< ইষ্রা 7 >

1 সেই সব ঘটনার পরে পারস্যের রাজা অর্তক্ষস্তের রাজত্বের দিন সরায়ের ছেলে ইষ্রা বাবিল থেকে যাত্রা করলেন৷ ওই সরায় অসরিয়ের সন্তান, অসরিয় হিল্কিয়ের সন্তান,
Sasa baada ya hili, kipindi cha kutawala Artashasta mfalme wa Uajemi, Ezra akaja kutoka Babeli. Watangulizi wa Ezra walikuwa: Seraya, Azaria, Hilkia,
2 হিল্কিয় শল্লুমের সন্তান, শল্লুম সাদোকের সন্তান, সাদোক অহীটূবের সন্তান,
Shalumu, Sadoki, Ahitubu,
3 অহীটূব অমরিয়ের সন্তান, অমরিয় অসরিয়ের সন্তান, অসরিয় মরায়োতের সন্তান,
Amaria, Azaria, Merayothi,
4 মরায়োৎ সরহিয়ের সন্তান, সরহিয় উষির সন্তান, উষি বুক্কির সন্তান,
Zerahia, Uzi, Buki,
5 বুক্কি অবীশূয়ের সন্তান, অবীশূয় পীনহসের সন্তান, পীনহস ইলিয়াসের সন্তান, ইলীয়াসর প্রধান যাজক হারোণের সন্তান৷
Abishaua, Fineasi, Eliazari ambaye ni mtoto wa Haruni kuhani mkuu.
6 ইষ্রা বাবিল থেকে চলে গেলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া ব্যবস্থায় অভিজ্ঞ, লেখক ছিলেন এবং তাঁর উপরে তাঁর ঈশ্বর সদাপ্রভুর হাত থাকায় রাজা তাঁর সব অনুরোধ পূরণ করলেন৷
Ezra akaja kutoka Babeli na alikuwa mtalaam mwandishi wa sheria ya Musa, ambayo Yahwe, Mungu wa Israel aliwapa. Mfalme akampatia kila kitu alichooomba kwa kuwa mkono wa Yahwe ulikuwa pamoja naye.
7 অর্তক্ষস্ত রাজার সপ্তম বছরে ইস্রায়েল সন্তানদের, যাজকদের, লেবীয়দের, গায়কদের, দারোয়ানদের ও নথীনীয়দের (যারা মন্দিরের ভিতরে সেবা করত) বেশ কিছু লোক যিরূশালেমে গেল৷
Baadhi ya wazao wa Israel, na makuhani, walawi, waimbaji, walinzi, na wale waliochaguliwa kuhudumu katika Hekalu pia wakaenda Yerusalem katika mwaka wa saba wa mfalme Artashasta.
8 আর রাজার রাজত্বের ঐ সপ্তম বছরের পঞ্চম মাসে ইষ্রা যিরূশালেমে এলেন৷
Naye akafika Yerusalem mwezi wa tano kama mwaka huo.
9 প্রথম মাসের প্রথম দিনের বাবিল থেকে যাত্রা শুরু করেছিলেন এবং তাঁর উপরে তাঁর ঈশ্বরের মঙ্গলময় হাত থাকায় তিনি পঞ্চম মাসের প্রথম দিনের যিরূশালেমে উপস্থিত হলেন৷
Naye akaondoka Babeli siku ya kwanza ya mwezi wa kwanza. Ilikuwa siku ya kwanza ya mwezi wa tano ambapo alifika Yerusalem, kwa kuwa mkono mzuri wa Mungu ulikuwa pamoja naye.
10 ১০ কারণ সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করতে এবং ইস্রায়েলের বিধি ও শাসন শিক্ষা দিতে ইষ্রা নিজের হৃদয়কে তৈরী করেছিলেন৷
Ezra alikuwa ametoa moyo wake kusoma, kutenda, na kufundisha maagizo na sheria za Yahwe.
11 ১১ অর্তক্ষস্ত রাজা যে চিঠি ইষ্রা যাজককে সেই লিপিকারকে, যিনি সদাপ্রভুর অদেশবাক্যের ও ইস্রায়েলের প্রতি তাঁর বিধির শিক্ষক ছিলেন তাঁকে দিয়েছিলেন, তার অনুলিপি এই,
Hii ndio amri ambayo mfalme Artashasta alimpa Ezra kuhani na mwandishi wa sheria za Yahwe na maagizo kwa Israeli.
12 ১২ “রাজাদের রাজা অর্তক্ষস্ত, ইষ্রা যাজকের কাছে, যিনি স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার লিপিকার৷
Mfalme wa wafalme Artashasta, kwa kuhani Ezra, mwandishi wa sheria za Mungu wa mbinguni.
13 ১৩ আমি এই আদেশ করছি, আমার রাজ্যের মধ্যে ইস্রায়েল জাতির যত লোক, তাদের যত যাজক ও লেবীয় যিরূশালেমে যেতে চায়, তারা তোমার সঙ্গে যাক৷
Ninatoa amri kwamba mtu yeyote Israel katika ufalme wangu pamoja na makuhani na walawi ambao wanatamani kwenda Yerusalem, wanaweza kwenda pamoja na wewe.
14 ১৪ কারণ তোমাকে রাজা ও তাঁর সাতজন মন্ত্রী পাঠালেন, যেন তোমার ঈশ্বরের যে ব্যবস্থা তোমার হাতে আছে, সেই অনুসারে তুমি যিহূদার ও যিরূশালেমের বিষয়ে খোঁজ করে দেখ,
Mimi mfalme na washauri wangu saba, tunawatuma wote kwenda kufahamu kuhusu Yuda na Yerusalem kuhusiana na sheria ya Mungu, ambayo iko mkononi mwako.
15 ১৫ এবং যিরূশালেমে যিনি বাস করেন, ইস্রায়েলের সেই ঈশ্বরের উদ্দেশ্যে রাজা ও তাঁর মন্ত্রীরা স্ব-ইচ্ছায় যে রূপা ও সোনা দিয়েছেন,
Itakupasa kuleta Dhahabu na fedha ambazo walitoa kwa ajili ya Mungu wa Israel, ambaye makazi yake ni Yerusalem.
16 ১৬ আর তুমি বাবিলের সমস্ত প্রদেশের যত রূপা ও সোনা পেতে পার এবং লোকেরা যাজকেরা নিজের ঈশ্বরের যিরূশালেমের বাড়ির জন্য যা কিছু দান দিতে ইচ্ছা করে, সেই সব যেন সেখানে নিয়ে যাও৷
Fedha iliyotolewa kwa hiari na Dhahabu yote iliyotolewa Babeli pamoja na matoleo ya hiari waliotoa watu na makuhani kwa ajili ya nyumba ya Mungu katika Yerusalem.
17 ১৭ অতএব সেই রূপা দিয়ে তুমি ষাঁড়, ভেড়া, ভেড়ার বাচ্চা ও তাদের খাবার ও পেয় নৈবেদ্য যত্ন করে কিনে তোমাদের ঈশ্বরের যিরূশালেমের বাড়ির যজ্ঞবেদির উপরে উত্সর্গ করবে৷
Basi ununue vyote sadaka ya kondoo, beberu, kondoo, unga na kinywaji, uvitoe kwenye madhabahu ambayo ni nyumba ya Mungu wako katika Yerusalem.
18 ১৮ আর অবশিষ্ট রূপো ও সোনা দিয়ে তোমার ও তোমার ভাইয়েদের মনে যা ভালো মনে হয়, সেটা নিজেদের ঈশ্বরের ইচ্ছা অনুসারে করবে৷
Fanya hivyo pamoja na sehemu ya fedha na dhahabu, vyovyote utakavyoona inakupendeza wewe na ndugu zako, kumpendeza Mungu.
19 ১৯ আর তোমার ঈশ্বরের বাড়ির সেবার জন্য যে সব পাত্র তোমাকে দেওয়া হল, তা যিরূশালেমের ঈশ্বরের সামনে সমর্পণ করবে৷
Viweke vitu vilivyotolewa kwa hiari mbele yako kwa ajili ya huduma ya nyumba ya Mungu Yerusalem.
20 ২০ আর সেটা ছাড়া তোমার ঈশ্বরের বাড়ির জন্য যা কিছু প্রয়োজন, তা রাজভান্ডার থেকে নিয়ে খরচ করবে৷
Kitu chochote kingine ambacho kinahitajika kwenye nyumba ya Mungu wako ambacho unahitaji, Gharama yake itatoka kwenye hazina yangu.
21 ২১ আর আমি, অর্তক্ষস্ত রাজা, আমি নদীর পারের সমস্ত কোষাধ্যক্ষকে আদেশ করছি, স্বর্গের ঈশ্বরের ব্যবস্থায় লিপিকার ইষ্রা যাজক তোমাদের কাছে যা যা চাইবেন, সে সমস্ত যেন যত্ন করে দেওয়া হয়,
Mimi mfalme Artashasta, natoa amri kwa wotunza hazina wote mjini ngambo ya mto, chochote Ezra atakachoomba kwenu anapaswa kupewa chote,
22 ২২ একশো তালন্ত পর্যন্ত রূপা, একশো কোর্ পর্যন্ত গম, একশো বাৎ পর্যন্ত তেল এবং পর্যাপ্ত পরিমাণে লবণ৷
hata zaidi ya talanta mia moja za fedha, vipimo mia vya ngano, bathi mia za divai na bathi mia za mafuta, pia na chumvi isiyo na kikomo.
23 ২৩ স্বর্গের ঈশ্বর যা আদেশ করেন, তা স্বর্গের ঈশ্বরের বাড়ির জন্য ঠিকঠাক ভাবে করা হোক; রাজার ও তাঁর ছেলেদের এবং রাজ্যের প্রতি কেন রাগ করবেন?
Chochote ambacho kimeamriwa kutoka kwa Mungu wa mbinguni, kifanye hicho kwa utukufu wa nyumba yake. Kwa nini hasira yake ije kwenye ufalme wangu na watoto wangu?
24 ২৪ আর তোমাদেরকে জানানো হচ্ছে যে, যাজকদের, লেবীয়দের, গায়কদের, দারোয়ানদের, নথীনীয়দের ও সেই ঈশ্বরের গৃহের কাজে নিযুক্ত অন্য লোকদের মধ্যে কারও কর কিংবা রাজস্ব কিংবা মাশুল গ্রহণ করা উচিত না৷
Tutawapa taarifa wao kuhusu ninyi kwamba wasiwatoze ushuru wowote au kodi kwa kuhani, mlawi, mwimbaji, mlinzi au kwa mtu aliyechaguliwa kwenye huduma ya Hekalu na mtumishi katika nyumba ya Mungu.
25 ২৫ আর হে ইষ্রা, তোমার ঈশ্বরের বিষয়ে যে জ্ঞান তোমার হাতে আছে, সেই অনুসারে নদীর পারের সব লোকের বিচার করার জন্য, যারা তোমার ঈশ্বরের ব্যবস্থা জানে, এমন শাসনকর্ত্তা ও বিচারকর্তাদেরকে নিযুক্ত কর এবং যে তা না জানে, তোমরা তাকে শেখাও৷
Ezra, kwa hekima aliyokupa Mungu, inakulazimu kuteua waamuzi na mtu muelewa kuwahudumia watu katika mji ngambo ya mto na kusaidia yeyote anayejua sheria za Mungu wako. Pia inakubidi ufundishe wale ambao hawajui sheria.
26 ২৬ আর যে কেউ তোমার ঈশ্বরের ব্যবস্থা ও রাজার ব্যবস্থা পালন করতে না চায়, তাকে যত্ন সহকারে শাসন করা হোক, তার প্রাণদণ্ড, নির্বাসন, সম্পত্তি বাজেয়াপ্ত কিংবা কারাদণ্ড হোক৷”
Toa adhabu kwa yeyote asiyetii sheria ya Mungu au sheria ya mfalme, ikiwezekana kwa kifo, kuhamishwa, kuchukuliwa mali zake au kufungwa.
27 ২৭ আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু ধন্য, কারণ তিনিই সদাপ্রভুর যিরূশালেমের গৃহের মহিমা করতে এমন ইচ্ছা রাজার হৃদয়ে দিলেন,
Atukuzwe, Yahwe, Mungu wa watangulizi wetu, ambaye aliweka ndani ya moyo wa mfalme ili kutuza Nyumba ya Yahwe Yerusalem,
28 ২৮ এবং রাজার, তাঁর মন্ত্রীদের ও রাজার সকল পরাক্রমী শাসনকর্ত্তাদের সামনে আমাকে দয়া পেতে সাহায্য করলেন৷ আর আমার উপরে আমার ঈশ্বর সদাপ্রভুর হাত থাকায় আমি সবল হলাম এবং আমার সঙ্গে যাবার জন্য ইস্রায়েলের মধ্যে থেকে প্রধান লোকেদেরকে জড়ো করলাম৷
ambaye akaendeleza agano kwangu kwa uaminifu mbele ya mfalme, na washauri wake na wakuu wake wenye mamlaka, nilitiwa nguvu na mikono ya Yahwe, Mungu wangu, nami nikawakusanya viongozi kutoka Israel kwenda pamoja nami.

< ইষ্রা 7 >