< যিরমিয়ের বই 22 >

1 সদাপ্রভু এই কথা বলেন, যিহূদার রাজবাড়ীতে যাও এবং সেখানে এই কথা ঘোষণা কর।
Ga abin da Ubangiji yana cewa, “Ka gangara zuwa fadan sarkin Yahuda ka yi shelar wannan saƙo a can ka ce,
2 বল, হে যিহূদার রাজা, যে দায়ূদের সিংহাসনে বসে, সদাপ্রভুর বাক্য শোন। তোমরা, যারা তার দাস এবং তোমরা তার লোকেরা, যারা এই ফটকের মধ্য দিয়ে আসো, সবাই শোনো।
‘Ka ji maganar Ubangiji, ya sarkin Yahuda, kai da kake zaune kan gadon sarautar Dawuda, kai, da fadawanka da mutanenka waɗanda suke shiga ta waɗannan ƙofofi.
3 সদাপ্রভু এই কথা বলেন, তোমরা সুবিচার ও ন্যায়পরায়ণ কর এবং যাকে অপহরণ করা হয়েছে, তাকে তার অত্যাচারীর হাত থেকে উদ্ধার কর। তোমাদের দেশে কোন অনাথ ও বিধবাদের সাথে মন্দ ব্যবহার কর না। অত্যাচার কর না বা এই জায়গায় নির্দোষের রক্তপাত কোরো না।
Ga abin da Ubangiji yana cewa, ka yi abin da yake gaskiya da kuma daidai. Ka kuɓutar da wannan da aka yi masa ƙwace daga hannun mai zaluntarsa. Kada ka yi abin da ba daidai ba ko ka cuci baƙo, maraya ko gwauruwa, kuma kada ka zub da jini marar laifi a wannan wuri.
4 কারণ তোমরা যদি এই পালন কর, তবে দায়ূদের সিংহাসনে বসা রাজারা রথে ও ঘোড়ায় চড়ে এই রাজবাড়ীর ফটক দিয়ে ভিতরে আসবে। সে, তাদের দাসেরা ও তার লোকজন!
Gama in ka lura da bin waɗannan umarnai, to, sarakunan da suke zaune a gadon sarautar Dawuda za su shiga ta ƙofofin wannan fada, suna hawan kekunan yaƙi da dawakai, fadawansu da mutanensu suna musu rakiya.
5 কিন্তু যদি তোমরা আমার এই সব কথা না শোনো, যা আমি প্রচার করেছি, এটি সদাপ্রভুর ঘোষণা, তবে এই রাজবাড়ি ধ্বংস হয়ে যাবে।
Amma in ba ku kiyaye waɗannan umarnai ba, in ji Ubangiji, na rantse da kaina cewa wannan fada za tă zama kufai.’”
6 কারণ যিহূদার রাজবাড়ির সম্বন্ধে সদাপ্রভু এই কথা বলেন, “তুমি আমার কাছে গিলিয়দ এবং লিবানোনের চূড়ার মত। তবুও আমি তোমাকে মরুভূমি, লোকশূন্য শহরগুলির মত করবো।
Gama ga abin da Ubangiji yana cewa game da wannan fadar sarkin Yahuda, “Ko da yake kina kamar Gileyad a gare ni, kamar ƙwanƙolin Lebanon, tabbatacce zan maishe ki hamada, kamar garuruwan da ba mazauna.
7 কারণ আমি তোমার বিরুদ্ধে ধ্বংসকারীদের মনোনীত করেছি! তারা তাদের অস্ত্র দিয়ে তোমার দামী এরস গাছগুলি কেটে আগুনে ফেলবে।
Zan aika da mai hallakarwa a kanki, kowane mutum da makamansa, za su kuma yayyanka gumaguman al’ul na ki masu kyau su jefa su cikin wuta.
8 তখন বিভিন্ন জাতির লোকেরা এই শহরের পাশ দিয়ে যাবে। প্রত্যেকে পাশের জনকে বলবে, ‘এই মহান শহরের প্রতি কেন সদাপ্রভু এমন করলেন?’
“Mutane daga al’ummai da yawa za su ratsa cikin wannan birni su kuma tambayi juna suna cewa, ‘Me ya sa Ubangiji ya yi haka da wannan babban birni?’
9 অপর লোকেরা উত্তর দেবে, ‘কারণ তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর চুক্তি ত্যাগ করে অন্য দেবতার কাছে নত হত এবং তাদের উপাসনা করত।’
Amsar kuwa za tă zama, ‘Domin sun keta alkawarin Ubangiji Allahnsu, suka yi sujada suka kuma bauta wa waɗansu alloli.’”
10 ১০ তোমরা মৃতদের জন্য কেঁদো না। তার জন্য বিলাপ কোরো না। কিন্তু তুমি অবশ্যই তাদের জন্য কাঁদ, যে বন্দীদশায় গিয়েছে, কারণ সে আর কখনও ফিরে আসবে না এবং তার জন্মদেশ আর দেখতে পাবে না।”
Kada ku yi kuka domin sarkin da ya mutu ko ku yi makoki saboda rashinsa; a maimako, ku yi kuka mai zafi saboda wanda aka kai zaman bauta, domin ba zai ƙara dawowa ba ko ya ƙara ganin ƙasarsa ta haihuwa.
11 ১১ কারণ সদাপ্রভু যিহূদার রাজা যোশিয়ের ছেলে শল্লুম সম্বন্ধে এই কথা বলেন, যিনি তাঁর বাবার পরে রাজা হয়েছিলেন; “তিনি এই জায়গা ছেড়ে চলে গিয়েছেন এবং তিনি আর ফিরে আসবেন না।
Gama ga abin da Ubangiji yana cewa game da Shallum ɗan Yosiya, wanda ya gāji mahaifinsa a matsayin sarkin Yahuda amma bai bar wurin nan ba, “Ba zai ƙara dawowa ba.
12 ১২ যেখানে সে বন্দী হয়ে আছে সেখানেই সে মারা যাবে এবং সে এই দেশ আর কখনো দেখতে পাবে না।”
Zai mutu a inda suka kai shi zaman bauta; ba zai ƙara ganin wannan ƙasa ba.”
13 ১৩ “ধিক সে! যে অধার্মিকতা দিয়ে তার বাড়ি বানায় এবং অন্যায় দিয়ে বড় বড় ঘরগুলি তৈরী করে। যার জন্য অন্যরা কাজ করে, কিন্তু যে তাদের মজুরী দেয় না।
“Kaiton wanda ya gina gidansa ta hanyar rashin adalci, ɗakunansa na sama kuma ta hanyar rashin gaskiya, yana sa mutanen ƙasarsa suna aiki a banza ba ya biyansu wahalarsu.
14 ১৪ ধিক তাকে! যে লোক বলে, ‘আমি নিজের জন্য একটি উঁচু বাড়ি তৈরী করব এবং চওড়া উঁচু ঘর বানাবো,’ সে নিজের জন্য বড় বড় জানলা বানায় এবং এরস কাঠ দিয়ে ঘর বানায় এবং তার সমস্ত কিছুতে লাল রং করে।
Yana cewa, ‘Zan gina wa kaina babban fada da manyan ɗakuna.’ Ta haka sai ya yi musu manyan tagogi ya manne musu al’ul ya yi musu ado kuma da ruwan ja.
15 ১৫ এটাই কি তোমাকে একজন ভালো রাজা বানায়, যে তুমি এরস গাছের তক্তা চেয়েছ? তোমার বাবাও কি ভোজন পান করত না, তবুও সুবিচার করত ও ন্যায়পরায়ন কি ছিলনা? তাই তার মঙ্গল হল।
“Wannan zai mai da kai sarki ne in kana da al’ul a kai a kai? Mahaifinka bai kasance da abinci da abin sha ba? Ya yi abin da yake gaskiya da kuma daidai saboda haka kome ya kasance da lafiya da shi.
16 ১৬ সে গরিব ও অভাবগ্রস্ত লোকেদের পক্ষে বিচার করত। সবকিছু ভালো চলছিল। এটাই কি আমাকে জানা নয়?” এটি সদাপ্রভুর ঘোষণা।
Ya kāre muradin matalauta da mabukata, ta haka kome ya tafi masa daidai. Ba abin da ake nufi da ba san ni ke nan ba?” In ji Ubangiji.
17 ১৭ কিন্তু তোমার চোখে ও অন্তরে অন্য লোককে নির্যাতন ও চূর্ণবিচূর্ণ করার জন্য অন্যায় লাভ, নির্দোষের রক্তপাত ছাড়া আর কিছু নেই।
“Amma idanunka da zuciyarka sun kahu kawai a kan ƙazamar riba, da a kan zub da jinin marar laifi da kuma a kan danniya da zalunci.”
18 ১৮ তাই যিহূদার রাজা যোশিয়ের ছেলে যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, “তারা তার জন্য ‘হে, আমার ভাই!’ বা ‘হে, আমার বোন’ বলে বিলাপ করবে না। তারা তার জন্য ‘হে, প্রভু!’ ‘হায়, তাঁর মহিমা!’ বলেও বিলাপ করবে না।
Saboda haka ga abin da Ubangiji yana cewa game da Yehohiyakim ɗan Yosiya sarkin Yahuda, “Ba za su yi kuka dominsa ba, ‘Kaito, ɗan’uwana! Kaito,’yar’uwata!’ Ba za su yi kuka dominsa ba, ‘Kaito, maigidana! Kaito, darajarsa!’
19 ১৯ গাধার কবরের মত তাকে কবর দেওয়া হবে, তাকে টেনে তোলা হবে এবং যিরূশালেমের ফটকের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।
Za a binne shi kamar jaki za a ja shi a ƙasa a jefar a bayan ƙofofin Urushalima.”
20 ২০ তুমি লিবানোনের পর্বতে ওঠো এবং চিৎকার কর। তোমার গলার স্বর বাশনে শোনা যাক। অবারীম পর্বত থেকে চিৎকার কর, কারণ তোমার সব বন্ধুরা ধ্বংস হয়ে গেছে।
“Ka haura zuwa Lebanon ka yi kuka, bari a ji muryarka a Bashan, yi kuka daga Abarim, gama an murƙushe dukan abokanka.
21 ২১ তুমি যখন নিরাপদে ছিলে, তখন আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি বলেছিলে, ‘আমি শুনব না।’ যুবক বয়স থেকেই তোমার এই রকম ব্যবহার, কারণ তুমি আমার কথা শোনো নি।
Na ja maka kunne sa’ad da kake zama lafiya, amma sai ka ce, ‘Ba zan saurara ba!’ Wannan halinka ne tun kana matashi; ba ka yi mini biyayya ba.
22 ২২ বাতাস তোমার সব পালকদের তাড়িয়ে দেবে এবং তোমার বন্ধুরা বন্দিত্বে যাবে। তখন তুমি তোমার হঠাত লজ্জিত হবে ও তোমার মন্দ কাজের জন্য অপমানিত হবে।
Iska za tă koro dukan makiyayanka abokanka kuma za su tafi zaman bauta. Sa’an nan za ka sha kunya a kuma walaƙanta ka saboda dukan muguntarka.
23 ২৩ রাজা, তুমি যে লিবানোনের অরন্যে বসবাস করো, তুমি যে এরস বনে বাস করো, যখন তুমি প্রসব বেদনার মত যন্ত্রণা তোমার উপরে আসবে তখন কিভাবে তোমাকে দয়া করা হবে!”
Kai da kake zama a ‘Lebanon,’ kai da kake sheƙa a gine-ginen al’ul za ka yi nishi sa’ad da zafi ya auka maka, zafi kamar na mace mai naƙuda!
24 ২৪ “যেমন আমি জীবিত,” এটি সদাপ্রভুর ঘোষণা, এমনকি যদি তুমি, যিহূদার রাজা যিহোয়াকীমের ছেলে যিহোয়াখীন, আমার ডান হাতের সীলমোহর থেকে, আমি তোমাকে খুলে ফেলে দিতাম।
“Muddin ina raye,” in ji Ubangiji, “ko kai, Yehohiyacin ɗan Yehohiyakim sarkin Yahuda, ka zama zoben hatimin dama a hannuna na dama, zan kwaɓe ka.
25 ২৫ কারণ আমি তোমাকে তাদের হাতে তুলে দেব, যারা তোমার জীবনের খোঁজ করে এবং বাবিলের রাজা নবূখদনিৎসর ও কলদীয়দের হাতে দেব, যাদের তুমি ভয় পাও।
Zan ba da kai ga waɗanda suke neman ranka, waɗanda kake tsoro, ga Nebukadnezzar sarkin Babilon da kuma ga Babiloniyawa.
26 ২৬ আমি তোমাকে ও তোমার মা, যে তোমাকে জন্ম দিয়েছে, সেই মাকে অন্য দেশে ছুঁড়ে ফেলে দেব, যেখানে তুমি জন্মাও নি। সেখানে তোমরা মারা যাবে।
Zan jefar da kai da mahaifiyar da ta haife ka zuwa wata ƙasa, inda babu ɗayanku da aka haifa a wurin, a can kuma za ka mutu.
27 ২৭ এই দেশে তারা ফিরে আসতে চাইবে, তারা এখানে ফিরে আসতে পারবে না।
Ba za ka ƙara dawo ƙasar da kake marmarin dawowa ba.”
28 ২৮ এটা কি একটি তুচ্ছ এবং ভাঙ্গা পাত্র? এই যিহোয়াখীন কি এমন একজন যে কাউকে সন্তুষ্ট করে না? কেন তাকে ও তার সন্তানদের একটি দেশে ছুঁড়ে ফেলা হয়েছে, যা তাদের জানে না?
Wannan mutum Yehohiyacin ne da aka rena, fasasshen tukunya, abin da babu wanda yake so? Me ya sa za a jefar da shi da’ya’yansa a jefar da su a ƙasar da ba su sani ba?
29 ২৯ দেশ, দেশ, দেশ! সদাপ্রভুর বাক্য শোন। সদাপ্রভু এই কথা বলেন, “যিহোয়াখীন এর সম্মন্ধে এই কথা লেখ, সে সন্তানহীন ছিল।
Ya ke ƙasa, ƙasa, ƙasa, ki ji maganar Ubangiji!
30 ৩০ সে তার জীবনকালে উন্নতি করতে পারবে না এবং তার কোন সন্তানও সফল হবে না, তাদের কেউ দায়ূদের সিংহাসনে বসবে না বা যিহূদার উপর রাজত্ব করবে না।”
Ga abin da Ubangiji yana cewa, “Ka rabu da wannan mutum sai ka ce marar’ya’ya, mutumin da ba zai yi nasara a rayuwarsa ba, gama babu zuriyarsa da za tă yi nasara babu wani da zai zauna a kursiyin Dawuda ko ya ƙara yin mulkin Yahuda.”

< যিরমিয়ের বই 22 >