< ইষ্রা 6 >

1 তখন দারিয়াবস রাজা আদেশ করলে বাবিলের নথিপত্র রাখার জায়গায় খোঁজ করে দেখল৷
Na mfalme dario akaamuru uchunguzi ufanyike katika nyumba ya kumbukumbu Babeli.
2 পরে মাদীয় প্রদেশের অকমখা নাম রাজপুরীতে একটি বই (স্ক্রল বা গুটানো বই) পাওয়া গেল; তার মধ্যে স্মরণীয় হিসাবে এই কথা লেখা ছিল,
Na katika mji wa Akmetha huko media chuo kilionekana: Kumbukumbu yake ilisema:
3 “কোরস রাজার প্রথম বছরে কোরস রাজা যিরূশালেমে ঈশ্বরের বাড়ির বিষয়ে এই আদেশ করলেন, সেই বাড়ি যজ্ঞ-স্থান বলে তৈরী হোক ও তার ভীত মজবুত ভাবে স্থাপন করা হোক; তা ষাট হাত লম্বা ও ষাট হাত চওড়া হবে৷
“Katika mwaka wa kwanza mfalme Koresh, Koreshi alitoa amri kuhusu nyumba ya Mungu Yerusalem:'Na nyumba ijengwe iwe sehemu ya kutoa dhabihu, misingi yake iwekwe, urefu wake uwe sitini,
4 সেটি তিনটি সারি করে বড় পাথরে ও একটি সারি করে নূতন কড়িকাঠে গাঁথা হোক এবং রাজবাড়ি থেকে তার খরচ দেওয়া হোক৷
na upana wake uwe sitini, sehemu tatu za mawe makubwa na sehemu moja ya mbao mpya, na gharama hizo zitalipwa kutoka nyumba ya mfalme.
5 আর ঈশ্বরের বাড়ির যে সব সোনা ও রূপার পাত্র নবূখদনিত্সর যিরূশালেমের মন্দির থেকে নিয়ে বাবিলে রেখেছিলেন, সে সব ফিরিয়ে দেওয়া যাক এবং প্রত্যেক পাত্র যিরূশালেমের মন্দিরে নিজের জায়গায় রাখা হোক, তা ঈশ্বরের গৃহে রাখতে হবে৷
Sasa vilirudishwe tena vitu vya dhahabu na fedha vilivyokuwa kwenye nyumba ya Mungu ambavyo Nebukadineza alivichukua kuvipeleka Babeli kutoka kwenye Hekalu Yerusalem. Na avirudishe tena Yerusalem Hekaluni. Na utaviweka tena kwenye nyumba ya Mungu.
6 অতএব নদীর পারের দেশের শাসনকর্ত্তা তত্তনয়, শথর-বোষণয় ও নদীর পারের তোমাদের সঙ্গী অফর্সখীয়েরা, তোমরা এখন সেখান থেকে দূরে থাক৷
Sasa Tetanai, mkuu wa jimbo ngambo ya mto, Shethar - Bozenai na wenzao walio katika mji ngambo ya mto, wakajitenga,
7 ঈশ্বরের সেই বাড়ির কাজ হতে দাও; ইহুদীদের শাসনকর্ত্তা ও ইহুদীদের প্রাচীনেরা ঈশ্বরের সেই বাড়ি তার জায়গায় তৈরী করুক৷
wakaacha kazi ya nyumba ya Mungu pekee. Viongozi na wazee wa kiyahudi watajenga nyumba ya Mungu mahali pake.
8 আর ঈশ্বরের সেই বাড়ির গাঁথনির জন্য তোমরা যিহূদী প্রাচীনদের কিভাবে সাহায্য করবে, আমি সেই বিষয়ে আদেশ দিচ্ছি; তাদের যেন বাধা না হয়, তাই রাজার সম্পত্তি, অর্থাৎ নদীর পারের রাজকর থেকে যত্ন করে সেই লোকদেরকে প্রয়োজন অনুযায়ী টাকা দেওয়া হোক৷
Ninatoa agizo kwamba lazima lifanyike kwa wazee wa kiyahudi wanaojenga nyumba ya Mungu: Mchango kutoka kwa mfalme ushuru ngambo ya mto, utatumika katika kuwalipa watu hawa ili kwamba kazi yao isiweze kusimama.
9 আর তাদের প্রয়োজনীয় জিনিস পত্র অর্থাৎ স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে হোমের জন্য যুবক ষাঁড়, ভেড়া ও ভেড়ার বাচ্চা এবং গম, লবণ, আঙ্গুর রস ও তেল যিরূশালেমে যাজকদের প্রয়োজন অনুসারে বিনা বাধায় প্রত্যেক দিন তাদেরকে দেওয়া হোক,
Chochote kitakachohitajika, ngombe wachanga, kondoo au kondoo wa sadaka ya kutekezwa kwa ajili ya Mungu wa mbinguni, ngano, chumvi, divai na mafuta kadri ya maagizo ya makuhani wa Yerusalem - wapatie vitu hivi kila siku bila kikomo.
10 ১০ যেন তারা স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে সুন্দর উপহার উত্সর্গ করে এবং রাজার ও তাঁর ছেলেদের জীবনের জন্য প্রার্থনা করে৷
fanya hivyo ili kwamba wataleta sadaka kwa Mungu wa mbinguni na wataomba kwa ajili yangu mfalme na watoto wangu.
11 ১১ আমি আরও আদেশ দিলাম, যে কেউ এই কথা অমান্য করবে, তার বাড়ি থেকে একটি কড়িকাঠ বের করে এনে সেই কাঠে তাকে তুলে টাঙ্গাতে হবে এবং সেই দোষের জন্য তার বাড়ি সারের ঢিবি করা হবে৷
Mimi nina agiza kwamba yeyote atakayevunja amri hii, Chuma kitolewe katika nyumba yake. Na awekwe juu yake. Na nyumba yake itabadilishwa kuwa takataka kwa sababu hii.
12 ১২ আর যে কোন রাজা কিংবা প্রজা আদেশের অমান্য করে সেই যিরূশালেমে ঈশ্বরের গৃহ বিনাশ করতে হাত লাগাবে, ঈশ্বর যিনি সেই জায়গায় নিজের নাম স্থাপন করেছেন, তিনি তাকে বিনষ্ট করবেন৷ আমি দারিয়াবস আদেশ করলাম এটা যত্নের সঙ্গে সমাপ্ত করা হোক৷”
Mungu huyu aliyesababisha jina lake kuwepo atamwondoa mfalme au mtu atakayebadili agizo hili au kuondosha nyumba ya Mungu katika Yerusalem. Mimi Dario nimeagiza hili, lifanyike kwa makini.
13 ১৩ তখন নদীর পারের দেশের শাসনকর্ত্তা তত্তনয়, শথর-বোষণয় ও তাদের সঙ্গীরা যত্নের সঙ্গে দারিয়াবস রাজার পাঠানো আদেশ অনুসারে কাজ করলেন৷
Na kwa sababu ya amri iliyotumwa na mfalme Dario, Tatenai kiongozi mji ngambo ya mto na Sheshthar -Bozenai na wenzao. wakafanya kila kitu kama Mfalme Dario alivyoagiza.
14 ১৪ আর ইহুদীদের প্রাচীনেরা গাঁথনি করে হগয় ভাববাদীর ও ইদ্দোর ছেলে সখরিয়ের ভাববাণীর মাধ্যমে সফল হলেন এবং তাঁরা ইস্রায়েলের ঈশ্বরের আদেশ অনুসারে ও পারস্যের রাজা কোরসের, দারিয়াবসের ও অর্তক্ষস্তের আদেশ অনুসারে গাঁথনি করে কাজ শেষ করলেন৷
Hivyo wazee wa kiyahudi wakajenga kama Hagai na Zakaria walivyoelekeza kwa kutabiri. Wakajenga kama amri ilivyotolewa na Mungu wa Israel na Koreshi, Dario na Artashasta mfalme wa Uajemi.
15 ১৫ দারিয়াবস রাজার রাজত্বের ষষ্ঠ বছরে অদর মাসের তৃতীয় দিনের বাড়ির কাজ শেষ হল৷
Nyumba ikakamilika siku ya tatu ya mwezi wa adari, katika mwaka wa sita wa kutawala mfalme Dario.
16 ১৬ পরে ইস্রায়েল সন্তানরা, যাজকেরা, লেবীয়েরা ও বন্দীদশা থেকে ফিরে আসা লোকেদের বাকি লোকেরা আনন্দে ঈশ্বরের সেই বাড়ি প্রতিষ্ঠা করল৷
watu wa Israel, makuhani, walawi na watu waliobaki wa uhamisho wakasheherekea kuweka wakfu nyumba ya Mungu kwa furaha.
17 ১৭ আর ঈশ্বরের সেই বাড়ি প্রতিষ্ঠার দিনের একশো ষাঁড়, দুশো ভেড়া, চারশো ভেড়ার বাচ্চা এবং সমস্ত ইস্রায়েলের জন্য পাপার্থক বলি হিসাবে ইস্রায়েলের বংশের সংখ্যা অনুসারে বারোটি ছাগল উত্সর্গ করল৷
Wakatoa ngombe mia moja, kondoo mia moja na kondoo wengine mia nne kwa ajili ya kuweka wakfu nyumba ya Mungu. Mbuzi wa kiume kumi na wawili walitolewa kama sadaka ya dhambi kwa ajili ya waisrael wote kila kabila katika Israel.
18 ১৮ আর যিরূশালেমে ঈশ্বরের সেবা কাজের জন্য যাজকদের তাদের বিভাগ অনুসারে ও লেবীয়দেরকে তাদের পালা অনুসারে নিযুক্ত করা হল; যেমন মোশির বইয়ে লেখা আছে৷
Pia wakawapa wajibu makuhani na walawi kufanya mgawanyo wa kazi ya Mungu katika Yerusalem. Kama ilivyoandikwa katika kitabu cha Musa.
19 ১৯ পরে প্রথম মাসের চৌদ্দ দিনের বন্দীদশা থেকে ফিরে আসা লোকেরা নিস্তারপর্ব্ব পালন করল৷
Hivyo wale waliokuwa utumwani wakasherehekea pasaka siku ya kumi na nne ya mwezi wa kwanza.
20 ২০ কারণ যাজকেরা ও লেবীয়েরা নিজেদেরকে শুচি করেছিল; তারা সকলেই শুচি হয়েছিল এবং বন্দীদশা থেকে ফিরে আসা সমস্ত লোকের জন্য, তাদের যাজক ভাইয়েদের ও নিজেদের জন্য নিস্তারপর্ব্বের বলিগুলি হত্যা করল৷
Makuhani na walawi wakajitakasa wenyewe na wakachinja pasaka ya sadaka kwa ajili ya waliokuwa mateka wakiwemo na wao wenyewe.
21 ২১ আর বন্দীদশা থেকে ফিরে আসা ইস্রায়েলের সন্তানরা এবং যত লোক ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর খোঁজে তাদের পক্ষ হয়ে দেশের লোকজন জাতির অশুচিতা থেকে নিজেদেরকে আলাদা করেছিল,
watu wa Israel ambao walikula nyama ya Pasaka ni wale waliorudi kutoka uhamishoni na walikuwa wamejitenga wenyewe kutoka kwa watu wasio safi wa nchi ile na kumchagua Yahwe, Mungu wa Israel.
22 ২২ সবাই সেটা খেলো এবং সাত দিন পর্যন্ত আনন্দে তাড়ীশূন্য রুটির উত্সব পালন করল, যেহেতু সদাপ্রভু তাদেরকে আনন্দিত করেছিলেন, আর ঈশ্বরের, ইস্রায়েলের ঈশ্বরের, বাড়ির কাজে তাদের হাত মজবুত করার জন্য অশূরের রাজার হৃদয় তাদের দিকে ফিরিয়েছিলেন৷
Walifurahi na kushangilia siku kuu ya mikate isiyochacha kwa siku saba, kwa sababu Yahwe amewarejeshea furaha na ameugeuza moyo wa mfalme wa Ashuru, na kuwatia nguvu kwa kazi ya nyumba, nyumba ya Mungu wa Israel.

< ইষ্রা 6 >