< আদিপুস্তক 19 >

1 পরে সন্ধ্যাবেলায় ঐ দুই দূত সদোমে এলেন। তখন লোট সদোমের দরজার কাছে বসেছিলেন, আর তাঁদেরকে দেখে তাঁদের কাছে যাবার জন্য উঠলেন এবং মাটিতে মুখ দিয়ে প্রণাম করলেন
Malaika wawili wakaja Sodoma jioni, wakati ambao Lutu alikuwa amekaa langoni mwa Sodoma. Lutu akawaona, akainuka kuwalaki, na akainama uso wake chini ardhini.
2 তিনি বললেন, “হে আমার প্রভুরা, দেখুন, অনুরোধ করি, আপনাদের এই দাসের বাড়িতে প্রবেশ করুন, রাতে থাকুন ও আপনার পা ধুয়ে নিন; পরে সকালে উঠে নিজের যাত্রায় এগিয়ে যাবেন।” এবং তাঁরা বললেন, “না, আমরা চকেই রাত কাটাব।”
Akasema, Tafadhari Bwana zangu, nawasihi mgeuke mwende kwenye nyumba ya mtumishi wenu, mlale pale usiku na muoshe miguu yenu. Kisha muamke asubuhi na mapema muondoke.” Nao wakasema, “Hapana, usiku tutalala mjini.”
3 কিন্তু লোট অতিরিক্ত আগ্রহ দেখাবার পর, তাঁরা তাঁর সঙ্গে গেলেন ও তাঁর বাড়িতে প্রবেশ করলেন; তাতে তিনি তাঁদের জন্য খাবার তৈরী করলেন ও তাড়ীশূন্য রুটি তৈরী করলেন, আর তাঁরা ভোজন করলেন।
Lakini akawasihi sana, mwishowe wakaondoka pamoja nae, na wakaingia katika nyumba yake. Akaandaa chakula na kuoka mkate usiotiwa chachu, wakala.
4 পরে তাঁদের শোয়ার আগে ঐ নগরের পুরুষেরা, সদোমের যুবক ও বৃদ্ধ সমস্ত লোক চারদিক থেকে এসে তাঁর বাড়ি ঘিরে ফেলল
Lakini kabla hawaja lala, wanaume wa mji, wa Sodoma, vijana kwa wazee wakaizunguka nyumba, wanaume wote kutoka kila kona ya mji.
5 তারা লোটকে ডেকে বলল, “আজ রাত্রে যে দুজন লোক তোমার বাড়িতে আসল, তারা কোথায়? তাদেরকে বার করে আমাদের কাছে আন, আমরা তাদের পরিচয় নেব।”
Wakamwita Lutu, na kumwambia, “Wale wanaume walioingia kwako usiku wakowapi? watoe hapa nje waje kwetu, ili tuweze kulala nao.”
6 তখন লোট ঘরের দরজার বাইরে তাদের কাছে এসে নিজে পেছনের দরজা বন্ধ করলেন
Lutu akatoka nje na akafunga mlango.
7 তিনি বললেন, “ভাই সব, অনুরোধ করি, এমন খারাপ ব্যবহার কর না।
Akasema, “Nawasihi, ndugu zangu, msitende uovu.
8 দেখ, পুরুষের পরিচয় পায়নি এমন যুবতী আমার দুটি মেয়ে আছে, তাদেরকে তোমাদের কাছে আনি, তোমাদের দৃষ্টিতে যা ভাল, তা কর, কিন্তু সেই ব্যক্তিদের প্রতি কিছুই কর না, কারণ এই দিনের তাঁরা আমার বাড়ির ছায়ায় আশ্রয় নিলেন।”
Tazama, nina mabinti wawili ambao hawajawahi kulala na mwanaume yeyote. Nawaomba tafadhari niwalete kwenu, na muwafanyie lolote muonalo kuwa jema machoni penu. Msitende lolote kwa wanaume hawa, kwa kuwa wamekuja chini ya kivuli cha dari yangu.”
9 তখন তারা বলল, “সরে যা!” তারা আরও বলল, “একজন বিদেশী হিসাবে এখানে বাস করতে এসে এখন এ আমাদের বিচারকর্ত্তা হল; এখন তাদের থেকে তোর প্রতি আরও খারাপ ব্যবহার করব।” তারা লোটের ওপরে চাপ দিতে লাগল এবং তারা দরজা ভাঙ্গতে কাছে এল।
Wakasema, “Ondoka hapa!” Wakasema pia, huyu alikuja kukaa hapa kama mgeni, na sasa amekuwa mwamuzi! Sasa tutakushugulilia vibaya wewe kuliko wao.” Wakamsonga sana huyo mtu, huyo Lutu, na wakakaribia kuvunja mlango.
10 ১০ তখন সেই দুই ব্যক্তি হাত বাড়িয়ে লোটকে ঘরের মধ্যে নিজেদের কাছে টেনে নিয়ে দরজা বন্ধ করলেন;
Lakini wale wanaume wakamkamata Lutu na kumweka ndani na wakafunga mlango.
11 ১১ এবং বাড়ির দরজার কাছে ছোট কি বড় সব লোককে অন্ধতায় আহত করলেন; তাতে তারা দরজা খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত হল।
Kisha wale wageni wa Lutu wakawapiga kwa upofu wale wanaume waliokuwa nje ya nyumba, vijana na wazee kwa pamoja, kiasi kwamba wakachoka wakati wakiutafuta mlango.
12 ১২ পরে সেই ব্যক্তিরা লোটকে বললেন, “এই জায়গায় তোমার আর কে কে আছে? তোমার জামাই ও ছেলে মেয়ে যত জন এই নগরে আছে, সে সকলকে এই জায়গা থেকে নিয়ে যাও।
Basi wale watu wakamwambia Lutu, Je una mtu mwingine yeyote hapa? wakwe zako, wanao na mabinti zako, na yeyote mwingine katika huu mji, ukawatoe hapa.
13 ১৩ কারণ আমরা এই জায়গা ধ্বংস করব; কারণ সদাপ্রভুর সামনে এই লোকদের বিপরীতে ভীষণ কান্নার আওয়াজ উঠেছে, তাই সদাপ্রভু এটা ধ্বংস করতে আমাদেরকে পাঠিয়েছেন।”
Kwa kuwa tunakaribia kuiangamiza sehemu hii, kwa sababu mashitaka dhidi yake mbele ya Yahwe yamezidi kiasi kwamba ametutuma kuuangamiza.”
14 ১৪ তখন লোট বাইরে গিয়ে, যারা তাঁর মেয়েদেরকে বিয়ে করেছিল, নিজের সেই জামাইদেরকে বললেন, “তাড়াতাড়ি ওঠ, এ জায়গা থেকে বেরিয়ে যাও, কারণ সদাপ্রভু এই নগর ধ্বংস করবেন।” কিন্তু তাঁর জামাইরা তাঁকে উপহাসকারী বলে মনে করল।
Lutu akatoka na akazungumza na wakwe zake, wanaume ambao walikuwa wamewaposa binti zake, akawambia, “Ondokeni upesi mahali hapa, kwa kuwa Yahwe anakaribia kuuangamiza mji.” Lakini kwa wakwe zake alionekana kuwa anawatania.
15 ১৫ যখন প্রভাত হল সেই দূতেরা লোটকে তাড়াতাড়ি বললেন, “ওঠ, তোমার স্ত্রীকে ও এই যে মেয়ে দুটি এখানে আছে, এদেরকে নিয়ে যাও, যদি তোমরা নগরের অপরাধে বিনষ্ট হও।”
Alfajiri, malaika wakamsihi Lutu, wakisema, ondoka, mtwae mkeo na binti zako wawili ambao wako hapa, ili kwamba usipotelee katika adhabu ya mji huu.”
16 ১৬ কিন্তু তিনি এদিক-ওদিক করতে লাগলেন; তাতে তাঁর প্রতি সদাপ্রভুর স্নেহের জন্য সেই ব্যক্তিরা তাঁর ও তাঁর স্ত্রীর ও মেয়ে দুটির হাত ধরে শহরের বাইরে নিয়ে রাখলেন।
Lakini akakawia-kawia. Kwa hiyo watu wale wakamshika mkono wake, na mkono wa mkewe, na mikono ya binti zake wawili, kwa sababu Yahwe alimhurumia. Wakawatoa nje, na kuwaweka nje ya mji.
17 ১৭ যখন তাদেরকে বের করে তিনি লোটকে বললেন, “প্রাণরক্ষার জন্য পালিয়ে যাও! পিছন দিকে দেখ না; অথবা সমতলে যে কোনো জায়গায় থেকো না; পর্বতে পালিয়ে যাও, যাতে বিনষ্ট না হও।”
Wakisha kuwatoa nje mmoja wa wale watu akasema, “jiponye nafsi yako! usitazame nyuma, au usikae mahali popote kwenye hili bonde. Toroka uende milimani ili kwamba usije ukatoweshwa mbali.”
18 ১৮ লোট তাঁদেরকে বললেন, “হে আমার প্রভু, এমন না হোক।
Lutu akawambia, “Hapana, tafadhali bwana zangu!
19 ১৯ দেখুন, আপনার দাস আপনার কাছে অনুগ্রহ প্রাপ্ত হয়েছে; আমার প্রাণরক্ষা করাতে আপনি আমার প্রতি আপনার মহাদয়া প্রকাশ করেছেন; কিন্তু আমি পর্বতে পালাতে পারি না; কি জানি, সেই বিপদ এসে পড়লে আমিও মরব।
Mtumishi wenu amepata kibali machoni pako, na umenionesha wema ulio mkuu kwa kuokoa maisha yangu, lakini sitaweza kutorokea milimani, kwa sababu mabaya yataniwahi na nitakufa.
20 ২০ দেখুন, পালানোর জন্য ঐ শহর কাছাকাছি, ওটা ছোট; ওখানে পালাবার অনুমতি দিন, তা হলে আমার প্রাণ বাঁচবে; ওটা কি ছোট না?”
Tazama, ule mji pale uko karibu nijisalimishe pale, na ni mdogo. Tafadhari niacheni nikimbilie pale ( Je Siyo mdogo ule?), na maisha yangu yataokolewa.”
21 ২১ তিনি বললেন, “ভাল, আমি এ বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করছি, ঐ যে নগরের কথা বললে, ওটা ধ্বংস করব না।
Akamwambia, “Sawa, nimekubali ombi hili pia, kwamba sitaangamiza mji ambaoumeutaja.
22 ২২ তাড়াতাড়ি! ঐ জায়গায় পালিয়ে যাও, কারণ তুমি ঐ জায়গায় না পৌঁছালে আমি কিছু করতে পারি না।” এই জন্য সেই জায়গার নাম সোয়র অর্থাৎ ক্ষুদ্র হল।
Harakisha! toroka uende pale, kwa kuwa sitafanya chochote mpaka ufike pale.” kwa hiyo mji ule ukaitwa Soari.
23 ২৩ দেশের উপর সূর্য্য উদিত হলে লোট সোয়রে প্রবেশ করলেন,
Jua lilikuwa limekwisha chomoza juu ya nchi wakati Lutu alipofika Soari.
24 ২৪ এমন দিনের সদাপ্রভু নিজের কাছ থেকে, আকাশ থেকে, সদোমের ও ঘমোরার ওপরে গন্ধক ও আগুন বর্ষণ করলেন।
Kisha Yahwe akanyesha juu ya Sodoma na Gomora kiberiti na moto toka kwa Yahwe mbinguni.
25 ২৫ সেই সব নগর, সমস্ত অঞ্চল নগরবাসী সব লোক ও সেই ভূমিতে উত্পন্ন সমস্ত বস্তু ধ্বংস করলেন।
Akaharibu miji ile, na bonde lote, na vyote vilivyomo katika miji, na mimea iliyo chipua juu ya ardhi.
26 ২৬ কিন্তু লোটের স্ত্রী, যে তাঁর পিছনে ছিল, সে পিছনের দিকে তাকাল এবং লবণস্তম্ভ হয়ে গেল।
Lakini mke wa Lutu aliye kuwa nyuma yake, akatazama nyuma, na akawa nguzo ya chumvi.
27 ২৭ আর অব্রাহাম খুব সকালে ঘুম থেকে উঠলেন এবং সেই জায়গায় গেলেন, আগে যে জায়গায় সদাপ্রভু দাঁড়িয়ে ছিলেন
Abraham akaamuka asubuhi na mapema akaenda mahali alipokuwa amesimama mbele ya Yahwe.
28 ২৮ সদোম ও ঘমোরার দিকে ও সেই অঞ্চলের সব ভূমির দিকে চেয়ে দেখলেন, আর দেখ, ভাটির ধোঁয়ার মতো সেই দেশের থেকে ধোঁয়া উঠছে।
Akatazama chini kuelekea Sodoma na Gomora na kuelekea katika nchi yote bondeni. Akaona na tazama, moshi ulikuwauki ukienda juu kutoka chini kama moshi wa tanuru.
29 ২৯ এই ভাবে সেই অঞ্চলে অবস্থিত সমস্ত নগরের ধ্বংসের দিনের ঈশ্বর অব্রাহামকে স্মরণ করলেন। যে যে নগরে লোট বাস করতেন, সেই সেই নগরের ধ্বংসের দিনের ধ্বংসের মধ্য থেকে লোটকে পাঠালেন।
Wakati Mungu alipoharibu miji ya bondeni, Mungu akamkumbuka Abraham. Akamtoa Lutu kutoka katika maangamizi alipoangamiza miji ambayo katika hiyo Lutu aliishi.
30 ৩০ পরে লোট ও তাঁর দুটি মেয়েকে নিয়ে সোয়র থেকে পর্বতে উঠে গিয়ে সেখানে থাকলেন; কারণ তিনি সোয়রে বাস করতে ভয় পেলেন আর তিনি ও তাঁর সেই দুই মেয়ে গুহার মধ্যে বাস করলেন।
Lakini Lutu akapanda juu kutoka Soari na kwenda kuishi katika milima akiwa pamoja na binti zake wawili, kwa sababu aliogopa kuishi Soari. Kwa hiyo akaishi pangoni, yeye na binti zake wawili.
31 ৩১ পরে তাঁর বড় মেয়ে ছোট মেয়েকে বলল, “আমাদের বাবা বৃদ্ধ এবং জগৎ সংসারের ব্যবহার অনুসারে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে এ দেশে কোন পুরুষ নেই;
Yule wa kwanza akamwambia yule mdogo, “Baba yetu ni mzee, na hakuna mwanaume mahali popote wa kulala na sisi kulingana na desturi ya dunia yote.
32 ৩২ এস, আমরা বাবাকে আঙ্গুর রস পান করিয়ে তাঁর সঙ্গে শয়ন করি, এই ভাবে আমরা বাবার বংশ বৃদ্ধি করি।”
Njoo na tumnyweshe baba yetu mvinyo na tulale naye ili kwamba tuendeleze uzao wa baba yetu.”
33 ৩৩ তাতে তারা সেই রাতে নিজেদের বাবাকে আঙ্গুর রস পান করাল, পরে তাঁর বড় মেয়ে বাবার সঙ্গে শয়ন করতে গেল; তাঁর শয়ন করা ও উঠে যাওয়া লোট টের পেলেন না।
Kwa hiyo wakamnywesha baba yako mvinyo usiku ule. Kisha yule wa kwanza akaingia na akalala na baba yake; Baba yake hakujua ni wakati gani alikuja kulala, wala wakati alipo amka.
34 ৩৪ আর পরদিন বড় মেয়েটি ছোট মেয়েটিকে বলল, “দেখ, গত রাতে আমি বাবার সঙ্গে শয়ন করেছিলাম; এস, আমরা আজ রাতেও বাবাকে আঙ্গুর রস পান করাই; পরে তুমি গিয়ে তাঁর সঙ্গে শয়ন কর, এই ভাবে বাবার বংশ রক্ষা করব।”
Siku iliyo fuata yule wa kwanza akamwambia mdogowake, “Sikiliza, usiku wa jana nililala na baba yangu. Na tumnyweshe mvinyo usiku wa leo pia, na uingie ukalale naye. Ili kwamba tuendeleze uzao wa baba yetu.”
35 ৩৫ এই ভাবে তারা সেই রাতেও বাবাকে আঙ্গুর রস পান করাল; পরে ছোট মেয়ে উঠে গিয়ে তাঁর সঙ্গে শয়ন করল; তার শয়ন করা ও উঠে যাওয়া লোট টের পেলেন না।
Kwa hiyo wakamnywesha baba yao mvinyo usiku ule pia, na yule mdogo akaenda na akalala naye. Baba yake hakujua ni wakati gani alilala, wala wakati alipoamka.
36 ৩৬ এই ভাবে লোটের দুটি মেয়েই নিজেদের বাবা থেকে গর্ভবতী হল।
Basi hao binti wote wawili wa Lutu wakapata mimba kwa baba yao.
37 ৩৭ পরে বড় মেয়ে ছেলের জন্ম দিয়ে তার নাম মোয়াব রাখল; সে এখনকার মোয়াবীয়দের আদিপিতা।
Wa kwanza akazaa mwana wa kiume, na akamwita jina lake Moabu. Akawa ndiye baba wa wamoabu hata leo.
38 ৩৮ আর ছোট মেয়েটিও ছেলের জন্ম দিয়ে তার নাম বিন–অম্মি রাখল, সে এখনকার অম্মোন-লোকদের আদিবাবা।
Nayule mdogo naye akazaa mwana wa kiume, na akamwita Benami. Huyu ndiye baba wa watu wa Waamoni hata leo.

< আদিপুস্তক 19 >