< দ্বিতীয় বিবরণ 33 >

1 আর ঈশ্বরের লোক মোশি মৃত্যুর আগে ইস্রায়েলের লোকদেরকে যে আশীর্বাদে আশীর্বাদ করলেন, তা এই।
Wannan ita ce albarkar da Musa mutumin Allah ya furta a kan Isra’ilawa, kafin yă rasu.
2 তিনি বললেন, “সদাপ্রভু সীনয় থেকে আসলেন, সেয়ীর থেকে তাদের জন্য উঠলেন; পারণ পর্বত থেকে নিজের তেজ প্রকাশ করলেন, হাজার হাজার পবিত্রের কাছ থেকে আসলেন; তাদের জন্য তাঁর ডান হাতে অগ্নিময় ব্যবস্থা ছিল।
Ya ce, “Ubangiji ya zo daga Sinai ya haskaka a bisansu daga Seyir; ya haskaka daga Dutsen Faran. Ya zo tare da dubban tsarkakansa daga kudu, daga gangara dutsensa.
3 অবশ্যই, তিনি গোষ্ঠীদেরকে ভালবাসেন, তাঁর পবিত্ররা সবাই তোমার হাতে; তারা তোমার পায়ের কাছে বসল, প্রত্যেকে তোমার বাক্য গ্রহণ করল।
Tabbatacce kai ne wanda yake ƙaunar mutane; dukan tsarkaka suna a hannunka. A ƙafafunka, duk suka rusuna, daga wurinka kuma suka karɓi umarni,
4 মোশি আমাদেরকে ব্যবস্থা আদেশ করলেন, তা যাকোবের সমাজের অধিকার।
dokar Musa ta ba mu dokoki, mallakar taron Yaƙub.
5 যখন লোকদের প্রধানরা একত্রিত হল, ইস্রায়েলের সমস্ত বংশ একত্র হল, তখন যিশুরূণে এক রাজা ছিলেন।
Shi ne sarki a bisa Yeshurun sa’ad da shugabannin mutane suka taru, tare da kabilan Isra’ila.
6 রূবেণ বেঁচে থাকুক, তাঁর মৃত্যু না হোক, তাছাড়া তার লোক অল্পসংখ্যক হোক।”
“Bari Ruben yă rayu, kada yă mutu, kada mutanensa su zama kaɗan.”
7 আর যিহূদার বিষয়ে তিনি বললেন, “হে সদাপ্রভু, যিহূদার রব শোনো, তার লোকদের কাছে তাকে আন; সে নিজের হাতে নিজের পক্ষে যুদ্ধ করল, তুমি শত্রুদের বিরুদ্ধে তার সাহায্যকারী হবে।”
Ya kuma faɗa wannan game da Yahuda, “Ka ji, ya Ubangiji, kukan Yahuda; ka kawo shi wurin mutanensa. Da hannuwansa ya kāre kansa. Ka taimake shi a kan maƙiyansa!”
8 আর লেবির বিষয়ে তিনি বললেন, “তোমার সেই আনন্দের সঙ্গে তোমার তুম্মীম ও ঊরীম রয়েছে; যার পরীক্ষা তুমি মঃসাতে করলে, যার সঙ্গে মরীবার জলের কাছে বিবাদ করলে।
Game da Lawi ya ce, “Tummim da Urim na mutumin da ka nuna masa tagomashi ne. Ka gwada shi a Massa; ka yi faɗa da shi a ruwan Meriba.
9 সে নিজের বাবার ও নিজের মায়ের বিষয়ে বলল, আমি তাকে দেখিনি; সে নিজের ভাইদেরকে স্বীকার করল না, নিজের সন্তানদেরকেও গ্রহণ করল না; কারণ তারা তোমার বাক্য রক্ষা করেছে এবং তোমার নিয়ম পালন করে।
Ya yi zancen mahaifinsa da mahaifiyarsa ya ce, ‘Ban kula da su ba.’ Bai gane da’yan’uwansa ba, ko yă yarda da’ya’yansa, amma ya kiyaye maganarka ya tsare alkawarinka.
10 ১০ তারা যাকোবকে তোমার শাসন, ইস্রায়েলকে তোমার ব্যবস্থা শিক্ষা দেবে; তারা তোমার সামনে ধূপ রাখবে, তোমার বেদির ওপরে সম্পূর্ণ হোমবলি রাখবে।
Ya koyar da farillanka ga Yaƙub, dokarka kuma ga Isra’ila. Ya miƙa turare a gabanka da kuma hadaya ta ƙonawa ɗungum a kan bagadenka.
11 ১১ সদাপ্রভু, তার সম্পত্তিতে আশীর্বাদ কর, তার হাতের কাজ গ্রাহ্য কর; তাদের কোমরে আঘাত কর, যারা তার বিরুদ্ধে ওঠে, যারা তাকে ঘৃণা করে, যেন তারা আর উঠতে না পারে।”
Ka albarkaci ɗaukan dabarunsa, ya Ubangiji, ka kuma ji daɗin aikin hannuwansa. Ka murƙushe kwankwaso waɗanda suka tayar masa; ka bugi abokan gābansa har sai ba su ƙara tashi ba.”
12 ১২ বিন্যামীনের বিষয়ে তিনি বললেন, “সদাপ্রভুর প্রিয় জন তাঁর কাছে নির্ভয়ে বাস করবে; তিনি সারা দিন তাকে ঢেকে রাখেন, সে সদাপ্রভুর বাহুর মধ্যে বাস করে।”
Game da Benyamin ya ce, “Bari ƙaunataccen Ubangiji yă zauna lafiya kusa da shi, gama yana tsare shi dukan yini, wanda kuma Ubangiji yake ƙauna yana zama a tsakanin kafaɗunsa.”
13 ১৩ আর যোষেফের বিষয়ে তিনি বললেন, “তার দেশ সদাপ্রভুর আশীর্বাদযুক্ত হোক, আকাশের মূল্যবান জিনিস ও শিশিরের মাধ্যমে, নীচে বিস্তীর্ণ জলের মাধ্যমে,
Game da Yusuf ya ce, “Bari Ubangiji yă albarkaci ƙasarsa da raɓa mai daraja daga sama a bisa da kuma zurfin ruwan da suke kwance a ƙarƙashi;
14 ১৪ সূর্য্যের আলোয় পাকা ফলের মূল্যবান জিনিসের মাধ্যমে, অতিক্রান্ত মাসের মূল্যবান জিনিসের মাধ্যমে,
da abubuwa masu kyau da rana take kawo, da kuma abubuwa mafi kyau da wata zai iya haifar;
15 ১৫ পুরাতন পর্বতদের প্রধান প্রধান জিনিসের মাধ্যমে, অনন্ত পাহাড়ের মূল্যবান জিনিসের মাধ্যমে,
da zaɓaɓɓun kyautai na daɗaɗɗun duwatsu, da kyawawan amfani na madawwaman tuddai.
16 ১৬ পৃথিবীর মূল্যবান জিনিস ও প্রাচুর্য্যতার মাধ্যমে; আর যিনি ঝোপবাসী, তার ভালো হোক; সেই আশীর্বাদ আসুক যোষেফের মাথায় এবং তার মাথার ওপরে যে তার ভাইদের ওপরে রাজত্ব করে।
Tare da kyautai mafi kyau na duniya da cikarta, da tagomashi na wanda yake zama a ƙaramin itace mai ƙonewa. Bari duk waɗannan su zauna a kan Yusuf, a goshin sarki a cikin’yan’uwansa.
17 ১৭ তার প্রথমজাত ষাঁড় শোভাযুক্ত, তার শিং দুটি বন্য ষাঁড়ের শিং; তার মাধ্যমে সে পৃথিবীর শেষ পর্যন্ত সমস্ত জাতিকে গুতাবে; সেই শিং দুটি ইফ্রয়িমের হাজার হাজার লোক, মনঃশির হাজার হাজার লোক।”
Cikin daraja yana yi kamar ɗan fari na bijimi; ƙahoninsa ƙahonin ɓauna ne. Tare da su zai tukwiyi al’ummai, har ma da waɗanda suke ƙarshen duniya. Haka dubu dubban Efraim suke; haka dubban Manasse suke.”
18 ১৮ আর সবূলূনের বিষয়ে তিনি বললেন, “সবূলূন, তুমি নিজের যাওয়াতে আনন্দ কর এবং ইষাখর, তুমি নিজের তাঁবুতে আনন্দ কর।
Game da Zebulun ya ce, “Ka yi farin ciki, Zebulun, a fitowarka, kai kuma Issakar, a cikin tentunanka.
19 ১৯ এরা গোষ্ঠীদেরকে পর্বতের আহ্বান করবে; সে জায়গায় ধার্মিকতার বলি উৎসর্গ করবে, কারণ এরা সমুদ্রের প্রচুর জিনিস এবং বালুকার লুকানো ধন সব শোষণ করবে।”
Za su kira mutane zuwa dutse, a can za su miƙa hadayun adalci; za su yi biki a yalwan tekuna, a dukiyoyin da aka ɓoye a cikin yashi.”
20 ২০ আর গাদের বিষয়ে তিন বললেন, “ধন্য তিনি, যিনি গাদকে বাড়িয়ে দেন; সে সিংহীর মতো বাস করে, সে বাহু এবং মাথাও বিচ্ছিন্ন করে।
Game da Gad ya ce, “Mai albarka ne wanda ya fadada mazaunin Gad! Gad yana zama a can kamar zaki, yana yayyage a hannu da kai.
21 ২১ সে নিজের জন্য প্রথমাংশ প্রদান করল; কারণ সেখানে অধিপতির অধিকার রক্ষিত হল; আর সে লোকদের প্রধানদের সঙ্গে আসল; সদাপ্রভুর ধার্ম্মিকতা সম্পন্ন করল।”
Ya zaɓi ƙasa mafi kyau wa kansa; aka ajiye masa rabon shugaba. Sa’ad da shugabannin mutane suka taru, ya aikata adalcin Ubangiji da kuma hukuncinsa game da Isra’ila.”
22 ২২ আর দানের বিষয়ে তিনি বললেন, “দান সিংহশাবক, যে বাশন থেকে লাফ দেয়।”
Game da Dan ya ce, “Dan ɗan zaki ne, yana tsalle daga Bashan.”
23 ২৩ আর নপ্তালির বিষয়ে তিনি বললেন, “নপ্তালি, তুমি অনুগ্রহে সন্তুষ্ট, আর সদাপ্রভুর আশীর্বাদে পরিপূর্ণ; তুমি পশ্চিম ও দক্ষিণ অধিকার কর।”
Game da Naftali ya ce, “Naftali ƙosasshe ne da tagomashin Ubangiji, ya kuma cika albarkarsa; zai gāji gefen kudu zuwa tafki.”
24 ২৪ আর আশের বিষয়ে তিনি বললেন, “ছেলেতে আশের আশীর্বাদযুক্ত হোক, সে নিজের ভাইদের কাছে অনুগৃহীত হোক, সে নিজের পা তেলে ডুবিয়ে দিক।
Game da Asher ya ce, “Mafi albarka na’ya’yan, shi ne Asher; bari yă sami tagomashi daga’yan’uwansa, bari kuma yă wanke ƙafafunsa a cikin mai.
25 ২৫ তোমার শহরের দরজার খিল লোহার ও ব্রোঞ্জের হবে, তোমার যেমন দিন, তেমনি শক্তি হবে।”
Madogaran ƙofofinka za su zama ƙarfe da tagulla, ƙarfinka kuma zai zama daidai da kwanakinka.
26 ২৬ হে যিশুরূণ, ঈশ্বরের মতো কেউ নেই; তিনি তোমার সাহায্যের জন্যে আকাশরথে, নিজ গৌরবে মেঘে যাতায়াত করেন।
“Babu wani kamar Allah na Yeshurun, wanda yake hawa a bisa sammai don yă taimake ka a kan gizagizai kuma a cikin darajarsa.
27 ২৭ অনাদি ঈশ্বর তোমার বাসস্থান, নীচে চিরস্থায়ী হাত দুটি; তিনি তোমার সামনে থেকে শত্রুকে দূর করলেন, আর বললেন, “ধ্বংস কর!”
Allah madawwami shi ne mafakarka, a ƙarƙashina kuma madawwamin hannuwa ne. Zai kore abokin gābanka a gabanka, yana cewa, ‘Ka hallaka shi!’
28 ২৮ তাই ইস্রায়েল নির্ভয়ে বাস করে, যাকোবের (নিবাস স্থান) উৎস একাকী থাকে, শস্যের ও দ্রাক্ষারসের দেশে বাস করে; আর তার আকাশ থেকেও শিশির পড়ে।
Haka Isra’ila zai zauna lafiya shi kaɗai; zuriyar Yaƙub a tsare a ƙasar hatsi da sabon ruwan inabi, inda sammai za su zuba raɓa.
29 ২৯ হে ইস্রায়েল। ধন্য তুমি, তোমার তুল্য কে? তুমি সদাপ্রভুর দ্বারা নিস্তারপ্রাপ্ত জাতি, তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার মহিমার খড়্গ। তোমার শত্রুরা তোমার কর্তৃত্ব স্বীকার করবে, আর তুমিই তাদের উঁচু জায়গা দলন করবে।
Kai mai albarka ne, ya Isra’ila! Wane ne yake kamar ka, mutanen da Ubangiji ya ceta? Shi ne mafakarka da mai taimakonka da kuma takobinka mai ɗaukaka. Abokan gābanka za su zo neman jinƙai a gabanka, za ka kuwa tattake masujadansu.”

< দ্বিতীয় বিবরণ 33 >