< দ্বিতীয় রাজাবলি 14 >

1 ইস্রায়েলের রাজা যিহোয়াহসের ছেলে যিহোয়াশের রাজত্বের দ্বিতীয় বছরে যিহূদার রাজা যোয়াশের ছেলে অমৎসিয় রাজত্ব করতে শুরু করলেন।
A shekara ta biyu ta mulkin Yehowash ɗan Yehoyahaz sarkin Isra’ila, Amaziya ɗan Yowash sarkin Yahuda ya fara mulki.
2 তাঁর বয়স যখন পঁচিশ বছর ছিল যখন তিনি রাজত্ব করতে শুরু করেন। তিনি যিরূশালেমে ঊনত্রিশ বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিহোয়দ্দিন; তিনি যিরূশালেমের বাসিন্দা ছিলেন।
Ya zama sarki yana da shekaru ashirin da biyar, ya kuma yi mulki a Urushalima shekaru ashirin da tara. Sunan mahaifiyarsa Yehoyaddin, mutuniyar Urushalima.
3 তিনি সদাপ্রভুর চোখে যা ঠিক অমৎসিয় তাই করতেন, তবে তাঁর পূর্বপুরুষ দায়ূদের মত করতেন না। তিনি তাঁর বাবা যোয়াশ যেমন করতেন তিনি সেই মতই সমস্ত কাজ করতেন।
Ya aikata abin da yake daidai a gaban Ubangiji, sai dai ba kamar kakansa Dawuda ba. A kome dai ya bi gurbin mahaifinsa Yowash.
4 কিন্তু উঁচু স্থানগুলো তিনি ধ্বংস করলেন না; লোকেরা তখনও সেই উঁচুস্থানে বলি দিত এবং ধূপ জ্বালাত।
Ba a dai kawar da masujadan kan tudu ba; mutane suka ci gaba da yin hadaya da ƙone turare a can.
5 পরে রাজ্য তাঁর হাতে এসে প্রতিষ্ঠা হওয়ার পর, যে দাসেরা রাজাকে, অর্থাৎ তাঁর বাবাকে মেরে ফেলেছিল, তিনি তাদেরকে হত্যা করলেন।
Bayan masarauta ta kahu a hannunsa, sai ya kashe fadawan da suka kashe mahaifinsa sarki.
6 কিন্তু মোশির ব্যবস্থার বইতে যা লেখা আছে সেইমত তিনি তাদের সন্তানদের হত্যা করলেন না। সেই ব্যবস্থার বইতে সদাপ্রভুর এই আদেশ লেখা ছিল, “সন্তানদের জন্য বাবাকে কিম্বা বাবার কারণে সন্তানদের হত্যা করা চলবে না, তবে প্রত্যেককেই তার নিজের নিজের পাপের জন্য মরতে হবে।”
Duk da haka bai kashe’ya’yan masu kisan ba, bisa ga abin da yake a rubuce a Dokar Musa inda Ubangiji ya umarta, “Ba za a kashe iyaye saboda laifin’ya’ya ba, ko kuma’ya’ya saboda laifin iyayensu ba, kowa zai mutu don zunubansa.”
7 তিনি লবণ উপত্যকায় দশ হাজার ইদোমীয় লোককে হত্যা করলেন এবং যুদ্ধ করে সেলা দখল করে তার নাম যক্তেল রাখলেন; আজও সেই নাম আছে।
Shi ne kuma wanda ya ci mutanen Edom dubu goma a yaƙi, a Kwarin Gishiri, ya kuma ci Sela da yaƙi, ya ba ta suna Yokteyel, sunan da ake kiranta har wa yau.
8 তখন অমৎসিয় দূত পাঠিয়ে যেহূর নাতি, অর্থাৎ যিহোয়াহসের ছেলে ইস্রায়েলের রাজা যিহোয়াশকে বলে পাঠালেন, “আসুন, যুদ্ধ ক্ষেত্রে আমরা পরস্পরের মুখোমুখি হই।”
Sai Amaziya ya aika’yan aika wurin Yehowash ɗan Yehoyahaz, ɗan Yehu, sarkin Isra’ila, yana tsokanarsa cewa, “Zo, mu sadu fuska da fuska.”
9 কিন্তু যিহোয়াশ ইস্রায়েলের রাজা দূতের মাধ্যমে উত্তরে দিয়ে যিহূদার রাজা অমৎসিয়র কাছে লোক বা দূত পাঠিয়ে বললেন, “লেবাননের এক শিয়ালকাঁটা লেবাননেরই এরস গাছের কাছে বলে পাঠাল, ‘আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিন।’ কিন্তু লেবাননের একটা বন্য পশু এসে সেই শিয়ালকাঁটাকে পায়ে মাড়িয়ে দিল।
Amma Yehowash sarkin Isra’ila ya mai da martani wa Amaziya sarkin Yahuda ya ce, “Wata’yar ƙaya a kurmin Lebanon ta aika da saƙo wurin itacen al’ul a Lebanon cewa, ‘Ka ba ɗana’yarka aure.’ Amma wani naman jeji ya zo ya tattake ƙayar.
10 ১০ তুমি ইদোমকে আক্রমণ করেছ এবং তোমার হৃদয় সত্যিই গর্বিত হয়েছে। নিজের জয়ের জন্য গর্ব কর, কিন্তু নিজের গৃহে থাকো। কারণ তুমি কেন নিজের বিপদের কারণ হবে? আর তার সঙ্গে ডেকে আনবে নিজের ও যিহূদার ধ্বংস?”
Tabbatacce ka ci Edom da yaƙi, yanzu kuwa kana ɗaga kai. To, ka gode da darajar da ka samu, amma ka zauna a gida! Don me kake neman faɗa kana neman fāɗuwarka da kuma ta Yahuda?”
11 ১১ কিন্তু অমৎসিয় সেই কথা শুনলেন না। তাই ইস্রায়েলের রাজা যিহোয়াশ আক্রমণ করলেন। তিনি ও যিহূদার রাজা অমৎসিয় যিহূদার বৈৎ-শেমশে একে অপরের মুখোমুখি হলেন।
Amma Amaziya bai saurara ba, saboda haka Yehowash sarkin Isra’ila ya kai masa hari. Shi da Amaziya sarkin Yahuda suka fuskanci juna a Bet-Shemesh.
12 ১২ ইস্রায়েলের কাছে যিহূদা হেরে গেল এবং প্রত্যেকে নিজের বাড়িতে পালিয়ে গেল।
Isra’ila suka fatattaki Yahuda, kowa kuwa ya tsere zuwa gidansa.
13 ১৩ ইস্রায়েলের রাজা যিহোয়াশ বৈৎ-শেমশে অহসিয়ের নাতি, অর্থাৎ যোয়াশের ছেলে যিহূদার রাজা অমৎসিয়কে ধরলেন। তারপর যিহোয়াশ যিরূশালেমে গিয়ে সেখানকার দেয়ালের ইফ্রয়িমের ফটক থেকে কোণের ফটক পর্যন্ত প্রায় চারশো হাত ভেঙে দিলেন।
Yehowash sarkin Isra’ila ya kama Amaziya sarkin Yahuda, ɗan Yowash, ɗan Ahaziya, a Bet-Shemesh. Sa’an nan Yehowash ya tafi Urushalima ya rushe katangar Urushalima daga Ƙofar Efraim har zuwa Ƙofar Kusurwa, ratarta ta kai wajen ƙafa ɗari shida.
14 ১৪ তিনি সোনা ও রূপা এবং অন্যান্য জিনিসপত্র যা সদাপ্রভুর গৃহে পাওয়া গিয়েছিল এবং রাজবাড়ীর ধনভান্ডারে যে সব মূল্যবান জিনিস ছিল তা সবই নিয়ে গেলেন। তিনি জামিন হিসাবে কতগুলো লোককে নিয়ে শমরিয়াতে ফিরে গেলেন।
Ya kwashi ɗaukan zinariya da azurfa da duk kayan da aka samu a haikalin Ubangiji da kuma ma’ajin fadan. Ya kuma kwashi bayi sa’an nan ya koma Samariya.
15 ১৫ যিহোয়াশের করা অবশিষ্ট অন্যান্য সমস্ত কাজের কথা, যুদ্ধে তাঁর জয়ের কথা এবং যিহূদার রাজা কেমন করে অমৎসিয়ের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন সেই সব ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামক বইটিতে কি লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Yehowash, abin da ya yi da kuma nasarorinsa, haɗe da yaƙinsa da Amaziya sarkin Yahuda, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
16 ১৬ পরে যিহোয়াশ তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন এবং তাঁকে শমরিয়াতে ইস্রায়েলের রাজাদের সঙ্গে কবর দেওয়া হল এবং তাঁর ছেলে যারবিয়াম তাঁর পদে রাজা হলেন।
Ya huta da kakanninsa aka kuma binne shi a Samariya tare da sarakunan Isra’ila. Yerobowam ɗansa, ya kuma gāje shi.
17 ১৭ ইস্রায়েলের রাজা যিহোয়াহসের ছেলে যিহোয়াশের মৃত্যুর পর যিহূদার রাজা যোয়াশের ছেলে অমৎসিয় আরও পনেরো বছর বেঁচে ছিলেন।
Amaziya ɗan Yowash sarkin Yahuda ya yi shekaru goma sha biyar bayan mutuwar Yehowash ɗan Yehoyahaz sarkin Isra’ila.
18 ১৮ অমৎসিয়ের অন্যান্য সমস্ত অবশিষ্ট কাজের কথা যিহূদার রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Amaziya, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Yahuda.
19 ১৯ যিরূশালেমে অমৎসিয়ের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলো এবং তিনি লাখীশে পালিয়ে গেলেন, কিন্তু তারা তার পিছনে পিছনে লাখীশে লোক পাঠালো এবং সেখানে তাঁকে হত্যা করলো।
Suka ƙulla masa maƙarƙashiya a Urushalima, ya gudu zuwa Lakish, amma suka aika har Lakish aka kashe shi a can.
20 ২০ তাঁর দেহটা তারা ঘোড়ার পিঠে করে যিরূশালেমে ফিরিয়ে আনল এবং তাঁকে দায়ূদ-শহরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে কবর দিল।
Aka ɗauko shi a kan doki aka kawo shi Urushalima, aka kuwa binne shi tare da kakanninsa, a Birnin Dawuda.
21 ২১ তারপর যিহূদার সমস্ত লোক অসরিয়কে যার বয়স ষোলো বছর ছিল তাঁকে নিয়ে তাঁর বাবা অমৎসিয়ের জায়গায় রাজা করল।
Sa’an nan dukan mutanen Yahuda suka ɗauki Azariya, wanda yake ɗan shekaru goma sha shida da haihuwa, suka naɗa shi sarki a madadin mahaifinsa Amaziya.
22 ২২ অমৎসিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় যাবার পর পরে অসরিয় এলৎ শহরটি পুনরায় তৈরী করলেন এবং তা যিহূদার অধীনে করলেন।
Shi ne ya sāke gina Elat, ya kuma maido da ita a hannun Yahuda bayan Amaziya ya huta da kakanninsa.
23 ২৩ যিহূদার রাজা যোয়াশের ছেলে অমৎসিয়ের রাজত্বের পনেরো বছরের দিন ইস্রায়েলের রাজা যিহোয়াশের ছেলে যারবিয়াম শমরিয়াতে রাজত্ব করতে শুরু করেন এবং তিনি একচল্লিশ বছর রাজত্ব করেছিলেন।
A shekara ta goma sha biyar ta mulkin Amaziya ɗan Yowash sarkin Yahuda, Yerobowam ɗan Yehowash sarkin Isra’ila ya zama sarki a Samariya, ya kuma yi mulki na shekaru arba’in da ɗaya.
24 ২৪ সদাপ্রভুর চোখে যা কিছু মন্দ তিনি তাই করতেন এবং নবাটের ছেলে যারবিয়াম যে সব পাপ ইস্রায়েলকে দিয়ে করিয়েছিলেন তিনি সেই সব পাপ করতে ছাড়লেন না।
Ya aikata mugunta a gaban Ubangiji bai kuwa kauce wa duk zunuban Yerobowam ɗan Nebat, wanda ya sa Isra’ila ta aikata ba.
25 ২৫ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাঁর দাস গাৎ-হেফরের অমিত্তয়ের ছেলে যোনা ভাববাদীর মধ্য দিয়ে যে কথা বলেছিলেন সেই কথা অনুযায়ী যারবিয়াম হমাৎ এলাকা থেকে অরাবার সমুদ্র পর্যন্ত আগে ইস্রায়েলের রাজ্যের যে সীমা ছিল তা পুনরায় নিজের হাতে ফিরিয়ে এনেছিলেন।
Shi ne ya maido da iyakokin Isra’ila daga Lebo Hamat zuwa Tekun Araba, bisa ga maganar Ubangiji, Allah na Isra’ila, da ya yi ta bakin bawansa Yunana ɗan Amittai, annabi daga Gat-Hefer.
26 ২৬ কারণ, সদাপ্রভু দেখেছিলেন যে ইস্রায়েলের স্বাধীন মানুষ কিম্বা দাস সবাই ভীষণভাবে কষ্ট পাচ্ছে; কেউ তাদের সাহায্য করবার মত ছিল না।
Ubangiji ya ga irin muguwar wahalar da ta shafi kowa a Isra’ila, ko bawa ko’yantacce, babu mai taimakonsu.
27 ২৭ ফলে সদাপ্রভু বললেন যে তিনি আকাশের নীচ থেকে ইস্রায়েলের নাম মুছে ফেলবেন না। সেইজন্য তিনি যিহোয়াশের ছেলে যারবিয়ামের মধ্য দিয়ে তাদের উদ্ধার করলেন।
Da yake kuma Ubangiji bai ce zai shafe sunan Isra’ila daga fuskar duniya ba, sai ya cece su ta hannun Yerobowam ɗan Yowash.
28 ২৮ যারবিয়ামের অন্যান্য সমস্ত অবশিষ্টের কাজের কথা, যুদ্ধে তাঁর জয়ের কথা এবং এক দিন যিহূদার অধিকারে থাকা দম্মেশক ও হমাৎ কিভাবে তিনি ইস্রায়েলের জন্য আবার অধিকার করে নিয়েছিলেন সেই কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Yerobowam, da dukan abin da ya yi, da yaƙe-yaƙen da ya yi, haɗe da sāke ƙwato wa Isra’ila Damaskus da Hamat waɗanda suke a hannun Yahuda, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
29 ২৯ পরে যারবিয়াম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলে, ইস্রায়েলের রাজাদের কাছে চলে গেলেন এবং তাঁর ছেলে সখরিয় তাঁর জায়গায় রাজা হলেন।
Yerobowam ya huta da kakanninsa, sarakunan Isra’ila. Zakariya ɗansa kuwa ya gāje shi.

< দ্বিতীয় রাজাবলি 14 >