< যিশাইয় ভাববাদীর বই 2 >

1 আমোসের ছেলে যিশাইয় যিহূদা ও যিরূশালেমের বিষয়ে, এক দর্শন পান।
Ga abin da Ishaya ɗan Amoz ya gani game da Yahuda da Urushalima.
2 ভবিষ্যতে সদাপ্রভুর গৃহের পর্বত সমস্ত পর্বতমালার শীর্ষস্থান হিসাবে স্থাপিত হবে এবং সমস্ত পাহাড়ের উপরে উন্নত হবে এবং সব জাতি তার দিকে প্রবাহিত হবে।
A kwanaki masu zuwa za a kafa dutsen haikalin Ubangiji a matsayin babba cikin duwatsu; za a daga shi bisa tuddai, kuma dukan al’ummai za su bumbunto zuwa gare shi.
3 অনেক লোক আসবে এবং বলবে, “চল, আমরা সদাপ্রভুর পর্বতে, যাকোবের ঈশ্বরের গৃহে উঠে যাই। তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন আর আমরা তাঁর পথে চলব।” তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নিয়ম এবং যিরূশালেম থেকে সদাপ্রভুর বাক্য বের হবে।
Mutane da yawa za su zo su ce, “Ku zo, bari mu haura zuwa dutsen Ubangiji, zuwa gidan Allah na Yaƙub. Zai koya mana hanyoyinsa, domin mu yi tafiya cikin hanyoyinsa.” Dokar za tă fito daga Sihiyona, maganar Ubangiji daga Urushalima.
4 তিনি জাতিদের মধ্যে বিচার করবেন; অনেক দেশের লোকদের প্রতিদান নিষ্পত্তি করবেন। তারা তাদের তরোয়াল ভেঙে লাঙ্গলের ফলা করবে আর বর্শা ভেঙে কেটে সাফ করার জিনিস করবে। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তরোয়াল ওঠাবে না; তারা আর যুদ্ধ করতে শিখবে না।
Zai shari’anta tsakanin al’ummai zai kuma sulhunta faɗar mutane masu yawa. Za su mai da takubansu su zama garemani māsunsu su zama wuƙaƙen askin itatuwa. Al’umma ba za tă ƙara ɗauki takobi a kan al’umma ba, ba kuwa za su ƙara yin horarwar yaƙi.
5 হে যাকোবের কুল, চল এবং এস আমরা সদাপ্রভুর আলোতে চলি।
Ki zo, ya gidan Yaƙub, bari mu yi tafiya a hasken Ubangiji.
6 কারণ তুমি তো তোমার লোকদেরকে, যাকোবের কুলকে ত্যাগ করেছ। কারণ তারা পূর্ব দিকের দেশগুলোর রীতিতে পূর্ণ এবং পলেষ্টীয়দের ভবিষ্যৎবাণী পাঠকদের মতো হয়েছে এবং তারা বিদেশীদের সন্তানদের সঙ্গে হাত মিলিয়েছে।
Ka rabu da mutanenka, gidan Yaƙub. Sun cika da ayyukan sihiri da aka kawo daga Gabas; suna yin duba kamar Filistiyawa suna tafa hannuwa tare da marasa sanin Allah.
7 তাদের দেশ সোনা ও রূপায় ভরা, তাদের ধন-সম্পদের সীমা নেই। তাদের দেশ ঘোড়ায় পরিপূর্ণ আর তাদের রথের সীমা নেই।
Ƙasarsu ta cika da azurfa da zinariya; dukiyarsu kuma ba iyaka. Ƙasarsu ta cika da dawakai; kekunan yaƙinsu kuma ba iyaka.
8 তাদের দেশ প্রতিমায় পরিপূর্ণ; তাদের হাতে তৈরী মূর্ত্তি দেবতার কাছে তারা প্রণাম করে, সেই সমস্ত জিনিস যা তাদের আঙ্গুল তৈরী করেছে।
Ƙasarsu ta cika da gumaka; sukan rusuna ga aikin hannuwansu, ga abin da yatsotsinsu suka yi.
9 সদাপ্রভুর দ্বারা লোকেরা নত হবে এবং তারা প্রত্যেকে নীচু হবে; অন্যথায় তাদেরকে গ্রহণ কোরো না।
Saboda an jawo mutum ƙasa aka kuma ƙasƙantar da ɗan adam, kada ku gafarta musu.
10 ১০ সদাপ্রভুর আতঙ্কের হাত থেকে এবং তাঁর প্রতাপের মহিমা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা প্রস্তরময় জায়গায় চলে যাও এবং মাটিতে লুকিয়ে পড়।
Ku tafi cikin duwatsu, ku ɓuya cikin ƙasa daga razanar Ubangiji da kuma darajar ɗaukakarsa!
11 ১১ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা লোকেদের গর্ব নত করা হবে এবং গর্বিত লোকের অহঙ্কার চূর্ণ হবে। বিচারের সেই দিন একমাত্র সদাপ্রভুই মহিমান্বিত হবেন।
Za a ƙasƙantar da mai girman kai za a kuma lalatar da fariyar masu ɗaga kai; Ubangiji kaɗai za a ɗaukaka a wannan rana.
12 ১২ কারণ সেখানে বাহিনীদের সদাপ্রভুর দিন হবে প্রত্যেকের বিরুদ্ধে যারা গর্বিত, অহঙ্কারী এবং প্রত্যেকের বিরুদ্ধে যারা দাম্ভিক; তাকে নত করা হবে।
Ubangiji Maɗaukaki yana da rana ajiye domin dukan masu girman kai da masu fariya domin dukan waɗanda aka ɗaukaka (zai kuwa ƙasƙantar da su),
13 ১৩ এবং লিবানোনের সব লম্বা ও উন্নত এরস গাছের বিরুদ্ধে এবং বাশনের সব এলোন গাছের বিরুদ্ধে;
domin dukan al’ul na Lebanon, masu tsayi da masu fariya, da kuma dukan itatuwan oak na Bashan,
14 ১৪ এবং সব উঁচু পাহাড় এবং সেই সমস্ত পর্বতের বিরুদ্ধে যা উঁচু,
domin dukan dogayen duwatsu da kuma tuddai masu tsayi,
15 ১৫ এবং প্রত্যেক উঁচু দুর্গের বিরুদ্ধে এবং প্রত্যেক দুর্ভেদ্য দেয়ালের বিরুদ্ধে
domin kowace doguwar hasumiya da kowace katanga mai ƙarfi,
16 ১৬ এবং প্রত্যেক তর্শীশের জাহাজের বিরুদ্ধে এবং প্রত্যেক সুন্দর সুন্দর কারুকার্যর বিরুদ্ধে।
domin kowane jirgin ruwan kasuwanci da kuma jirgi mafi girma mafi kyau.
17 ১৭ মানুষের গর্বকে নত করা হবে এবং লোকের অহঙ্কারের পতন হবে। সেই দিন একমাত্র সদাপ্রভুই গৌরবান্বিত হবেন,
Za a jawo mai girman kai ƙasa a kuma ƙasƙantar da mai ɗaga kai; Ubangiji kaɗai za a ɗaukaka a wannan rana,
18 ১৮ প্রতিমাগুলো সম্পূর্ণরূপে লুপ্ত হবে।
za a kuma kawar da gumaka ƙaƙaf.
19 ১৯ সদাপ্রভুর আতঙ্ক এবং তার মহিমার প্রতাপের থেকে লোকেরা পাথরের গুহায় এবং মাটির গর্তের মধ্যে যাবে, যখন তিনি পৃথিবীকে আতঙ্কিত করার জন্য উঠবেন।
Mutane za su gudu zuwa kogwannin duwatsu da kuma ramummuka a ƙasa daga razanar Ubangiji da kuma darajar ɗaukakarsa, sa’ad da ya tashi don yă girgiza duniya.
20 ২০ সেই দিন লোকেরা তাদের সোনা ও রূপার প্রতিমাগুলো নিক্ষেপ করবে যা তারা আরাধনা করার জন্য তৈরী করেছে, তারা তাদেরকে ছুঁচো ও বাদুড়ের কাছে ফেলে দেবে।
A wannan rana mutane za su zubar wa jaba da jamage gumakansu na azurfa da gumakansu na zinariya da suka yi don su bauta musu.
21 ২১ সদাপ্রভুর আতঙ্ক ও প্রতাপের মহিমা থেকে লোকেরা পাথরের গুহার মধ্যে এবং খাড়া পাথরের ফাটলের মধ্যে যাবে যখন তিনি পৃথিবীকে আতঙ্কিত করার জন্য উঠবেন।
Za su gudu zuwa kogwannin duwatsu da kuma zuwa tsagaggun duwatsu daga razanar Ubangiji da kuma darajar ɗaukakarsa, sa’ad da ya tashi don yă girgiza duniya.
22 ২২ মানুষের ওপর নির্ভর করা বন্ধ কর, যার নাকে প্রাণবায়ু আছে, কারণ সে কিসের মধ্যে গণ্য?
Ku daina dogara ga mutum, wanda numfashi ne kawai yake da shi a hancinsa. Wace daraja gare shi?

< যিশাইয় ভাববাদীর বই 2 >