< 1 Kings 16 >

1 Ó sì ṣe, ọ̀rọ̀ Olúwa sì tọ Jehu ọmọ Hanani wá sí Baaṣa pé,
তখন বাশার বিরুদ্ধে হনানির ছেলে যেহূর কাছে সদাপ্রভুর এই বাক্য প্রকাশিত হল,
2 “Èmi ti gbé ọ ga láti inú erùpẹ̀ wá, mo sì fi ọ́ ṣe olórí Israẹli ènìyàn mi, ṣùgbọ́n ìwọ sì rìn ní ọ̀nà Jeroboamu, ó sì mú kí Israẹli ènìyàn mi dẹ́ṣẹ̀, láti mú mi bínú nípa ẹ̀ṣẹ̀ wọn.
“আমি তোমাকে ধূলো থেকে তুলে এনেছি এবং আমার লোক ইস্রায়েলীয়দের নেতা করেছি, তুমি যারবিয়ামের পথে চলেছ ও আমার লোক ইস্রায়েলীয়দের দিয়ে পাপ করিয়েছ, ফলে তাদের সেই পাপের মাধ্যমে আমাকে অসন্তুষ্ট করে তুলেছ।
3 Nítorí náà, èmi yóò mú Baaṣa àti ilé rẹ̀ kúrò, èmi yóò sì ṣe ilé rẹ̀ bí ilé Jeroboamu ọmọ Nebati.
দেখো, আমি বাশাকে ও তার পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করব। আমি তোমার বংশকে নবাটের ছেলে যারবিয়ামের বংশের মত করব।
4 Àwọn ajá yóò jẹ ẹni Baaṣa tí ó bá kú ní ìlú, ẹyẹ ojú ọ̀run yóò sì jẹ àwọn tí ó kú ní oko.”
বাশার যে কেউ শহরে মরবে তাদের কুকুরে খাবে এবং যে কেউ মাঠের মধ্যে মরবে তাদের পাখীতে খাবে।”
5 Àti ìyókù ìṣe Baaṣa, ohun tí ó ṣe àti agbára rẹ̀, a kò ha kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israẹli?
বাশার অন্যান্য কাজ, যুদ্ধে তাঁর জয়ের কথা এবং তিনি যা কিছু করেছিলেন তা ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?
6 Baaṣa sì sùn pẹ̀lú àwọn baba rẹ̀, a sì sin ín ní Tirsa. Ela ọmọ rẹ̀ sì jẹ ọba ní ipò rẹ̀.
পরে বাশা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন ও তির্সায় তাঁকে কবর দেওয়া হল এবং তাঁর ছেলে এলা তাঁর জায়গায় রাজা হলেন।
7 Ọ̀rọ̀ Olúwa sì wá nípa ọwọ́ Jehu wòlíì ọmọ Hanani pẹ̀lú sí Baaṣa àti ilé rẹ̀, nítorí gbogbo búburú tí ó ti ṣe níwájú Olúwa, ní mímú un bínú nípa ohun tó ti ṣe àti wíwà bí ilé Jeroboamu, àti nítorí tí ó pa á run pẹ̀lú.
হনানির ছেলে যেহূ ভাববাদী মধ্যে দিয়ে বাশা ও তাঁর বংশের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য প্রকাশিত হয়েছিল, কারণ যারবিয়ামের বংশের মত তিনি সদাপ্রভুর চোখে যা মন্দ তা করে সদাপ্রভুকে অসন্তুষ্ট করেছিলেন এবং যারবিয়ামের বংশকে হত্যা করেছিলেন।
8 Ní ọdún kẹrìndínlọ́gbọ̀n Asa ọba Juda, Ela ọmọ Baaṣa bẹ̀rẹ̀ sí ní jẹ ọba ní Israẹli, ó sì jẹ ọba ní Tirsa ní ọdún méjì.
যিহূদার রাজা আসার রাজত্বের ছাব্বিশ বছরে, বাশার ছেলে এলা ইস্রায়েলের উপর রাজত্ব করতে শুরু করেন; তিনি তির্সায় দুই বছর রাজত্ব করেছিলেন।
9 Simri, ọ̀kan nínú àwọn ìránṣẹ́ rẹ̀, olórí ìdajì kẹ̀kẹ́ rẹ̀, dìtẹ̀ sí i. Ela sì wà ní Tirsa nígbà náà, ó sì mu àmupara ní ilé Arsa, ìríjú ilé rẹ̀ ni Tirsa.
পরে তাঁর অর্ধেক সংখ্যক রথের তত্ত্বাবধায়ক সিম্রি নামক তাঁর দাস তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। এলা তির্সাতে রাজবাড়ির পরিচালক অর্সার বাড়িতে পান করে মাতাল হলেন,
10 Simri sì wọlé, ó sì kọlù ú, ó sì pa á ní ọdún kẹtàdínlọ́gbọ̀n Asa, ọba Juda, ó sì jẹ ọba ní ipò rẹ̀.
১০আর সিম্রি ভিতরে গিয়ে যিহূদার রাজা আসার সাতাশ বছরে তাঁকে আক্রমণ করে মেরে ফেললেন ও তিনি জায়গায় রাজা হলেন।
11 Bí ó sì ti bẹ̀rẹ̀ sí ní jẹ ọba, bí ó sì ti jókòó lórí ìtẹ́, ó lu gbogbo ilé Baaṣa pa, kò ku ọkùnrin kan sílẹ̀, bóyá ìbátan tàbí ọ̀rẹ́.
১১যখন সিম্রি রাজত্ব করতে শুরু করেন, সিংহাসনে বসার সঙ্গে সঙ্গেই বাশার বংশের সবাইকে মেরে ফেললেন। তাঁর আত্মীয় বন্ধু কোনো পুরুষকেই তিনি বাঁচিয়ে রাখলেন না।
12 Bẹ́ẹ̀ ni Simri pa gbogbo ilé Baaṣa run, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa tí ó sọ sí Baaṣa nípa ọwọ́ Jehu wòlíì:
১২ভাববাদী যেহূর মধ্য দিয়ে সদাপ্রভু বাশার বিরুদ্ধে যে কথা বলেছিলেন সেই অনুসারে সিম্রি বাশার বংশের সবাইকে ধ্বংস করে দিলেন।
13 nítorí gbogbo ẹ̀ṣẹ̀ tí Baaṣa àti Ela ọmọ rẹ̀ ti ṣẹ̀ àti tí wọ́n ti mú Israẹli ṣẹ̀, tí wọ́n fi mú Olúwa Ọlọ́run Israẹli bínú, wọ́n mú u bínú nípa òrìṣà asán wọn.
১৩এর কারণ বাশার সব পাপ ও তাঁর ছেলে এলার পাপ আচরণ; তাঁরা নিজেরা পাপ করেছিলেন এবং ইস্রায়েলকেও পাপ করিয়েছিল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে তাঁদের মূর্তির মাধ্যমে ক্রুদ্ধ করেছিল।
14 Ìyókù ìṣe Ela àti gbogbo ohun tí ó ṣe, a kò ha kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israẹli?
১৪এলার অন্যান্য কাজ, অর্থাৎ তিনি যা কিছু করেছিলেন তা ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?
15 Ní ọdún kẹtàdínlọ́gbọ̀n Asa ọba Juda, ni Simri jẹ ọba ọjọ́ méje ní Tirsa. Àwọn ọmọ-ogun sì dó ti Gibetoni, ìlú àwọn ará Filistini.
১৫যিহূদার রাজা আসার রাজত্বের সাতাশ বছরে সিম্রি তির্সায় সাত দিন রাজত্ব করেছিলেন। সেই দিন সৈন্যদল পলেষ্টীয়দের অধিকার করা গিব্বথোনে শিবির স্থাপন করেছিল।
16 Nígbà tí àwọn ọmọ Israẹli tí ó dó tì gbọ́ wí pé Simri ti dìtẹ̀ sí ọba, ó sì ti pa á, wọ́n kéde Omri, olórí ogun, bí ọba lórí Israẹli ní ọjọ́ náà ní ibùdó.
১৬পরে সেই শিবিরে অবস্থিত লোকেরা শুনল যে, সিম্রি ষড়যন্ত্র করেছে ও রাজাকে মেরে ফেলেছে; তখন সমস্ত ইস্রায়েল সেই দিন শিবিরের মধ্যে অম্রি নামক সেনাপতিকে ইস্রায়েলের উপরে রাজা করল।
17 Nígbà náà ni Omri àti gbogbo Israẹli pẹ̀lú rẹ̀ kúrò ní Gibetoni, wọ́n sì dó ti Tirsa.
১৭তখন অম্রি ও তাঁর সঙ্গে সমস্ত ইস্রায়েলীয়েরা গিব্বথোন থেকে সরে এসে তির্সা ঘেরাও করল।
18 Nígbà tí Simri sì ri pé a ti gba ìlú, ó sì wọ inú ààfin ilé ọba lọ, ó sì tẹ iná bọ ilé ọba lórí ara rẹ̀, ó sì kú,
১৮ফলে শহর অধিকার করা হয়ে গেছে দেখে সিম্রি রাজবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন ও তিনি পুড়ে মারা গেলেন।
19 nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ṣẹ̀, ní ṣíṣe búburú níwájú Olúwa àti ní rírìn ní ọ̀nà Jeroboamu àti nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ṣe àti tí ó ti mú Israẹli ṣẹ̀.
১৯এর কারণ তাঁর পাপ আচরণ; সদাপ্রভুর চোখে যা মন্দ, তিনি তাই করতেন। তিনি যারবিয়ামের মত চলতেন, তিনি নিজে পাপ করে ইস্রায়লীয়দেরও পাপ করিয়েছিলেন।
20 Ní ti ìyókù ìṣe Simri, àti ọ̀tẹ̀ rẹ̀ tí ó dì, a kò ha kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israẹli?
২০সিম্রির অন্যান্য কাজ এবং তাঁর বিদ্রোহের কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?
21 Nígbà náà ní àwọn ènìyàn Israẹli dá sí méjì; apá kan wọn ń tọ Tibni ọmọ Ginati lẹ́yìn, láti fi í jẹ ọba, apá kan tókù sì ń tọ Omri lẹ́yìn.
২১এর পর ইস্রায়েলীয়েরা দুই দলে ভাগ হয়ে গেল। তাদের অর্ধেক লোক চাইল গীনতের ছেলে তিব্‌নিকে রাজা করতে আর বাকি অর্ধেক চাইল অম্রিকে রাজা করতে।
22 Ṣùgbọ́n àwọn ènìyàn tí ń tọ Omri lẹ́yìn borí àwọn tí ń tọ Tibni ọmọ Ginati lẹ́yìn. Bẹ́ẹ̀ ni Tibni kú, Omri sì jẹ ọba.
২২কিন্তু অম্রির পক্ষের লোকেরা গীনতের ছেলে তিব্‌নির পক্ষের লোকদের হারিয়ে দিল। এতে তিব্‌নি মারা গেল আর অম্রি রাজা হলেন।
23 Ní ọdún kọkànlélọ́gbọ̀n Asa ọba Juda, Omri bẹ̀rẹ̀ sí ń jẹ ọba lórí Israẹli, ó sì jẹ ọba ní ọdún méjìlá, ọdún mẹ́fà ní Tirsa.
২৩যিহূদার রাজা আসার রাজত্বের একত্রিশ বছরে অম্রি ইস্রায়েলে রাজত্ব করতে শুরু করেন এবং তিনি বারো বছর রাজত্ব করেছিলেন, তিনি ছয় বছর তির্সায় রাজত্ব করেছিলেন।
24 Ó sì ra òkè Samaria lọ́wọ́ Ṣemeri ní tálẹ́ǹtì méjì fàdákà, ó sì kọ́ ìlú sórí rẹ̀, ó sì pe ìlú náà ní Samaria, nípa orúkọ Ṣemeri, orúkọ ẹni tí ó kọ́kọ́ ni òkè náà.
২৪তিনি দুই তালন্ত রূপা দিয়ে শেমরের কাছে শমরিয়া পাহাড় কিনলেন, সেই পাহাড়ের উপরে একটি শহর গাঁথলেন, ঐ পাহাড়ের অধিকারী শেমরের নাম অনুসারে সেই শহরের নাম শমরিয়া রাখলেন।
25 Ṣùgbọ́n Omri sì ṣe búburú níwájú Olúwa, Ó sì ṣe búburú ju gbogbo àwọn tí ó wà ṣáájú rẹ̀ lọ.
২৫সদাপ্রভুর চোখে যা মন্দ, অম্রি তাই করতেন এবং তাঁর আগে যাঁরা ছিলেন তাঁদের সবার চেয়ে তিনি বেশী খারাপ কাজ করলেন।
26 Ó rìn ní gbogbo ọ̀nà Jeroboamu ọmọ Nebati àti nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, èyí tí ó ti mú Israẹli ṣẹ̀, láti fi ohun asán wọn mú Olúwa, Ọlọ́run Israẹli bínú.
২৬বাস্তবে তিনি নবাটের ছেলে যারবিয়ামের মত চলতেন এবং তিনি যে পাপের মাধ্যমে ইস্রায়েলকে পাপ করিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে তাদের মূর্তির মাধ্যমে অসন্তুষ্ট করেছিলেন, তিনিও সেই সব পাপের পথে চলতেন।
27 Ìyókù ìṣe àti ohun tí Omri ṣe, àti agbára rẹ tí ó fihàn, a kò ha kọ, wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israẹli?
২৭অম্রির বাকি কাজের কথা এবং যুদ্ধে তাঁর জয়ের কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?
28 Omri sì sùn pẹ̀lú àwọn baba rẹ̀ a sì sin ín ní Samaria. Ahabu ọmọ rẹ̀ sì jẹ ọba ní ipò rẹ̀.
২৮পরে অম্রি তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন এবং তাঁকে শমরিয়ায় কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আহাব রাজা হলেন।
29 Ní ọdún kejìdínlógójì Asa ọba Juda, Ahabu ọmọ Omri jẹ ọba ní Israẹli, o si jẹ ọba lórí Israẹli ní Samaria ní ọdún méjìlélógún.
২৯যিহূদার রাজা আসার রাজত্বের আটত্রিশ বছরের দিন অম্রির ছেলে আহাব ইস্রায়েলের উপরে রাজত্ব শুরু করেন। তিনি বাইশ বছর শমরিয়ায় থেকে ইস্রায়েলের উপর রাজত্ব করেছিলেন।
30 Ahabu ọmọ Omri sì ṣe búburú ní ojú Olúwa ju gbogbo àwọn tí ó wà ṣáájú rẹ̀ lọ.
৩০তাঁর আগে যাঁরা ছিলেন, তাঁদের সবার থেকে অম্রির ছেলে আহাব সদাপ্রভুর চোখে যা মন্দ, তাই বেশি করতেন।
31 Ó sì ṣe bí ẹni pé ó ṣe ohun kékeré fún un láti máa rìn nínú ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati, ó sì mú Jesebeli, ọmọbìnrin Etibaali, ọba àwọn ará Sidoni ní aya, ó sì bẹ̀rẹ̀ sí ń sin Baali, ó sì bọ ọ́.
৩১নবাটের ছেলে যারবিয়াম যে সব পাপ করেছিলেন সেগুলোকে তিনি সামান্য ব্যাপার বলে মনে করতেন। তাই তিনি সীদোনীয়দের রাজা ঈষেবলের মেয়ে ঈষেবলকে বিয়ে করলেন এবং বালদেবতার সেবা ও আরাধনা করতে লাগলেন।
32 Ó sì tẹ́ pẹpẹ kan fún Baali nínú ilé Baali tí ó kọ́ sí Samaria.
৩২তিনি শমরিয়াতে বালদেবতার জন্য যে মন্দির তৈরী করেছিলেন সেখানে তার জন্য একটা বেদী তৈরী করলেন।
33 Ahabu sì túnṣe ère òrìṣà Aṣerah, ó sì ṣe púpọ̀ láti mú Olúwa Ọlọ́run Israẹli bínú ju èyí tí gbogbo ọba Israẹli tí ó ti wà ṣáájú rẹ̀ ti ṣe lọ.
৩৩আর আহাব আশেরা মূর্ত্তি তৈরী করলেন। তাঁর আগে ইস্রায়েলে যত রাজা ছিলেন, সেই সবার থেকে আহাব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অসন্তোষজনক আরও কাজ করলেন।
34 Ní ìgbà ayé Ahabu, Hieli ará Beteli kọ́ Jeriko. Ó fi ìpìlẹ̀ rẹ̀ lé ilẹ̀ ní Abiramu, àkọ́bí rẹ, ó sì gbé àwọn ìlẹ̀kùn ibodè rẹ̀ kọ́ ní Segubu àbíkẹ́yìn rẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa tí ó ti ipa Joṣua ọmọ Nuni sọ.
৩৪তাঁর দিনের বৈথেলীয় হীয়েল যিরীহো শহর তৈরী করল; তাতে নূনের ছেলে যিহোশূয়ের মধ্য দিয়ে সদাপ্রভুর বাক্য অনুসারে সেই শহরের ভিত্তি গাঁথার জন্য নিজের বড় ছেলে অবীরামকে প্রাণ দিতে হল এবং তার ফটকের দরজা লাগাবার জন্য তার ছোট ছেলে সগূবকে প্রাণ দিতে হল।

< 1 Kings 16 >