< ইষ্টের বিবরণ 4 >

1 পরে মর্দখয় এই সব ব্যাপার যা ঘটল তা জানতে পেরে নিজের কাপড় ছিঁড়লেন এবং চট পরলেন ও ছাই মেখে শহরের মধ্যে গিয়ে জোরে চিত্কার করে কাঁদতে লাগলেন।
Sa’ad da Mordekai ya sami labari game da dukan abin da aka yi, sai ya yayyage rigunansa, ya sanya tsummokin makoki, ya zuba toka a kā, ya kuma shiga ciki birni yana kuka mai zafi da ƙarfi.
2 পরে তিনি রাজবাড়ীর দরজা পর্যন্ত গেলেন, কিন্তু চট পরে রাজবাড়ীর দরজায় প্রবেশ করার অনুমতি ছিল না।
Amma ya kai bakin ƙofar sarki ne kawai, gama ba a yarda wani sanye da tsummokin makoki yă shiga cikin birni ba.
3 আর প্রত্যেক দেশের যে কোনো জায়গায় রাজার কথা ও আদেশ পৌঁছাল, সেই জায়গায় ইহুদীদের মধ্যে মহাশোক, উপবাস, কান্নাকাটি ও দুঃখিত হতে লাগল এবং অনেকে চটে ও ছাইয়ের মধ্যে শুয়ে পড়ল।
Aka yi makoki sosai da azumi, da kuka mai zafi a cikin Yahudawa a kowane lardin da aka kai doka da kuma umarnin sarki. Mutane da yawa suka kwanta a cikin tsummokin makoki da kuma toka.
4 পরে ইষ্টের দাসীরা ও সেবাকারীরা এসে ঐ কথা তাঁকে জানালো; তাতে রাণী খুব দুঃখিত হয়ে মর্দখয়কে চটের বদলে পরবার জন্য তিনি মর্দখয়কে কাপড় পাঠিয়ে দিলেন কিন্তু তিনি তা নিলেন না।
Sa’ad da bayi da bābānnin Esta suka zo suka faɗa mata game da Mordekai, sai ta damu ƙwarai. Ta aika masa da riguna domin yă sa a maimakon tsummokin makoki, amma ya ƙi.
5 তখন ইষ্টের নিজের সেবায় নিযুক্ত রাজ নপুংসক হথককে ডেকে, কি হয়েছে ও কেন হয়েছে, তা জানবার জন্য মর্দখয়ের কাছে যেতে আদেশ দিলেন।
Sai Esta ta kira Hatak, ɗaya daga cikin bābānnin sarkin da aka ba shi aikin lura da ita, ta umarce shi yă yi tambaya me ke damun Mordekai da kuma me ya jawo haka.
6 পরে হথক রাজবাড়ীর দরজার সামনে নগরের চকে মর্দখয়ের কাছে গেলেন।
Saboda haka Hatak ya tafi wurin Mordekai a dandalin birni, a gaban ƙofar sarki.
7 তাতে মর্দখয় নিজের প্রতি যা যা ঘটেছে এবং ইহুদীদের ধ্বংস করবার জন্য হামন যে পরিমাণ রূপা রাজ ভান্ডারে দেবার প্রতিজ্ঞা করেছে, তা তাকে জানালেন।
Mordekai ya faɗa masa duk abin da ya faru da shi, haɗe da yawan kuɗin da Haman ya yi alkawari zai zuba a ma’ajin fada don a hallaka Yahudawa.
8 আর তাদের ধ্বংস করার জন্য যে আদেশ শূশনে দেওয়া হয়েছে, তার একটা নকল তাঁকে দিয়ে ইষ্টেরকে তা দেখাতে ও আদেশ করতে বললেন এবং তিনি যেন রাজার কাছে প্রবেশ করে তাঁর কাছে নিজের জাতির জন্য অনুরোধ করেন, এমন আদেশ করতে বললেন।
Ya kuma ba shi kofi na rubutaccen doka na kakkaɓe su, wanda aka wallafa a Shusha don yă nuna wa Esta, yă bayyana mata. Mordekai ya faɗa wa Hatak yă iza ta tă tafi gaban sarki domin tă yi roƙo don jinƙai, tă kuma roƙe shi saboda mutanenta.
9 পরে হথক এসে মর্দখয়ের কথা ইষ্টেরকে জানালেন।
Hatak ya koma ya ba wa Esta rahoton abin da Mordekai ya faɗa.
10 ১০ তখন ইষ্টের হথককে এই কথা বলে মর্দখয়ের কাছে যেতে আদেশ দিলেন,
Sa’an nan Esta ta umarce Hatak yă ce wa Mordekai,
11 ১১ “রাজার দাসেরা ও রাজার অধীন দেশসমূহের লোকেরা সবাই জানে, পুরুষ কি স্ত্রী, যে কেউ নিমন্ত্রিত না হয়ে ভিতরের উঠানে রাজার কাছে যায়, তার জন্য একমাত্র আইন যে, তার মৃত্যু হবে; শুধু যে ব্যক্তির প্রতি রাজা সোনার রাজদণ্ড বাড়িয়ে দেন, সেই শুধু বাঁচে; আর ত্রিশ দিন পর্যন্ত আমি রাজার কাছে যাবার জন্য নিমন্ত্রিত হইনি।”
“Dukan hafsoshin sarki da mutanen lardunan sarki sun san cewa duk wanda ya tafi wurin sarki a shirayi na ciki, mace ko namiji, ba tare da an kira shi ba, doka ɗaya ce take kan mutum, wato, kisa. Abu guda kawai da ya sha bamban shi ne sai wanda sarki ya miƙa wa sandan sarauta na zinariya don yă rayu. Kwana talatin ke nan ba a kira ni in tafi wurin sarki ba.”
12 ১২ ইষ্টের এই কথা মর্দখয়কে জানানো হল।
Sa’ad da aka kai wa Mordekai rahoton maganan Esta,
13 ১৩ তখন মর্দখয় ইষ্টেরকে এই উত্তর দিতে বললেন, “সমস্ত ইহুদীর মধ্যে শুধু তুমি রাজবাড়িতে থাকাতে রক্ষা পাবে, তা মনে কর না।
sai ya mayar da wannan amsa wa Esta cewa, “Kada ki yi tsammani cewa don kina a cikin gidan sarki, ke kaɗai cikin dukan Yahudawa za ki tsira.
14 ১৪ ফলে যদি তুমি এ দিনের চুপ করে থাক, তবে অন্য কোনো জায়গা থেকে ইহুদীদের সাহায্য ও উদ্ধার ঘটবে, কিন্তু তুমি নিজের বাবার বংশের সঙ্গে ধ্বংস হয়ে যাবে; আর কে জানে যে, তুমি এই রকম দিনের র জন্যই রাণীর পদ পেয়ছ?”
Gama in kin yi shiru a wannan lokaci, taimako da ceto zai zo daga wani wuri saboda Yahudawa, amma ke da gidanki za ku hallaka. Wa ya san ko saboda irin wannan lokaci ne kika sami wannan muƙami?”
15 ১৫ তখন ইষ্টের মর্দখয়কে এই উত্তর দিতে আদেশ দিলেন,
Sai Esta ta aika da wannan amsa ga Mordekai cewa,
16 ১৬ “তুমি যাও, শূশনে থাকা সমস্ত ইহুদীদের জড়ো কর এবং আমার জন্য সকলে উপবাস কর। তিন দিন, রাতে কি দিনের কোনো কিছু খেও না ও পান কোরো না, আর আমিও আমার দাসীরাও সেই রকম উপবাস করব; এই ভাবে রাজার কাছে যাব, তা আইনের বিরুদ্ধে হলেও যাব এবং যদি ধ্বংস হতে হয়, হব।”
“Ka tafi, ka tattara dukan Yahudawan da suke Shusha, ku yi azumi saboda ni. Kada ku ci ko ku sha, dare da rana har kwana uku. Ni kuwa da bayina za mu yi azumi yadda kuke yi. Idan aka yi haka, zan tafi wurin sarki, ko da yake wannan karya doka ce. Idan na hallaka, to, na hallaka.”
17 ১৭ পরে মর্দখয় গিয়ে ইষ্টেরের সব নির্দেশ মত কাজ করলেন।
Saboda haka, Mordekai ya tafi, ya aikata dukan umarnan Esta.

< ইষ্টের বিবরণ 4 >