< যিরমিয়ের বই 7 >

1 সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল,
Maganar da ta zo wa Irmiya ke nan daga Ubangiji.
2 “সদাপ্রভুর গৃহের ফটকে দাঁড়িয়ে এই বাক্য ঘোষণা কর! বল, ‘যিহূদার সমস্ত লোকেরা, যারা সদাপ্রভুর উপাসনা করবার জন্য এই ফটকগুলি দিয়ে ঢোকে, তারা সদাপ্রভুর বাক্য শোনো’।”
“Ka tsaya a ƙofar gidan Ubangiji, a can kuwa ka yi shelar wannan saƙo. “‘Ku ji maganar Ubangiji, dukanku mutanen Yahuda waɗanda suke shiga ta waɗannan ƙofofi don yin sujada ga Ubangiji.
3 ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগনের সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের আচার আচরণ ও কাজকর্ম সঠিক কর তাহলে আমি তোমাদের এই জায়গায় বাস করতে দেব।
Ga abin da Ubangiji Maɗaukaki, Allahna Isra’ila, yana cewa ku gyara hanyoyinku da ayyukanku, zan kuwa bar ku ku zauna a wannan wuri.
4 তোমরা এই মিথ্যা কথায় বিশ্বাস কোরো না, যা বলে, এটি সদাপ্রভুর মন্দির! সদাপ্রভুর মন্দির! সদাপ্রভুর মন্দির!
Kada ku dogara ga maganganun nan na ruɗarwa cewa, “Wannan shi ne haikalin Ubangiji, haikalin Ubangiji, haikalin Ubangiji!”
5 যদি তোমরা সম্পূর্ণভাবে তোমাদের আচার আচরণ ও কাজকর্ম সঠিক কর; যদি তোমরা একজন ব্যক্তির সঙ্গে তার প্রতিবেশীর ন্যায়ভাবে বিচার কর,
In dai kuka canja hanyoyinku da ayyukanku kuma kuna aikata adalci da junanku,
6 যদি তুমি কোনো বিদেশী, অনাথ কিংবা বিধবাদের অত্যাচার না কর, এই জায়গায় নির্দোষের রক্তপাত না কর এবং অন্য দেবতাদের পিছনে গিয়ে নিজেদের ক্ষতি না কর,
in ba ku zalunci baƙo, maraya ko gwauruwa ba kuma in ba ku zub da jinin marar laifi a wannan wuri ba, in kuma ba ku bi waɗansu alloli da za su cuce ku ba,
7 তবে আমি এই জায়গায়, এই দেশে তোমাদের থাকতে দেব যেখানে আমি তোমাদের পূর্বপুরুষদের যুগ যুগ ধরে এবং চিরকাল বাস করবার জন্য দিয়েছি।
to, zan bar ku ku zauna a wannan wuri, a ƙasar da na ba kakanninku har abada abadin.
8 দেখ! তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করছ, যা তোমাদের কোনো সাহায্য করে না।
Amma ga shi, kuna dogara ga maganganu na ruɗami marasa amfani.
9 তোমরা কি চুরি, খুন ও ব্যভিচার কর? তোমার কি মিথ্যা শপথ কর, বাল দেবতাদের উদ্দেশ্যে ধূপ দান কর এবং অন্য দেবতাদের পিছনে যাও যাদের তোমরা জানো না?
“‘Za ku yi sata da kisa, ku yi zina da rantsuwar ƙarya, kuna ƙone turare wa Ba’al kuna kuma bin waɗansu allolin da ba ku sani ba,
10 ১০ তারপর তোমরা আমার গৃহে এসে আমার সামনে দাঁড়িয়ে বল যে, আমরা নিরাপদ। যাতে তোমরা ঐ সব জঘন্য কাজ করতে পারো?
sa’an nan ku zo ku tsaya a gabana a wannan gida, wanda ake kira da Sunana, kuna cewa, “An cece mu,” mun dace mu aikata waɗannan abubuwa banƙyama?
11 ১১ এটা কি সেই গৃহ নয়, যা আমার নাম বহন করে, যা তোমাদের চোখে ডাকাতদের আড্ডাখানা হয়েছে? দেখ, আমি এই সব দেখছি, সদাপ্রভু বলেন।
Wannan gidan da ake kira da Sunana ya zama kogon’yan fashi ne a gare ku? Amma ina kallo! In ji Ubangiji.
12 ১২ তাই শীলোতে আমার যে জায়গা ছিল, যেখানে আমি প্রথমে আমার নাম রেখেছিলাম, তোমরা সেখানে যাও এবং আমার প্রজা ইস্রায়েলের দুষ্টতার জন্য আমি তার অবস্থা কি করেছি, তা দেখ।
“‘Yanzu ku fita zuwa Shilo inda na fara maishe shi wurin zama don Sunana, ku ga abin da na yi masa saboda muguntar mutanen Isra’ila.
13 ১৩ এখন, তোমরা এই সব কাজ করেছ, এটা সদাপ্রভু বলেন, আমি তোমাদের বার বার বলেছি, কিন্তু তোমরা শোননি। আমি তোমাদের ডেকেছি, কিন্তু তোমরা উত্তর দাওনি।
Yayinda kuke yin dukan waɗannan abubuwa, in ji Ubangiji, na yi muku magana sau da sau, amma ba ku ji ba; na kira ku, amma ba ku amsa ba.
14 ১৪ সেই জন্য, এই যে গৃহকে আমার নামে ডাকা হয়েছে, যে গৃহকে তোমরা বিশ্বাস করেছ, এই যে জায়গা আমি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের দিয়েছি, এর উপরও আমি সেই রকম করব, যা শীলোর প্রতি করেছিলাম।
Saboda haka, abin da na yi wa Shilo shi ne yanzu zan yi wa gidan da ake kira da Sunana, haikalin da kuka dogara a kai, wurin da na ba ku da kuma kakanninku.
15 ১৫ কারণ আমি তোমাদের আমার সামনে থেকে দূর করব, যেমন আমি তোমাদের ভাইদের প্রতি, ইফ্রয়িমের সমস্ত বংশের প্রতি করেছিলাম।
Zan kore ku daga gabana, kamar yadda na yi ga dukan’yan’uwanku, mutanen Efraim.’
16 ১৬ আর তুমি, যিরমিয়, এই লোকদের জন্য প্রার্থনা কোরো না এবং তাদের জন্য বিলাপ কোরো না বা তাদের জন্য প্রার্থনা কোরো না এবং আমাকে অনুরোধ কোরো না, কারণ আমি তোমার কথা শুনব না।
“Saboda haka kada ka yi addu’a don wannan mutane ko ka yi wani kuka ko roƙo dominsu, gama ba zan ji ka ba.
17 ১৭ তুমি কি দেখতে পাচ্ছ না তারা যিহূদার শহরগুলিতে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় কি করছে?
Ba ka gani abin da suke yi a biranen Yahuda da kuma a titunan Urushalima?
18 ১৮ ছেলেমেয়েরা কাঠ কুড়ায় এবং বাবারা আগুন জ্বালায়! স্ত্রীলোকেরা আকাশমণ্ডলের রাণীর উদ্দেশ্যে কেক তৈরীর জন্য ময়দা মাখে এবং আমাকে দুঃখ দেবার জন্য তারা দেবতাদের উদ্দেশ্যে পেয় নৈবেদ্য ঢালে।
Yara sukan tara itace, iyaye suka hura wuta, mata kuma sukan kwaɓa kullu don su yi wa Sarauniyar Sama waina. Sukan miƙa hadayun sha ga waɗansu alloli don su tsokane ni in yi fushi.
19 ১৯ তারা কি আমাকে সত্যি দুঃখ দেয়? এটি সদাপ্রভু ঘোষণা করেন, তারা কি নিজেদের দুঃখ দিচ্ছে না? তাই তাদের উপর লজ্জা ডেকে আনছে।
Amma ni ne suke tsokana? In ji Ubangiji Ashe, ba kansu ne suke cuta, suna kunyata kansu ba?
20 ২০ সেইজন্য প্রভু সদাপ্রভু বলেন, দেখ, আমার রাগ ও রোষ এই জায়গার উপরে, মানুষ ও পশুর উপরে, মাঠের গাছপালা ও ভূমির ফলের উপরে ঢালা হবে। তা জ্বলবে আর নিভবে না।
“‘Saboda haka ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa fushina da hasalata za su kwarara a wannan wuri, a kan mutum da dabba, a kan itatuwan fili da a kan amfanin gona, za su yi ta kuna, ba kuwa za a kashe ba.
21 ২১ ইস্রায়েলের ঈশ্বর বাহিনীগনের সদাপ্রভু বলেন, তোমরা নিজেদের অন্যান্য বলির সঙ্গে হোমবলি ও তাদের মাংস যোগ কর।
“‘Ga abin da Ubangiji Maɗaukaki, Allah na Isra’ila yana cewa ci gaba, ku ƙara hadayun ƙonawarku da sauran sadakoki ku kuma yi ta cin naman!
22 ২২ কারণ যখন আমি তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে এনেছিলাম, আমি তাদের থেকে কিছু চাইনি; আমি হোমবলি ও বলিদানের সম্মন্ধে কোন আদেশ দিইনি।
Gama sa’ad da na fitar da kakanninku daga Masar na kuma yi musu magana, ban ba su dokoki kawai game da hadayun ƙonawa da sadakoki ba,
23 ২৩ আমি শুধুমাত্র তাদের এই আদেশ দিয়েছিলাম, তোমরা আমার কথা শোনো এবং আমি তোমাদের ঈশ্বর হবো আর তোমরা আমার প্রজা হবে। তাই আমি যে সব পথে চলবার আদেশ দিচ্ছি, তোমাদের মঙ্গলের জন্য সেই সব পথে চল।
amma na ba su wannan umarni cewa ku yi mini biyayya, zan kuwa zama Allahnku ku kuma ku zama mutanena. Ku yi tafiya cikin dukan hanyoyin da na umarce ku, don ku zauna lafiya.
24 ২৪ কিন্তু তারা শোনেনি বা কান দেয়নি। তারা তাদের নিজেদের মন্দ অন্তরের একগুঁয়েমি পরিকল্পনায় চলেছে। তারা এগিয়ে না গিয়ে পিছনে ফিরে গিয়েছে।
Amma ba su saurara ba, ba su kuwa kula ba; a maimako, suka bi shawarar kansu da ta taurare muguwar zukatansu. Su ja da baya a maimakon yin gaba.
25 ২৫ তোমাদের পূর্বপুরুষেরা যখন মিশর দেশ থেকে বের হয়ে এসেছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত, আমি প্রতিদিন তোমাদের কাছে আমার সমস্ত দাসদের, ভাববাদীদের পাঠিয়ে আসছি।
Daga lokacin da kakanninku suka bar Masar har yă zuwa yau, kullum na yi ta aikan bayina annabawa.
26 ২৬ কিন্তু তারা আমার কথা শোনেনি, তারা মনোযোগও দেয়নি, তার পরিবর্তে তারা নিজেদের ঘাড় শক্ত করত। তারা তাদের পূর্বপুরুষদের থেকেও বেশী পাপেপূর্ণ হয়েছে।
Amma ba su saurare ni ba, ba su kula ba. Sai suka taurare zukatansu suka aikata mugun abu fiye da na kakanninsu.’
27 ২৭ তাই তুমি যখন এই সব কথা তাদেরকে বলবে, কিন্তু তারা তোমার কথা শুনবে না। তাদের কাছে এইসব জিনিস প্রচার করবে, কিন্তু তারা উত্তর দেবে না।
“Sa’ad da ka faɗa musu wannan duka, ba za su saurare ka ba; sa’ad da ka kira su, ba za su amsa ba.
28 ২৮ তাদের বল, এটাই সেই জাতি, যে তার ঈশ্বর সদাপ্রভুর কথা শোনে না এবং শাসন মানে না। সত্য ধ্বংস হয়েছে এবং তাদের মুখ থেকে উচ্ছেদ হয়েছে।
Saboda haka ka faɗa musu cewa, ‘Wannan ce al’ummar da ba tă yi biyayya ga Ubangiji Allahnta ba, ba kuwa ta karɓi gyara ba. Gaskiya ta ƙare; ta ɓace gaba ɗaya daga leɓunansu.
29 ২৯ তোমার চুল কাটো, নিজেকে কামাও এবং তোমার চুল ফেলে দাও। খোলা জায়গায় বিলাপ গান কর। কারণ সদাপ্রভু তাঁর রাগে এই প্রজন্মকে তিনি অগ্রাহ্য ও ত্যাগ করেছেন।
“‘Ku aske gashin kanku ku zubar; ku yi makoki a filayen tuddai, gama Ubangiji ya ƙi’yan zamanin nan ya kuma rabu da su saboda fushin da suka ba shi.
30 ৩০ কারণ এই কথা সদাপ্রভু ঘোষণা করেন, আমার চোখে যিহূদার লোকেরা মন্দ কাজ করেছে। যেখানে আমার নাম উচ্চারণ করা হয় সেই গৃহে তারা তাদের জঘন্য বিষয়গুলি স্থাপন করে অশুচি করেছে।
“‘Mutanen Yahuda sun yi mugunta a gabana, in ji Ubangiji. Sun kafa gumakansu masu banƙyama a gidan da ake kira da Sunana suka ƙazantar da shi.
31 ৩১ তারপরে তারা বিন-হিন্নোম উপত্যকায় তোফৎ নামক উঁচু জায়গা তৈরী করেছে। তারা তাদের ছেলে মেয়েদের আগুনে পোড়াবার জন্য এটা করেছিল। যার আদেশ আমি দিইনি। আমার মনে যা কখনও উদয় হয়নি।
Sun gida masujadan Tofet a Kwarin Ben Hinnom don miƙa’ya’yansu maza da mata a wuta, abin da ban yi umarni ba, ba kuwa yi tunaninsa ba.
32 ৩২ সুতরাং দেখ, এমন দিন আসছে, সদাপ্রভু বলেন, যখন ঐ জায়গাকে আর তোফৎ কিংবা বিন-হিন্নোমের উপত্যকা নামে ডাকা হবে না। এটা হত্যার উপত্যকা বলে পরিচিত হবে, কারণ তারা সেখানে জায়গা নেই বলে তোফতে কবর দেবে।
Saboda haka ku yi hankali, kwanaki suna zuwa in ji Ubangiji, sa’ad da mutane ba za su ƙara kira wurin Tofet ko Kwarin Ben Hinnom ba, amma Kwarin Kisa, gama za su binne matattu a Tofet sai har ba sauran wuri.
33 ৩৩ আর ওই লোকেদের মৃতদেহ আকাশের পাখী ও পৃথিবীর পশুদের খাবার হবে এবং সেগুলিকে তাড়িয়ে দেবার জন্য কেউ থাকবে না।
Sa’an nan gawawwakin wannan mutane za su zama abinci ga tsuntsayen sama da kuma namun jeji, ba za a kuwa sami wani da zai kore su ba.
34 ৩৪ আমি যিহূদার শহরগুলিতে ও যিরূশালেমের পথে উল্লাস ও জয়ধ্বনির শব্দ, বর ও কনের শব্দ শেষ করে দেব, কারণ দেশটি ধ্বংসস্থান হয়ে যাবে।
Zan kawo ƙarshen muryar murna da farin ciki da muryar amarya da ango a garuruwan Yahuda da kuma a titunan Urushalima, gama ƙasar za tă zama kufai.

< যিরমিয়ের বই 7 >