< যোহন 8 >

1 যীশু জৈতুন পর্বতে চলে গেলেন।
(Zingatia: Angalia ufafanuzi wa Yohana 7: 53 - 8: 11 hapo juu). Yesu alienda mlima wa Mizeituni.
2 খুব সকালে তিনি আবার মন্দিরে আসলেন এবং সব মানুষেরা তাঁর কাছে আসল, তখন তিনি বসে তাদেরকে শিক্ষা দিলেন।
Mapema asubuhi akaja tena hekaluni, na watu wote wakamwendea; akakaa na kuwafundisha.
3 শিক্ষা গুরুরা এবং ফরীশীরা ব্যভিচার করেছে এমন একজন স্ত্রীলোককে ধরে তাঁর কাছে আনলো ও তাদের মাঝখানে দাঁড় করালো।
Waandishi na Mafarisayo wakamletea mwanamke aliyekamatwa katika kitendo cha kuzini. Wakamweka katikati.
4 তখন তারা যীশুকে বলল, হে গুরু, এই স্ত্রীলোকটী ব্যভিচার করেছে ও সেই কাজে ধরা পড়েছে।
(Zingatia: Angalia ufafanuzi wa Yohana 7: 53 - 8: 11 hapo juu). Ndipo wakamwambia Yesu, “Mwalimu, mwanamke huyu amekamatwa katika uzinzi, katika kitendo kabisa.
5 আইন কানুনে মোশি এই রকম লোককে পাথর মারবার আদেশ আমাদের দিয়েছেন; আপনি তার সম্পর্কে কি বলেন?
Sasa, katika sheria, Musa ametuamuru kuwaponda mawe watu kama hawa, unasemaje juu yake?
6 তারা তাঁর পরীক্ষা নেবার জন্য ও জালে ফেলার জন্য এই কথা বলল যেন তাঁর নামে দোষ দেবার সূত্র খুঁজে পায়। কিন্তু যীশু মাথা নিচু করে আঙ্গুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন।
Walisema haya ili kumtega ili kwamba wapate jambo la kumshitaki, lakini Yesu akainama chini akaandika katika ardhi kwa kidole chake.
7 যখন তারা বারবার তাঁকে জিজ্ঞাসা করতে লাগল, তিনি মাথা তুলে দাঁড়িয়ে তাদেরকে বললেন “তোমাদের মধ্যে যার কোনো পাপ নেই তাকেই প্রথমে তার উপরে পাথর মারতে দাও।”
(Zingatia: Angalia ufafanuzi wa Yohana 7: 53 - 8: 11 hapo juu). Walipoendelea kumwuliza, alisimama na kuwaambia, “Yeye asiyekuwa na dhambi miongoni mwenu, awe wa kwanza kumponda mawe.”
8 তিনি আবার মাথা নিচু করে তাঁর আঙ্গুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন।
Akainama tena chini, akaandika katika ardhi kwa kidole chake.
9 যখন তারা এই কথা শুনল, তারা এক এক করে সবাই বাইরে চলে গেল, বড়রাই প্রথমে চলে গিয়েছিল, শেষ পর্যন্ত যীশু একাই অবশিষ্ট ছিলেন এবং সেই স্ত্রীলোকটী যে মাঝখানে দাঁড়িয়েছিল।
(Zingatia: Angalia ufafanuzi wa Yohana 7: 53 - 8: 11 hapo juu). Waliposikia hayo, waliondoka mmoja baada ya mwingine, kuanzia aliye mzee. Mwishowe Yesu aliachwa peke yake, pamoja na mwanamke aliyekuwa katikati yao.
10 ১০ তখন যীশু মাথা তুলে দাঁড়ালেন এবং তাকে বললেন, হে নারী, তোমার উপর অভিযোগকারীরা কোথায়? কেউ তোমাকে দোষী করে নি?
Yesu alisimama na kumwambia, “Mwanamke, waliokushitaki wako wapi? Hakuna hata mmoja aliyekuhukumu?”
11 ১১ সে বলল, না প্রভু, কেউ করে নি। তখন যীশু বললেন, আমিও তোমাকে দোষী করছি না। যাও, এখন থেকে আর পাপ করো না।
Akasema, “Hakuna hata mmoja Bwana.” Yesu akasema, “Hata mimi sikuhukumu. Nenda njia yako; kuanzia sasa na kuendelea usitende dhambi tena.”
12 ১২ যীশু আবার মানুষের কাছে কথা বললেন, তিনি বললেন, “আমি পৃথিবীর মানুষের আলো; যে কেউ আমার পিছন পিছন আসে সে কোন ভাবে অন্ধকারে চলবে না” কিন্তু জীবনের আলো পাবে।
Tena Yesu akazungumza na watu akisema, “Mimi ni nuru ya ulimwengu; yeye anifuataye hatatembea gizani bali atakuwa na nuru ya uzima.”
13 ১৩ তাতে ফরীশীরা তাঁকে বলল, তুমি নিজের সম্পর্কে নিজে সাক্ষ্য দিচ্ছ; তোমার সাক্ষ্য সত্য নয়।
Mafarisayo wakamwambia, “Unajishuhudia mwenyewe; ushuhuda wako siyo wa kweli.”
14 ১৪ যীশু উত্তর দিয়ে তাদের বললেন, “যদিও আমি নিজের সম্পর্কে নিজে সাক্ষ্য দিই, তবুও আমার সাক্ষ্য সত্য। কারণ আমি কোথা থেকে এসেছি, কোথায় বা যাচ্ছি তা জানি; কিন্তু তোমরা জানো না আমি কোথা থেকে আসি বা কোথায় যাই।”
Yesu alijibu akawaambia, “Hata kama nitajishuhudia mwenyewe, ushuhuda wangu ni kweli. Ninajua mahali nilikotoka na kule ninakoenda, lakini ninyi hamjui mahali ninapotoka au kule ninakoenda.
15 ১৫ তোমরা মানুষের চিন্তাধারায় বিচার করছ; আমি কারও বিচার করি না।
Nyinyi mnahukumu kimwili; mimi simhukumu yeyote.
16 ১৬ অবশ্য আমি যদি বিচার করি, আমার বিচার সত্য কারণ আমি একা নয় কিন্তু আমি পিতার সঙ্গে আছি যিনি আমাকে পাঠিয়েছেন।
Mimi hata nikihukumu, hukumu yangu ni kweli kwa sababu siko peke yangu, bali niko pamoja na baba aliyenituma.
17 ১৭ এবং তোমাদের আইনেও লেখা আছে যে, দুই জন মানুষের সাক্ষ্য সত্য।
Ndiyo, na katika sheria yenu imeandikwa kwamba ushuhuda wa watu wawili ni kweli.
18 ১৮ আমি নিজে আমার সম্বন্ধে সাক্ষ্য দেই এবং পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনিও আমার সমন্ধে সাক্ষ্য দেন।
Mimi ndiye ninayejishuhudia, na Baba aliyenituma ananishuhudia.”
19 ১৯ তারা তাঁকে বলল, তোমার পিতা কোথায়? যীশু উত্তর দিলেন, “তোমরা না আমাকে জান না আমার পিতাকে জান; যদি তোমরা আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে।”
Wakamwambia, “Baba yako yuko wapi?” Yesu akajibu, “mimi hamnijui wala Baba yangu hammjui; mngelikuwa mnanijua mimi, mngemjua na Baba yangu pia.”
20 ২০ এই সব কথা তিনি মন্দিরে শিক্ষা দেবার দিন প্রণামী ভান্ডার ঘরে বললেন এবং কেউ তাঁকে ধরল না, কারণ তখনও তাঁর দিন আসেনি।
Alisema maneno haya akiwa karibu na hazina alipokuwa akifundisha hekaluni, na hakuna hata mmoja aliyemkamata kwa sababu saa yake ilikuwa bado haijafika.
21 ২১ তিনি আবার তাদেরকে বললেন, “আমি দূরে যাচ্ছি, তোমরা আমাকে খোঁজ করবে এবং তোমাদের পাপে মরবে। আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না।”
Basi akawaambia tena, “Ninaenda zangu; mtanitafuta na mtakufa katika dhambi zenu. Kule niendako, hamuwezi kuja.”
22 ২২ ইহূদিরা বলল, সে কি আত্মহত্যা করবে তাই তিনি বলছেন, আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা আসতে পারবে না?
Wayahudi wakasema, “Atajiua mwenyewe, yeye ambaye alisema, 'kule niendako hamuwezi kuja'?”
23 ২৩ যীশু তাদেরকে বললেন, তোমরা নিচ থেকে এসেছ আর আমি স্বর্গ থেকে এসেছি; তোমরা এই জগতের কিন্তু আমি এই জগতের থেকে নয়।
Yesu akawaambia, “Mnatoka chini; mimi natoka juu. Ninyi ni wa Ulimwengu huu; mimi si wa ulimwengu huu.
24 ২৪ অতএব আমি তোমাদের বলেছিলাম যে তোমরা তোমাদের পাপে মরবে। কারণ যতক্ষণ না বিশ্বাস কর যে, আমিই যে সেই, তবে তোমরা তোমাদের পাপেই মরবে।
Kwa hiyo, naliwaambieni kuwa mtakufa katika dhambi zenu. Vinginevyo muamini kuwa MIMI NDIYE, mtakufa katika dhambi zenu”.
25 ২৫ তখন তারা তাঁকে বলল, তুমি কে? যীশু তাদেরকে বললেন, “সেটাই তো শুরু থেকে তোমাদের বলে আসছি।
Kwa hiyo wakamwambia, “Wewe ni nani?” Yesu akawaambia, Yale niliyowaambia tangu mwanzo.
26 ২৬ তোমাদের সম্পর্কে বলবার ও বিচার করবার জন্য আমার কাছে অনেক কথা আছে। যাহোক, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্য এবং আমি তাঁর কাছ থেকে যে সব শুনেছি সেই সব আমি পৃথিবীর মানুষকে বলছি।”
Ninayo mambo mengi ya kuzungumza na kuhukumu juu yenu. Hata hivyo, yeye aliyenituma ni wa kweli; na mambo niliyoyasikia kutoka kwake, mambo haya nayasema kwa Ulimwengu.”
27 ২৭ তিনি যে তাদেরকে পিতার সমন্ধে বলছিলেন তা তারা বুঝতে পারে নি।
Hawakumuelewa kwamba alikuwa akiongea nao kuhusu Baba.
28 ২৮ যীশু বললেন, যখন তোমরা মনুষ্যপুত্রকে উঁচুতে তুলবে তখন তোমরা জানতে পারবে যে আমিই তিনি এবং আমি নিজের থেকে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যেমন শেখায় তেমন সব কথা বলি।
Yesu akasema, “Mtakapomwinua juu Mwana wa Mtu, ndipo mtakapojua kuwa MIMI NDIYE, na kwamba sifanyi lolote kwa nafsi yangu. Kama Baba alivyonifundisha, ninazungumza mambo haya.
29 ২৯ যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন এবং তিনি আমাকে একা ছেড়ে দেননি, কারণ আমি সবদিন তিনি যে কাজে সন্তুষ্ট হন সেই কাজ করি।
Yeye aliyenituma yuko pamoja nami, na yeye hajaniacha peke yangu, kwani kila mara nafanya yale yanayompendeza.”
30 ৩০ যীশু যখন এই সব কথা বলছিলেন অনেকে তাঁতে বিশ্বাস করল।
Wakati Yesu akisema mambo haya, wengi walimwamini.
31 ৩১ যে ইহূদিরা তাঁকে বিশ্বাস করল তাদেরকে যীশু বললেন, “যদি তোমরা আমার শিক্ষা মেনে চল, তাহলে তোমরা সত্যই আমার শিষ্য;
Yesu akasema kwa wale Wayahudi waliomwamini, “Ikiwa mtakaa katika neno langu, ndipo mtakuwa wanafunzi wangu kweli,
32 ৩২ এবং তোমরা সেই সত্য জানবে ও সেই সত্য তোমাদের মুক্ত করবে।”
nanyi mtaijua kweli, na kweli itawaweka huru.”
33 ৩৩ তারা তাঁকে উত্তর দিল, আমরা অব্রাহামের বংশ এবং কখনও কারও দাস হইনি; আপনি কেমন করে বলছেন তোমাদের মুক্ত করা হবে?
Walimjibu, “Sisi ni uzao wa Ibrahimu na kamwe hatujawahi kwa chini ya utumwa wa yeyote; utasemaje, “Tutawekwa huru?”
34 ৩৪ যীশু তাদেরকে উত্তর দিলেন, সত্য, সত্যই আমি তোমাদেরকে বলছি, যে কেউ পাপ কাজ করে সে হলো পাপের দাস।
Yesu aliwajibu, “Amini, amini, nawaambia, kila atendaye dhambi ni mtumwa wa dhambi.
35 ৩৫ দাস চিরকাল বাড়িতে থাকে না কিন্তু সন্তান চিরকাল থাকেন। (aiōn g165)
Mtumwa hakai nyumbani wakati wote; mwana hudumu siku zote. (aiōn g165)
36 ৩৬ অতএব ঈশ্বর পুত্র যদি তোমাদের মুক্ত করেন তবে তোমরা সত্যই মুক্ত হবে।
Kwa hiyo, ikiwa Mwana akiwaweka huru, mtakuwa huru kweli kabisa.”
37 ৩৭ আমি জানি যে তোমরা অব্রাহামের বংশধর; তোমরা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছ, কারণ আমার বাক্য তোমাদের অন্তরে জায়গা পায়নি।
Ninajua kwamba ninyi ni uzao wa Ibrahimu; mnatafuta kuniua kwa sababu neno langu halina nafasi ndani yenu.
38 ৩৮ আমি আমার পিতার কাছে যা কিছু দেখেছি তাই বলছি; আর তোমাদের পিতার কাছে তোমরা যা কিছু শুনেছ, সেই সব করছ।
Ninasema mambo ambayo nimeyaona pamoja na Baba yangu, na ninyi vile vile mnafanya mambo ambayo mliyasikia kutoka kwa baba yenu.”
39 ৩৯ তারা উত্তর দিয়ে তাঁকে বলল, আমাদের পিতা হলো অব্রাহাম। যীশু তাদেরকে বললেন, “তোমরা যদি অব্রাহামের সন্তান হতে, তবে তোমরা অব্রাহামের কাজগুলি করতে।
Walijibu na kumwambia, “Baba yetu ni Abrahamu.” Yesu akawaambia, Kama mngelikuwa watoto wa Ibrahimu, mngefanya kazi za Ibrahimu.
40 ৪০ আমি ঈশ্বরের কাছে যে সত্য শুনেছি তাই তোমাদেরকে বলেছি তবুও, তোমরা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছ।” অব্রাহাম এইগুলি করেননি।
Hata sasa mnatafuta kuniua, mtu aliyewaambia ukweli kwamba nilisikia kutoka kwa Mungu. Abrahamu hakufanya hivi.
41 ৪১ তোমাদের পিতা যে কাজ করে, তোমরাও সেই কাজ করছ। তারা তাঁকে বলল, আমাদের জন্ম অবৈধ ভাবে হয়নি; আমাদের একমাত্র পিতা আছেন, তিনি ঈশ্বর।
Mnafanya kazi za baba yenu.” Wakamwambia, “Hatukuzaliwa katika uzinzi, tunaye Baba mmoja, Mungu.”
42 ৪২ যীশু তাদেরকে বললেন, ঈশ্বর যদি তোমাদের পিতা হতেন, তবে তোমরা আমাকে ভালবাসতে, কারণ আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি; আমি ত নিজের থেকে আসিনি কিন্তু তিনিই আমাকে পাঠিয়েছেন।
Yesu akawaambia, “Ikiwa Mungu ni Baba yenu, mngenipenda mimi, kwa maana nimetoka kwa Mungu; wala sikuja kwa nafsi yangu, bali yeye alinituma.
43 ৪৩ তোমরা কেন আমার কথা বুঝতে পারছ না? তার কারণ হলো, আমার কথা তোমরা শুনে সহ্য করতে পার না।
Kwa nini hamyaelewi maneno yangu? Kwa sababu hamuwezi kuvumilia kuyasikia maneno yangu.
44 ৪৪ শয়তান হলো তোমাদের পিতা আর তোমরা তার সন্তান এবং তোমাদের পিতার ইচ্ছা তোমরা পালন করতে চাও। সে শুরু থেকেই খুনি ছিল এবং সে সত্যতে থাকে না কারণ তার মধ্যে কোনো সত্য নেই। সে যখন মিথ্যা কথা বলে, তখন সে নিজের স্বভাব থেকেই বলে কারণ সে মিথ্যাবাদী এবং সে সব মিথ্যার বাপ।
Ninyi ni wa baba yenu, shetani, na mnataka kuzitenda tamaa za baba yenu. Alikuwa mwuaji tangu mwanzo na hawezi kusimama katika kweli kwa sababu kweli haimo ndani yake. Anapoongea uongo, anaongea kutoka kwenye asili yake kwa sababu ni mwongo na baba wa uongo.
45 ৪৫ কিন্তু আমি সত্য বলি বলে তোমরা আমাকে বিশ্বাস কর না।
Hata sasa, kwa sababu ninasema iliyo kweli, hamniamini.
46 ৪৬ তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে দোষী করতে পারে? যদি আমি সত্য বলি, তবে কেন তোমরা আমাকে বিশ্বাস কর না?
Ni nani kati yenu anayenishuhudia kuwa nina dhambi? ikiwa ninasema iliyo kweli, kwa nini hamniamini?
47 ৪৭ “যে কেউ ঈশ্বরের সে ঈশ্বরের সব কথা শোনে; তোমরা ঈশ্বরের কথা শোন না কারণ তোমরা ঈশ্বরের নও।”
Yeye aliye wa Mungu huyasikia maneno ya Mungu; ninyi hamyasikii kwa sababu ninyi si wa Mungu.”
48 ৪৮ ইহূদিরা উত্তর দিয়ে তাঁকে বলল, আমরা কি সত্য বলিনি যে তুমি একজন শমরীয় এবং তোমাকে ভূতে ধরেছে?
Wayahudi wakamjibu na kumwambia, hatujasema kweli kuwa wewe ni Msamaria na una pepo?”
49 ৪৯ যীশু উত্তর দিলেন, “আমাকে ভূতে ধরেনি কিন্তু আমি নিজের পিতাকে সম্মান করি আর তোমরা আমাকে অসম্মান কর।”
Yesu akajibu, sina pepo; lakini namheshimu Baba yangu, nanyi hamniheshimu.
50 ৫০ আমি নিজের গৌরব খোঁজ করি না; একজন আছেন যিনি খোঁজ করেন এবং তিনি বিচারক।
Sitafuti utukufu wangu; kuna mmoja atafutaye na kuhukumu.
51 ৫১ সত্য, সত্যই আমি তোমাদের বলছি, কেউ যদি আমার বাক্য মেনে চলে সে কখনও মৃত্যু দেখবে না। (aiōn g165)
Amini, amini, nawaambia, iwapo yeyote atalishika neno langu, hataona mauti kamwe.” (aiōn g165)
52 ৫২ ইহূদিরা তাঁকে বলল, এখন আমরা জানতে পারলাম যে তোমাকে ভূতে ধরেছে। অব্রাহাম ও ভবিষ্যৎ বক্তারা মরে গিয়েছেন কিন্তু তুমি বলছ কেউ যদি আমার বাক্য মেনে চলে সে কখনও মৃত্যুর স্বাদ পাবে না। (aiōn g165)
Wayahudi wakamwambia, “Sasa tumejua kuwa una pepo. Abrahamu na mabii walikufa; lakini unasema, 'Ikiwa mtu atalishika neno langu, hataonja mauti'. (aiōn g165)
53 ৫৩ তুমি কি আমাদের পূর্বপুরুষ অব্রাহাম থেকেও মহান যিনি মরে গেছেন? ভবিষ্যৎ বক্তাও মরে গেছেন। তুমি নিজের সম্পর্কে কি মনে কর?
Wewe si mkuu kuliko baba yetu Abrahamu aliyekufa, sivyo? Manabii pia walikufa. Wewe wajifanya kuwa nani?”
54 ৫৪ যীশু উত্তর দিলেন, আমি যদি নিজেকে গৌরব করি, তবে আমার গৌরব কিছুই নয়; আমার পিতাই আমাকে প্রশংসা করছেন, যাঁর সম্পর্কে তোমরা বলে থাক যে, তিনি তোমাদের ঈশ্বর।
Yesu akajibu, “Ikiwa nitajitukuza mwenyewe, utukufu wangu ni bure; ni Baba yangu anayenitukuza - yule mnayemsema kuwa ni Mungu wenu.
55 ৫৫ তোমরা তাঁকে জান না; কিন্তু আমি তাঁকে জানি; আমি যদি বলি যে তাঁকে জানি না তবে তোমাদের মত আমিও একজন মিথ্যাবাদী হব। যদিও আমি তাঁকে জানি এবং তাঁর বাক্য মেনে চলি।
Ninyi hamjamjua yeye, lakini mimi namjua yeye. Ikiwa nitasema, 'simjui,' nitakuwa kama nyinyi, muongo. Hata hivyo, ninamjua na maneno yake nimeyashika.
56 ৫৬ তোমাদের পিতা অব্রাহাম আমার দিন দেখবার আশায় আনন্দ করেছিলেন এবং তিনি তা দেখেছিলেন ও খুশী হয়েছিলেন।
Baba yenu Abrahamu alishangilia atakavyoiona siku yangu; aliiona na alifurahi.”
57 ৫৭ তখন ইহূদিরা যীশুকে বলল, তোমার বয়স এখনও পঞ্চাশ বছর হয়নি, তুমি অব্রাহামকে কি দেখেছ?
Wayahudi wakamwambia,”Haujafikisha umri wa miaka hamsini bado, nawe umemuona Ibrahimu?”
58 ৫৮ যীশু তাদের বললেন, সত্য, সত্যই আমি তোমাদেরকে বলছি অব্রাহামের জন্মের আগে থেকেই আমি আছি।
Yesu akawaambia, “Amini, amini, nawaambia, kabla Abrahamu hajazaliwa, MIMI NIKO.”
59 ৫৯ তখন তারা তাঁর উপর ছুঁড়ে মারবার জন্য পাথর তুলে নিল কিন্তু যীশু নিজেকে গোপন করলেন এবং উপাসনা ঘর থেকে বাইরে চলে গেলেন।
Ndipo waliokota mawe wapate kumpiga, lakini Yesu alijificha na akatoka nje ya hekalu.

< যোহন 8 >