< আদিপুস্তক 36 >

1 এষৌর অর্থাৎ ইদোমের বংশ-বৃত্তান্ত এই।
Waɗannan su ne zuriyar Isuwa (wato, Edom).
2 এষৌ কনানীয়দের দুটি মেয়েকে, অর্থাৎ হিত্তীয় এলোনের মেয়ে আদাকে ও হিব্বীয় সিবিয়োনের নাতনি অনার মেয়ে অহলীবামাকে,
Isuwa ya ɗauko matansa daga cikin matan Kan’ana, ya ɗauko Ada’yar Elon mutumin Hitti, da Oholibama’yar Ana wadda take jikanyar Zibeyon Bahiwiye
3 তাছাড়াও নবায়োতের বোনকে, অর্থাৎ ইশ্মায়েলের বাসমৎ নামে মেয়েকে বিয়ে করলেন।
ya kuma auri Basemat’yar Ishmayel wadda take’yar’uwar Nebayiwot.
4 আর এষৌর জন্য আদা ইলীফসকে ও বাসমৎ রুয়েলকে প্রসব করে।
Ada ta haifi wa Isuwa, Elifaz. Basemat kuma ta haifa masa Reyuwel.
5 এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহকে প্রসব করে; এরা এষৌর ছেলে, কনান দেশে জন্মে।
Oholibama kuwa ta haifa masa Yewush, Yalam da Kora. Waɗannan su ne’ya’yan Isuwa maza, waɗanda aka haifa masa a Kan’ana.
6 পরে এষৌ নিজের স্ত্রী ছেলে মেয়েরা ও ঘরের অন্য সব প্রাণীকে এবং নিজের সমস্ত পশুধন ও কনান দেশে উপার্জিত সমস্ত সম্পত্তি নিয়ে যাকোব ভাইয়ের সামনে থেকে আর এক দেশে চলে গেলেন।
Isuwa ya ɗauki matansa da’ya’yansa maza da mata da kuma dukan membobin gidansa, ya kuma ɗauki shanunsa da dukan sauran dabbobinsa, da dukan dukiyarsa da ya samu a ƙasar Kan’ana zuwa wata ƙasa nesa da ɗan’uwansa Yaƙub.
7 কারণ তাঁদের প্রচুর সম্পত্তি থাকাতে একসঙ্গে বসবাস করা সম্ভব হল না এবং পশুধনের জন্য তাঁদের সেই প্রবাস-দেশে জায়গা কুলাল না।
Mallakarsu ta yi yawa ƙwarai da ba za su iya zauna tare ba; gama ƙasar da suke zaune a ciki ba za tă ishe su su biyu ba saboda dabbobinsu.
8 এই ভাবে এষৌ সেয়ীর পর্বতে বাস করলেন; তিনিই ইদোম।
Saboda haka Isuwa (wato, Edom) ya zauna a ƙasar tuddai na Seyir.
9 সেয়ীর পর্বতে অবস্থিত ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশ-বৃত্তান্ত এই।
Wannan shi ne zuriyar Isuwa, kakan mutanen Edom, a ƙasar tuddai na Seyir.
10 ১০ এষৌর ছেলেদের নাম এই। এষৌর স্ত্রী আদার ছেলে ইলীফস ও এষৌর স্ত্রী বাসমতের ছেলে রুয়েল।
Waɗannan su ne sunayen’ya’yan Isuwa maza, Elifaz, ɗan Ada matar Isuwa, da Reyuwel ɗan Basemat matar Isuwa.
11 ১১ আর ইলীফসের ছেলে তৈমন ও ওমার, সফো, গয়িতম ও কনস।
’Ya’yan Elifaz maza su ne, Teman, Omar, Zefo, Gatam da Kenaz.
12 ১২ আর এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য অমালেককে প্রসব করল। এরা এষৌর স্ত্রী আদার বংশধর।
Elifaz ɗan Isuwa kuma yana da ƙwarƙwara mai suna Timna, wadda ta haifa masa Amalek. Waɗannan su ne jikokin Ada matar Isuwa.
13 ১৩ আর রুয়েলের ছেলে নহৎ, সেরহ, শম্ম ও মিসা; এরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।
’Ya’yan Reyuwel maza su ne, Nahat, Zera, Shamma da Mizza. Waɗannan su ne jikokin Basemat matar Isuwa.
14 ১৪ আর সিবিয়োনের নাতনি অনার মেয়ে যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, তার ছেলে যিয়ূশ, যালম ও কোরহ।
’Ya’yan Oholibama maza’yar Ana wadda take jikanyar Zibeyon, matar Isuwa, waɗanda ta haifa wa Isuwa su ne, Yewush, Yalam da Kora.
15 ১৫ এষৌর বংশধরদের দলপতিরা এই। এষৌর বড় ছেলে যে ইলীফস, তার ছেলে দলপতি তৈমন, দলপতি ওমার,
Waɗannan su ne manya a cikin zuriyar Isuwa,’Ya’ya Elifaz maza ɗan farin Isuwa, Shugabannin su ne; Teman, Omar, Zefo, Kenaz,
16 ১৬ দলপতি সফো, দলপতি কনস, দলপতি কোরহ, দলপতি গয়িতম ও দলপতি অমালেক; ইদোম দেশের ইলীফস বংশীয় এই দলপতিরা আদার বংশধর।
Kora, Gatam da kuma Amalek. Waɗannan ne manya da suka fito daga dangin Elifaz a Edom; su ne jikokin Ada.
17 ১৭ এষৌর ছেলে রুয়েলের ছেলে দলপতি নয়, দলপতি সেরহ, দলপতি শম্ম ও দলপতি মিসা; ইদোম দেশের রুয়েল বংশীয় এই দলপতিরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।
’Ya’yan Reyuwel maza, Shugabannin su ne; Nahat, Zera, Shamma da Mizza. Waɗannan su ne manya da suka fito daga dangin Reyuwel a Edom; su ne jikokin Basemat matar Isuwa.
18 ১৮ আর এষৌর স্ত্রী অহলীবামার ছেলে দলপতি যিয়ুশ, দলপতি যালম ও দলপতি কোরহ; অনার মেয়ে যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, এই দলপতিরা তার বংশধর।
’Ya’yan Oholibama maza matar Isuwa, Shugabannin su ne; Yewush, Yalam da Kora. Waɗannan su ne manya da suka fito daga dangin Oholibama’yar Ana matar Isuwa.
19 ১৯ এরা এষৌর অর্থাৎ ইদোমের সন্তান ও এরা তাদের দলপতি।
Waɗannan su ne’ya’yan Isuwa maza (wato, Edom), waɗannan ne manyansu.
20 ২০ সেই দেশনিবাসী হোরীয় সেয়ীরের ছেলে লোটন, শোবল, শিবিয়োন, অনা,
Waɗannan su ne’ya’yan Seyir Bahore maza, waɗanda suke zaune a yankin, Lotan, Shobal, Zibeyon, Ana,
21 ২১ দিশোন, এৎসর ও দীশন; সেয়ীরের এই ছেলেরা ইদোম দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি ছিলেন।
Dishon, Ezer da Dishan. Waɗannan su ne manyan Horiyawa,’ya’yan Seyir, maza, a ƙasar Edom.
22 ২২ লোটনের ছেলে হোরি ও হেমম এবং তিম্না লোটনের বোন ছিল।
’Ya’yan Lotan maza su ne, Hori da Homam. Timna’yar’uwar Lotan ce.
23 ২৩ আর শোবলের অলবন, মানহৎ, এবল, শফো ও ওনম।
’Ya’yan Shobal maza su ne, Alwan, Manahat, Ebal, Shefo da Onam.
24 ২৪ আর সিবিয়োনের ছেলে অয়া ও অনা; এই অনা তার বাবা সিবিয়োনের গাধা চরাবার দিনের মরুপ্রান্তে গরম জলের উনুই খুঁজে পেয়েছিল।
’Ya’yan Zibeyon maza su ne, Aiya da Ana. Wannan shi ne Ana wanda ya sami maɓulɓulan ruwan zafi a hamada yayinda yake kiwon jakuna na mahaifinsa Zibeyon.
25 ২৫ অনার ছেলে দিশোন ও অনার মেয়ে অহলীবামা।
’Ya’yan Ana su ne, Dishon da Oholibama’yar Ana.
26 ২৬ আর দিশোনের ছেলে হিমদন, ইশবন, যিত্রন ও করান।
’Ya’yan Dishon maza su ne, Hemdan, Eshban, Itran da Keran.
27 ২৭ আর এৎসরের ছেলে বিলহন, সাবন ও আকন।
’Ya’yan Ezer maza su ne, Bilhan, Za’aban da Akan.
28 ২৮ আর দিশোনের ছেলে উষ ও অরান।
’Ya’yan Dishan maza su ne, Uz da Aran.
29 ২৯ হোরীয় বংশোদ্ভব দলপতিরা এই; দলপতি লোটন, দলপতি শোবল, দলপতি সিবিয়োন, দলপতি অনা,
Waɗannan su ne manyan Horiyawa, Lotan, Shobal, Zibeyon, Ana,
30 ৩০ দলপতি দিশোন, দলপতি এৎসর ও দলপতি দীশন। এরা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি।
Dishon, Ezer da Dishan. Waɗannan su ne manyan Horiyawa, bisa ga ɓangarorinsu, a ƙasar Seyir.
31 ৩১ ইস্রায়েল–সন্তানদের ওপরে কোনো রাজা রাজত্ব করার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন।
Waɗannan su ne sarakunan da suka yi mulki a Edom kafin wani sarki mutumin Isra’ila yă yi mulki,
32 ৩২ বিয়োরের ছেলে বেলা ইদোম দেশে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম দিন হাবা।
Bela ɗan Beyor ya zama sarkin Edom. Sunan birninsa shi ne Dinhaba.
33 ৩৩ আর বেলা মারা গেলে পর তাঁর পদে বস্রা-নিবাসী সেরহের ছেলে যোবব রাজত্ব করেন।
Sa’ad da Bela ya rasu, Yobab ɗan Zera daga Bozra ya gāje shi.
34 ৩৪ আর যোবব মারা গেলে পর তৈমন দেশীয় হূশম তাঁর পদে রাজত্ব করেন।
Sa’ad da Yobab ya rasu, Husham daga ƙasar Temaniyawa ya gāje shi.
35 ৩৫ আর হূশম মারা যাবার পর বদদের ছেলে যে হদদ মোয়াব-ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করেছিলেন, তিনি তার পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ।
Sa’ad da Husham ya rasu, Hadad ɗan Bedad, wanda ya ci Midiyan da yaƙi a ƙasar Mowab, ya gāje shi. Sunan birninsa shi ne Awit.
36 ৩৬ আর হদদ মারা যাবার পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন।
Sa’ad da Hadad ya rasu, Samla daga Masreka ya gāje shi.
37 ৩৭ আর সম্ল মারা গেলে পর [ফরাৎ] নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁর পদে রাজত্ব করেন।
Sa’ad da Samla ya rasu, Sha’ul daga Rehobot na ta kogi ya gāje shi.
38 ৩৮ আর শৌল মারা গেলে পর অকবোরের ছেলে বাল্‌হানন তাঁর পদে রাজত্ব করেন।
Sa’ad da Sha’ul ya rasu, Ba’al-Hanan ɗan Akbor ya gāje shi.
39 ৩৯ আর অকবোরের পুত্র বাল্‌হানন মারা গেলে পর হদর তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম পায়ু ও স্ত্রীর নাম মহেটবেল, সে মট্রেদের মেয়ে ও মেষাহবের নাতনী।
Sa’ad da Ba’al-Hanan ɗan Akbor ya rasu, Hadad ya gāje shi. Sunan birninsa shi ne Fau, kuma sunan matarsa Mehetabel ce’yar Matired, jikanyar Me-Zahab.
40 ৪০ গোষ্ঠী, স্থান ও নাম ভেদে এষৌ থেকে সৃষ্টি যে সব দলপতি ছিলেন, তাঁদের নাম হল; দলপতি তিম্ন, দলপতি অলবা দলপতি যিথেৎ,
Waɗannan su ne manya da suka fito daga zuriyar Isuwa, bisa ga danginsu, bisa kuma ga kabilansu da yankunansu. Sunayensu su ne, Timna, Alwa, Yetet.
41 ৪১ দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন,
Oholibama, Ela, Finon.
42 ৪২ দলপতি কনস্‌, দলপতি তৈমন, দলপতি মিবসর,
Kenaz, Teman, Mibzar.
43 ৪৩ দলপতি মগদীয়েল ও দলপতি ঈরম। এরা নিজের নিজের অধিকার দেশে, নিজের নিজের বসবাস জায়গা ভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ এষৌর বৃত্তান্ত সমাপ্ত।
Magdiyel da Iram. Waɗannan su ne manyan Edom bisa ga mazauninsu cikin ƙasar da suka zauna. Wannan shi ne zuriyar Isuwa, kakan mutanen Edom.

< আদিপুস্তক 36 >