এই সব নগরগুলিও তাদের অধিকার হল।
Gefen Urdun shi ne iyakar mutanen Ruben. Waɗannan garuruwa da ƙauyukansu su ne gādon mutanen Ruben, bisa ga iyalansu.
24 ২৪ আর মোশি গাদ-সন্তানদের গোষ্ঠী অনুসারে গাদ বংশকে অধিকার দিয়েছিলেন।
Ga abin da Musa ya ba kabilar Gad, bisa ga iyalansu.
25 ২৫ যাসের ও গিলিয়দের সমস্ত নগর এবং রব্বার সামনে অরোয়ের পর্যন্ত অম্মোন-সন্তানদের অর্ধেক দেশ তাদের অঞ্চল হল।
Yankin ƙasarsu ya ƙunshi Yazer, da dukan garuruwan Gileyad, da rabin ƙasar Ammonawa har zuwa Arower kusa da Rabba,
26 ২৬ আর হিষ্‌বোন থেকে রামৎ মিস্‌পী ও বটোনীম পর্যন্ত,
da kuma daga Heshbon zuwa Ramat Mizfa da Betonim, da kuma daga Mahanayim zuwa sashen Debir,
27 ২৭ এবং মহনয়িম থেকে দবীরের সীমা পর্যন্ত; আর নিম্নভূমিতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষ্‌বোনের সীহোন রাজার অবশিষ্ট রাজ্য এবং যর্দ্দনের পূর্ব তীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্যন্ত যর্দ্দন ও তার অঞ্চল।
kuma a cikin kwari, Bet-Haram, Bet-Nimra, Sukkot da Zafon da kuma sauran masarautar Sihon sarkin Heshbon (gabashin Urdun, abin da ya kama har zuwa ƙarshen Tekun Kinneret).
28 ২৮ গাদ-সন্তানদের গোষ্ঠী অনুসারে তাদের গ্রামের সঙ্গে এই সব নগর তাদের অধিকার হল।
Waɗannan garuruwan da ƙauyukansu duka, gādon mutanen Gad ne, bisa ga iyalansu.
29 ২৯ আর মোশি মনঃশির অর্ধেক বংশকে অধিকার দিয়েছিলেন; তা মনঃশির-সন্তানদের অর্ধেক বংশের জন্য তাদের গোষ্ঠী অনুসারে দেওয়া হয়েছিল।
Ga abin da Musa ya ba rabin kabilar Manasse, wato, wa rabin zuriyar Manasse, bisa ga iyalansu.
30 ৩০ তাদের সীমা মহনয়িম পর্যন্ত সমস্ত বাশন, বাশনের রাজা ওগের সমস্ত রাজ্য ও বাশনের যায়ীরের সমস্ত নগর অর্থাৎ ষাটটি নগর;
Abin da ya miƙe daga Mahanayim haɗe da dukan Bashan, da gefen masarautar Og sarkin Bashan, da dukan garuruwan Yayir guda sittin da suke a Bashan,
31 ৩১ এবং অর্ধেক গিলিয়দ, অষ্টারোৎ ও ইদ্রিয়ী, ওগের বাশনের রাজ্যের এই সব নগরগুলি মনঃশির পুত্র মাখীরের সন্তানদের, অর্থাৎ গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানদের অর্ধেক সংখ্যার অধিকার হল।
da rabin Gileyad, da Ashtarot, Edireyi (biranen sarki Og a Bashan). Wannan shi ne rabon da zuriyar Makir ɗan Manasse suka samu, domin rabin’ya’yan Makir maza, bisa ga iyalansu.
32 ৩২ যিরীহোতে যর্দ্দনের পূর্বপারে মোয়াবের সমভূমিতে মোশি এই সব অধিকার অংশ করে দিয়েছিলেন।
Waɗannan su ne rabon gādon da Musa ya yi lokacin da suke cikin filayen Mowab a hayin gabashin Urdun kusa da Yeriko.
33 ৩৩ কিন্তু লেবির বংশকে মোশি কোন অধিকার দেন নি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাদের অধিকার, যেমন তিনি তাদেরকে বলেছিলেন।
Amma Musa bai ba kabilar Lawiyawa gādo ba; Ubangiji, Allah na Isra’ila, shi ne gādonsu kamar yadda ya yi musu alkawari.

< যিহোশূয়ের বই 13 >