< যিশাইয় ভাববাদীর বই 3 >

1 দেখ, প্রভু, বাহিনীদের সদাপ্রভু যিরূশালেম ও যিহূদা থেকে নির্ভরতা ও লাঠি, সম্পূর্ণ রুটি সরবরাহ এবং সম্পূর্ণ জল সরবরাহ দূর করবেন;
Yanzu ka duba fa, Ubangiji, Ubangiji Maɗaukaki, yana shirin yă ɗauke kowane tanadi da taimako daga Urushalima da Yahuda dukan tanade-tanaden abinci da kuma dukan tanade-tanaden ruwa,
2 বীর, যোদ্ধা, বিচারক, ভাববাদী, পূর্বলক্ষণ পাঠক, প্রাচীন;
jarumi, da soja, alƙali da annabi masu duba da dattijo,
3 পঞ্চাশ সৈন্যের সেনাপতি ও সম্মানিত লোক, পরামর্শদাতা, অভিজ্ঞ কারিগর এবং দক্ষ যোদ্ধা।
shugaban sojojin hamsin da mutum mai makami, mai ba da shawara, gwanin sarrafa abubuwa da mai gwanintan dabo.
4 “আর আমি সাধারণ যুবকদেরকে তাদের নেতা করব, অল্পবয়স্করা তাদের ওপরে শাসন করবে।
“Zan sa’yan yara su zama shugabanninsu;’yan yara kurum za su yi mulkinsu.”
5 লোকেরা অত্যাচারিত হবে, প্রত্যেকে একে অন্যের দ্বারা এবং প্রত্যেকে তার প্রতিবেশীর দ্বারা হবে, শিশুরা বৃদ্ধদের বিরুদ্ধে ও সাধারণ লোকেরা সম্মানীয়দের বিরুদ্ধে গর্বিতের কাজ করবে।
Mutane za su zalunci juna mutum da mutum, maƙwabci da maƙwabci. Yara za su rena tsofaffi, ƙasƙantacce zai rena mai daraja.
6 মানুষ তার পিতৃকুলের ভাইকে ধরিয়ে দেবে এবং বলবে, ‘তোমার পোশাক আছে, আমাদের শাসনকর্ত্তা হও এবং এই বিনাশের অবস্থা তোমার হাতের অধীনে হোক।’
Mutum zai kama ɗaya daga cikin’yan’uwansa a gidan mahaifinsa ya ce, “Kana da abin sawa, ka zama shugabanmu; wannan kango kuma yă zama a ƙarƙashinka!”
7 সেই দিন সে চিত্কার করবে এবং বলবে, ‘আমি আরোগ্যকারী হব না; আমার খাবার নেই, পোশাক নেই। তোমরা আমাকে লোকদের শাসনকর্ত্তা কর না’।”
Amma a ranan nan zai tā da murya ya ce, “Ba ni ba dai. Ba ni da abinci ko abin sawa a gidana; kada ka mai da ni shugaban mutane.”
8 কারণ যিরূশালেম বিনষ্ট এবং যিহূদা পড়ে গেল, কারণ তাদের জিভ ও কাজ সদাপ্রভুর বিরুদ্ধে; যা তাঁর রাজকীয় অধিকার তুচ্ছ করে।
Urushalima tana tangaɗi, Yahuda yana fāɗuwa; maganganunsu da ayyukansu suna gāba da Ubangiji, suna rena ɗaukakar kasancewarsa.
9 তাদের মুখের চেহারাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় এবং তারা সদোমের মত তাদের পাপের কথা বলে, তারা তা ঢাকে না। ধিক তাদের! কারণ তারা নিজেদের উপর সর্বনাশ ডেকে এনেছে।
Fuskokinsu shaidu ne a kansu; suna nuna zunubinsu a fili kamar yadda Sodom ya yi; ba sa ma ɓoye shi. Kaitonsu! Sun jawo wa kansu masifa.
10 ১০ তোমরা ধার্মিক লোকদের বল যে, তাদের ভালো হবে, কারণ তারা তাদের কাজের সুফল ভোগ করবে।
Ku faɗa wa masu adalci cewa kome zai zama musu da kyau, gama za su ji daɗin aikin da hannuwansu suka yi.
11 ১১ ধিক দুষ্টকে! তার জন্য এটা খারাপ হবে, কারণ তার হাতের কাজের পরিশোধ তার প্রতি করা যাবে।
Kaiton masu mugunta! Masifa tana a kansu! Za a rama abin da hannuwansu suka yi.
12 ১২ আমার লোকেদের, বালকেরা তাদের প্রতি অত্যাচার করে এবং স্ত্রীলোকেরা তাদের ওপরে কর্তৃত্ব করে। হে আমার লোকেরা, তোমাদের নেতারা তোমাদেরকে বিপথে নিয়ে যায় এবং তোমার পথের নির্দেশকে ভ্রান্ত করে।
Matasa suna zalunta mutanena, mata suna mulki a bisansu. Ya mutanena, jagorarinku suna ɓad da ku; suna karkatar da ku daga hanya.
13 ১৩ সদাপ্রভু বিচার স্থানে বিচার করতে উঠেছেন; তিনি তাঁর লোকদেরকে বিচার করতে দাঁড়িয়েছেন।
Ubangiji ya ɗauki mazauninsa a cikin ɗakin shari’a; ya tashi don yă shari’anta mutane.
14 ১৪ সদাপ্রভু তাঁর লোকদের প্রাচীনদেরকে ও আধিকারিকদেরকে বিচারে আনবেন, “তোমরা আমার আঙ্গুর ক্ষেত গ্রাস করেছ; গরিবদের জিনিস তোমাদের ঘরে আছে।
Ubangiji yana shari’a da dattawa da kuma shugabannin mutanensa, “Ku ne kuka lalace gonar inabina; ganimar talakawa suna a gidajenku.
15 ১৫ কেন তোমরা আমার লোকদের চূর্ণ করছ আর গরিবদের মুখ পিষে ফেলছ?” এই কথা প্রভু বাহিনীদের সদাপ্রভু বলছেন।
Ina dalilin da kuke marmatsa mutanena kuna gurgurje fuskokin talakawa?” Ni Ubangiji Maɗaukaki na faɗa.
16 ১৬ সদাপ্রভু বলছেন যে সিয়োনের মেয়েরা অহঙ্কারী এবং তারা মাথা উঁচু করে হেঁটে বেড়ায় আর চোখ দিয়ে ইশারা করে; কায়দা করে হাঁটে এবং তারা পায়ে ঝুনঝুন শব্দ করে।
Ubangiji ya ce, “Matan Sihiyona suna da girman kai, suna tafiya da wuya a miƙe, da idanu masu yaudara, suna takawa ɗaya-ɗaya a hankali, da mundaye a ƙafafunsu, suna cas-cas.
17 ১৭ সেইজন্য প্রভু সিয়োনের মেয়েদের মাথায় চর্মরোগ সৃষ্টি করবেন এবং সদাপ্রভু তাদেরকে নেড়া করবেন।
Saboda haka Ubangiji zai kawo gyambuna a kawunan matan Sihiyona; Ubangiji zai sa a aske kawunansu, a bar su ƙwal.”
18 ১৮ সেই দিন প্রভু তাদের সুন্দর অলঙ্কার, মাথার ফিতে, অর্ধচন্দ্রকার অলঙ্কার,
A wannan rana Ubangiji zai ƙwace abin da suke taƙama da shi, mundayensu, ɗankwalin kansu da abin wuyansu,
19 ১৯ কানের দুল, চুড়ি, ঘোমটা,
’yan kunnensu, kwandagansu da lulluɓinsu,
20 ২০ মাথার অলঙ্কার, পায়ের অলঙ্কার, মাথার ফিতা, সুগন্ধির বাক্স, সৌভাগ্যের কবজ কেড়ে নেবেন
kitsonsu, sarƙar da suke sa wa damatsansu da ɗamararsu, kwalabai turare da layu,
21 ২১ তিনি আংটি ও নাকের নথ,
da ƙawanen da suka sa a yatsotsinsu da hancinsu,
22 ২২ উৎসবের পোশাক, বড় জামা, শাল, টাকার থলি,
tufafi masu kyau, da manyan rigunansu, da mayafansu, da jakar kuɗinsu
23 ২৩ হাত আয়না, ভালো শনের, পাগড়ী আর ওড়না কেড়ে নেবেন।
da madubi, da kuma tufafin lilin da adikai, da gyale.
24 ২৪ সুগন্ধের বদলে দুর্গন্ধ থাকবে এবং কোমর-বন্ধনীর বদলে দড়ি, ভালো করে চুল বাধার বদলে টাকপড়া এবং পোশাকের বদলে চট, আর সৌন্দর্যের বদলে দাগ থাকবে।
A maimakon ƙanshi, wari ne za a ji; a maimakon abin ɗamara, igiya ce za a samu; a maimakon kyakkyawan gashi, sanƙo za su kasance da shi a kai; a maimakon tufafi masu kyau, za su sa tsummoki; a maimakon kyau, za su zama munana.
25 ২৫ তোমার লোকেরা তরোয়ালের আঘাতে পতিত হবে এবং তোমার শক্তিশালী লোকেরা যুদ্ধে মারা পড়বে।
Mazanku za su mutu ta wurin takobi, jarumawanku za su mutu a yaƙi.
26 ২৬ সিয়োনের দরজাগুলো বিলাপ ও শোক করবে এবং সে একাকী হবে ও মাটিতে বসবে।
Ƙofofin Sihiyona za su yi makoki su kuma yi kuka; za tă zama wofi, za tă zauna a ƙasa.

< যিশাইয় ভাববাদীর বই 3 >