< যোহন 9 >

1 এখন যীশু যেতে যেতে একজন লোককে দেখতে পেলেন সে জন্ম থেকে অন্ধ।
Wakati, kama Yesu alipokuwa akipita, alimwona mtu kipofu tangu kuzaliwa kwake.
2 তাঁর শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, রব্বি, কে পাপ করেছিল এই লোকটি না এই লোকটী বাবা মা, যাতে এ অন্ধ হয়ে জন্মেছে?
Wanafunzi wake wakamwuliza, “Rabi, nani aliyetenda dhambi, mtu huyu au wazazi wake, hata azaliwe kipofu?”
3 যীশু উত্তর দিলেন, না এই লোকটি পাপ করেছে, না এই লোকটী বাবা মা পাপ করেছে, কিন্তু এই লোকটী জীবনে যেন ঈশ্বরের কাজ প্রকাশিত হয় তাই এমন হয়েছে।
Yesu akawajibu, “Siyo huyu mtu wala wazazi wake waliotenda dhambi, bali kazi za Mungu zipate kufunuliwa kupitia kwake.
4 যতক্ষণ দিন আছে ততক্ষণ যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর কাজ আমাদের করতে হবে। রাত্রি আসছে যখন কেউ কাজ করতে পারবে না।
Tunapaswa kufanya kazi zake yeye aliyenituma wakati bado ni mchana. Usiku waja wakati ambapo hakuna atakayeweza kufanya kazi.
5 আমি যখন এই পৃথিবীতে আছি, তখন আমিই হলাম পৃথিবীর আলো।
Wakati niwapo ulimwenguni, mimi ni nuru ya ulimwengu.”
6 এই কথা বলার পর তিনি মাটিতে থুথু ফেলে সেই থুথু দিয়ে কাদা করলেন; পরে ঐ অন্ধ লোকটী চোখেতে সেই কাদা মাখিয়ে দিলেন।
Baada ya Yesu kusema maneno haya, alitema kwenye ardhi, alifanya tope kwa mate, na akampaka yule mtu machoni na lile tope.
7 তিনি তাঁকে বললেন, যাও শীলোহ সরোবরে গিয়ে ধুয়ে ফেল; অনুবাদ করলে এই নামের মানে হয় প্রেরিত। সুতরাং সে গিয়ে ধুয়ে ফেলল এবং দেখতে দেখতে ফিরে আসল।
Akamwambia, nenda kaoge katika kisima cha Siloam (Inayotafsiriwa kama 'aliyetumwa').” Kwa hiyo huyo mtu alienda, akanawa, na akarudi, anaona.
8 তখন লোকটী প্রতিবেশীরা এবং যারা আগে তাকে দেখেছিল যে, সে ভিক্ষা করত, তারা বলতে লাগল একি সেই লোকটি নয় যে বসে ভিক্ষা করত?
Majirani wa yule mtu na wale waliomuona mwanzo kama mwombaji walisema, Je! huyu siye yule mtu aliyekuwa akikaa na kuomba?” wengine walisema, “Ni yeye.”
9 কেউ কেউ বলল, এ সেই লোক; অন্যরা বলল না কিন্তু তারই মত; সে কিন্তু বলছিল “আমি সেই লোক।”
Na wengine walisema, “Hapana, bali anafanana naye.” Lakini alikuwa akisema, “Ni mimi.”
10 ১০ তারা তখন তাকে বলল, তবে কি করে তোমার চক্ষু খুলে গেল?
Wakamwambia, “Sasa macho yako yalifunguliwaje?”
11 ১১ সে উত্তর দিল, একজন মানুষ যাকে যীশু নামে ডাকে তিনি কাদা করে আমার চক্ষুতে মাখিয়ে দিলেন এবং আমাকে বললেন, শীলোহে যাও এবং ধুয়ে ফেল; সুতরাং আমি গিয়ে ধুয়ে ফেললাম এবং দৃষ্টি ফিরে পেলাম।
Alijibu, mtu aitwaye Yesu alifanya tope na kupaka macho yangu na kuniambia, 'Nenda Siloam ukanawe.' Kwa hiyo nilienda, na nikanawa, na nikapata kuona tena.”
12 ১২ তারা তাকে বলল, সে কোথায়? সে বলল আমি জানি না।
Wakamwambia, “Yuko wapi?” Alijibu, “Sijui.”
13 ১৩ আগে যে অন্ধ ছিল তাকে তারা ফরীশীদের কাছে নিয়ে গেল।
Wakampeleka yule mtu aliyewahi kuwa kipofu kwa Mafarisayo.
14 ১৪ যে দিন যীশু কাদা করে তার চক্ষু খুলে দেন সেই দিন বিশ্রামবার ছিল।
Nayo ilikuwa siku ya Sabato wakati Yesu alipotengeneza tope na kuyafumbua macho yake.
15 ১৫ তখন আবার ফরীশীরাও তাকে জিজ্ঞাসা করতে লাগল, কিভাবে সে দৃষ্টি পেল? সে তাদেরকে বলল, তিনি আমার চোখের উপরে কাদা লাগিয়ে দিলেন, পরে আমি ধুইয়ে ফেললাম এবং আমি এখন দেখতে পাচ্ছি।
Ndipo tena Mafarisayo wakamwuliza alipataje kuona. Aliwaambia, “Aliweka tope katika macho yangu, nikanawa, na sasa naweza kuona.”
16 ১৬ তখন কয়েক জন ফরীশী বলল, এই মানুষটি ঈশ্বর থেকে আসেনি, কারণ সে বিশ্রামবার মেনে চলে না। অন্যেরা বলল, কেমন করে একজন পাপী মানুষ এই সব আশ্চর্য্য কাজ করতে পারে? সুতরাং তাদের মধ্যে বিভেদ তৈরী হল।
Baadhi ya Mafarisayo wakasema, “Mtu huyu hajatoka kwa Mungu kwa sababu haishiki Sabato.” Wengine walisema, “Inawezekanaje mtu mwenye dhambi kufanya ishara kama hizo?” Kwa hiyo kukawa na mgawanyiko kati yao.
17 ১৭ সুতরাং তারা আবার সেই অন্ধকে জিজ্ঞাসা করলো, তুমি তার সম্পর্কে কি বল? কারণ সে তোমার চক্ষু খুলে দিয়েছে। সেই অন্ধ মানুষটি বলল তিনি একজন ভবিষ্যৎ বক্তা।
Ndipo walipomwuliza yule kipofu tena, “Unasemaje juu yake kwa sababu aliyafungua macho yako?” Kipofu akasema, “Ni nabii.”
18 ১৮ ইহূদিরা তখনও তার সম্পর্কে বিশ্বাস করল না যে, সে অন্ধ ছিল আর দৃষ্টি পেয়েছে যতক্ষণ না তারা ঐ দৃষ্টিপ্রাপ্ত মানুষটির বাবা মাকে ডেকে তাদের কাছে জিজ্ঞাসা করল।
Hata wakati huu Wayahudi hawakumwamini kwamba alikuwa kipofu naye amepata kuona mpaka walipowaita wazazi wake yeye aliyepata kuona.
19 ১৯ তারা তার বাবা মাকে জিজ্ঞাসা করলো, একি তোমাদের পুত্র যার সম্পর্কে তোমরা বলে থাক এ অন্ধই জন্মেছিল? তবে এখন কিভাবে সে দেখতে পাচ্ছে?
Waliwauliza wazazi, Je, huyu ni mtoto wenu mnayesema alizaliwa kipofu? amewezaje sasa kuona?”
20 ২০ তার বাবা মা উত্তর দিয়ে তাদের বলল, আমরা জানি এই হলো আমাদের ছেলে এবং সে অন্ধই জন্মেছিল,
Hivyo wazazi wake wakamjibu, “Tunajua kuwa huyu ni mtoto wetu na kwamba alizaliwa kipofu.
21 ২১ এখন কিভাবে দেখতে পাচ্ছে তা আমরা জানি না এবং কে বা এর চক্ষু খুলে দিয়েছে তাও আমরা জানি না; তাকেই জিজ্ঞাসা করুন, এখন তো ওর বয়স হয়েছে। নিজের কথা নিজে বলতে পারে।
Jinsi gani sasa anaona, hatujui, na yeye aliyemfumbua macho yake, hatumjui. Mwulizeni yeye. Ni mtu mzima. Anaweza kujieleza mwenyewe.”
22 ২২ তার বাবা মা ইহূদিদের এই কথা বলল কারণ তারা তাদের ভয় করত। কারণ ইহূদিরা আগেই ঠিক করেছিল কেউ যদি যীশুকে খ্রীষ্ট বলে স্বীকার করে তবে তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হবে।
Wazazi wake walisema mambo haya, kwa sababu waliwaogopa Wayahudi. Kwa vile Wayahudi walikuwa wamekubaliana tayari kuwa, ikiwa yeyote atakiri kuwa Yesu ni Kristo, atatengwa na Sinagogi.
23 ২৩ এই সব কারণে তার বাবা মা বলল, সে পূর্ণ বয়ষ্ক তাঁকেই জিজ্ঞাসা করুন।
Kwa sababu hii, wazazi wake walisema, “Ni mtu mzima, mwulizeni yeye.”
24 ২৪ সুতরাং তারা দ্বিতীয়বার সেই অন্ধ মানুষকে ডেকে তাকে বলল ঈশ্বরকে গৌরব কর। আমরা জানি যে সে একজন পাপী।
Kwa hiyo kwa mara ya pili, walimwita yule mtu aliyewahi kuwa kipofu na kumwambia, “Mpe Mungu utukufu. Tunajua kwamba mtu huyu ni mwenye dhambi.”
25 ২৫ তখন সেই মানুষটি উত্তর দিল, তিনি পাপী কি না আমি তা জানি না। একটা জিনিস জানি যে আমি অন্ধ ছিলাম এবং এখন আমি দেখতে পাচ্ছি।
Ndipo yule mtu alijibu, “Awe ni mwenye dhambi, mimi sijui. Kitu kimoja ninachokijua: nilikuwa kipofu, na sasa ninaona.”
26 ২৬ তারা তাকে বলল, সে তোমার সঙ্গে কি করেছিল? কিভাবে সে তোমার চক্ষু খুলে দিল?
Ndipo walipomwambia, “Amekufanyia nini? Aliyafumbuaje macho yako?”
27 ২৭ সে উত্তর দিল, আমি একবার আপনাদেরকে বলেছি এবং আপনারা শোনেন নি; তবে কেন আবার সেই কথা শুনতে চাইছেন? আপনারা তো তাঁর শিষ্য হতে চান না, আপনারা কি হতে চাইছেন?
Alijibu, “Nimekwishawaambia tayari, na nyinyi hamkusikiliza! Kwa nini mnataka kusikia tena? Nanyi hamtaki kuwa wanafunzi wake pia, sivyo?
28 ২৮ তখন তারা তাকে গালিগালাজ করে বলল, তুই হলি তার শিষ্য কিন্তু আমরা হলাম মোশির শিষ্য।
Walimtukana na kusema, “Wewe ni mwanafunzi wake, lakini sisi ni wanafunzi wa Musa.
29 ২৯ আমরা জানি যে ঈশ্বর মোশির সঙ্গে কথা বলেছিলেন কিন্তু এ কোথা থেকে এসেছে তা আমরা জানি না।
Tunajua kwamba Mungu alizungumza na Musa, lakini kwa huyu mtu, hatujui kule atokako.”
30 ৩০ সেই মানুষটি উত্তর দিল এবং তাদেরকে বলল, এটাই হলো একটা আশ্চর্য্য জিনিস যে, তিনি কোথা থেকে আসলেন আপনারা তা জানেন না তবুও তিনি আমার চক্ষু খুলে দিয়েছেন।
Yule mtu akajibu na kuwaambia, “Kwa nini, hili ni jambo la kushangaza, kwamba hamjui anakotoka, na bado ameyafumbua macho yangu.
31 ৩১ আমরা জানি যে ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু যদি কোন মানুষ ঈশ্বরের ভক্ত হয় এবং তাঁর ইচ্ছা মেনে চলে, ঈশ্বর তার কথা শোনেন।
Tunajua kuwa Mungu hawasikilizi wenye dhambi, lakini ikiwa mtu yeyote anamwabudu Mungu na hufanya mapenzi yake, Mungu humsikiliza.
32 ৩২ পৃথিবীর পূর্বকাল থেকে কখনও শোনা যায় নি যে, কোনো মানুষ জন্ম থেকে অন্ধ তাকে চক্ষু খুলে দিয়েছে। (aiōn g165)
Tangu kuanza kwa Ulimwengu haijawahi kamwe kusikiwa kwamba yeyote ameyafumbua macho ya mtu aliyezaliwa kipofu. (aiōn g165)
33 ৩৩ যদি এই মানুষটি ঈশ্বর থেকে না আসতেন, তবে তিনি কিছুই করতে পারতেন না।
Ikiwa mtu huyu hakutoka kwa Mungu, asingelifanya chochote.”
34 ৩৪ তারা উত্তর দিয়ে তাকে বলল, তুই একেবারে পাপেই জন্ম নিয়েছিস, আর তুই আমাদের শিক্ষা দিচ্ছিস? তখন তারা তাকে সমাজ থেকে বের করে দিল।
Walijibu na kumwambia, “Ulizaliwa katika dhambi kabisa, na wewe unatufundisha sisi?” Ndipo walipomfukuza kutoka katika sinagogi.
35 ৩৫ যীশু শুনলেন যে, তারা তাকে সমাজ থেকে বের করে দিয়েছে। আর তিনি তার দেখা পেয়ে বললেন, তুমি কি মনুষ্যপুত্রকে বিশ্বাস কর?
Yesu alisikia kwamba wamemwondoa kwenye sinagogi. Alimpata na kumwambia, “Unamwamini Mwana wa Mtu?”
36 ৩৬ সে উত্তর দিয়ে বলল, তিনি কে প্রভু? আমি যেন তাঁতে বিশ্বাস করি?
Alijibu na kusema, “Ni nani, Bwana, ili nami nipate kumwamini?”
37 ৩৭ যীশু তাকে বললেন, “তুমি তাঁকে দেখেছ এবং তিনি হলেন যিনি তোমার সঙ্গে কথা বলছেন।”
Yesu akamwambia, “Umeshamuona, naye unayezungumza naye ndiye.”
38 ৩৮ সেই মানুষটি বলল, আমি বিশ্বাস করি প্রভু; তখন সে তাঁকে প্রণাম করল।
Yule mtu akasema, “Bwana, Naamini.” Ndipo akamsujudia.
39 ৩৯ তখন যীশু বললেন, বিচারের জন্য আমি এই পৃথিবীতে এসেছি, যেন যারা দেখতে পায় না তারা দেখতে পায় এবং যারা দেখে তারা যেন অন্ধ হয়।
Yesu akasema, “Kwa hukumu nimekuja katika Ulimwengu huu ili kwamba wale wasioona wapate kuona na wale wanaoona wawe vipofu.”
40 ৪০ ফরীশীদের মধ্যে থেকে যারা তাঁর সঙ্গে ছিল তারা এই সব কথা শুনে তাঁকে জিজ্ঞাসা করলো, আমরাও কি অন্ধ?
Baadhi ya Mafarisayo waliokuwa pamoja naye wakasikia maneno hayo na kumwuliza, “Na sisi pia ni vipofu?”
41 ৪১ যীশু তাদেরকে বললেন, যদি তোমরা অন্ধ হতে তবে তোমাদের হয়ত পাপ থাকত না। যদিও এখন তোমরা বলছ যে, আমরা দেখতে পাই সুতরাং তোমাদের পাপ আছে।
Yesu akawaambia, “Kama mngelikuwa vipofu, msingelikuwa na dhambi. Hata hivyo, sasa mnasema, 'Tunaona,' dhambi yenu inakaa.”

< যোহন 9 >