< যিশাইয় ভাববাদীর বই 65 >

1 যারা জিজ্ঞাসা করে নি, আমি তাদেরকে খোঁজার সুযোগ দিয়েছি, যারা খোঁজ করে নি আমি তাদের আমাকে পাওয়ার সুযোগ দিয়েছি। আমি বললাম, এই যে আমি, এই যে আমি! কিন্তু তারা আমার কাছে প্রার্থনা করে নি।
“Na bayyana kaina ga waɗanda ba su tambaye ni ba; ina samuwa ga waɗanda ba su neme ni ba. Ga al’ummar da ba tă kira bisa sunana ba, Na ce, ‘Ga ni, ga ni.’
2 একগুঁয়ে লোকদের দিকে আমি সারা দিন আমার হাত বাড়িয়ে আছি। তারা যে পথে চলে তা মন্দ, তারা তাদের পরিকল্পনা ও চিন্তা অনুযায়ী চলে!
Dukan yini ina miƙa hannuwana ga mutane masu tayarwa, waɗanda suna tafiya a hanyoyin da ba su da kyau, suna bin tunaninsu,
3 তারা সেই লোক যারা অবিরত আমাকে অসন্তুষ্ট করে; তারা বাগানগুলোতে বলিদান উৎসর্গ করে ও ইটের উপরে ধূপ জ্বালায়।
mutanen da suna cin gaba da tsokanata a fuskata, suna miƙa hadayu a gonaki suna ƙone turare a bagadan tubali;
4 তারা কবরস্থানে বসে এবং সারা রাত ধরে জেগে থাকে আর গোপন জায়গায় রাত কাটায়; তারা তাদের পাত্রে শূকরের মাংস অশুচি মাংসের ঝোলের সঙ্গে খায়।
suna zama a kaburbura su kwana suna yin asirtattun ayyuka; suna cin naman aladu, tukwanensu kuma sun cika da nama marar tsabta;
5 তারা বলে, দূরে থাক; আমার কাছে এসো না, কারণ আমি তোমার থেকে বেশি পবিত্র। এই বিষয়গুলো আমার নাকের ধোঁয়ার মত, সেও আগুনের মত যা সারা দিন জ্বলতে থাকে।
suna cewa, ‘Ku tsaya a can; kada ku yi kusa da ni, gama na fi ku tsarki!’ Irin mutanen nan hayaƙi ne a hancina, wuta kuma da take cin gaba da ci dukan yini.
6 “দেখ, আমার সামনে এটা লেখা আছে। আমি চুপ করে থাকব না, কারণ আমি তাদের প্রতিফল দেব।
“Ga shi, yana nan a rubuce a gabana cewa ba zan ƙyale ba, zan yi cikakken ramuwa; zan yi ramuwa a cinyoyinsu
7 তাদের পাপের জন্য ও তার সঙ্গে তাদের পূর্বপুরুষদের পাপের জন্যও দেব, এই কথা সদাপ্রভু বলেন। পাহাড় পর্বতে তারা ধূপ জ্বালিয়েছে এবং আমাকে পাহাড়ের ওপরে ঠাট্টা করেছে বলে আমি তাদের প্রতিফল দেব; সেইজন্য আমি তাদের আগের কাজের পাওনা শাস্তি তাদের মেপে দেব।”
saboda zunubanku da kuma zunuban kakanninku,” in ji Ubangiji. “Gama sun ƙone turare a kan duwatsu suka kuma ƙazantar da ni a kan tuddai, zan yi musu awo in zuba a cinyoyinsu cikakken ramuwa saboda ayyukansu na dā.”
8 এই কথা সদাপ্রভু বলছেন, আঙ্গুরের থোকায় রস আছে দেখে লোকে যেমন বলে, নষ্ট কোরো না, এখনও ওর মধ্যে ভাল কিছু আছে, তেমনি আমি আমার দাসদের প্রতি করব।
Ga abin da Ubangiji yana cewa, “Kamar sa’ad da ruwan’ya’yan itace yana samuwa a cikin tarin’ya’yan inabi mutane kuma su ce, ‘Kada a lalace shi, har yanzu akwai abu mai kyau a ciki,’ haka nan zan yi a madadin bayina; ba zan hallaka su duka ba.
9 আমি যাকোব থেকে এবং যিহূদা থেকে বংশধরদের তুলব তারা আমার পাহাড় পর্বতের অধিকারী হবে। আমার মনোনীত লোকেরা সেগুলো অধিকার করবে এবং আমার দাসেরা সেখানে বাস করবে।
Zan fitar da zuriyar Yaƙub, daga Yahuda kuma waɗanda za su mallaki duwatsuna; zaɓaɓɓun mutanena za su gāje su, a can kuma bayina za su zauna.
10 ১০ আমার যে লোকেরা আমার খোঁজ করে তাদের জন্য শারোণ হবে ভেড়ার পাল চরাবার জায়গা আর আখোর উপত্যকা হবে পশুপালের বিশ্রামের জায়গা।
Sharon zai zama wurin kiwo don shanu, Kwarin Akor kuma wurin hutun garkuna, domin mutanena da suke nemana.
11 ১১ কিন্তু তোমরা যারা সদাপ্রভুকে ত্যাগ করেছ, যারা আমার পবিত্র পাহাড়কে ভুলে গেছ, যারা ভাগ্যদেবের উদ্দেশ্যে টেবিল সাজিয়েছ আর ভাগ্যদেবীর উদ্দেশ্যে মেশানো মদে পাত্র ভরেছ,
“Amma game da ku waɗanda kuka yashe Ubangiji kuka manta da dutsena mai tsarki kuwa, ku da kuka shimfiɗa tebur don sa’a kuka kuma cika darunan ruwan inabin da aka dama don Ƙaddara,
12 ১২ আমি তোমাদের জন্য তরোয়াল দিয়ে নির্দিষ্ট করব এবং তোমরা সবাই বধ হবার জন্য নীচু হবে, কারণ আমি যখন তোমাদের ডেকেছিলাম তোমরা উত্তর দাও নি, যখন আমি কথা বলেছিলাম কিন্তু তোমরা শোন নি; তার পরিবর্তে আমার চোখে যা মন্দ তোমরা তাই করেছ এবং যে বিষয়ে আমি অসন্তুষ্ট হই তোমরা তাই বেছে নিয়েছ।
zan ƙaddara ku ga kaifin takobi, dukanku kuma za ku sunkuya wa mai yanka; gama na yi kira amma ba ku amsa ba, na yi magana amma ba ku saurara ba. Kuka aikata mugunta a gabana kuka kuma zaɓi abin da ba na jin daɗi.”
13 ১৩ প্রভু সদাপ্রভু এই কথা বলছেন, দেখ, আমার দাসেরা খাবে, কিন্তু তোমরা খিদেয় থাকবে; দেখ, আমার দাসেরা পান করবে, কিন্তু তোমরা পিপাসিত থাকবে; আমার দাসেরা আনন্দ করবে, কিন্তু তোমাদের লজ্জায় ফেলা হবে।
Saboda haka ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa, “Bayin za su ci, amma ku za ku ji yunwa; bayina za su sha, amma ku za ku ji ƙishi; bayina za su yi farin ciki amma ku za ku sha kunya.
14 ১৪ দেখ, আমার দাসেরা উল্লাস করবে কারণ তাদের হৃদয়ে আনন্দ আছে, কিন্তু তোমরা মনের কষ্টে কাঁদবে এবং আত্মার অভিশাপের জন্য হাহাকার করবে।
Bayina za su rera da farin cikin zukatansu, amma ku za ku yi kuka daga wahalar zuciya ku kuma yi kururuwa da karayar zuci.
15 ১৫ তোমরা আমার মনোনীত লোকদের কাছে তোমাদের নাম অভিশাপ হিসাবে রেখে যাবে এবং আমি, প্রভু সদাপ্রভু, তোমাদের মেরে ফেলব, আমি আমার দাসদের অন্য আর একটা নামে ডাকব।
Za ku bar sunanku ga zaɓaɓɓuna yă zama abin la’antarwa; Ubangiji Mai Iko Duka zai kashe ku, amma ga bayina zai ba su wani suna.
16 ১৬ যে কেউ পৃথিবীতে কোন আশীর্বাদের কথা বলবে সে আমার, সত্যময় ঈশ্বরের দ্বারা আশীর্বাদ পাবে; পৃথিবীতে যে কেউ কোনো শপথ করবে তা আমার, সত্যময় ঈশ্বরের দ্বারাই করা হবে; কারণ আগেকার কষ্ট ভোলা হবে এবং সেগুলো আমার চোখের সামনে থেকে লুকানো হবে।
Duk wanda zai roƙi albarka a cikin ƙasar zai yi haka da gaskiyar Allah; wanda zai yi rantsuwa a cikin ƙasar zai rantse da gaskiyar Allah. Gama za a manta da wahalolin baya a kuma ɓoye su daga idanuna.
17 ১৭ কারণ দেখ, আমি নতুন আকাশ ও একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে চলেছি এবং আগের বিষয়গুলো আর মনে করা হবে না, সেগুলো মনেও পড়বে না।
“Ga shi, na halicci sabuwar sama da kuma sabuwar duniya. Abubuwa na dā za a manta da su, ba kuwa za a ƙara tuna da su ba.
18 ১৮ কিন্তু আমি যা সৃষ্টি করতে যাচ্ছি তাতে তোমরা চিরকাল খুশী থাকবে ও আনন্দ করবে। দেখ, আমি যিরূশালেমকে আনন্দের বিষয় করে এবং তার লোকদের একটা খুশীর বিষয় হিসাবে সৃষ্টি করব।
Amma ku yi murna ku kuma yi farin ciki har abada a abin da na halitta, gama zan halicci Urushalima ta zama abin murna mutanenta kuwa abin farin ciki.
19 ১৯ আমি যিরূশালেমের ওপর আনন্দ করব এবং আমার লোকদের ওপরে খুশী হব; তার মধ্যে আর কোন কান্নার শব্দ ও দুঃখের হাহাকার শোনা যাবে না।
Zan yi farin ciki a kan Urushalima in kuma yi murna saboda mutanena; a can ba za a ƙara jin karar makoki da na kuka ba.
20 ২০ সেখানে আর কখনই কোন শিশুই অল্প দিনের র জন্য বেঁচে থাকবে না, কিম্বা কোন বুড়ো লোক তার দিনের র আগে মারা যাবে না। যে কেউ একশো বছর বয়সে মারা যাবে তাকে যুবক বলা হবে; যে একশো বছর বাঁচবে না তাকে অভিশপ্ত বলা হবে।
“A cikinta ba za a ƙara jin jariri ya rayu na’yan kwanaki kawai ba, ko kuwa wani tsohon da bai cika kwanakinsa ba; duk wanda ya mutu yana da shekaru ɗari za a ce ya mutu a kurciya ne kawai; duk wanda bai kai ɗari ba za a ɗauka la’antacce ne.
21 ২১ তারা বাড়ি তৈরী করে সেখানে বাস করবে আর আঙ্গুর ক্ষেত বানাবে এবং তার ফল খাবে।
Za su gina gidaje su kuma zauna a cikinsu; za su yi shuki a gonakin inabi su kuma ci’ya’yansu.
22 ২২ তারা ঘর তৈরী করলে আর কখনই সেখানে অন্যেরা বাস করবে না, অথবা গাছ লাগালে অন্যেরা তার ফল খাবে না। আমার লোকদের আয়ু একটা গাছের আয়ুর সমান হবে; আমার মনোনীত লোকেরা অনেক দিন ধরে তাদের হাতের কাজের ফল ভোগ করবে।
Ba za su ƙara gina gidaje waɗansu kuma su zauna a cikinsu ba, ko su yi shuki waɗansu kuma su ci ba. Gama kamar yadda kwanakin itace suke, haka kwanakin mutanena za su kasance; zaɓaɓɓuna za su daɗe suna jin daɗin ayyukan hannuwansu.
23 ২৩ তারা বৃথাই পরিশ্রম করবে না, আতঙ্কে তাদের সন্তানদের জন্ম দেবে না, কারণ তারা সেই সন্তান যারা সদাপ্রভুর আশীর্বাদের লোক।
Ba za su yi wahala a banza ba ko su haifi’ya’yan da aka ƙaddara da rashin sa’a; gama za su zama mutanen da Ubangiji ya yi wa albarka, su da zuriyarsu tare da su.
24 ২৪ তাদের ডাকার আগেই আমি উত্তর দেব এবং তারা কথা বলতে না বলতেই আমি শুনব।
Kafin su yi kira zan amsa; yayinda suke cikin magana zan ji.
25 ২৫ নেকড়ে বাঘ ও ভেড়া এক সঙ্গে বাস করবে এবং সিংহ গরুর মত খড় খাবে কিন্তু ধূলো হবে সাপের খাবার। সেগুলো আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায় কোন ক্ষতি অথবা ধ্বংস করবে না, এই কথা সদাপ্রভু বলেন।
Kyarketai da’yan raguna za su ci abinci tare, zaki kuma zai ci buɗu kamar yadda shanu suke yi, amma ƙura ce za tă zama abincin maciji. Ba za su ƙara cuci ko su yi ɓarna a kan dukan dutsena mai tsarki ba,” in ji Ubangiji.

< যিশাইয় ভাববাদীর বই 65 >