< যিরমিয়ের বই 46 >

1 জাতিদের বিষয়ে ভাববাদী যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য এল।
Ga maganar Ubangiji da ta zo wa Irmiya annabi game da al’ummai.
2 মিশরের বিষয়ে: যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের চতুর্থ বছরে বাবিলের রাজা নবূখদনিৎসর মিশরের রাজা ফরৌণ-নখোর যে সৈন্যদলকে পরাজিত করলেন, ইউফ্রেটিস নদীর তীরের কাছে কর্কমীশে উপস্থিত সেই সৈন্যদলের কথা:
Game da Masar. Ga saƙo game da sojojin Fir’auna Neko sarkin Masar, wanda Nebukadnezzar sarkin Babilon ya ci da yaƙi a Karkemish a Kogin Yuferites a shekara ta huɗu ta Yehohiyakim ɗan Yosiya sarkin Yahuda.
3 “তোমাদের ছোট ও বড় ঢাল প্রস্তুত কর এবং যুদ্ধ করবার জন্য যাও।
“Ku shirya garkuwoyinku, manya da ƙanana, ku kuma fito don yaƙi!
4 ঘোড়াগুলিকে সাজাও, ঘোড়াচালকরা তার উপর চড়। মাথা রক্ষার বর্ম পরে তোমার জায়গায় গিয়ে দাঁড়াও। বর্শাগুলি মসৃণ কর এবং যুদ্ধসজ্জা পর।
Ku shirya dawakai, ku sa musu sirdi! Ku tsaya a wurarenku saye da hulunan kwano a kai! Ku wasa māsunku, ku yafa kayan yaƙinku!
5 আমি এখানে কি দেখাচ্ছি? তারা আতঙ্কে পূর্ণ হয়েছে এবং পালিয়ে যাচ্ছে, কারণ তাদের সৈন্যরা পরাজিত হয়েছে। তারা নিরাপত্তার জন্য দৌড়াচ্ছে, পিছনে ফিরে তাকাচ্ছে না। চারদিকে আতঙ্ক ঘিরে আছে” এটা সদাপ্রভুর ঘোষণা।
Me nake gani? Sun tsorata, suna ja da baya, an ci jarumawansu. Suna gudu da sauri ba waiwayawa, akwai razana a kowane gefe,” in ji Ubangiji.
6 দ্রুতগামী লোকেরা পালাতে পারছে না; সৈন্যরাও রেহাই পাচ্ছে না। উত্তর দিকে ইউফ্রেটিস নদীর কাছে তারা হোঁচট খেয়ে পড়েছে।
“Masu saurin gudu ba sa iya gudu haka ma masu ƙarfi ba sa iya kuɓuta. A arewa ta Kogin Yuferites sun yi tuntuɓe sun fāɗi.
7 ও কে যে, নীল নদীর মত উঠে আসছে, নদীর মত জল তোলপাড় করছে?
“Wane ne wannan mai tashi kamar Nilu, kamar koguna masu tafasar ruwaye?
8 মিশর নীল নদীর মত হয়ে উঠে আসছে, নদীর মত জল তোলপাড় করছে। সে বলে, আমি উপরে উঠব; আমি পৃথিবী ঢেকে ফেলব; আমি শহরগুলি ও তাদের বাসিন্দাদের ধ্বংস করব।
Masar tana tashi kamar Nilu, kamar koguna masu tafasa. Tana cewa, ‘Zan tashi in rufe duniya; zan hallakar da birane da kuma mutanensu.’
9 হে সমস্ত ঘোড়া, উঠে যাও; তোমরা আক্রমণ কর। হে রথেরা, পাগলের মত হও। হে বীরেরা, ঢাল বহনকারী কূশ ও পূটের দক্ষ লোকেরা, ধনুকধারী লূদীয়েরা, তোমরা এগিয়ে যাও।
Ku yi sukuwar hauka, ya dawakai! Ku tashi a guje, ya mahayan kekunan yaƙi! Ku yi ta fitowa, ya jarumawa, mutanen Kush da kuma Ludim masu riƙon garkuwoyi, mutanen Lidiya, masu iya jan baka.
10 ১০ সেই দিন টি বাহিনীগণের প্রভু সদাপ্রভুর প্রতিশোধের দিন। তিনি তাঁর শত্রুদের উপর প্রতিশোধ নেবেন। তরোয়াল গ্রাস করবে এবং তৃপ্ত হবে। তাদের রক্ত পান করে পরিতৃপ্ত হবে, কারণ উত্তর দিকের দেশে, ইউফ্রেটিস নদীর কাছে বাহিনীগণের প্রভু সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান হবে।
Amma wannan rana ta Ubangiji, Ubangiji Maɗaukaki ranar ɗaukar fansa, gama ɗaukar fansa a kan maƙiyansa. Takobi zai yi ta ci sai ya gamsu, sai ya kashe ƙishirwansa da jini. Gama Ubangiji, Ubangiji Maɗaukaki, zai miƙa hadaya a ƙasar arewa kusa da Kogin Yuferites.
11 ১১ “হে মিশরের কুমারী কন্যা, তুমি গিলিয়দে উঠে যাও, ওষুধ সংগ্রহ কর। বৃথাই তুমি বেশি ওষুধ নিচ্ছ; তুমি সুস্থ হবে না।
“Ki haura Gileyad ki samo magani, Ya Budurwa’Yar Masar. Amma kin riɓanya magani a banza; ba magani dominki.
12 ১২ জাতিরা তোমার অপমানের কথা শুনেছে; তোমার বিলাপে পৃথিবী পূর্ণ হবে। এক সৈন্য আর এক সৈন্যের উপর হোঁচট খেয়েছে, দুজনেই একসঙ্গে পতিত হল।”
Al’ummai za su ji game da kunyar da kika sha; kukanki zai cika duniya. Jarumi zai yi tuntuɓe a kan wani; dukansu biyu za su fāɗi tare.”
13 ১৩ বাবিলের রাজা নবূখদনিৎসর কখন মিশর দেশে এসে আক্রমণ করবেন সেই কথা সদাপ্রভু ভাববাদী যিরমিয়কে বললেন।
Ga saƙon da Ubangiji ya yi wa Irmiya annabi game da zuwan Nebukadnezzar sarkin Babilon don yă yaƙi Masar.
14 ১৪ তোমরা মিশরে প্রচার কর, মিগ্দোল ও নোফে এটি শোনা যাক। তফনহেষে ঘোষণা করে বল, তোমরা জায়গা নিয়ে দাঁড়াও ও প্রস্তুত হও, কারণ তরোয়াল তোমাদের চারপাশে গ্রাস করছে।
“Ka yi shelar wannan a Masar, ka kuma furta shi a Migdol; ka yi shelarsa kuma a Memfis da Tafanes. ‘Ku ɗauki matsayinku ku kuma shirya, gama takobi na cin waɗanda suke kewaye da ku.’
15 ১৫ তোমাদের দেবতা আপনি কেন পালিয়ে গেল? কেন তোমাদের দেবতা দাঁড়াতে পারছে না? সদাপ্রভু তাদের নীচে ছুঁড়ে ফেলেছেন।
Me zai sa a wulaƙanta jarumawanka haka? Ba za su iya tsayawa ba, gama Ubangiji zai ture su ƙasa.
16 ১৬ তিনি হোঁচট খাওয়া লোকের সংখ্যা বৃদ্ধি করেন, প্রত্যেক সৈন্য একে অন্যের বিরুদ্ধে পতিত হয়। তারা বলছে, ওঠো, চল আমরা বাড়ি যাই। চল আমরা নিজেদের লোকদের কাছে ও নিজেদের দেশে ফিরে যাই। চল আমরা সেই তরোয়ালকে ত্যাগ করি যা আমাদের আঘাত করে।
Za su yi ta tuntuɓe; za su fāɗi akan juna. Za su ce, ‘Mu tashi, mu koma zuwa wurin mutanenmu da kuma ƙasashenmu, daga takobin masu danniya.’
17 ১৭ তারা সেখানে ঘোষণা করল, মিশরের রাজা ফরৌণ শুধুমাত্র একটি শব্দ; যে তার সুযোগ হারিয়েছে।
A can za su tā da murya su ce, ‘Fir’auna sarkin Masar mai yawan surutu ne kawai; ya bar zarafi ya wuce masa.’
18 ১৮ সেই রাজা, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু, তাঁর ঘোষণা “আমার জীবনের দিব্যি, পর্বতের মধ্যে তাবোরের মত এবং সমুদ্রের কাছের কর্মিলের মত একজন আসবেন।
“Muddin ina raye,” in ji Sarki, wanda sunansa ne Ubangiji Maɗaukaki, “wani zai ɓullo wanda yake kamar Tabor a cikin duwatsu, kamar Karmel kusa da teku.
19 ১৯ হে মিশরের মেয়েরা, নির্বাসনের জন্য তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও। কারণ নোফ ভয়ঙ্কর, ধ্বংসস্থান হয়ে যাবে; সেখানে কেউ বাস করবে না।
Ku tattara kayanku don shirin zuwa zaman bauta, ku da kuke zama a Masar, gama Memfis za tă zama kufai ta zama kango, babu mazauna.
20 ২০ মিশর খুব সুন্দর একটি যুবতী গরু, কিন্তু উত্তর দিক থেকে তার বিরুদ্ধে একটি দংশক পোকা আসছে। সেটা আসছে।
“Masar kyakkyawar karsana ce, amma bobuwa tana zuwa a kanta daga arewa.
21 ২১ মিশরের মধ্যবর্তী তার সৈন্যেরা পুষ্ট বাছুরের মত। কিন্তু তারা ফিরে যাবে ও পালিয়ে যাবে। তারা একসঙ্গে দাঁড়াবে না, কারণ তাদের বিপদের দিন, তাদের শাস্তি পাবার দিন আসছে।
Sojojin da ta yi hayarsu a cikinta suna kamar’yan maruƙa masu kitse. Su ma za su juya su kuma gudu gaba ɗaya, ba za su iya tsayawa ba, gama ranar masifa tana zuwa a kansu, lokacin da za su sha hukunci.
22 ২২ মিশর সাপের মত শিশ ধ্বনি করবে ও বুকে হাঁটবে, কারণ তার শত্রুরা তার বিরুদ্ধে এগিয়ে আসছে। তারা কাঠুরিয়াদের মত কুড়ুল নিয়ে তার বিরুদ্ধে আসবে।
Masar za tă yi huci kamar macijin da yake gudu yayinda abokin gāba yana matsowa da ƙarfi; za su fāɗo mata gatura kamar mutanen da suke saran itatuwa.
23 ২৩ তারা অরণ্য কেটে ফেলবে” এটা সদাপ্রভুর ঘোষণা, “যদিও তা অনেক গভীর। কারণ পঙ্গপালের থেকে শত্রুদের সংখ্যা বেশি হবে।
Za su sari kurminta,” in ji Ubangiji, “ko da yake yana maƙare da itatuwa. Sun fi fāra yawa, ba su ƙidayuwa.
24 ২৪ মিশরের মেয়ে লজ্জিত হবে। সে উত্তর দিকের লোকেদের হাতে সমর্পিত হবে।”
Za a kunyatar da Diyar Masar, da aka bashe ga mutanen arewa.”
25 ২৫ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, “দেখ, আমি নো শহরের দেবতা আমোনকে, ফরৌণ ও মিশরকে, তার দেবতাদের ও রাজাদের, ফরৌণের উপর নির্ভরশীল সবাইকে শাস্তি দেব।
Ubangiji Maɗaukaki, Allah na Isra’ila, yana cewa, “Ina gab da kawo hukunci a kan allahn Amon na Tebes, a kan Fir’auna, a kan Masar da allolinta da sarakunanta, da kuma a kan waɗanda suka dogara ga Fir’auna.
26 ২৬ যারা তাদের হত্যা করার চেষ্টা করে, তাদের হাতে বাবিলের রাজা নবূখদনিৎসর ও তার দাসেদের হাতে আমি তাদের সমর্পণ করব। কিন্তু পরে মিশরে আগের দিনের র মত লোকজন বাস করবে।” এটা সদাপ্রভুর ঘোষণা।
Zan ba da su ga waɗanda suke neman ransu, ga Nebukadnezzar sarkin Babilon da fadawansa. Amma daga baya, Masar za tă kasance da mazauna kamar dā,” in ji Ubangiji.
27 ২৭ “কিন্তু তুমি, আমার দাস যাকোব, ভয় কোরো না; আতঙ্কিত হোয়ো না, ইস্রায়েল, কারণ আমি তোমাকে দূর দেশ থেকে ও বন্দী থাকা দেশ থেকে ফিরিয়ে আনব। তখন যাকোব ফিরে আসবে, শান্তিতে খুঁজে পাবে ও নিরাপদে থাকবে এবং কেউ তাকে ভয় দেখাবে না।
“Kada ka ji tsoro, ya Yaƙub bawana; kada ka karai, ya Isra’ila. Tabbatacce zan cece ka daga wuri mai nisa, zuriyarka daga ƙasar bautarsu. Yaƙub zai sāke kasance cikin salama, rai kwance, babu kuma wanda zai sa ya ji tsoro.
28 ২৮ তুমি, আমার দাস যাকোব, ভয় কোরো না” এটা সদাপ্রভুর ঘোষণা। “কারণ আমি তোমার সঙ্গে আছি। তাই যে সব জাতির মধ্যে আমি তোমাকে ছড়িয়ে দিয়েছিলাম, আমি তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করব। কিন্তু আমি তোমাকে সম্পূর্ণভাবে ধ্বংস করব না। যদিও আমি তোমাকে যথাযথভাবে শাসন করব, একেবারে শাস্তি না দিয়েও ছাড়ব না।”
Kada ka ji tsoro, ya Yaƙub bawana, gama ina tare da kai,” in ji Ubangiji. “Ko da na hallaka dukan al’ummai sarai inda na kora ka, ba zan hallaka ka sarai ba. Zan hore ka amma da adalci kaɗai; ba zan bar ka ba hukunci ba.”

< যিরমিয়ের বই 46 >