< Hagai 1 >

1 Katika mwaka wa pili wa mfalme Dario, katika mwezi wa sita, siku ya kwanza ya mwezi, neno la Bwana likaja kwa kwa mkono wa nabii Haghai kwenda kwa gavana wa Yuda, Zerubabeli mwana wa Sheatieli na kuhani mkuu Joshua mwana wa Yehozadaki, kusema,
দারিয়াবস রাজার রাকত্বের দ্বিতীয় বছরের, ষষ্ঠ মাসে, মাসের প্রথম দিনের সদাপ্রভুর বাক্য হগয় ভাববাদীর মাধ্যমে শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল নামে যিহূদার শাসনকর্ত্তার কাছে এবং যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের কাছে উপস্থিত হল তিনি বললেন,
2 “Bwana wa Majeshi asema: 'Hawa watu husema, “Si wakati wetu kuja au kujenga nyumba ya Jehova."””
বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, এই লোকেরা বলছে, আমাদের দিন বা সদাপ্রভুর গৃহ নির্মাণের দিন, এখনো আসেনি৷
3 Tena neno la Bwana lilikuja kwa mkono wa nabii Haghai kusema,
তখন হগয় ভাববাদীর মাধ্যমে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হলো এবং বললেন,
4 “Je ni wakati kwenu wenyewe kuishi katika nyumba zilizokamilika, na wakati nyumba hii inaharibika?
“এটা কি তোমাদের নিজের নিজের সম্পূর্ণ ছাদ দেওয়া বাড়িতে বাস করবার দিন? যখন এই গৃহ ধ্বংসস্তুপের মতন পড়ে রয়েছে?”
5 Kwa hiyo sasa Bwana wa Majeshi asema hivi: 'zitafakarini njia zenu!
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা নিজেদের বিষয়ে লক্ষ্য কর৷
6 Mmepanda mbengu nyingi, lakini mkaleta mavuno kidogo; mnakula lakini hamshibi, mnakunywa lakini hamkujazwa na vinywaji. Mnavaa nguo lakini hampati joto wenyewe, na mtu wa mshahara hupata pesa na kuweka kwenye mfuko wenye mashimo tu!'
তোমরা অনেক বীজ রোপণ করেও অল্প শস্য সঞ্চয় করছ, তোমরা খাচ্ছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয়, পান করছ কিন্তু তৃপ্ত হচ্ছ না, জামাকাপড় পরেও উষ্ণতা পাচ্ছনা এবং বেতনজীবী লোকরা কেবল ছেঁড়া থলিতে টাকা রাখার জন্যই রোজগার করছে৷”
7 Bwana wa Majeshi asema haya:
বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা নিজেদের বিষয়ে লক্ষ্য কর৷
8 'Zitafakarini njia zetu! Pandeni milimani, mkalete mbao, na mjenge nyumba yangu; na pia nitakuwa radhi na nitatukuzwa!' Asema Bwana.
পর্বতে উঠে কাঠ নিয়ে এসে, আমার এই গৃহ নির্মাণ কর, তাতে আমি এই গৃহের প্রতি খুশি হব এবং গৌরবান্বিত হব,” সদাপ্রভু এই কথা বলেন৷
9 'Mmetazamia kupata vingi, lakini tazama! ulileta nyumbani vichache, nitavitowesha mbali! kwa nini?'- Hivi ndivyo anatamka Bwana wa Majeshi! kwa sababu nyumba yangu inakaa kwenye uharibifu, lakini kila mtu yuko radhi kwenye nyumba yake.
তোমরা অনেক আশা করেছিলে কিন্তু দেখ, অল্প পেলে এবং অল্প ঘরে এনেছিলে কারণ আমি তা ফুঁ দিয়ে সরিয়ে দিয়েছিলাম৷ কেন বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন? কারণ, এই যে আমার গৃহ ধ্বংসস্তুপ হয়ে রয়েছে, আর তোমরা তখন নিজের নিজের বাড়িতে আনন্দ করছ৷
10 Kwa sababu hii mbingu zimeshikiwa zisitoe umande kutoka kwako, na ardhi imeshikilia haizalishi.
১০এই জন্য আকাশ শিশির দেওয়া বন্ধ করেছে ও জমি ফসল উত্পন্ন বন্ধ করেছে৷
11 Nimekuita kutoka juu ya ardhi na juu ya milima, juu ya nafaka na juu ya mzabibu mpya, juu ya mafuta na juu ya mavuno ya ardhi, juu ya watu na juu ya wanyama, na juu ya kazi zote za mikono yako.
১১আর আমি দেশের ও পর্বতের উপরে, শস্য, দ্রাক্ষারস ও তেল প্রভৃতি জমিতে উত্পন্ন বস্তুর উপরে এবং মানুষ, পশু ও তোমাদের হাতের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহ্বান করলাম৷
12 Kisha Zerubabeli mwana wa Shelitieli, na kuhani mkuu Yoshua mwana wa Yehozadaki, pamoja na mabaki ya watu, wakati sauti ya Bwana Mungu wao, na maneno ya Nabii Hagai, kwa sababu Bwana Mungu wao alikuwa amemtuma. Na watu wakaogopa uso wa Bwana.
১২তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজক এবং লোকদের সমস্ত ইসরায়েলী লোকেরা তাদের ঈশ্বর সদাপ্রভুর রবে এবং হগয় ভাববাদীর সমস্ত কথায় মনোযোগ দিল, কারণ তাদের ঈশ্বর সদাপ্রভু তাঁকে পাঠিয়েছিলেন এবং লোকেরাও সদাপ্রভুর সম্মুখে ভীত হল৷
13 Ndipo Hagai, mjumbe wa Bwana, akaongea ujumbe wa Bwana kwa watu na kusema,”'Niko pamoja na wewe!'- Hili ni tamko la Bwana.
১৩তখন সদাপ্রভুর দূত হগয়, সদাপ্রভুর এই সংবাদ লোকদের বললেন, “সদাপ্রভু বলেন, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি৷”
14 Bwana alitibua roho ya mkuu wa mkoa wa Yudah, Zerubabeli mwana wa Sheltieli, na roho ya kuhani mkuu Joshua mwana wa Yehozadaki, na roho ya masalia ya watu, kwa kiasi kwamba wakaenda kufanya kazi katika nyumba ya Bwana Mungu wa majeshi, Mungu wao.
১৪পরে সদাপ্রভু শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামে যিহূদার শাসনকর্ত্তার আত্মাকে ও যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের আত্মাকে এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশের আত্মাকে উত্তেজিত করলেন; তাঁরা এসে নিজেদের ঈশ্বর বাহিনীগনের সদাপ্রভুর গৃহে কাজ করতে লাগলেন;
15 katika siku ya ishirini na Mwezi wa sita, katika mwaka wa pili wa utawala wa Mfalme Dario.
১৫এই রকম দারিয়াবস রাজার রাজত্বের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসের চব্বিশতম দিনের ঘটল৷

< Hagai 1 >