< বংশাবলির প্রথম খণ্ড 11 >

1 ইস্রায়েলীয়েরা সবাই হিব্রোণে দায়ূদের কাছে জড়ো হয়ে বলল, “দেখুন, আমরা আপনার হাড় ও মাংস।
Dukan Isra’ila fa suka taru wurin Dawuda a Hebron suka ce, “Mu jiki da jininka ne.
2 এর আগে যখন শৌল রাজা ছিলেন তখন যুদ্ধের দিন আপনিই ইস্রায়েলীয়দের সৈন্য পরিচালনা করতেন; আর আপনার ঈশ্বর সদাপ্রভু আপনাকে বলেছিলেন যেন আপনিই তাঁর লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের দেখাশোনা করবেন ও তাদের নেতা হবেন।”
A dā, ko a lokacin da Shawulu yake sarki, ai, kai ne kake shugabantar Isra’ila a yaƙe-yaƙe. Kuma Ubangiji Allahnka ya ce maka, ‘Za ka zama makiyayin mutanena Isra’ila, za ka kuma zama mai mulkinsu.’”
3 এই ভাবে ইস্রায়েল দেশের সমস্ত প্রাচীনেরা হিব্রোণে রাজার কাছে এলেন। তখন দায়ূদ সদাপ্রভুকে সাক্ষী রেখে তাঁদের সঙ্গে একটা চুক্তি করলেন, আর শমূয়েলের মধ্য দিয়ে বলা সদাপ্রভুর কথা অনুসারে তাঁরা দায়ূদকে ইস্রায়েল দেশের উপর রাজা হিসাবে অভিষেক করলেন।
Sa’ad da dukan dattawan Isra’ila suka zo wurin Sarki Dawuda a Hebron, suka yi yarjejjeniya da shi a gaban Ubangiji, suka kuwa shafe Dawuda ya zama sarki a bisa Isra’ila, yadda Ubangiji ya yi alkawari ta wurin Sama’ila.
4 পরে দায়ূদ ও সমস্ত ইস্রায়েলীয়েরা যিরূশালেমে, অর্থাৎ যিবূষে গেলেন। যিবূষীয়েরা সেখানে বাস করত।
Dawuda tare da dukan Isra’ilawa suka taka zuwa Urushalima (wato, Yebus). Yebusiyawan da suke zama a wurin
5 তারা দায়ূদকে বলল, “তুমি এখানে ঢুকতে পারবে না।” তবুও দায়ূদ সিয়োনের দুর্গটা অধিকার করলেন। সেটাই দায়ূদ শহর।
suka ce wa Dawuda, “Ba za ka shiga nan ba.” Duk da haka, Dawuda ya ci kagarar Sihiyona, Birnin Dawuda.
6 দায়ূদ বলেছিলেন, “যে লোক প্রথমে যিবূষীয়দের আক্রমণ করবে সেই হবে প্রধান সেনাপতি।” এতে সরূয়ার ছেলে যোয়াব প্রথমে আক্রমণ করতে গেলেন, আর সেইজন্য তাঁকে প্রধান সেনাপতি করা হল।
Dawuda ya ce, “Duk wanda ya jagoranci yaƙi a kan Yebusiyawa zai zama babban shugaban mayaƙa.” Yowab ɗan Zeruhiya ya fara haurawa, ta haka ya zama shugaba.
7 এর পর দায়ূদ সেই দুর্গে বাস করতে লাগলেন; সেইজন্য লোকেরা তাঁর নাম দায়ূদ শহর রাখল।
Dawuda zauna a kagarar, ta haka aka kira ta Birnin Dawuda.
8 তিনি মিল্লোর কাছে শহর গড়ে তুললেন এবং যোয়াব শহরের বাদবাকী অংশ মেরামত করলেন।
Sai ya gina birni kewaye da shi, daga madogaran gini zuwa katangar da take kewaye, yayinda Yowab ya maido da sauran birnin.
9 দায়ূদ দিনের দিনের আরও মহান হয়ে উঠলেন, কারণ বাহিনীগণের সদাপ্রভু তাঁর সঙ্গে ছিলেন।
Dawuda kuwa ya ƙara ƙarfi, domin Ubangiji Maɗaukaki yana tare da shi.
10 ১০ সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে দায়ূদ যাতে গোটা দেশটার উপর তাঁর অধিকার স্থাপন করতে পারেন সেইজন্য তাঁর শক্তিশালী লোকদের মধ্যে যাঁরা প্রধান ছিলেন তারা সমস্ত ইস্রায়েলীয়দের সঙ্গে মিলে তাঁর পক্ষ নিয়ে তাঁর রাজকীয় ক্ষমতাকে বাড়িয়ে তুললেন।
Waɗannan su ne manyan jarumawan Dawuda, su ne, tare da dukan Isra’ila, suka ba wa mulkinsa goyon baya mai ƙarfi da ya kai bisa dukan ƙasar, yadda Ubangiji ya yi alkawari.
11 ১১ দায়ূদের বীরদের সংখ্যা এই; যাশবিয়াম নামে হক্‌মোনীয়দের একজন ছেলে ছিলেন, ত্রিশ জন বীর যোদ্ধাদের দলের প্রধান। তিনি বর্শা চালিয়ে একই দিনের তিনশো লোককে মেরে ফেলেছিলেন।
Ga jerin sunayen jarumawan Dawuda. Yashobeyam wani ɗan Hakmoni, shi ne babban shugaba; ya ɗaga māshinsa a kan mutum ɗari uku, waɗanda ya kashe a ƙarawa guda kawai.
12 ১২ তাঁর পরের জন ছিলেন ইলীয়াসর। ইনি ছিলেন অহোহীয় দোদোরের ছেলে। নাম করা তিনজন বীরের মধ্যে ইনি ছিলেন একজন।
Biye da shi, shi ne Eleyazar ɗan Dodo mutumin Aho, ɗaya daga cikin jarumawa uku.
13 ১৩ পলেষ্টীয়েরা যখন যুদ্ধের জন্য পস্‌ দম্মীমে জড়ো হয়েছিল তখন ইলীয়াসর দায়ূদের সঙ্গে ছিলেন। একটা জায়গায় যবে ভরা একটা ক্ষেতে ইস্রায়েলীয় সৈন্যেরা পলেষ্টীয়দের সামনে থেকে পালিয়ে গেল।
Yana tare da Dawuda a Fas Dammim sa’ad da Filistiyawa suka taru can don yaƙi. A wani wuri inda akwai gona cike da sha’ir, sojoji suka gudu daga Filistiyawa.
14 ১৪ তারা সেই ক্ষেতের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তাঁরা সেই ক্ষেতটা রক্ষা করলেন এবং পলেষ্টীয়দের শেষ করে দিলেন। সেই দিন সদাপ্রভু তাঁদের রক্ষা করলেন ও মহাজয় দান করলেন।
Sai shi da Dawuda suka shiga gonar sha’ir ɗin, suka tsaya ciki don su tsare ta. Suka ragargaza Filistiyawa, Ubangiji kuma ya kawo babban nasara.
15 ১৫ ত্রিশজন বীরের মধ্যে তিনজন অদুল্লম গুহার কাছে যে পাথরটা ছিল সেখানে দায়ূদের কাছে আসলেন। তখন পলেষ্টীয়দের সৈন্যরা রফায়ীম উপত্যকায় ছাউনি ফেলে ছিল।
Wata rana uku cikin manyan mutanen nan talatin suka gangara wurin Dawuda zuwa dutse a kogon Adullam, yayinda ƙungiyar Filistiyawa suke sansani a Kwarin Refayim.
16 ১৬ সেই দিন দায়ূদ দুর্গম জায়গায় ছিলেন আর পলেষ্টীয় সৈন্যদল ছিল বৈৎলেহমে।
A lokacin Dawuda yana cikin mafaka, sojojin Filistiyawa kuma suna a Betlehem.
17 ১৭ এমন দিন দায়ূদ খুব পিপাসিত হলেন এবং বললেন, “হায়! কে আমাকে বৈৎলেহমের দরজার কাছের কূয়োর জল এনে পান করতে দেবে?”
Dawuda ya ji marmarin ruwan sha sai ya ce, “Kash, a ce wani zai sami mini ruwan sha daga rijiya kusa da ƙofar Betlehem mana!”
18 ১৮ এই কথা শুনে সেই তিনজন বীর পলেষ্টীয় সৈন্যদলের ভিতর দিয়ে গিয়ে বৈৎলেহমের ফটকের কাছের কুয়োটা থেকে জল তুলে দায়ূদের কাছে নিয়ে গেলেন। কিন্তু দায়ূদ তা পান করতে রাজি হলেন না; তার বদলে তিনি সেই জল সদাপ্রভুর উদ্দেশ্যে ঢেলে ফেলে দিলেন।
Sai Ukun suka kutsa kai cikin sansanin Filistiyawa, suka ja ruwa daga rijiyar da take kusa da ƙofar Betlehem suka ɗauko shi suka kawo wa Dawuda. Amma ya ƙi yă sha; a maimako, sai ya zubar da shi a gaban Ubangiji.
19 ১৯ আর বললেন, “হে ঈশ্বর, আমি যে এই জল পান তা দূরে থাক্‌। এই লোকেরা, যারা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে গিয়েছিল তাদের রক্ত কি আমি পান করবো?” তাঁরা তাঁদের প্রাণের ঝুঁকি নিয়ে সেই জল এনেছিল বলে দায়ূদ তা পান করতে রাজি হলেন না। সেই তিনজন নাম করা বীর এই সব কাজ করেছিল।
Ya ce, “Allah yă sawwaƙe in yi haka, ya kamata in sha jinin waɗannan mutanen da suka yi kasai da rayukansu?” Domin sun yi kasai da rayukansu don su dawo da shi, Dawuda bai sha shi ba. Irin abubuwan da jarumawa ukun nan suka yi ke nan.
20 ২০ যোয়াবের ভাই অবীশয় ছিলেন সেই তিন জনের মধ্যে প্রধান। তিনি বর্শা চালিয়ে তিনশো লোককে মেরে ফেলেছিলেন এবং তিনিও ঐ তিন জনের মত নাম করা হয়ে উঠেছিলেন।
Abishai ɗan’uwan Yowab shi ma babba ne cikin Ukun nan. Ya ɗaga māshinsa a kan mutum ɗari uku, waɗanda ya kashe, ya kuma zama sananne kamar Ukun.
21 ২১ তিনি সেই তিন জনের চেয়ে আরও বেশী সম্মান পেয়েছিলেন এবং তাঁদের সেনাপতি হয়েছিলেন, অথচ তিন জনের সমান ছিলেন না।
Aka ninka girmama shi bisa Ukun, sai ya zama shugaba, ko da yake ba a haɗa shi a cikinsu ba.
22 ২২ কব্‌সেলীয় যিহোয়াদার ছেলে বনায় ছিলেন একজন বীর যোদ্ধা। তিনিও বড় বড় কাজ করেছিলেন। মোয়াবীয় অরীয়েলের দুই ছেলেকে তিনি মেরে ফেলেছিলেন। এক তুষার পড়া দিনের তিনি একটা গর্তের মধ্যে নেমে গিয়ে একটা সিংহকে মেরে ফেলেছিলেন।
Benahiya ɗan Yehohiyada shi ma wani barden yaƙi ne daga Kabzeyel, wanda ya yi manyan abubuwa. Ya bugi gwanayen Mowab biyu. Ya kuma gangara zuwa cikin rami a ranar da aka yi dusar ƙanƙara ya kashe zaki.
23 ২৩ আবার একজন পাঁচ হাত (সাড়ে সাত ফুট) লম্বা মিশরীয়কে তিনি মেরে ফেলেছিলেন। সেই মিশরীয়ের হাতে ছিল তাঁতীর তাঁত বোনার কাঠের মত একটা বর্শা, কিন্তু তবুও তিনি লাঠি হাতে তার দিকে এগিয়ে গিয়েছিলেন। সেই মিশরীয়ের হাত থেকে বর্শাটা কেড়ে নিয়ে তিনি সেই বর্শা দিয়ে তাকে মেরে ফেলেছিলেন।
Ya kuma kashe wani mutumin Masar mai tsayi ƙafa bakwai da rabi. Ko da yake mutumin Masar yana da māshi kamar sandan masaƙa a hannunsa, Benahiya ya yaƙe shi da kulki. Ya ƙwace māshin daga hannun mutumin Masar ya kuma kashe shi da māshin nan nasa.
24 ২৪ যিহোয়াদার ছেলে বনায় এই সব কাজ করলেন। তিনিও সেই তিনজন বীরের মধ্যে নাম করা হয়ে উঠেছিলেন।
Irin abubuwan da Benahiya ɗan Yehohiyada ya yi ke nan; shi ma sananne ne kamar waɗannan jarumawa uku.
25 ২৫ সেই তিন জনের মধ্যে তাঁকে ধরা না হলেও তিনি ত্রিশজনের থেকে বেশি সম্মানীয় ছিলেন। দায়ূদ তাঁর দেহরক্ষীদের ভার বনায়ের উপরেই দিয়েছিলেন।
Aka ɗauka shi da bangirma fiye da Talatin nan, amma ba a haɗa shi cikin Ukun ba. Dawuda kuwa ya sa shi yă lura da masu tsaron lafiyarsa.
26 ২৬ সেই শক্তিশালী লোকেরা হলেন যোয়াবের ভাই অসাহেল, বৈৎলেহমের দোদোর ছেলে ইলহানন,
Jarumawan nan su ne, Asahel ɗan’uwan Yowab, Elhanan ɗan Dodo daga Betlehem,
27 ২৭ হরোরীয় শম্মোৎ, পলোনীয় হেলস,
Shammot mutumin Haror, Helez mutumin Felon,
28 ২৮ তকোয়ের ইক্কেশের ছেলে ঈরা, অনাথোতের অবীয়েষর,
Ira ɗan Ikkesh daga Tekowa, Abiyezer daga Anatot,
29 ২৯ হূশাতীয় সিব্বখয়, অহোহীয় ঈলয়,
Sibbekai mutumin Husha, Ilai mutumin Aho,
30 ৩০ নটোফাতীয় মহরয়, নটোফাতীয় বানার ছেলে হেলদ,
Maharai mutumin Netofa, Heled ɗan Ba’ana mutumin Netofa,
31 ৩১ বিন্যামীন গোষ্ঠীর গিবিয়ার রীবয়ের ছেলে ইথয়, পিরিয়াথোনীয় বনায়,
Ittai ɗan Ribai daga Gibeya a Benyamin, Benahiya mutumin Firaton,
32 ৩২ গাশের উপত্যকা থেকে হূরয়, অর্বতীয় অবীয়েল,
Hurai daga kogunan Ga’ash, Abiyel mutumin Arba,
33 ৩৩ বাহরূমীয় অসমাবৎ, শাল্‌বোনীয় ইলীয়হবঃ,
Azmawet mutumin Harum, Eliyaba mutumin Sha’albo,
34 ৩৪ গিষোণীয় হাষেমের ছেলেরা, হরারীয় শাগির ছেলে যোনাথন,
’ya’yan Hashem mutumin Gizon maza, Yonatan ɗan Shageye mutumin Harar,
35 ৩৫ হরারীয় সাখরের ছেলে অহীয়াম, ঊরের ছেলে ইলীফাল,
Ahiyam ɗan Sakar mutumin Harar, Elifal ɗan Ur,
36 ৩৬ মখেরাতীয় হেফর, পলোনীয় অহিয়,
Hefer mutumin Mekerat, Ahiya mutumin Felon,
37 ৩৭ কর্মিলীয় হিষ্রো, ইষ্‌বয়ের ছেলে নারয়,
Hezro mutumin Karmel, Na’arai ɗan Ezbai,
38 ৩৮ নাথনের ভাই যোয়েল, হগ্রির ছেলে মিভর,
Yowel ɗan’uwan Natan, Mibhar ɗan Hagiri,
39 ৩৯ অম্মোনীয় সেলক, সরূয়ার ছেলে যোয়াবের অস্ত্র বহনকারী বেরোতীয় নহরয়,
Zelek mutumin Ammon Naharai Baroti, mai ɗaukar kayan yaƙin Yowab ɗan Zeruhiya,
40 ৪০ যিত্রীয় ঈরা, যিত্রীয় গারেব,
Ira mutumin Itra, Gareb mutumin Itra,
41 ৪১ হিত্তীয় ঊরিয়, অহলয়ের ছেলে সাবদ,
Uriya mutumin Hitti Zabad ɗan Alai,
42 ৪২ রূবেণীয় শীষার ছেলে অদীনা তিনি ছিলেন রূবেণীয়দের নেতা এবং তাঁর সঙ্গে ছিল ত্রিশজন লোক,
Adina ɗan Shiza mutumin Ruben, wanda shi ne babba na mutanen Ruben, kuma talatin suna tare da shi,
43 ৪৩ মাখার ছেলে হানান, মিত্নীয় যোশাফট,
Hanan ɗan Ma’aka, Yoshafat mutumin Mit,
44 ৪৪ অষ্টরোতীয় উষিয়, অরোয়েরীয় হোথমের দুই ছেলে শাম ও যিয়ীয়েল,
Uzziya mutumin Ashtarot, Shama da Yehiyel’ya’yan Hotam mutumin Arower maza,
45 ৪৫ শিম্রির ছেলে যিদিয়েল ও তাঁর ভাই তীষীয় যোহা,
Yediyayel ɗan Shimri, ɗan’uwansa Yoha mutumin Tiz,
46 ৪৬ মহবীয় ইলীয়েল, ইল্‌নামের দুই ছেলে যিরীবয় ও যোশবিয়, মোয়াবীয় যিৎমা,
Eliyel mutumin Ma’aha, Yeribai da Yoshawiya’ya’yan Elna’am maza, Itma mutumin Mowab,
47 ৪৭ ইলীয়েল, ওবেদ ও মসোবায়ীয় যাসীয়েল।
Eliyel, Obed da Ya’asiyel mutumin Mezob.

< বংশাবলির প্রথম খণ্ড 11 >