< দ্বিতীয় বিবরণ 32 >

1 আকাশমণ্ডল! কান দাও, আমি বলি; পৃথিবীও আমার মুখের কথা শুনুক।
Ku saurara, ya ku sammai, zan yi magana; bari duniya ta ji maganar bakina.
2 আমার শিক্ষা বৃষ্টির মতো বর্ষণ হবে, আমার কথা শিশিরের মতো নেমে আসবে, ঘাসের ওপরে পড়া বিন্দু বিন্দু বৃষ্টির মতো, শাকের ওপরে পড়া জলধারার মতো।
Bari koyarwata tă zubo kamar ruwan sama kalmomina kuma su sauko kamar raɓa, kamar yayyafi a kan sabuwar ciyawa, kamar ruwan sama mai yawa a kan tsirai marasa ƙarfi.
3 কারণ আমি সদাপ্রভুর নাম প্রচার করব; তোমরা আমাদের ঈশ্বরের মহিমা প্রশংসা কর।
Zan yi shelar sunan Ubangiji. Ku yabi girman Allahnmu!
4 তিনি শিলা, তাঁর কাজ নির্ভুল, কারণ তাঁর সব পথ সঠিক; তিনি বিশ্বাস্য ঈশ্বর, তাঁতে অন্যায় নেই; তিনিই ধর্ম্মময় ও সরল।
Shi Dutse ne, ayyukansa cikakku ne, dukan hanyoyinsa kuwa masu adalci ne. Allah mai aminci, wanda ba ya yin rashi gaskiya, shi mai adalci ne, nagari ne kuma.
5 এরা তাঁর বিষয়ে ভ্রষ্টাচারী, তাঁর সন্তান নয়, এই এদের কলঙ্ক; এরা বিপথগামী ও কুটিল বংশ।
Sun aikata mugunta a gabansa; saboda abin kunyarsu, su ba’ya’yansa ba ne, amma wata muguwar tsara ce, karkatacciya.
6 তোমরা কি সদাপ্রভুকে এই প্রতিশোধ দিচ্ছ? হে বোকা ও বুদ্ধিহীন জাতি। তিনি কি তোমার বাবা না, যিনি তোমাকে লাভ করলেন? তিনিই তোমার সৃষ্টিকর্ত্তা ও স্থাপনকর্তা।
Haka za ku biya Ubangiji, Ya ku wawaye da kuma mutane marasa hikima? Shi ba Ubanku ba ne, Mahaliccinku, wanda ya yi ku, ya kuma siffanta ku?
7 পুরানো দিনের সময় সব মনে কর, বহুপুরুষের বছর সব আলোচনা কর; তোমার বাবাকে জিজ্ঞাসা কর, সে জানাবে; তোমার প্রাচীনদেরকে জিজ্ঞাসা কর, তারা বলবে।
Ku tuna da kwanakin dā, ku tuna da tsararrakin da suka wuce tun tuni, Ku tambayi iyayenku, za su faɗa muku, dattawanku, za su kuma bayyana muku.
8 সর্বশক্তিমান পরাৎপর যখন জাতিদেরকে অধিকার প্রদান করলেন, যখন মানবজাতিকে আলাদা করলেন, তখন ইস্রায়েলীয়দের সংখ্যানুসারেই সেই লোকদের সীমা নির্ধারণ করলেন।
Sa’ad da Mafi Ɗaukaka ya ba da al’ummai gādonsu, sa’ad da ya raba dukan’yan adam, ya kafa iyakoki wa mutane bisa ga yawan’ya’yan Isra’ila maza.
9 কারণ সদাপ্রভুর প্রজাই তাঁর অংশ; যাকোবই তাঁর ভাগের অধিকার।
Gama rabon Ubangiji shi ne mutanensa, Yaƙub shi ne rabon gādonsa.
10 ১০ তিনি তাকে পেলেন মরুপ্রান্তের দেশে, পশুগর্জনময় ঘোর মরুপ্রান্তে; তিনি তাকে ঘিরে নিলেন, তার যত্ন করলেন, চোখের তারার মতো তাকে রক্ষা করলেন।
A cikin hamada ya same shi, a jeji marar amfani, inda namomi suke kuka. Ya tsare shi, ya kuma lura da shi; ya bi da shi kamar ƙwayar idonsa,
11 ১১ ঈগল যেমন নিজের বাসা পাহারা দেয়, নিজের শাবকদের ওপরে পাখা দোলায়, ডানা বাড়িয়ে দিয়ে তাদেরকে তুলে, পালকের ওপরে তাদেরকে বহন করে;
kamar gaggafar da take yawo a kan sheƙarta tana rufe’ya’yanta, ta buɗe fikafikanta don tă kwashe su tă ɗauke su a kafaɗunta.
12 ১২ সেভাবে সদাপ্রভু একাকী তাকে নিয়ে গেলেন; তাঁর সঙ্গে কোনো বিদেশী দেবতা ছিল না।
Ubangiji kaɗai ya jagorance shi; babu wani baƙon gunkin da yake tare da shi.
13 ১৩ তিনি পৃথিবীর উঁচু সব জায়গাগুলির ওপর দিয়ে তাকে চালালেন, সে ক্ষেতের ফল খেল; তিনি তাকে পাথর থেকে মধু পান করালেন, চক্‌মকি পাথরের শিলা থেকে তেল দিলেন;
Ya sa shi ya hau ƙwanƙolin dutse ya ciyar da shi da amfanin gona. Ya shayar da shi da zuma daga dutse, da kuma mai daga dutsen ƙanƙara,
14 ১৪ তিনি গরুর মাখন, মেষীর দুগ্ধ্‌, মেষশাবকের মেদ সহ, বাশন দেশজাত মেষ ও ছাগ এবং উত্তম গমের সার তাকে দিলেন; তুমি দ্রাক্ষা ফলের দ্রাক্ষারস পান করলে।
da kindirmo da madara daga shanu da tumaki da ƙibabbun tumaki da awaki, da zaɓaɓɓun ragunan Bashan da kuma ƙwayoyin alkama mafi kyau. Ka sha ruwan inabi ja wur mai kumfa.
15 ১৫ কিন্তু যিশুরূণ হৃষ্টপুষ্ট হয়ে পদাঘাত করল। তুমি হৃষ্টপুষ্ট, মোটা ও তৃপ্ত হলে; অমনি সে নিজের সৃষ্টি কর্তা ঈশ্বরকে ছাড়ল, নিজের পরিত্রানের শিলাকে ছোট মনে করল।
Yeshurun ya yi ƙiba, ya yi kauri; cike da abinci, ya zama da nauyi, ya kuma zama sumul. Ya yashe Allahn da ya yi shi, ya ƙi Dutse Cetonsa.
16 ১৬ তারা বিজাতীয় দেবতার মাধ্যমে তার ঈর্ষা জন্মাল, ঘৃণার বস্তু দিয়ে তাঁকে অসন্তুষ্ট করল।
Suka sa shi kishi saboda baƙin allolinsu, suka husata shi da gumakan banƙyamarsu.
17 ১৭ তারা বলিদান করল ভূতদের উদ্দেশ্যে, যারা ঈশ্বর নয়, দেবতাদের উদ্দেশ্যে, যাদেরকে তারা জানত না, বর্তমান দেবতাদের উদ্দেশ্যে, যাদেরকে তোমাদের পূর্ব পুরুষরা ভয় করত না।
Suka yi hadaya ga aljanu, waɗanda ba Allah ba, ga allolin da ba su sani ba, ga allolin da aka shigo da su daga baya, allolin da kakanninku ba su ji tsoronsu ba.
18 ১৮ তুমি নিজের জন্মদাতা শিলার প্রতি উদাসীন, নিজের জন্মদাতা ঈশ্বরকে ভুলে গেলে।
Kuka rabu da Dutsen da ya zama mahaifi gare ku; kuka manta da Allahn da ya haife ku.
19 ১৯ সদাপ্রভু দেখলেন, ঘৃণা করলেন, নিজের ছেলে মেয়েদের করা অসন্তোষজনক কাজের জন্য।
Ubangiji ya ga wannan ya kuma ƙi su, domin’ya’yansa maza da mata sun husata shi.
20 ২০ তিনি বললেন, “আমি ওদের থেকে নিজের মুখ ঢেকে রাখব;” তিনি বললেন, “ওদের শেষদশা কি হবে, দেখব; কারণ ওরা বিপরীতধর্মী বংশ, ওরা অবিশ্বস্ত সন্তান।
Ya ce, “Zan ɓoye fuskata daga gare su, in ga ƙarshensu; gama su muguwar tsara ce,’ya’ya ne marasa aminci.
21 ২১ যারা দেবতা নয় তাদের মাধ্যমে আমার অন্তরজ্বালা সৃষ্টি করল, নিজদের অযোগ্যও প্রতিমার মাধ্যমে আমাকে অসন্তুষ্ট করল; যারা জাতি নয় তাদের মাধ্যমে আমিও ওদের ঈর্ষান্বিত করব, আমি ওদেরকে একজাতির মাধ্যমে অসন্তুষ্ট করব যারা কিছুই বোঝে না।
Sun sa ni kishi ta wurin abin da ba allah ba, suka kuma husata ni da gumakansu na wofi. Zan sa su yi kishi ta wurin waɗanda ba mutane ba; zan sa su yi fushi ta wurin al’ummar da ba ta da sani.
22 ২২ কারণ আমার রাগে আগুন জ্বলে উঠল, তা নীচের পাতাল পর্যন্ত দগ্ধ করে, পৃথিবী ও ফসল গ্রাস করে, পর্বত সব কিছুর ভিত্তিতে আগুন লাগায়। (Sheol h7585)
Gama fushina ya kama wuta, tana ci har ƙurewar zurfin lahira. Za tă cinye duniya da girbinta, tă kuma sa wuta a tussan duwatsu. (Sheol h7585)
23 ২৩ আমি তাদের ওপরে অমঙ্গলের স্তূপ করব, তাদের প্রতি আমার বাণ সব ছুঁড়ব।
“Zan tula masifu a kansu in kuma gama kibiyoyina a kansu.
24 ২৪ তারা খিদেতে দুর্বল হবে, জ্বলন্ত তাপে ও ভীষণভাবে ধ্বংসে কবলিত হবে; আমি তাদের কাছে জন্তুদের দাঁত পাঠাব, ধূলোতে অবস্থিত সরীসৃপের বিষ সহকারে।
Zan aika da yunwa mai tsanani a kansu, zazzaɓi mai zafi da muguwar annoba; zan aika da haƙoran namun jeji a kansu, da dafin mesa masu ja da ciki.
25 ২৫ বাইরে খড়গ এবং ঘরের মধ্যে ত্রাস বিনাশ করবে; যুবক ও কুমারীকে, দুধ খাওয়া শিশু ও সাদা চুল বিশিষ্ট বৃদ্ধকে মারবে।
Waɗanda suke a waje, takobi zai kashe su, a cikin gidajensu kuma tsoro zai mamaye su.’Yan maza da’yan mata za su hallaka, haka ma jarirai da maza masu furfura.
26 ২৬ আমি বললাম, তাদেরকে উড়িয়ে দেব, মানুষদের মধ্যে থেকে তাদের স্মৃতি মুছে দেব।
Na ce zan watsar da su in sa a manta da su a tunanin’yan adam.
27 ২৭ কিন্তু ভয় করি, পাছে শত্রু বিরক্ত করে পাছে তাদের শত্রুরা বিপরীত বিচার করে, পাছে তারা বলে, আমাদেরই হাত উন্নত এ সব কাজ সদাপ্রভু করেননি।
Amma ina tsoron tsokanar abokin gāba, don kada abokan gāba su kāsa ganewa har su ce, ‘Hannunmu ne ya yi nasara; ba Ubangiji ne ya aikata dukan wannan ba.’”
28 ২৮ কারণ ওরা জ্ঞানবিহীন জাতি, ওদের মধ্যে বিবেচনা নাই।
Al’ummai ne marasa azanci, babu ganewa a cikinsu.
29 ২৯ আহা, কেন তারা জ্ঞানবান হয়ে এই কথা বোঝে না? কেন নিজেদের শেষদশা বিবেচনা করে না?
A ce su masu hikima ne har su gane wannan su gane abin da ƙarshensu zai zama!
30 ৩০ এক জন কিভাবে হাজার লোককে তাড়িয়ে দেয়, দুই জন্য দশ হাজারকে পালাতে সাহায্য করে? না, তাদের শিলা তাদেরকে বিক্রি করলেন, সদাপ্রভু তাদেরকে সমর্পণ করলেন।
Yaya mutum guda zai kore dubu, mutum biyu su sa dubu goma su gudu, sai ko Dutsensu ya sayar da su, sai ko Ubangiji ya bashe su.
31 ৩১ কারণ ওদের শিলা আমাদের শিলার মতো না, আমাদের শত্রুরাও এরকম বিচার করে।
Gama dutsensu ba kamar Dutsenmu ba ne, abokan gābanmu sun san da haka.
32 ৩২ কারণ তাদের আঙ্গুর লতা সদোমের আঙ্গুর লতা থেকে উৎপন্ন; ঘমোরার ক্ষেতে অবস্থিত আঙ্গুর লতা থেকে উৎপন্ন; তাদের আঙ্গুর ফল বিষময়, তাদের গুচ্ছ তেতো;
Kuringarsu ta fito daga kuringar Sodom ne, daga gonakin Gomorra kuma.’Ya’yan inabinsu dafi ne, nonnansu masu ɗaci ne.
33 ৩৩ তাদের আঙ্গুর রস সাপদের বিষ, তা কালসাপের উৎকট হলাহল।
Ruwan inabinsu dafin macizai ne, mugun dafin gamshaƙa ne.
34 ৩৪ এটা কি আমার কাছে সঞ্চয় করে রাখা না? আমার অর্থভান্ডার সীলমোহরের মাধ্যমে রক্ষিত না?
“Ban jibge wannan a ma’ajiya na kuma yimƙe shi a taskokina ba?
35 ৩৫ প্রতিশোধ ও প্রতিফলদান আমারই কাজ, যে দিনের তাদের পা পিছলে যাবে; কারণ তাদের বিপদের দিন কাছাকাছি, তাদের জন্য যা যা নির্ধারিত, তাড়াতাড়ি আসবে।”
Sakayya nawa ne, zan kuwa ɗau fansa. A cikin lokaci, ƙafarsu za tă yi santsi; ranar masifarsu ta yi kusa hallakarsu kuma tana gaggautawa a kansu.”
36 ৩৬ কারণ সদাপ্রভু নিজের প্রজাদের বিচার করবেন, নিজের দাসদের ওপরে দয়া করবেন; যেহেতু তিনি দেখবেন, তাদের শক্তি গিয়েছে, বন্ধ কি খোলা কেউই নেই।
Ubangiji zai shari’anta mutanensa yă kuma ji tausayin bayinsa sa’ad da ya ga ƙarfinsu ya ƙare babu kowa kuma da ya rage, bawa ko’yantacce.
37 ৩৭ তিনি বলবেন, “কোথায় তাদের দেবতা, কোথায় সেই শিলা, যার শরণ নিয়েছিল,
Zai ce, “To, ina allolinsu, dutsen da suka yi mafaka a ciki,
38 ৩৮ যা তাদের বলির মেদ খেত, তাদের পানীয় নৈবেদ্যের আঙ্গুর রস পান করত? তারাই উঠে তোমাদের সাহায্য করুক, তারাই তোমাদের আশ্রয় হোক।
allolin da suka ci kitsen hadayunsu suka kuma sha ruwan inabin hadayunsu? Ku sa su tashi su taimake ku mana! Bari su ba ku mafaka!
39 ৩৯ এখন দেখ, আমি, আমিই তিনি; আমি ছাড়া কোনো ঈশ্বর নেই; আমি হত্যা করি, আমিই, জীবন্ত করি; আমি আঘাত করেছি, আমিই সুস্থ করি; আমার হাত থেকে উদ্ধারকারী কেউই নেই।
“Ku duba yanzu cewa ni ne Shi! Ba wani allah in ban da ni. Nakan kashe in kuma rayar, nakan sa rauni in kuma warkar, ba wanda yake da iko yă cece wani daga hannuna.
40 ৪০ কারণ আমি আকাশের দিকে হাত তুলি, আর বলি, আমি অনন্তজীবী,
Na ɗaga hannu sama na kuma furta. Muddin ina raye har abada,
41 ৪১ আমি যদি নিজের চকচকে তলোয়ারে শাণ দিই, যদি বিচারসাধনে হাত দিই, তবে আমার বিপক্ষদের প্রতিশোধ নেব, আমার বিদ্বেষীদেরকে প্রতিফল দিব।
sa’ad da na wasa takobi mai walƙiya hannuna kuwa ya cafke shi don yin hukunci, zan ɗau fansa a kan abokan gābana in sāka wa waɗanda suke ƙina.
42 ৪২ আমি নিজের বাণ সব মত্ত করব রক্তপানে, মারা যাওয়া ও বন্দি লোকদের রক্তপানে; আমার তলোয়ারে মাংস খাবে, শত্রুদের প্রধানদের মাথা [খাবে]।
Zan sa kibiyoyina su bugu da jini, yayinda takobina yana cin nama, jinin kisassu da na kamammu, kawunan shugabannin abokan gāba.”
43 ৪৩ জাতিরা, তাঁর প্রজাদের সঙ্গে আনন্দ কর; কারণ তিনি নিজের দাসদের রক্তের প্রতিফল দেবেন, নিজের বিপক্ষদের প্রতিশোধ নেবেন, নিজের দেশের জন্য, নিজের প্রজাদের জন্য প্রায়শ্চিত্ত করবেন।”
Ku yi farin ciki, ya ku al’ummai, tare da mutanensa, gama zai rama ɗau fansar jinin bayinsa; zai ɗau fansa a kan abokan gābansa yă kuma yi kafara domin ƙasarsa da mutanensa.
44 ৪৪ আর মোশি ও নূনের ছেলে হোশেয় এসে লোকদের কানে এই গানের সমস্ত কথা বললেন।
Sai Musa ya zo da Yoshuwa ɗan Nun suka faɗa dukan waɗannan kalmomi wannan waƙa a kunnen mutane.
45 ৪৫ মোশি সমস্ত ইস্রায়েলের কাছে এই সব কথা শেষ করলেন;
Sa’ad da Musa ya gama karanta waɗannan kalmomi ga dukan Isra’ila,
46 ৪৬ আর তিনি তাদেরকে বললেন, “আমি আজ তোমাদের কাছে সাক্ষ্য হিসাবে যা যা বললাম, তোমরা সেই সমস্ত কথায় মনোযোগ কর, আর তোমাদের সন্তানরা যেন এই ব্যবস্থার সব কথা পালন করতে যত্নবান্‌ হয়, এই জন্য তাদেরকে তা আদেশ করতে হবে।
ya ce musu, “Ku riƙe dukan kalmomin da na furta muku a yau, don ku umarce’ya’yanku su lura, su yi biyayya da dukan kalmomin wannan doka.
47 ৪৭ কারণ এটা তোমাদের পক্ষে অর্থহীন বাক্য না, কারণ এটা তোমাদের জীবন এবং তোমরা যে দেশ অধিকার করতে যর্দ্দন পার হয়ে যাচ্ছ, সেই দেশে এই বাক্যের মাধ্যমে দীর্ঘায়ু হবে।”
Ba kalmomi kurum ba ne dominku, amma har ranku ma. Ta wurinsu za ku yi tsawon rai a ƙasar da kuke haye Urdun ku ci gādonta.”
48 ৪৮ সেই দিনের সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এই অবারীম পর্বতে,
A wannan rana Ubangiji ya ce wa Musa,
49 ৪৯ অর্থাৎ যিরীহোর সামনে অবস্থিত মোয়াব দেশে অবস্থিত অবারীম পর্বতে ওঠ এবং আমি অধিকারের জন্যে ইস্রায়েল সন্তানদের যে দেশ দিচ্ছি, সেই কনান দেশ দেখ।
“Ka hau Duwatsun Abarim zuwa Dutsen Nebo a Mowab, tsallake daga Yeriko, ka hangi Kan’ana, ƙasar da nake ba wa Isra’ilawa gādo.
50 ৫০ আর আমার ভাই হারোণ যেমন হোর পর্বতে মারা গিয়ে নিজের লোকদের কাছে সংগৃহীত হল, সেরকম তুমি যে পর্বতে উঠবে, তোমাকে সেখানে মারা গিয়ে নিজের লোকদের কাছে সংগৃহীত হতে হবে;
A can kan dutsen da ka hau za ka mutu a kuma tara ka ga mutanenka, kamar yadda ɗan’uwanka Haruna ya mutu a Dutsen Hor aka kuma tara shi ga mutanensa.
51 ৫১ কারণ সিন মরুপ্রান্তে কাদেশে অবস্থিত মরীবা জলের কাছে তোমরা ইস্রায়েলের লোকদের মধ্যে আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করেছিলে, ফলে ইস্রায়েলের লোকদের মধ্যে আমাকে পবিত্র বলে মান্য করনি।
Wannan kuwa domin ku biyu kun fid da aminci gare ni a gaban Isra’ilawa a ruwan Meriba ta Kadesh, a Hamadar Zin kuma saboda ba ku riƙe tsarkina a cikin Isra’ilawa ba.
52 ৫২ তুমি নিজের সামনে দেশ দেখবে, কিন্তু আমি ইস্রায়েলের লোকদেরকে যে দেশ দিচ্ছি, সেখানে প্রবেশ করতে পারবে না।”
Saboda haka, za ka ga ƙasar daga nesa kawai; ba za ka shiga ƙasar da nake ba wa mutanen Isra’ila ba.”

< দ্বিতীয় বিবরণ 32 >