< Marko 1 >

1 Huu ni mwanzo wa injili ya Yesu Kristo, Mwana wa Mungu.
যীশু খ্রীষ্টের সুসমাচারের শুরু; তিনি ঈশ্বরের পুত্র।
2 Kama ilivyoandikwa na nabii Isaya, “Tazama, ninamtuma mjumbe wangu mbele yako, mmoja atakayetayarisha njia yako.
যিশাইয় ভাববাদীর বইতে যেমন লেখা আছে, দেখ, আমি নিজের দূতকে তোমার আগে পাঠাচ্ছি; সে তোমার পথ তৈরী করবে।
3 Sauti ya mtu aitaye nyikani, “Ikamilisheni njia ya Bwana; zinyosheni njia zake”.
মরুপ্রান্তে এক জনের কন্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ তৈরী কর, তাঁর রাজপথ সোজা কর,
4 Yohana alikuja, akibatiza nyikani na kuhubiri ubatizo wa toba kwa msamaha wa dhambi.
সেইভাবে যোহন হাজির হলেন ও প্রান্তরে বাপ্তিষ্ম দিতে লাগলেন এবং পাপের ক্ষমা, মন পরিবর্তন এবং বাপ্তিষ্মের বিষয় প্রচার করতে লাগলেন।
5 Nchi yote ya Yudea na watu wote wa Yerusalemu walikwenda kwake. Walikuwa wakibatizwa naye katika mto Yordani, wakiungama dhambi zao.
তাতে সব যিহূদিয়া দেশ ও যিরূশালেমে বসবাসকারী সবাই বের হয়ে তাঁর কাছে যেতে লাগল; আর নিজ নিজ পাপ স্বীকার করে যর্দ্দন নদীতে তাঁর মাধ্যমে বাপ্তিষ্ম নিতে লাগলো।
6 Yohana alikuwa anavaa vazi la manyoya ya ngamia na mkanda wa ngozi kiunoni mwake, na alikuwa anakula nzige na asali ya porini.
সেই যোহন উটের লোমের কাপড় পরতেন, তাঁর কোমরে চামড়ার কোমরবন্ধন ছিল এবং তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন।
7 Alihubiri na kusema, “Yupo mmoja anakuja baada yangu mwenye nguvu zaidi kuliko mimi, na sina hadhi hata ya kuinama chini na kufungua kamba za viatu vyake.
তিনি প্রচার করে বলতেন, যিনি আমার থেকে শক্তিমান, তিনি আমার পরে আসছেন; আমি নিচু হয়ে তাঁর জুতোর বাঁধন খোলার যোগ্যও না।
8 Mimi niliwabatiza kwa maji, lakini yeye atawabatiza ninyi kwa Roho Mtakatifu.”
আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিচ্ছি, কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিষ্ম দেবেন।
9 Ilitokea katika siku hizo kwamba Yesu alikuja kutoka Nazareti ya Galilaya, na alibatizwa na Yohana katika mto Yordani.
সেদিনের যীশু গালীলের নাসরৎ শহর থেকে এসে যোহনের কাছে যর্দ্দন নদীতে বাপ্তিষ্ম নিলেন।
10 Wakati Yesu alipoinuka kutoka majini, aliona mbingu zimegawanyika wazi na Roho akishuka chini juu yake kama njiwa.
১০আর সঙ্গে সঙ্গেই জলের মধ্য থেকে উঠবার দিন দেখলেন, আকাশ দুইভাগ হল এবং পবিত্র আত্মা পায়রার মত তাঁর ওপরে নেমে আসছেন।
11 Na sauti ilitoka mbinguni, “Wewe ni Mwanangu mpendwa. Ninapendezwa sana na wewe.”
১১আর স্বর্গ থেকে এই বাণী হল, তুমিই আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি সন্তুষ্ট।
12 Kisha mara moja Roho akamlazimisha kwenda nyikani.
১২আর সেই মুহূর্তে আত্মা তাঁকে প্রান্তরে পাঠিয়ে দিলেন,
13 Alikuwako nyikani siku arobaini, akijaribiwa na Shetani. Alikuwa pamoja na wanyama wa mwituni, na malaika walimhudumia.
১৩সেই প্রান্তরে তিনি চল্লিশ দিন থেকে শয়তানের মাধ্যমে পরীক্ষিত হলেন; আর তিনি বন্য পশুদের সঙ্গে থাকলেন এবং স্বর্গীয় দূতগণ তাঁর সেবাযত্ন করতেন।
14 Sasa baada ya Yohana kukamatwa, Yesu alikuja Galilaya akitangaza injili ya Mungu,
১৪আর যোহনকে ধরে জেলখানায় ঢোকানোর পর যীশু গালীলে এসে ঈশ্বরের সুসমাচার প্রচার করে বলতে লাগলেন,
15 akisema, “Muda umetimia, na ufalme wa Mungu umekaribia. Tubuni na kuamini katika injili”.
১৫“দিন সম্পূর্ণ হয়েছে, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে; তোমরা পাপ থেকে মন ফেরাও ও সুসমাচারে বিশ্বাস কর।”
16 Na akipita kando ya bahari ya Galilaya, alimwona Simoni na Andrea ndugu wa Simoni wakitupa nyavu zao katika bahari, kwa kuwa walikuwa wavuvi.
১৬পরে গালীল সমুদ্রের পার দিয়ে যেতে যেতে যীশু দেখলেন, শিমোন ও তাঁর ভাই আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলছেন, কারণ তাঁরা পেশায় জেলে ছিলেন।
17 Yesu aliwaambia, “Njoni, nifuateni, na nitawafanya wavuvi wa watu.”
১৭যীশু তাঁদেরকে বললেন, “আমার সঙ্গে এসো,” আমি তোমাদের মানুষ ধরা শেখাব।
18 Na mara moja waliacha nyavu na wakamfuata.
১৮আর সঙ্গে সঙ্গেই তাঁরা জাল ফেলে দিয়ে তাঁর সঙ্গে গেলেন।
19 Wakati Yesu alipotembea umbali kidogo, alimwona Yakobo mwana wa Zebedayo na Yohana ndugu yake; walikuwa kwenye mtumbwi wakitengeneza nyavu.
১৯পরে তিনি কিছু আগে গিয়ে সিবদিয়ের ছেলে যাকোব ও তাঁর ভাই যোহনকে দেখতে পেলেন; তাঁরাও নৌকাতে ছিলেন, জাল সরাই করছিলেন।
20 Mara aliwaita na wao walimwacha baba yao Zebedayo ndani ya mtumbwi na watumishi waliokodiwa, wakamfuata.
২০তিনি তখনই তাঁদেরকে ডাকলেন, তাতে তাঁরা তাদের বাবা সিবদিয়কে বেতনজীবি কর্মচারীদের সঙ্গে নৌকা ছেড়ে যীশুর সঙ্গে চলে গেলেন।
21 Na walipofika Kaperinaumu, siku ya Sabato, Yesu aliingia kwenye sinagogi na kufundisha.
২১পরে তাঁরা কফরনাহূমে গেলেন আর তখনই তিনি বিশ্রামবারে সমাজঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন।
22 Walilishangaa fundisho lake, kwa vile alikuwa akiwafundisha kama mtu ambaye ana mamlaka na siyo kama waandishi.
২২লোকরা তাঁর শিক্ষায় আশ্চর্য্য হল; কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির মত তাদের শিক্ষা দিতেন, ধর্মশিক্ষকের মতো নয়।
23 Wakati huo huo kulikuwa na mtu katika sinagogi lao aliyekuwa na roho mchafu, na alipiga kelele,
২৩তখন তাদের সমাজঘরে একজন লোক ছিল, তাকে মন্দ আত্মায় পেয়েছিল; সে চেঁচিয়ে বলল,
24 akisema, “Tuna nini cha kufanya na wewe, Yesu wa Nazareti? Umekuja kutuangamiza? Nakujua u nani. Wewe ni Mtakatifu pekee wa Mungu!”
২৪“হে নাসরতীয় যীশু, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদেরকে ধ্বংস করতে আসলেন? আমি জানি আপনি কে; আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।”
25 Yesu alimkemea pepo na kusema, “Nyamaza na utoke ndani yake!”
২৫তখন যীশু সেই মন্দ আত্মাকে ধমক দিয়ে বললেন, “চুপ কর, ওর মধ্য থেকে বের হও।”
26 Na roho mchafu alimwangusha chini na akatoka kwake wakati akilia kwa sauti ya juu.
২৬তাতে সেই মন্দ আত্মা তাকে মুচড়ে ধরল এবং খুব জোরে চিৎকার করে তার মধ্য থেকে বের হয়ে গেল।
27 Na watu wote walishangaa, hivyo wakaulizana kila mmoja, “Hii ni nini? Fundisho jipya lenye mamlaka? Hata huamuru pepo wachafu nao wanamtii!”
২৭এতে সবাই আশ্চর্য্য হলো, এমনকি, তারা একে অপরকে বলতে লাগলো, “এটা কি? এ কেমন নতুন উপদেশ! উনি ক্ষমতার সঙ্গে মন্দ আত্মাদেরকেও আদেশ দেন, আর তারা ওনার আদেশ মানে।”
28 Na habari kuhusu yeye mara moja zikasambaa kila mahali ndani ya mkoa wote wa Galilaya.
২৮তাঁর কথা খুব তাড়াতাড়ি গালীল প্রদেশের সবদিকে ছড়িয়ে পড়ল।
29 Na mara moja baada ya kutoka nje ya sinagogi, waliingia nyumbani mwa Simoni na Andrea wakiwa na Yakobo na Yohana.
২৯পরে সমাজঘর থেকে বের হয়ে তখনই তাঁরা যাকোব ও যোহনের সঙ্গে শিমোন ও আন্দ্রিয়ের বাড়িতে গেলেন।
30 Sasa mama mkwe wa Simoni alikuwa amelala mgonjwa wa homa, na mara moja walimwambia Yesu habari zake.
৩০তখন শিমোনের শ্বাশুড়ীর জ্বর হয়েছে বলে শুয়ে ছিলেন; আর তাঁরা দেরী না করে তার কথা যীশুকে বললেন;
31 Hivyo alikuja, alimshika kwa mkono, na kumwinua juu; homa ikaondoka kwake, na akaanza kuwahudumia.
৩১তখন তিনি কাছে গিয়ে তার হাত ধরে তাকে ওঠালেন। তখন তার জ্বর ছেড়ে গেল, আর যীশু তাঁদের সেবাযত্ন করতে লাগলেন।
32 Jioni hiyo wakati jua limekwisha zama, walimletea kwake wote waliokuwa wagonjwa, au waliopagawa na pepo.
৩২পরে সন্ধ্যার দিন, সূর্য্য ডুবে যাওয়ার পর মানুষেরা সব অসুস্থ লোককে এবং ভূতগ্রস্তদের তাঁর কাছে আনল।
33 Mji wote walikusanyika pamoja katika mlango.
৩৩আর শহরের সমস্ত লোক দরজার কাছে জড়ো হল।
34 Aliwaponya wengi waliokuwa wagonjwa wa magonjwa mbalimbali na kutoa pepo wengi, bali hakuruhusu pepo kuongea kwa sababu walimjua.
৩৪তাতে তিনি নানা প্রকার রোগে অসুস্থ অনেক লোককে সুস্থ করলেন এবং অনেক ভূত ছাড়ালেন আর তিনি ভূতদের কথা বলতে দিলেন না, কারণ তারা তাঁকে চিনত যে, তিনি কে।
35 Aliamka asubuhi na mapema, wakati ilikuwa bado giza; aliondoka na kwenda mahali pa faragha na aliomba huko.
৩৫খুব সকালে যখন অন্ধকার ছিল, তিনি উঠে বাইরে গেলেন এবং নির্জন জায়গায় গিয়ে সেখানে প্রার্থনা করলেন।
36 Simoni na wote waliokuwa pamoja naye walimtafuta.
৩৬শিমোন ও তাঁর সঙ্গীরা যারা যীশুর সঙ্গে ছিল তাঁকে খুঁজতে গেলেন।
37 Walimpata na wakamwambia, “Kila mmoja anakutafuta”
৩৭তাঁকে পেয়ে তারা বললেন, “সবাই আপনার খোঁজ করছে।”
38 Aliwaambia, “Twendeni mahali pengine, nje katika miji inayozunguka, ili niweze kuhubiri huko pia. Ndiyo sababu nilikuja hapa.”
৩৮তিনি তাঁদেরকে বললেন, “চল, আমরা অন্য জায়গায় যাই, কাছাকাছি কোনো গ্রামে যাই, আমি সেই সব জায়গায় প্রচার করব, কারণ সেইজন্যই আমি এসেছি।”
39 Alikwenda akipita Galilaya yote, akihubiri katika masinagogi yao na kukemea pepo.
৩৯পরে তিনি গালীল দেশের সব জায়গায় লোকদের সমাজঘরে গিয়ে প্রচার করলেন ও ভূত ছাড়াতে লাগলেন।
40 Mwenye ukoma mmoja alikuja kwake. Alikuwa akimsihi; alipiga magoti na alimwambia, “Kama unataka, waweza kunifanya niwe safi.”
৪০একজন কুষ্ঠ রুগী এসে তাঁর কাছে অনুরোধ করে ও হাঁটু গেড়ে বলল, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুদ্ধ করতে পারেন।
41 Akisukumwa na huruma, Yesu alinyosha mkono wake na kumgusa, akimwambia, “Ninataka. Uwe msafi.”
৪১তিনি করুণার সাথে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন, তিনি বললেন, “আমার ইচ্ছা, তুমি শুদ্ধ হয়ে যাও।”
42 Mara moja ukoma ukamtoka, na alifanywa kuwa safi.
৪২“সেই মুহূর্তে কুষ্ঠরোগ তাকে ছেড়ে গেল, সে শুদ্ধ হল।”
43 Yesu akamwonya vikali na akamwambia aende mara moja,
৪৩তিনি তাকে কঠোর আদেশ দিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন,
44 Alimwambia, “Hakikisha hausemi neno kwa yeyote, lakini nenda, ujionyeshe kwa kuhani, na utoe dhabihu kwa ajili ya utakaso ambayo Musa aliagiza, kama ushuhuda kwao.”
৪৪যীশু তাকে বললেন, “দেখ, এই কথা কাউকেও কিছু বলো না; কিন্তু যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকদের কাছে তোমার বিশুদ্ধ হওয়ার জন্য মোশির দেওয়া আদেশ অনুযায়ী নৈবেদ্য উৎসর্গ কর, তাদের কাছে সাক্ষ্য হওয়ার জন্য যে তুমি সুস্থ হয়েছ।”
45 Lakini alikwenda na kuanza kumwambia kila mmoja na kueneza neno zaidi hata Yesu hakuweza tena kuingia mjini kwa uhuru. Hivyo alikaa mahali pa faragha na watu walikuja kwake kutoka kila mahali.
৪৫কিন্তু সে বাইরে গিয়ে সে কথা এমন অধিক ভাবে প্রচার করতে ও চারদিকে বলতে লাগল যে, যীশু আর স্বাধীন ভাবে কোন শহরে ঢুকতে পারলেন না, কিন্তু তাঁকে বাইরে নির্জন জায়গায় থাকতে হলো; আর লোকেরা সব দিক থেকে তাঁর কাছে আসতে লাগল।

< Marko 1 >