< যিহিস্কেল ভাববাদীর বই 7 >

1 সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল,
Maganar Ubangiji ta zo gare ni cewa,
2 “তুমি, মানুষের সন্তান, প্রভু সদাপ্রভু ইস্রায়েল দেশের বিষয়ে এই কথা বলেন, শেষ! ইস্রায়েল দেশের চার সীমায় শেষ আসছে।
“Ɗan mutum, ga abin da Ubangiji Mai Iko Duka yake cewa wa ƙasar Isra’ila, “‘Ƙarshe ya zo! Ƙarshe ya zo a kan kusurwoyi huɗu na ƙasar.
3 এখন শেষ তোমার ওপরে, কারণ আমি আমার ক্রোধ তোমার ওপরে পাঠাচ্ছি এবং আমি তোমার আচার-আচরণ অনুসারে তোমাকে বিচার করব; তারপর আমি তোমার সব জঘন্য বিষয় তোমার ওপরে আনব।
Ƙarshe yanzu yana a kanki. Zan fashe fushina a kanki. Zan shari’anta ki bisa ga halinki in sāka miki kuma saboda dukan ayyukan banƙyamar da kika yi.
4 কারণ আমার চোখ সমবেদনার সঙ্গে তোমার দিকে তাকাবে না এবং আমি তোমাকে ছাড়ব না; কিন্তু আমি তোমার আচার-আচরণ তোমার ওপরে আনব এবং তোমার জঘন্য বিষয় তোমার মধ্যে থাকবে, যাতে তুমি জানতে পার যে আমি সদাপ্রভু!
Ba zan dube ki da tausayi; ko in ƙyale ki ba. Tabbatacce zan sāka miki saboda halinki da kuma ayyukanki masu banƙyama a cikinki. Sa’an nan za ki san cewa ni ne Ubangiji.’
5 প্রভু সদাপ্রভু এই কথা বলেন, বিপর্যয়! এক বিপর্যয়! দেখ, তা আসছে!
“Ga abin da Ubangiji Mai Iko Duka yana cewa, “‘Masifa! Masifar da ba a taɓa gani ba tana zuwa.
6 শেষ অবশ্যই আসছে; সেই শেষ তোমার বিরুদ্ধে জেগে উঠছে! দেখো, তা আসছে!
Ƙarshe ya zo! Ƙarshe ya zo! Ya farka a kanki. Ga shi, ya zo!
7 তোমার সর্বনাশ তোমার কাছে আসছে যারা এই দেশে বসবাস করে। দিন চলে এসেছে; ধ্বংসের দিন কাছাকাছি এবং পর্বতরা আর আনন্দিত হবে না।
Ƙaddara ta auko miki, ya ke wadda ke zama cikin ƙasar. Lokaci ya yi, rana ta gabato; akwai fargaba, ba farin ciki ba, a kan duwatsu.
8 এখন আমি আমার রাগ তোমার বিরুদ্ধে ঢেলে দেব এবং আমার ক্রোধ তোমার ওপরে পূর্ণ করব। যখন আমি তোমার আচার-আচরণ অনুসারে তোমার বিচার করি এবং তোমার সব জঘন্য বিষয় তোমার ওপরে আনি।
Ina gab da fasa hasalata a kanki in kuma aukar da fushina a kanki; zan shari’anta ke bisa ga halinki in kuma sāka miki saboda dukan ayyukanki masu banƙyama.
9 কারণ আমার চোখ সমবেদনার সঙ্গে তাকাবে না এবং আমি তোমাকে ছাড়ব না। যেমন তুমি করেছ, আমি তোমার প্রতি করব এবং তোমার জঘন্য বিষয়গুলি তোমার মধ্যে হবে তাতে তুমি জানতে পার যে আমি সদাপ্রভু, যে তোমাকে শাস্তি দেয়।
Ba zan dube ki da tausayi ko in ƙyale ke ba; zan sāka miki bisa ga halinki da kuma ayyukan masu banƙyama a cikinki. Sa’an nan za ki san cewa ni ne Ubangiji wanda yake bugunki.
10 ১০ দেখো! সেই দিন আসছে। ধ্বংস এসে পড়েছে। লাঠি অহঙ্কারের ফুলে মুকুলিত হয়েছে।
“‘Ga shi ranar ta zo! Ta iso! Ƙaddararki ta keto, sandar ta yi toho, girman kai ya yi fure!
11 ১১ হিংস্রতা দুষ্টতার দন্ডের মধ্যে বেড়ে উঠেছে; তাদের কেউ না এবং তাদের জনসাধারণ কেউ না, তাদের সম্পত্তির কেউ না এবং তাদের গুরুত্ব শেষ হবে!
Rikici ya yi girma ya zama sandar da za a hukunta mugunta; babu wani daga cikin mutanen da za a bari, babu wani dukiyarsu da za a bari, babu wani abin amfani.
12 ১২ দিন আসছে; দিন কাছে চলে এসেছে। ক্রেতা আনন্দ না করুক, বিক্রেতা দুঃখিত না হোক, কারণ আমার রাগ সমস্ত জনতার ওপরে।
Lokaci ya yi! Ranar ta gabato! Kada mai saya ya yi farin ciki ko kuwa mai sayarwa ya yi baƙin ciki, gama hasala tana a kan dukan jama’a.
13 ১৩ কারণ বিক্রেতা কখনো তাকে ফেরত দেবে যা সে বিক্রি করেছে যতদিন তারা থাকবে, কারণ এই দর্শন সমগ্র জনতার জন্য; তারা ফিরে যাবে না; কারণ কোনো মানুষ তার পাপে নিজেকে শক্তিশালী করতে পারবে না।
Mai sayarwa ba zai mayar da ƙasar da ya sayar tuntuni ba muddin dukansu suna da rai, gama ba za a sauya wahayin da ya shafi dukan jama’a ba. Saboda zunubansu, babu ɗayansu da zai adana ransa.
14 ১৪ তারা তূরী বাজিয়ে সব কিছুকে প্রস্তুত করেছে, কিন্তু কেউ যুদ্ধে যায় না, কারণ আমার রাগ সমগ্র জনতার ওপরে!
“‘Ko da yake suna busa ƙaho suna kuma shirya kome, ba wanda zai tafi yaƙi, gama hasalata tana a kan dukan jama’a.
15 ১৫ বাইরে তরোয়াল ও ভিতরে মহামারী ও দূর্ভিক্ষ। যে লোক ক্ষেতে থাকবে, সে তরোয়ালের দ্বারা মারা যাবে এবং যে শহরে থাকবে, দূর্ভিক্ষ ও মহামারী তাকে গ্রাস করবে।
A waje takobi ne, a ciki annoba ne da yunwa; waɗanda suke fili za su mutu ta wurin takobi, waɗanda kuma suke cikin birni yunwa da annoba za su cinye su.
16 ১৬ কিন্তু তাদের মধ্যে যারা বেঁচে থাকে, তারা রক্ষা পাবে এবং তারা পর্বতে যাবে, উপত্যকার ঘুঘুর মতো, প্রত্যেক লোক তার অপরাধের কারণে তারা সবাই বিলাপ করবে।
Duk waɗanda suka tsira suka tsere za su kasance a cikin duwatsu, suna kuka kamar kurciyoyin kwaruruka, kowanne saboda zunubansa.
17 ১৭ প্রত্যেক হাত নিস্তেজ হবে এবং প্রত্যেক হাঁটু জলের মতো দুর্বল হবে
Kowane hannu zai raunana, kowace gwiwa kuma za tă zama marar ƙarfi kamar ruwa.
18 ১৮ এবং তারা চট পরবে এবং আতঙ্ক তাদের ঢেকে ফেলবে এবং প্রত্যেকের মুখ লজ্জিত হবে এবং তাদের সবার মাথায় টাক পড়বে।
Za su sa tufafin makoki su kuma rufu da fargaba. Fuskokinsu kuma za su rufu da kunya a kuma aske kawunansu.
19 ১৯ তারা তাদের রূপা রাস্তায় ফেলে দেবে এবং তাদের সোনা নোংরা জিনিসের মতো হবে। সদাপ্রভুর ক্রোধের দিনের তাদের সোনা কি রূপা তাদেরকে রক্ষা করতে সক্ষম হবে না এবং তাদের পেট পূর্ণ হবে না, কারণ তাদের অপরাধে অবরুদ্ধ হয়েছে।
“‘Za su zubar da azurfarsu a tituna, zinariyarsu kuma za tă zama ƙazantacciyar aba. Azurfarsu da zinariyarsu ba za su iya cetonsu a ranar hasalar Ubangiji ba. Ba za su ƙosar da yunwansu ko su cika cikinsu da shi ba, gama su ne sanadin tuntuɓensu cikin zunubi.
20 ২০ তারা তাদের অলঙ্কারের গর্ব করত এবং তারা তা দিয়ে তাদের জঘন্য জিনিসের মূর্ত্তি তৈরী করত, অতএব, আমি তাদের অশুচি জিনিস করলাম।
Sun yi fariya kyan kayan adonsu suka kuma yi amfani da su don su yi gumakansu masu banƙyama, da ƙazantattun abubuwa.
21 ২১ এবং আমি তা লুটের জিনিস হিসাবে বিদেশীদের হাতে ও লুটের জিনিস হিসাবে পৃথিবীর দুষ্ট লোকদেরকে দেব এবং তারা তা অপবিত্র করবে।
Zan ba da su duka kamar ganima ga baƙi da kuma kamar abin da aka washe ga mugayen duniya, za su kuma ƙazantar da su.
22 ২২ তারপর আমি তাদের থেকে আমার মুখ ফেরাব, যখন তারা আমার গোপন জায়গা অপবিত্রীকৃত করবে, ডাকাতেরা এর মধ্যে প্রবেশ করবে এবং এটা অপবিত্র করবে।
Zan juye fuskata daga gare su, za su kuwa ƙazantar da wurina mai daraja;’yan fashi za su shiga su kuma ƙazantar da shi.
23 ২৩ তুমি শিকল তৈরী কর, কারণ দেশ রক্তের দন্ডাজ্ঞায় পরিপূর্ণ এবং শহর হিংস্রতায় পরিপূর্ণ।
“‘Ka shirya sarƙoƙi, domin ƙasar ta cika da alhakin jini, birnin kuma ya cika da rikici.
24 ২৪ সুতরাং আমি জাতিদের মধ্যে দুষ্টদেরকে আনব, তারা ওদের বাড়ি সব অধিকার করবে এবং আমি শক্তিশালীদের গর্ব শেষ করব; তাদের পবিত্র জায়গা সব অপবিত্র হবে।
Zan kawo al’ummai mafi mugunta su mallaki gidajenku; zan kawo ƙarshen fariyar masu ƙarfi, Wurare Masu Tsarkinsu za su ƙazantu.
25 ২৫ ভয় আসছে, তারা শান্তির খোঁজ করবে, কিন্তু সেখানে কিছুই পাবে না।
Sa’ad da wahala ta zo, za su nemi salama, amma ba za su same ta ba.
26 ২৬ বিপদের ওপরে বিপদ আসবে, জনরবের পরে জনরব হবে! তারপর তারা ভাববাদীর কাছ থেকে দর্শন খুঁজবে, কিন্তু যাজকের ব্যবস্থা ও প্রাচীনদের উপদেশ নষ্ট হবে।
Masifa a kan masifa za su zo, jita-jita kuma a kan jita-jita. Za su yi ƙoƙarin samun wahayi daga annabi; koyarwar doka ta wurin firist za tă ɓace, kamar yadda shawarar dattawa za tă ɓace.
27 ২৭ রাজা শোকার্ত হবে এবং নেতা আনন্দহীন হবে, যখন দেশের লোকদের হাত কাঁপবে; তাদের পদ্ধতি অনুযায়ী আমি তাদের কাছে এটি করব ও আমি তাদের নিজেদের মান দিয়ে বিচার করবো যতক্ষণ না তারা জানবে যে আমিই সদাপ্রভু।”
Sarki zai yi makoki, yerima zai fid da zuciya, hannuwan mutanen ƙasar kuma za su yi rawa. Zan sāka musu bisa ga ayyukansu, zan kuma hukunta su bisa ga ma’auninsu. Sa’an nan za su san cewa ni ne Ubangiji.’”

< যিহিস্কেল ভাববাদীর বই 7 >