< Yeremia 13 >

1 Bwana aliniambia hivi, “Nenda ukape nguo ya kitani na kuiweka karibu na kiuno chako, lakini usiiweke kwenye maji kwanza.”
সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “তুমি যাও, গিয়ে মসিনার একটি কোমরবন্ধ ক্রয় করো এবং তোমার কোমরে তা জড়াও, কিন্তু সেটি জলে ভেজাবে না।”
2 Kwa hiyo nilinunua vazi kama vile Bwana alivyoagiza, na nikafunga karibu na kiuno changu.
তাই আমি সদাপ্রভুর আদেশ অনুসারে একটি কোমরবন্ধ কিনলাম ও আমার কোমরে জড়িয়ে নিলাম।
3 Ndipo neno la Bwana likanijia mara ya pili, kusema,
তারপর, সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার আমার কাছে উপস্থিত হল:
4 “Twaa vazi lako ulilolinunua lililo karibu na kiuno chako, uinuke, ukasafiri mpaka Frati. Ukaifiche huko katika mwamba wa jabali.
“যে কোমরবন্ধ কিনে তুমি কোমরে জড়িয়েছ, তা নিয়ে তুমি ইউফ্রেটিস নদীর কাছে যাও এবং সেখানে কোনো পাথরের ফাটলে তুমি তা লুকিয়ে রাখো।”
5 Basi nikaenda na kuificha katika Frati kama vile Bwana alivyoniamuru.
অতএব, সদাপ্রভুর কথামতো আমি ইউফ্রেটিস নদীর কাছে গিয়ে সেটি লুকিয়ে রাখলাম।
6 Baada ya siku nyingi, Bwana akaniambia, “Simama, urudi Frati. Ukaichukue nguo ambayo nilikuambia ufiche.”
অনেক দিন পরে সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এখনই ইউফ্রেটিস নদীর কাছে যাও, আর যে কোমরবন্ধটি আমি তোমাকে সেখানে লুকিয়ে রাখতে বলেছিলাম, সেটি নিয়ে এসো।”
7 Kwa hiyo nikarudi Frati na kuchimba na kuchukua nguo mahali pale nilipoificha. Lakini tazama! Nguo hiyo ilikuwa imeharibika; haikuwa nzuri kabisa.
তাই আমি ইউফ্রেটিস নদীর তীরে গেলাম এবং কোমরবন্ধটি যেখানে লুকিয়ে রেখেছিলাম, সেখান থেকে মাটি খুঁড়ে তা বের করলাম। কিন্তু সেটি তখন নষ্ট ও সম্পূর্ণরূপে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল।
8 Ndipo neno la Bwana likanijia tena, kusema,
তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল:
9 “Bwana asema hivi, Nitakiangamiza kiburi cha Yuda na Yerusalemu.
“সদাপ্রভু এই কথা বলেন, ‘এভাবেই আমি যিহূদার অহংকার ও জেরুশালেমের মহা অহংকার চূর্ণ করব।
10 Watu hawa waovu wanaokataa kusikia neno langu, ambao huenda katika ugumu wa mioyo yao, ambao hufuata miungu mingine ili kuabudu na kuinama-watakuwa kama hii nguo isiyofaa kwa lolote.
এই দুষ্ট প্রজারা, যারা আমার কথা শুনতে চায় না, যারা নিজেদের অন্তরের একগুঁয়েমি অনুযায়ী চলে এবং অন্যান্য দেবদেবীর অনুসারী হয়ে তাদের উপাসনা করে, তারা এই কোমরবন্ধের মতো, সম্পূর্ণরূপে ব্যবহারের অযোগ্য হবে!
11 Kwa maana kama vile vazi lililofungwa kwenye viuno vya mtu, ndivyo nimefainya nyumba yote ya Israeli na nyumba yote ya Yuda zimefungwa kwangu- hili ndilo tamko la Bwana-wawe watu wangu, ili kunifanya jina, sifa, na heshima. Lakini hawakunisikiliza.
কারণ যেভাবে কোনো কোমরবন্ধ মানুষের কোমরে জড়ানো হয়, তেমনই আমি ইস্রায়েলের সমস্ত কুল ও যিহূদার সমস্ত কুলের লোকদের জড়িয়ে রেখেছিলাম, যেন তারা আমার প্রজা হয়ে আমার সুনাম, প্রশংসা ও সমাদর করে, কিন্তু তারা শোনেনি,’ সদাপ্রভু এই কথা বলেন।
12 Basi uwaambie neno hili, 'Bwana, Mungu wa Israeli, asema hivi Kila chupa itajazwa divai.' Watakuambia, 'Je, hatujui kwamba kila chupa itajazwa divai?'
“তুমি গিয়ে তাদের বলো, ‘সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, প্রতিটি সুরাধার আঙুররসে পূর্ণ করা হবে।’ আর তারা যদি তোমাকে বলে, ‘আমরা কি জানি না যে, প্রতিটি সুরাধার আঙুররসে পূর্ণ করা হবে?’
13 Basi uwaambie,' Bwana asema hivi: Tazama, nitawajaza kila mkaaji wa nchi hii ulevi, na wafalme wanaokaa kiti cha Daudi, na makuhani, na manabii, na wenyeji wote wa Yerusalemu.
তাহলে তাদের বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন, যারা এই দেশে বসবাস করে, তাদের প্রত্যেকজনকে আমি মাতলামিতে পূর্ণ করব। এদের মধ্যে থাকবে দাউদের সিংহাসনে উপবিষ্ট রাজারা, যাজকেরা, ভাববাদীরা এবং জেরুশালেমে বসবাসকারী সব মানুষ।
14 Ndipo nitawagonganisha kila mtu na mwenzake baba na watoto wao pamoja; hili ndilo tamko la Bwana-sitawahurumia au kuwa na huruma, wala sitawarehemu kutoka kwenye uharibifu.
আমি তাদেরকে পরস্পরের বিরুদ্ধে চূর্ণবিচূর্ণ করব, এমনকি, পিতা-পুত্র নির্বিশেষে চূর্ণ করব, সদাপ্রভু এই কথা বলেন। তাদের যেন ধ্বংস না করি, এজন্য আমি কোনো দয়া বা করুণা বা মমতাবোধকে মনে স্থান দেব না।’”
15 Sikilizeni na makini. Msiwe na kiburi, kwa kuwa Bwana amesema.
তোমরা শোনো ও মনোযোগ দাও, উদ্ধত হোয়ো না, কারণ সদাপ্রভু কথা বলেছেন।
16 Mtukuze Bwana, Mungu wako, kabla ya hajaleta giza, na kabla ya kuifanya miguu yako kuwa na mashaka juu ya milima wakati wa jioni. Kwa maana unatarajia mwanga, lakini ataugeuza kuwa mahali pa giza, na kuwa giza nene.
তোমাদের উপরে তিনি অন্ধকার নিয়ে আসার পূর্বে, অন্ধকারময় পর্বতমালায় তোমাদের চরণ স্খলিত হওয়ার পূর্বে, তোমরা তোমাদের ঈশ্বর, সদাপ্রভুকে মহিমা অর্পণ করো। তোমরা আলোর আশা করেছিলে, কিন্তু তিনি তা গাঢ় অন্ধকারে পরিণত করবেন, ঘোর অন্ধকারে তা বদলে দেবেন।
17 Kwa hiyo ikiwa husikilizi, nitaomboleza peke yangu kwa sababu ya kiburi chako. Hakika macho yangu yatalia na kutoa machozi, kwa sababu kundi la Bwana limechukuliwa mateka.
কিন্তু তোমরা যদি না শোনো, তোমাদের গর্বের কারণে আমি গোপনে কাঁদতে থাকব; আমার চোখদুটি তীব্র অশ্রুপাত করবে, চোখের জল উপচে পড়বে সেখান থেকে, কারণ সদাপ্রভুর লোকেরা বন্দি হবে।
18 “Mwambieni mfalme na mama wa malkia, 'Jinyenyekezeni, na kukaa chini, kwa maana taji juu ya kichwa chako, kiburi chako na utukufu wako, umeanguka.'
রাজাকে ও রাজমাতাকে বলো, “আপনারা সিংহাসন থেকে নেমে আসুন, কারণ আপনাদের মহিমার মুকুট খসে পড়বে আপনাদের মাথা থেকে।”
19 Miji ya Negebu itafungwa, bila mtu wa kufungua. Yuda watachukuliwa mateka, wote uhamishoni.
নেগেভের নগর-দুয়ারগুলি বন্ধ হয়ে যাবে, সেগুলি খোলার জন্য কেউ সেখানে থাকবে না। সমস্ত যিহূদাকে নির্বাসিত করা হবে, সম্পূর্ণভাবে সবাইকে নিয়ে যাওয়া হবে।
20 Inua macho yako na angalia wale wanaokuja kutoka kaskazini. Je, ni kundi gani alilokupa, kundi ambalo lilikuwa zuri sana kwako?
চোখ তোলো এবং দেখো যারা উত্তর দিক থেকে আসছে। সেই মেষপাল কোথায়, যার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল, যে মেষের জন্য তুমি গর্ববোধ করতে?
21 Je, unasema nini wakati Mungu anawaweka wale ambao uliwafundisha kuwa marafiki? Je, huu si mwanzo wa maumivu ya utungu ambayo yatakuchukua kama mwanamke aliye katika kuzaa?
যাদের সঙ্গে তুমি বিশেষ মিত্রতা গড়ে তুলেছিলে, তাদের যখন সদাপ্রভু তোমার উপরে বসাবেন, তখন তুমি কী বলবে? প্রসববেদনাগ্রস্ত স্ত্রীর মতো তুমিও কি যন্ত্রণাগ্রস্ত হবে না?
22 Kisha unaweza kusema moyoni mwako, 'Kwa nini mambo haya yanatokea kwangu?' Itakuwa kwa uovu wa maovu yako ambapo marinda yako yamefunuliwa na umeumizwa.
আর যদি তুমি মনে মনে প্রশ্ন করো, “আমার প্রতি এসব কেন ঘটেছে?” এর উত্তর হল, তোমার বহু পাপের জন্য তোমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং তোমার শরীরের উপরে অত্যাচার করা হয়েছে।
23 Je, watu wa Kushi hubadilisha rangi yao ya ngozi, au chui hubadilisha madoa yake? Ikiwa ndivyo, basi wewe mwenyewe, ingawa unazoea uovu, utaweza kufanya mema.
কূশ দেশের লোক কি তার চামড়ার রং কিংবা চিতাবাঘ কি তার শরীরের ছোপ বদলাতে পারে? তোমরাও তেমনই ভালো কিছু করতে পারো না, কারণ মন্দ কাজ করায় তোমরা অভ্যস্ত হয়েছ।
24 Kwa hiyo nitawaangamiza kama makapi ambayo yanaangamia katika upepo wa jangwa.
“মরুভূমির বাতাসে উড়ে যাওয়া তুষের মতো আমি তোমার লোকদের ছড়িয়ে ফেলব।
25 Hii ndiyo niliyokupa, sehemu ambayo nimekuagiza kwako-hili ndilo tamko la Bwana - kwa sababu umenisahau na kuamini katika udanganyifu.
এই তোমার নির্দিষ্ট পাওনা, তোমার জন্য আমার দেওয়া নিরূপিত অংশ,” সদাপ্রভু এই কথা বলেন, “কারণ তুমি আমাকে ভুলে গিয়েছ এবং ভ্রান্ত দেবদেবীকে বিশ্বাস করেছ।
26 Kwa hiyo mimi mwenyewe nitaondoa nguo zako, na sehemu zako za siri zitaonekana.
আমি তোমার পরনের কাপড় মুখের উপরে তুলে দেব, যেন তোমার লজ্জা দেখতে পাওয়া যায়,
27 Uzinzi na ubembe wako, aibu ya tabia yako ya uasherati kwenye milima na katika mashamba! Nitayafanya yaonekane, mambo haya ya machukizo! Ole wako, Yerusalemu! Hutaki kuwa safi. Je! Hili litaendelea kwa muda gani?”
তা হল তোমার ব্যভিচার ও কামনাপূর্ণ আহ্বান, তোমার নির্লজ্জ গণিকাবৃত্তি! পাহাড়ে পাহাড়ে ও মাঠে মাঠে আমি তোমার ঘৃণ্য কাজগুলি দেখেছি। ধিক্ তোমাকে, জেরুশালেম! তুমি আর কত কাল অশুচি থাকবে?”

< Yeremia 13 >