< আদিপুস্তক 37 >

1 সেই দিনের যাকোব তার বাবার দেশে, কনান দেশে বাস করছিলেন।
Yaƙub ya zauna a ƙasar da mahaifinsa ya zauna, wato, ƙasar Kan’ana.
2 যাকোবের বংশ-বৃত্তান্ত এই। যোষেফ সতেরো বছর বয়সে তার ভাইদের সঙ্গে পশুপাল চরাত; সে ছোটবেলায় তার বাবার স্ত্রী বিলহার ও সিল্পার ছেলেদের সঙ্গী ছিল এবং যোষেফ তাদের খারাপ ব্যবহারের খবর বাবার কাছে আনত।
Wannan shi ne labarin zuriyar Yaƙub. Yusuf, saurayi ne mai shekara goma sha bakwai. Shi da’yan’uwansa, wato,’ya’yan Bilha maza da kuma’ya’yan Zilfa maza, matan mahaifinsa suna kiwon garkuna tare. Sai Yusuf ya kawo wa mahaifinsu rahoto marar kyau game da’yan’uwansa.
3 যোষেফ ইস্রায়েলের বৃদ্ধ বয়সের ছেলে, এই জন্য ইস্রায়েল সব ছেলের থেকে তাকে বেশি ভালবাসতেন এবং তাকে একটা নানা রঙের পোশাক তৈরী করে দিয়েছিলেন।
Isra’ila dai ya fi ƙaunar Yusuf fiye da kowanne a cikin sauran’ya’yansa maza, gama an haifa masa shi a cikin tsufansa. Sai ya yi masa riga mai gwanin kyau.
4 কিন্তু বাবা তার সব ভাইদের থেকে তাকে বেশি ভালবাসেন, এটা দেখে তার ভাইয়েরা তাকে ঘৃণা করত, তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে পারত না।
Sa’ad da’yan’uwansa suka ga cewa mahaifinsu ya fi ƙaunarsa fiye da kowanne daga cikinsu, sai suka ƙi jininsa, ba sa kuma maganar alheri da shi.
5 আর যোষেফ স্বপ্ন দেখে নিজের ভাইদেরকে তা বলল; এতে তারা তাকে আরও বেশি ঘৃণা করল।
Sai Yusuf ya yi mafarki, sa’ad da ya faɗa wa’yan’uwansa, suka ƙara ƙin jininsa.
6 সে তাদেরকে বলল, “আমি এক স্বপ্ন দেখেছি, অনুরোধ করি, তা শোন।
Ya ce musu, “Ku saurari wannan mafarkin da na yi.
7 দেখ, আমরা আঁটি বাঁধছিলাম, আর দেখ, আমার আঁটি উঠে দাঁড়িয়ে থাকল এবং দেখ, তোমাদের আঁটি সব আমার আঁটিকে চারদিকে ঘিরে তার কাছে নত হল।”
Muna daurin dammunan hatsi a gona, sai nan da nan damina ya tashi ya tsaya, yayinda dammunanku suka taru kewaye da nawa suka rusuna masa.”
8 এতে তার ভাইয়েরা তাকে বলল, “তুই কি বাস্তবে আমাদের রাজা হবি? আমাদের উপরে বাস্তবে কর্তৃত্ব করবি?” ফলে তারা স্বপ্ন ও তার কথার জন্য তাকে আরো ঘৃণা করল।
Sai’yan’uwansa suka ce masa, “Kana nufin za ka yi mulki a kanmu ke nan? Ko kuwa za ka zama sarki, a bisanmu?” Suka ƙara ƙin jininsa saboda mafarkinsa da kuma abin da ya faɗa.
9 পরে সে আরো এক স্বপ্ন দেখে ভাইদেরকে তার বৃত্তান্ত বলল। সে বলল, “দেখ, আমি আর এক স্বপ্ন দেখলাম; দেখ, সূর্য্য, চন্দ্র ও এগারো নক্ষত্র আমার সামনে নত হল।”
Sai Yusuf ya sāke yin wani mafarki, ya faɗa wa’yan’uwansa. Ya ce, “Ku saurara, na sāke yin wani mafarki, a wannan lokaci, na ga rana da wata da taurari goma sha ɗaya suna rusuna mini.”
10 ১০ সে তার বাবা ও ভাইদেরকে এর বৃত্তান্ত বলল, তাতে তার বাবা তাকে ধমকিয়ে বললেন, “তুমি এ কেমন স্বপ্ন দেখলে? আমি, তোমার মা ও তোমার ভায়েরা, আমরা কি সত্যিই তোমার কাছে ভূমিতে নত হতে আসব?”
Sa’ad da ya faɗa wa mahaifinsa da kuma’yan’uwansa, sai mahaifinsa ya kwaɓe shi ya ce, “Wanne irin mafarki ne haka da ka yi? Kana nufin ni da mahaifiyarka da’yan’uwanka za mu zo gabanka mu rusuna maka?”
11 ১১ আর তার ভায়েরা, তার প্রতি হিংসা করল, কিন্তু তার বাবা সেই কথা মনে রাখলেন।
’Yan’uwansa suka yi kishinsa, amma mahaifinsa ya riƙe batun nan a zuciya.
12 ১২ একবার তার ভায়েরা বাবার পশুপাল চরাতে শিখিমে গিয়েছিল।
To,’yan’uwansa suka tafi kiwon garkunan mahaifinsu kusa da Shekem.
13 ১৩ তখন ইস্রায়েল যোষেফকে বললেন, “তোমার ভায়েরা কি শিখিমে পশুপাল চরাচ্ছে না? এস, আমি তাদের কাছে তোমাকে পাঠাই।”
Sai Isra’ila ya ce wa Yusuf, “Kamar yadda ka sani,’yan’uwanka suna kiwon garkuna kusa da Shekem. Zo, in aike ka gare su.” Ya ce, “To.”
14 ১৪ সে বলল, “দেখুন, এই আমি।” তখন তিনি তাকে বললেন, “তুমি গিয়ে তোমার ভাইদের বিষয় ও পশুপালের বিষয় জেনে আমাকে সংবাদ এনে দাও।” এই ভাবে তিনি হিব্রোণের উপত্যকা থেকে যোষেফকে পাঠালে সে শিখিমে উপস্থিত হল।
Saboda haka Isra’ila ya ce wa Yusuf, “Jeka ka ga ko kome lafiya yake da’yan’uwanka da kuma garkunan, ka kawo mini labari.” Sa’an nan ya sallame shi daga Kwarin Hebron. Sa’ad da Yusuf ya kai Shekem,
15 ১৫ তখন এক জন লোক তাকে দেখতে পেল, আর দেখ, সে মরুপ্রান্তে ভ্রমণ করছে; সেই লোকটি তাকে জিঞ্জাসা করল, “কিসের খোঁজ করছ?”
sai wani mutum ya same shi yana yawo a cikin jeji, sai mutumin ya tambaye shi ya ce, “Me kake nema?”
16 ১৬ সে বলল, “আমার ভাইদের খোঁজ করছি; অনুগ্রহ করে আমাকে বল, তাঁরা কোথায় পাল চরাচ্ছেন।”
Yusuf ya amsa ya ce, “Ina neman’yan’uwana ne. Za ka iya faɗa mini inda suke kiwon garkunansu?”
17 ১৭ সে ব্যক্তি বলল, “তারা এ জায়গা থেকে চলে গিয়েছে, কারণ ‘চল, দোথনে যাই,’ তাদের এই কথা বলতে শুনেছিলাম।” পরে যোষেফ নিজের ভাইদের পিছন পিছনে গিয়ে দোথনে তাদের খুঁজে পেল।
Mutumin ya amsa, “Sun yi gaba daga nan. Na ji su suna cewa, ‘Bari mu je Dotan.’” Saboda haka Yusuf ya bi bayan’yan’uwansa, ya kuwa same su kusa da Dotan.
18 ১৮ তারা দূর থেকে তাকে দেখতে পেল এবং সে কাছে উপস্থিত হবার আগে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল।
Amma da suka gan shi daga nesa, kafin yă kai wurinsu, sai suka ƙulla su kashe shi.
19 ১৯ তারা পরস্পর বলল, “ঐ দেখ, স্বপ্নদর্শক মহাশয় আসছেন,
Suka ce wa juna, “Ga mai mafarkin nan can zuwa!
20 ২০ এখন এস, আমরা ওকে হত্যা করে একটা গর্তে ফেলে দিই; পরে বলব, কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলেছে; তাতে দেখব, ওর স্বপ্নের কি হয়।”
Ku zo mu kashe shi mu kuma jefa shi a ɗaya daga cikin rijiyoyin nan, mu ce mugun naman jeji ya cinye shi. Mu ga yadda mafarkinsa zai cika.”
21 ২১ রুবেন এটা শুনে তাদের হাত থেকে তাকে উদ্ধার করল, বলল, “না, আমরা ওকে প্রাণে মারব না।”
Sa’ad da Ruben ya ji wannan, sai ya yi ƙoƙari yă cece shi daga hannuwansu. Ya ce, “Kada mu ɗauki ransa.
22 ২২ আর রুবেন তাদেরকে বলল, “তোমরা রক্তপাত কর না, ওকে মরুপ্রান্তের এই গর্তের মধ্যে ফেলে দাও, কিন্তু ওর ওপরে হাত তুল না।” এই ভাবে রুবেন তাদের হাত থেকে তাকে উদ্ধার করে বাবার কাছে ফেরত পাঠাবার চেষ্টা করল।
Kada mu zub da wani jini. Mu dai jefa shi cikin wannan rijiya a nan cikin hamada, amma kada mu sa hannu a kansa.” Ruben ya faɗa wannan ne don yă cece shi daga gare su, yă kuma mai da shi ga mahaifinsa.
23 ২৩ পরে যোষেফ নিজের ভাইদের কাছে আসলে তারা তার গা থেকে, সেই বস্ত্র, সেই চোগাখানি খুলে নিল,
Saboda haka sa’ad da Yusuf ya zo wurin’yan’uwansa, sai suka tuɓe masa rigarsa, rigan nan mai gwanin kyau da ya sa,
24 ২৪ আর তাকে ধরে গর্তের মধ্যে ফেলে দিল, সেই গর্ত শূন্য ছিল, তাতে জল ছিল না।
suka kuma ɗauke shi suka jefa a cikin rijiya. To, rijiyar wofi ce, babu ruwa a ciki.
25 ২৫ পরে তারা খাবার খেতে বসল এবং চোখ তুলে চাইল, আর দেখ, গিলিয়দ থেকে এক দল ইশ্মায়েলীয় ব্যবসায়ী লোক আসছে; তারা উটে সুগন্ধি দ্রব্য, গুগ্‌গুলু ও গন্ধরস নিয়ে মিশর দেশে যাচ্ছিল।
Da suka zauna don cin abinci, sai suka tā da idanu, suka ga ayarin mutanen Ishmayel suna zuwa daga Gileyad. An yi wa raƙumansu labtu da kayan yaji da na ƙanshi, suna kan hanyarsu za su Masar.
26 ২৬ তখন যিহূদা নিজের ভাইদেরকে বলল, “আমাদের ভাইকে হত্যা করে তার রক্ত গোপন করলে আমাদের কি লাভ?
Yahuda ya ce wa’yan’uwansa, “Me zai amfane mu in muka kashe ɗan’uwanmu muka ɓoye jininsa?
27 ২৭ এস, আমরা ঐ ইশ্মায়েলীয়দের কাছে তাকে বিক্রি করি, আমরা তার ওপরে হাত তুলব না; কারণ সে আমাদের ভাই, আমাদের মাংস।” এতে তার ভায়েরা রাজি হল।
Ku zo, mu sayar da shi wa mutanen Ishmayelawan nan, kada mu sa hannuwanmu a kansa; ban da haka ma, shi ɗan’uwanmu ne, jiki da jininmu.” Sai’yan’uwansa suka yarda.
28 ২৮ পরে মিদিয়নীয় বনিকেরা কাছে আসলে ওরা যোষেফকে গর্ত থেকে টেনে তুলল এবং কুড়িটি রূপার মুদ্রায় সেই ইশ্মায়েলীয়দের কাছে যোষেফকে বিক্রি করল; আর তারা যোষেফকে মিশর দেশে নিয়ে গেল।
Saboda haka sa’ad da Fataken Midiyawa suka iso, sai’yan’uwansa suka ja Yusuf daga rijiyar, suka sayar da shi a bakin shekel ashirin na azurfa wa mutanen Ishmayel, waɗanda suka ɗauke shi zuwa Masar.
29 ২৯ পরে রুবেন গর্তের কাছে ফিরে গেল, আর দেখ, যোষেফ সেখানে নাই; তখন সে নিজের পোশাক ছিঁড়ল, আর ভাইদের কাছে ফিরে এসে বলল,
Sa’ad da Ruben ya dawo wurin rijiyar, sai ya tarar cewa Yusuf ba ya can, sai ya kyakkece tufafinsa.
30 ৩০ “যুবকটি নেই, আর আমি! আমি কোথায় যাই?”
Ya koma wurin’yan’uwansa ya ce, “Yaron ba ya can! Ina zan bi yanzu?”
31 ৩১ পরে তারা যোষেফের পোশাক নিয়ে একটা ছাগল মেরে তার রক্তে তা ডুবাল;
Sai suka ɗauki rigar Yusuf, suka yanka akuya suka tsoma rigar a cikin jinin.
32 ৩২ আর লোক পাঠিয়ে সেই চোগাখানি বাবার কাছে এনে বলল, “আমরা এই মাত্র পেলাম, পরীক্ষা করে দেখ, এটা তোমার ছেলের পোশাক কি না?”
Suka ɗauki rigan nan mai gwanin kyau, suka kawo wa mahaifinsu suka ce, “Mun sami wannan. Ka bincika shi ka gani ko rigar ɗanka ne.”
33 ৩৩ তিনি চিনতে পেরে বললেন, এত আমার ছেলেরই পোশাক; কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলেছে, যোষেফ অবশ্য খণ্ড খণ্ড হয়েছে।
Ya gane shi, sai ya ce, “Rigar ɗana ne! Waɗansu mugayen namun jeji sun cinye shi. Tabbatacce an yayyaga Yusuf.”
34 ৩৪ তখন যাকোব নিজের পোশাক ছিঁড়ে কোমরে চট পরিধান করে ছেলের জন্য অনেক দিন পর্যন্ত শোক করলেন।
Sa’an nan Yaƙub ya kyakkece tufafinsa, ya sa tufafin makoki, ya kuma yi makoki domin ɗansa kwanaki masu yawa.
35 ৩৫ আর তাঁর সব ছেলেমেয়ে উঠে তাঁকে সান্ত্বনা করতে যত্ন করলেও তিনি প্রবোধ না মেনে বললেন, “আমি শোক করতে ছেলের কাছে পাতালে নামব।” এই ভাবে তার বাবা তার জন্য কাঁদলেন। (Sheol h7585)
Dukan’ya’yansa maza da mata, suka zo don su ta’azantar da shi, amma ya ƙi yă ta’azantu. Ya ce, “A’a, cikin makoki zan gangara zuwa kabari wurin ɗana.” Saboda haka, mahaifin Yusuf ya yi kuka saboda shi. (Sheol h7585)
36 ৩৬ আর ঐ মিদিয়নীয়েরা যোষেফকে মিশরে নিয়ে গিয়ে ফরৌণের কর্মচারী রক্ষক-সেনাপতি পোটীফরের কাছে বিক্রি করল।
Ana cikin haka, Midiyawa suka sayar da Yusuf a Masar wa Fotifar, ɗaya daga cikin shugabannin’yan gadin fadar Fir’auna.

< আদিপুস্তক 37 >