< আদিপুস্তক 49 >

1 পরে যাকোব নিজের ছেলেদেরকে ডেকে বললেন, “তোমরা এক জায়গায় জড়ো হও, পরবর্তীকালে তোমাদের প্রতি যা ঘটবে, তা তোমাদেরকে বলছি।”
Kisha Yakobo akawaita wana wake, na kusema: “Jikusanyeni pamoja, ili niwaambie yatakayowapata nyakati zijazo.
2 যাকোবের ছেলেরা, সমবেত হও, শোন, তোমাদের বাবা ইস্রায়েলের বাক্য শোন।
Kusanyikeni ninyi wenyewe na msikilize, enyi wana wa Yakobo. Msikilizeni Israeli, baba yenu.
3 রুবেন, তুমি আমার প্রথমজাত, আমার বল আমার শক্তির প্রথম ফল মহিমার প্রাধান্য ও পরাক্রমের প্রাধান্য।
Reubeni, wewe ni mzaliwa wangu wa kwanza, nguvu zangu, na mwanzo wa uwezo wangu, aliyesalia katika heshima na nguvu.
4 তুমি [তপ্ত] জলের মতো চঞ্চল, তোমার প্রাধান্য থাকবে না; কারণ তুমি নিজের বাবার বিছানায় গিয়েছিলে; তখন অপবিত্র কাজ করেছিলে; সে আমার বিছানায় গিয়েছিল।
Asiyezuilika kama maji yarukayo, hautakuwa na umaharufu, kwa sababu ulikwenda juu ya kitanda cha baba yako. Hata ukakitia unajisi; ulikipanda kwa kuvizia.
5 শিমিয়োন ও লেবি দুই ভাই; তাদের খড়গ দৌরাত্ম্যের অস্ত্র।
Simoni na Lawi ni ndugu. Panga zao ni silaha za vurugu.
6 হে আমার প্রাণ! তাঁদের সভায় যেও না; হে আমার গৌরব! তাদের সমাজে যোগ দিও না; করণ তারা রাগে নরহত্যা করল, স্বেচ্ছাচারীতায় ষাঁড়ের শিরা ছেদন করল।
Ee nafsi yangu, usiingie barazani pao; usiingie katika mikutano yao, kwani moyo wangu unaheshima kubwa kwa ajili yao. Kwani katika hasira yao waliua watu. Iliwapendeza kuwakata visigino ng'ombe.
7 অভিশপ্ত তাদের রাগ, কারণ তা প্রচণ্ড; তাদের কোপ, কারণ তা নিষ্ঠুর; আমি তাঁদেরকে যাকোবের মধ্যে বিভাগ করব, ইস্রায়েলের মধ্যে ছিন্নভিন্ন করব।
Hasira yao na ilaaniwe, kwani ilikuwa kali - na ukali wao, kwani ulikuwa ni katili. Nitawagawa katika Yakobo na kuwatawanya katika Israeli.
8 যিহূদা, তোমার ভায়েরা তোমারই স্তব করবে; তোমার হাত তোমার শত্রুদের ঘাড় ধরবে; তোমার বাবার ছেলেরা তোমার সামনে নত হবে।
Yuda, ndugu zako watakusifu. Mkono wako utakuwa shingoni mwa adui zako. Wana wa baba yako watainama mbele zako
9 যিহূদা সিংহশাবক; বৎস, তুমি শিকার থেকে উঠে আসলে; সে শুয়ে পড়ল, গুঁড়ি মারল, সিংহের মতো ও সিংহীর মতো; কে তাঁকে উঠাবে?
Yuda ni mwana simba. Mwanangu, umetoka katika mawindo yako. Alisimama chini, alijikunyata kama simba, kama simba jike. Je nana atakayejaribu kumwamsha?
10 ১০ যিহূদা থেকে রাজদণ্ড যাবে না, তার পায়ের মধ্যে থেকে বিচারদন্ড যাবে না, যে পর্যন্ত শীলো না আসেন; জাতিরা তাঁরই আজ্ঞাবহতা স্বীকার করবে।
Fimbo haitaondoka katika Yuda, wala fimbo ya utawala kutoka katika miguu yake, hata atakapo kuja Shilo. Mataifa yatamtii.
11 ১১ সে আঙ্গুর গাছে নিজের গাধী বাঁধবে, ভালো আঙ্গুর গাছে নিজের বাচ্চা ঘোড়া বাঁধবে; সে আঙ্গুর রসে নিজের পরিচ্ছদ কেচেছে, আঙ্গুরের রক্তে নিজের কাপড় কেচেছে।
Kumfunga punda wake kwenye mzabibu, na mwanapunda wake katika mzabibu mzuri, amefua mavazi yake katika divai, na kanzu yake katika damu ya vichala vya mzabibu.
12 ১২ তার চোখ আঙ্গুর রসে রক্তবর্ণ, তার দাঁত দুধে সাদা রঙের।
Macho yake yatakuwa mausi kama mvinyo, na meno yake meupe kama maziwa.
13 ১৩ সবূলূন সমুদ্রতীরে বাস করবে, তা জাহাজের জন্য বন্দর হবে, সীদোন পর্যন্ত তার সীমা হবে।
Zabuloni atakaa katika fukwe ya bahari. Atakuwa bandari kwa ajili ya meli, na mpaka wake utakuwa hata Sidoni.
14 ১৪ ইষাখর বলবান গাধা, সে দুটি ভেড়ার খোঁয়াড়ের মধ্যে শয়ন করে।
Isakari ni punda mwenye nguvu, ajilazaye kati ya kondoo.
15 ১৫ সে দেখল, বিশ্রামের জায়গা ভালো, দেখল, এই দেশ আনন্দময়, তাই ভার বহন করতে কাঁধ পেতে দিল, আর করাধীন দাস হল।
Anaona mahali pazuri pa kupumzikia na nchi ya kupendeza. Atainamisha bega lake kwa mzigo na kuwa mtumishi wake.
16 ১৬ দান নিজের প্রজাদের বিচার করবে, ইস্রায়েলের এক বংশের মতো।
Dani atawaamua watu wake kama mojawapo ya makabila ya Israeli.
17 ১৭ দান পথে অবস্থিত সাপ, সে মার্গে অবস্থিত বিষাক্ত সাপ, যে ঘোড়ার পায়ে দংশন করে, আর আরোহী পিছনে পড়ে যায়।
Dani atakuwa nyoka kando ya njia, nyoka mwenye sumu aumaye visigino vya farasi katika njia, hivyo aongozaye farasi huanguka nyuma.
18 ১৮ সদাপ্রভু আমি তোমার পরিত্রানের অপেক্ষায় আছি।
Ninaungoja wokovu wako, Yahwe.
19 ১৯ গাদকে সৈন্যদল আঘাত করবে; কিন্তু সে তাদের পিছন দিকে আঘাত করবে।
Gadi - wapanda farasi watamshambulia, lakini yeye atawapiga katika visigino vyao.
20 ২০ আশের থেকে অতি ভালো খাবার জন্মাবে; সে রাজার সুস্বাদু খাদ্য জুগিয়ে দেবে।
Vyakula vya Asheri vitakuwa vingi, naye ataandaa vyakula vya kifalme.
21 ২১ নপ্তালি মুক্ত হরিণী, সে মনোহর বাক্য বলে।
Naftali ni dubu jike asiyefungwa; atakuwa na watoto wa dubu walio wazuri.
22 ২২ যোষেফ ফলবান গাছের শাখা, জলপ্রবাহের পাশে অবস্থিত ফলবান গাছের শাখা; তার শাখা সকল পাঁচিল অতিক্রম করে।
Yusufu ni tawi lizaalo, tawi lizaalo karibu na kijito, ambaye matawi yake yako juu wa ukuta.
23 ২৩ ধনুকধারীরা তাকে কঠিন কষ্ট দিয়েছিল, বাণের আঘাতে তাকে উৎপীড়ন করেছিল;
Mpiga mishale atamshambulia na kumrushia na kumsumbua.
24 ২৪ কিন্তু তার ধনুক দৃঢ় থাকল, তার হাতের বাহুযুগল বলবান থাকল, যাকোবের একবীরের হাতের মাধ্যমে, যিনি ইস্রায়েলের পালক ও শৈল, তাঁর মাধ্যমে,
Lakini upinde wake utakuwa imara, na mikono yake itakuwa hodari kwa sababu ya mikono ya Mwenyenguvu wa Yakobo, kwa ajili ya jina la Mchungaji, Mwamba wa Israeli.
25 ২৫ তোমার পিতার সেই ঈশ্বরের মাধ্যমে, যিনি তোমাকে সাহায্য করবেন, সেই সর্বশক্তিমানের মাধ্যমে, যিনি তোমাকে আশীর্বাদ করবেন, উপরে অবস্থিত আকাশ থেকে নিঃসৃত আশীর্বাদে, অধোবিস্তীর্ণ জলধি থেকে নিঃসৃত আশীর্বাদে, স্তন ও গর্ভ থেকে নিঃসৃত আশীর্বাদে।
Mungu wa baba yako atakusaidia na Mungu Mwenye enzi atakubariki kwa baraka mbinguni juu, baraka za vilindi vilivyo chini, na baraka za maziwa na tumbo.
26 ২৬ আমার পূর্বপুরুষদের আশীর্বাদ অপেক্ষা তোমার পিতামহর আশীর্বাদের থেকে উৎকৃষ্ট। তা চিরন্তন গিরিমালার সীমা পর্যন্ত ব্যাপ্ত; তা আসবে যোষেফের মাথায়, ভাইদের থেকে পৃথককৃতের মাথার তালুতে।
Baraka za baba yako ni kuu kuliko baraka za milima ya zamani au vitu vilivyotamaniwa vya milima ya kale. Na viwe katika kichwa cha Yusufu, hata juu ya taji ya kifalme kichwani pa ndugu zake.
27 ২৭ বিন্যামীন ক্ষুধার্ত নেকড়ের সমান; সকালে সে শিকার খাবে, সন্ধ্যাকালে সে লুটের জিনিস ভাগ করবে।
Benjamini ni mbwamwitu mwenye njaa. Wakati wa asubuhi atalarua mawindo, na jioni atagawa mateka.”
28 ২৮ এরা সবাই ইস্রায়েলের বারো বংশ; এদের বাবা আশীর্বাদ করবার দিনের এই কথা বললেন; এদের প্রত্যেক জনকে বিশেষ বিশেষ আশীর্বাদ করলেন।
Haya ni makabila kumi na mbili ya Israeli. Hiki ndicho baba yao alichowambia alipowabariki. Aliwabariki kila mmoja kwa baraka iliyomstahili.
29 ২৯ পরে যাকোব তাঁদেরকে আদেশ দিয়ে বললেন, আমি নিজের লোকদের কাছে সংগৃহীত হতে প্রস্তুত। হেতীয় ইফ্রোণের ক্ষেতে অবস্থিত গুহাতে আমার পূর্বপুরুষদের কাছে আমার কবর দিও;
Kisha akawaelekeza na kuwaambia, “Ninakaribia kwenda kwa watu wangu. Mnizike pamoja na babu zangu katika pango lililoko katika shamba la Efroni Mhiti,
30 ৩০ সেই গুহা কনান দেশে মম্রির কাছে মকপেলা ক্ষেত্রে অবস্থিত; আব্রাহাম হেতীয় ইফ্রোণের কাছে তা কবরস্থানের অধিকারের জন্য কিনেছিলেন।
katika pango lililo katika shamba la Makpela, karibu na Mamre katika nchi ya Kanaani, shamba Ibrahimu alilolinunua kwa Efron Mhiti kwa ajili ya eneo la kuzikia.
31 ৩১ সেই জায়গায় অব্রাহামের ও তাঁর স্ত্রী সারার কবর হয়েছে, সেই জায়গায় ইসহাকের ও তাঁর স্ত্রী রিবিকার কবর হয়েছে এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়েছি;
Pale walimzika Ibrahimu na Sara mkewe; pale wakamzika Isaka na Rebeka mkewe; na pale nikamzika Lea.
32 ৩২ সেই ক্ষেত্রে ও তাঁর মধ্যবর্ত্তী গুহা হেতের লোকদের কাছে কেনা হয়েছিল।
Shamba na pango lililomo lilinunuliwa kutoka kwa watu wa Hethi.”
33 ৩৩ যাকোব নিজের ছেলেদের প্রতি আদেশ শেষ করলে পর শয্যাতে দুই পা জড়ো করলেন ও প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে ফিরে গেলেন।
Yakobo alipomaliza maagizo hayo kwa wanawe, akaiweka miguu yake kitandani, akakata roho, akawaendea watu wake

< আদিপুস্তক 49 >