< দ্বিতীয় রাজাবলি 24 >

1 যিহোয়াকীমের দিনের বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর যিহূদা দেশ আক্রমণ করলেন। যিহোয়াকীম তিন বছর পর্যন্ত তাঁর দাস ছিলেন। পরে তিনি ফিরলেন এবং নবূখদ্‌নিৎসরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন।
A zamani Yehohiyakim, Nebukadnezzar sarkin Babilon ya kawo wa ƙasar farmaki, Yehohiyakim dai ya zama abokin tarayyarsa na tsawon shekara uku. Daga baya kuma sai ya canja ra’ayi ya yi wa Nebukadnezzar tawaye.
2 সদাপ্রভু যিহোয়াকীমের বিরুদ্ধে বাবিলোনীয়, অরামীয়, মোয়াবীয় ও অম্মোনীয় লুটেরাদের পাঠিয়ে দিলেন। তাঁর দাস ভাববাদীদের মধ্য দিয়ে যে কথা বলেছিলেন সেই অনুযায়ী যিহূদা দেশকে ধ্বংস করবার জন্য তিনি তাদের পাঠিয়ে দিয়েছিলেন।
Ubangiji ya aiki maharan Babiloniyawa, da na Arameyawa, da na Mowabawa, da na Ammonawa. Ya aike su su hallaka Yahuda bisa ga maganar Ubangiji wadda ya furta ta bakin bayinsa annabawa.
3 বস্তুত সদাপ্রভুর আদেশ অনুসারেই যিহূদার প্রতি এই সব ঘটেছিল যাতে তিনি নিজের চোখের সামনে থেকে তাদের দূর করে দিতে পারেন। কারণ এই সব ঘটেছিল মনঃশির সমস্ত পাপের জন্য,
Ba shakka waɗannan abubuwa sun faru da Yahuda bisa ga umarnin Ubangiji domin yă kawar da su daga gabansa saboda zunuban Manasse da dukan abin da ya yi,
4 এবং নির্দোষ লোকদের রক্তপাতের জন্য, কারণ তিনি তাদের রক্তে যিরূশালেম পূর্ণ করেছিলেন, আর সদাপ্রভু তা ক্ষমা করতে রাজি হলেন না।
haɗe da zub da jinin marasa laifi. Gama ya ƙazantar da Urushalima da jinin marasa laifi. Ubangiji kuwa bai yi niyyar yafewa ba.
5 যিহোয়াকীমের অন্যান্য অবশিষ্ট সমস্ত কাজের বিবরণ যিহূদার রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Yehohiyakim da abubuwan da ya aikata, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Yahuda.
6 পরে তিনি তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং তাঁর ছেলে যিহোয়াখীন তাঁর জায়গায় রাজা হলেন।
Yehohiyakim ya huta da kakanninsa. Yehohiyacin ɗansa ya gāje shi.
7 মিশরের রাজা আক্রমণ করবার জন্য তাঁর রাজ্য থেকে আর বের হন নি, কারণ বাবিলের রাজা মিশরের রাজার যতটা রাজ্য ছিল মিশরের ছোট নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত সমস্ত রাজ্যটা দখল করে নিয়েছিলেন।
Sarkin Masar bai sāke fita daga ƙasarsa don yaƙi ba domin sarkin Babilon ya mamaye yankin, daga Rafin Masar har zuwa Kogin Yuferites.
8 যিহোয়াখীন যখন রাজত্ব শুরু করেন তখন তাঁর বয়স আঠারো বছর ছিল এবং তিনি তিন মাস রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল নহুষ্টা; তিনি যিরূশালেমের বাসিন্দা ইলনাথনের মেয়ে ছিলেন।
Yehohiyacin yana da shekara goma sha takwas da ya zama sarki, ya kuma yi mulki wata uku a Urushalima. Sunan mahaifiyarsa Nehushta’yar Elnatan, mutuniyar Urushalima.
9 যিহোয়াখীন সদাপ্রভুর চোখে যা কিছু মন্দ তাই করতেন, তিনি তাঁর বাবার যা করেছিলেন তেমনই করলেন।
Ya aikata mugunta a gaban Ubangiji yadda mahaifinsa ya yi.
10 ১০ সেই দিনের বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের সৈন্যেরা যিরূশালেম আক্রমণ করলো এবং সেই শহর অবরোধ করল।
A wannan lokaci, hafsoshin Nebukadnezzar sarkin Babilon suka kawo wa Urushalima yaƙi, suka kuma kewaye ta.
11 ১১ তাঁর সৈন্যেরা যখন শহর অবরোধ করছিল তখন বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর নিজে শহরে গিয়েছিলেন।
Nebukadnezzar na Babilon da kansa kuwa ya zo birnin yayinda hafsoshinsa suka kewaye ta.
12 ১২ এবং যিহূদার রাজা যিহোয়াখীন, তাঁর মা, তাঁর সাহায্যকারীরা, তাঁর সেনাপতিরা ও তাঁর কর্মচারীরা সবাই বাবিলের রাজার হাতে নিজেদের তুলে দিলেন। আর বাবিলের রাজা রাজত্বের আট বছরের দিন তিনি যিহোয়াখীনকে বন্দী করে নিয়ে গেলেন।
Yehohiyacin sarkin Yahuda, da mahaifiyarsa, da masu yi masa hidima, da hakimansa, da kuma fadawansa duk suka miƙa kansu ga Nebukadnezzar. A shekara ta takwas ta mulkin sarkin Babilon, sarkin Babilon ya mai da Yehohiyacin ɗan kurkuku.
13 ১৩ যেমন সদাপ্রভু বলেছিলেন তেমনি করে নবূখদ্‌নিৎসর সদাপ্রভুর ঘর ও রাজবাড়ী থেকে সব ধনরত্ন নিয়ে গেলেন এবং ইস্রায়েলের রাজা শলোমন সদাপ্রভুর গৃহের জন্য সোনা দিয়ে যে সব জিনিস তৈরী করেছিলেন তা তিনি কেটে টুকরা টুকরা করলেন।
Yadda Ubangiji ya faɗa, Nebukadnezzar ya kwashe dukan dukiyar haikalin Ubangiji, da ta fadan sarki, ya kuma kwashe dukan kayan zinariyar da Solomon sarkin Isra’ila ya ƙera domin haikalin Ubangiji.
14 ১৪ তিনি যিরূশালেমের সবাইকে, অর্থাৎ সমস্ত নেতাবর্গ ও সমস্ত যোদ্ধা বীর, সমস্ত শিল্পকার ও কর্মকারদের মোট দশ হাজার লোককে বন্দী করে নিয়ে গেলেন। দেশে গরিব লোক ছাড়া আর কাউকে অবশিষ্ট রাখলেন না।
Ya kwashi dukan mutanen Urushalima zuwa bauta, ya kwashi dukan fadawa, da mayaƙa, da masu sana’a, da maƙera, yawansu ya kai dubu goma. Ba wanda ya ragu, sai matalautan ƙasar.
15 ১৫ নবূখদ্‌নিৎসর যিহোয়াখীনকে বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন। তিনি যিরূশালেম থেকে রাজার মাকে, তাঁর স্ত্রীদের, তাঁর কর্মচারীদের এবং দেশের গণ্যমান্য লোকদেরও বন্দী করে তিনি বাবিলে নিয়ে গেলেন।
Nebukadnezzar ya ɗauki Yehohiyacin ya kai bauta a Babilon. Ya kuma kwashe mahaifiyar sarki, da matansa, da fadawansa, da manyan mutanen ƙasar daga Urushalima ya kai Babilon.
16 ১৬ বাবিলের রাজা সমস্ত যুদ্ধের জন্য উপযুক্ত ও শক্তিশালী সাত হাজার যোদ্ধার পুরো সৈন্যদল এবং এক হাজার শিল্পকার এবং কামারদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন।
Sarkin Babilon kuma ya kwashe dukan mayaƙa dubu bakwai, ƙarfafu, shiryayyu don yaƙi, da masu sana’a, da maƙera dubu ɗaya, ya kai Babilon.
17 ১৭ বাবিলের রাজা যিহোয়াখীনের বাবার ভাই মত্তনিয়কে তাঁর জায়গায় রাজা করলেন এবং তাঁর নাম বদ্‌ল করে সিদিকিয় রাখলেন।
Sarkin Babilon ya sa Mattaniya, ɗan’uwan mahaifin Yehohiyacin, ya zama sarki a madadinsa, ya canja masa suna zuwa Zedekiya.
18 ১৮ সিদিকিয় একুশ বছর বয়সে ছিলেন যখন তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন। তিনি যিরূশালেমে এগারো বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল হমূটল; তিনি ছিলেন লিব্‌না শহরের বাসিন্দা যিরমিয়ের মেয়ে।
Zedekiya yana da shekara ashirin da ɗaya da ya zama sarki, ya kuma yi mulki shekara goma sha ɗaya a Urushalima. Sunan mahaifiyarsa Hamutal’yar Irmiya; mutuniyar Libna.
19 ১৯ সিদিকিয় সদাপ্রভুর চোখে যা মন্দ তাই করতেন, যিহোয়াকীম যা করেছিলেন তিনি তা সবই করতেন।
Ya aikata mugunta a gaban Ubangiji yadda Yehohiyakim ya yi.
20 ২০ সদাপ্রভুর ক্রোধের কারণে এবং যতক্ষণ না তিনি তাঁর সামনে থেকে তাদের দূর করে দিলেন, যিরূশালেম ও যিহূদায় এই সব ঘটনা ঘটেছিল। তখন সিদিকিয় বাবিলের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলেন।
Saboda fushin Ubangiji ne dukan waɗannan abubuwa suka faru da Urushalima, da kuma Yahuda, a ƙarshe kuma ya kawar da su daga fuskarsa. To, sai Zedekiya ya yi wa sarkin Babilon tawaye.

< দ্বিতীয় রাজাবলি 24 >