< Luka 9 >

1 Ya kira almajiransa goma sha biyu, ya ba su iko su fitar da kowanne irin aljani, su kuma warkar da cututtuka daga mutane.
পরে তিনি সেই বারো জনকে একসঙ্গে ডাকলেন ও তাঁদের সমস্ত ভূতের উপরে এবং রোগ ভালো করবার জন্য, শক্তি ও ক্ষমতা দিলেন;
2 Ya aike su, su yi wa'azin mulkin Allah, su kuma warkar da marasa lafiya.
ঈশ্বরের রাজ্য প্রচার করতে এবং সুস্থ করতে তাঁদের পাঠিয়ে দিলেন।
3 Ya ce masu, “Kada ku dauki komi tare da ku domin wannan tafiya. Kada ku dauki sanda, ko jakar matafiyi, ko gurasa, ko kudi - Kada ma ku dauki taguwa biyu.
আর তিনি তাঁদের বললেন, “রাস্তায় যাওয়ার দিন কিছুই সঙ্গে নিও না, লাঠি, থলে, খাবার, টাকা এমনকি দুটি জামাও নিও না।
4 Dukan gidan da ku ka shiga, ku zauna a gidan har zuwa lokacin da za ku tafi daga wannan yankin.
আর তোমরা যে কোনও বাড়িতে প্রবেশ কর, সেখানেই থেকো এবং সেখান থেকে চলে যেও না।
5 Dukan wadanda ba su marabce ku ba, sa'adda ku ke barin wannan gari, ku karkabe kurar kafufunku a matsayin shaida a kansu.”
আর যে লোকেরা তোমাদের গ্রহণ না করে, সেই শহর থেকে চলে যাওয়ার দিনের তাদের বিরুদ্ধে সাক্ষ্যের জন্য তোমাদের পায়ের ধূলো ঝেড়ে ফেলো।”
6 Daga nan sai almajiran suka tafi zuwa cikin kauyuka, suka yi ta shelar bishara, su na warkar da mutane a ko'ina.
পরে তাঁরা চলে গেলেন এবং চারিদিকে গ্রামে গ্রামে যেতে লাগলেন, সব জায়গায় সুসমাচার প্রচার এবং রোগ থেকে সুস্থ করতে লাগলেন।
7 Ana nan Hirudus, mai mulki, ya ji labarin dukan abubuwan da su ke faruwa. Ya yi mamaki saboda wadansu mutane suna cewa Yahaya mai yin Baftisma ne ya sake dawowa da ransa.
আর, যা কিছু হচ্ছিল, হেরোদ রাজা সব কিছুই শুনতে পেলেন এবং তিনি বড় অস্থির হয়ে পড়লেন, কারণ কেউ কেউ বলত, যোহন মৃতদের মধ্য থেকে উঠেছেন;
8 Wadansu kuma suna cewa, annabi Iliya ne ya sake bayyana, wadansu kuma suna cewa daya daga cikin annabawa na da can ne ya sake bayyana da rai.
আবার অনেকে বলত, এলিয় দেখা দিয়েছেন এবং আরোও অন্যরা বলত, প্রাচীনকালের ভাববাদীদের মধ্য একজন বেঁচে উঠেছেন।
9 Hirudus ya ce, “Ba zai yiwu Yahaya ne ba, domin na datse masa kai. To, wanene wannan da ni ke jin wadannan abubuwa a kansa?” Daga nan sai ya cigaba da neman hanyar da zai ga Yesu.
আর হেরোদ বললেন, “যোহনের মাথা তো আমি কেটেছি কিন্তু ইনি কে, যাঁর বিষয়ে এমন কথা শুনতে পাচ্ছি?” আর তিনি তাঁকে দেখবার চেষ্টা করতে লাগলেন।
10 Sa'adda manzannin suka dawo daga tafiyarsu, suka gaya wa Yesu dukan abubuwan da suka yi. Daga nan sai ya dauke su domin su tafi tare da shi zuwa garin Baitsaida.
১০পরে প্রেরিতরা যা যা করেছিলেন, ফিরে এসে তার বৃত্তান্ত যীশুকে বললেন। আর তিনি তাদের সঙ্গে নিয়ে বৈৎসৈদা শহরের গেলেন।
11 Amma sa'adda taron suka ji inda Yesu ya tafi, sai suka bi shi can. Ya marabce su ya yi masu jawabi a kan mulkin Allah, kuma ya warkar da wadanda su ke bukatar warkarwa.
১১কিন্তু লোকেরা তা জানতে পেরে তাঁর সঙ্গে সঙ্গে যেতে লাগল, আর তিনি তাদের স্বাগত জানিয়ে তাদের গ্রহণ করলেন এবং তাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয় কথা বললেন এবং যাদের সুস্থ হবার প্রয়োজন ছিল, তাদের সুস্থ করলেন।
12 Da yake yamma ta fara yi, sai almajiransa goma sha biyu suka zo suka ce da shi, “Idan ka yarda ka sallami wannan babban taron mutane dominsu shiga cikin kauyuka, da ke kewaye da gonaki, dominsu sami abinci da wuraren da za su kwana, da yake mu na nan a wurin da ba kowa.”
১২পরে বেলা শেষ হতে লাগল, আর সেই বারো জন কাছে এসে তাঁকে বললেন, “আপনি এই লোকদের বিদায় করুন, যেন তারা আশেপাশের গ্রামে গিয়ে রাতে থাকার জায়গা ও খাবার সংগ্রহ করে, কারণ আমরা এখানে নির্জন জায়গায় আছি।”
13 Amma sai ya ce da su, “Ku ba su abin da za su ci.” Suka amsa masa, “Dukan abin da muke da shi shine, 'Yan dunkulen gurasa biyar da 'yan kifaye guda biyu, ba za mu iya zuwa mu sawo abincin da zai ishi mutanen nan su duka ba.”
১৩কিন্তু তিনি তাঁদের বললেন, “তোমরাই এদের খাবার দাও।” তাঁরা তাঁকে বললেন, “আমাদের এখানে শুধুমাত্র পাঁচটি রুটি ও দুটো মাছ আছে। তবে কি আমরা গিয়ে এই সমস্ত লোকের জন্য খাবার কিনে আনতে পারব?”
14 Mutanen da suke wurin sun kai kimanin mazaje dubu biyar. Sai Yesu ya ce da almajiran, “Ku ce da mutanen su zauna kungiya-kungiya, mutane hamsin a kowacce kungiya.”
১৪কারণ সেখানে প্রায় পাঁচ হাজার পুরুষ ছিল। তখন তিনি নিজের শিষ্যদের বললেন, “পঞ্চাশ পঞ্চাশ জন করে সারিবদ্ধ ভাবে সবাইকে বসিয়ে দাও।”
15 Sai almajiran suka yi haka, dukan mutanen suka zauna.
১৫তাঁরা তেমনই করলেন, সবাইকে বসিয়ে দিলেন।
16 Ya dauki dunkulen gurasan guda biyar, da kifin guda biyu, yana dubawa zuwa sama ya albakarce su, sa'annan ya gutsuttsura, ya ba almajiran domin su rarraba wa mutane.
১৬পরে তিনি সেই পাঁচটি রুটি ও দুটি মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং রুটি ভেঙে শিষ্যদের দিলেন লোকদের দেওয়ার জন্য।
17 Dukansu suka ci kowa ya koshi. Daga nan almajiran suka tattara sauran abin da ya rage, har kwanduna goma sha biyu suka cika!
১৭তাতে সবাই খেল এবং সন্তুষ্ট হল এবং শিষ্যরা অবশিষ্ট গুঁড়াগাঁড়া জড়ো করে পূর্ণ বারো ঝুড়ি তুলে নিলেন।
18 Wata rana Yesu yana yin addu'a shi kadai, sai almajiransa suka zo sai ya tambaye su, “Wa mutane suke cewa da ni?”
১৮একবার তিনি এক নির্জন জায়গায় প্রার্থনা করছিলেন, শিষ্যরাও তাঁর সঙ্গে ছিলেন; আর তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “আমি কে, এ বিষয়ে লোকেরা কি বলে?”
19 Suka amsa, “Wadansu suna cewa, Yahaya mai yin Baftisma, wadansu suna cewa kai annabi Iliya ne, har yanzu wadansu suna cewa kai wani cikin annabawa na da can ne ya dawo da rai.”
১৯তাঁরা এর উত্তরে বললেন, “বাপ্তিষ্মদাতা যোহন; কিন্তু কেউ কেউ বলে, আপনি এলিয়, আবার কেউ কেউ বলে, প্রাচীন ভাববাদীদের মধ্যে একজন বেঁচে উঠেছে।”
20 Ya tambaye su, “Ku fa? Wa kuke cewa da ni?” Bitrus ya amsa, “Kai Almasihu ne wanda ya zo daga wurin Allah.”
২০তখন তিনি তাঁদের বললেন, কিন্তু তোমরা কি বল, আমি কে? পিতর বললেন, “ঈশ্বরের সেই খ্রীষ্ট।”
21 Sai Yesu ya gargade su da karfi, kada su gayawa kowa haka tukuna.
২১তখন তিনি তাঁদের কঠোরভাবে বারণ করলেন ও নির্দেশ দিলেন, “এই কথা কাউকে বল না,”
22 Sa'annan ya ce, “Dan Mutum dole ya sha wahalar abubuwa da yawa; dattawa za su ki shi da manyan fristoci da marubuta, sa'annan za a kashe shi. Bayan kwana uku, za a tashe shi da rai.”
২২তিনি বললেন, “মনুষ্যপুত্রকে অনেক দুঃখ সহ্য করতে হবে, প্রাচীনেরা, প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকেরা আমাকে অগ্রাহ্য করবে এবং আমার মৃত্যু হবে আর তৃতীয় দিনের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠব।”
23 Sai ya ce da su duka, “Dukan wanda ya ke so ya biyo ni, dole ne ya yi musun kansa, ya dauki gicciyen sa kulluyomin, ya biyo ni.
২৩আর তিনি সবাইকে বললেন, “কেউ যদি আমাকে অনুসরণ করতে চায়, তবে সে নিজেকে অস্বীকার করুক, প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিক এবং আমাকে অনুসরণ করুক।
24 Dukan wanda yake so ya ceci ransa, za ya rasa shi, amma dukan wanda ya ba da ransa domina, za ya cece shi.
২৪কারণ যে কেউ নিজের প্রাণ রক্ষা করতে ইচ্ছা করে, সে তা হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য নিজের প্রাণ হারায়, সেই তা রক্ষা করবে।
25 Wacce riba mutum zai samu idan ya sami duniya duka, amma ya rasa ransa?
২৫কারণ মানুষ যদি সমস্ত জগত লাভ করে নিজেকে নষ্ট করে কিংবা হারায়, তবে তার লাভ কি হল?
26 Dukan wanda yake jin kunya ta da magana ta, Dan Mutum ma zai ji kunyarsa, sa'adda ya dawo cikin darajarsa da darajar Uba da ta mala'iku masu tsarki.
২৬কারণ যে কেউ আমাকেও আমার বাক্যকে লজ্জার বিষয় বলে মনে করে, মনুষ্যপুত্র যখন নিজের প্রতাপে এবং পিতার ও পবিত্র দূতদের প্রতাপে আসবেন, তখন তিনি তাকেও লজ্জার বিষয় বলে মনে করবেন।
27 Amma ina gaya maku wannan tabbas, wadansu cikinku da ke nan tsaye, ba za su mutu ba sai sun ga mulkin Allah.”
২৭কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, যারা এখানে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে এমন কয়েকজন আছে, যারা, যে পর্যন্ত না ঈশ্বরের রাজ্য দেখবে, সেই পর্যন্ত তাদের কোনও মতে মৃত্যু হবে না।”
28 Kwana takwas bayan Yesu ya fadi wadannan kalmomi, sai ya dauki Bitrus da Yahaya da Yakubu, ya hau kan dutse domin ya yi addu'a a can.
২৮এসব কথা বলার পরে, অনুমান আট দিন গত হলে পর, তিনি পিতর, যোহন ও যাকোবকে সঙ্গে নিয়ে প্রার্থনা করার জন্য পর্বতে উঠলেন।
29 Sa'anda ya ke yin addu'a sai yanayin fuskar sa ya canza sosai, tufafinsa kuma suka yi sheki da haske kamar walkiya.
২৯আর তিনি প্রার্থনা করছিলেন, এমন দিনের তাঁর মুখের দৃশ্য অন্য রকম হল এবং তাঁর পোশাক সাদা ও উজ্জ্বল হয়ে উঠল।
30 Nan da nan sai ga mutane biyu suna magana da shi, wato Musa da Iliya.
৩০আর দেখ, দুই জন পুরুষ মোশি ও এলিয় তাঁর সঙ্গে কথা বলছেন,
31 Suka bayyana da daraja kewaye da su, suka yi magana da Yesu a kan tafiyarsa wadda za ta zo ba da dadewa ba a cikin Urushalima.
৩১তাঁরা প্রতাপে দেখা দিলেন, তাঁর মৃত্যুর বিষয় কথা বলতে লাগলেন, যা তিনি যিরুশালেমে পূর্ণ করতে যাচ্ছেন।
32 Bitrus da almajiran da suke tare da shi barci mai nauyi ya dauke su. Sa'adda suka farka sai su suka ga daukakar Yesu; kuma suka ga mutanen su biyu da ke tsaye tare da shi.
৩২তখন পিতর ও তাঁর সঙ্গীরা ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু জেগে উঠে তাঁর প্রতাপ এবং ঐ দুই ব্যক্তিকে দেখলেন, যাঁরা তাঁর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন।
33 Sa'adda Musa da Iliya suke shirin su bar wurin Yesu, sai Bitrus ya ce, “Ya shugaba, ya yi kyau da muke a nan. Zai yi kyau mu yi runfuna uku, daya dominka, daya domin Musa, daya kuma domin Iliya.” Amma hakika bai san abin da ya ke fadi ba.
৩৩পরে তাঁরা যীশুর কাছ থেকে চলে যাচ্ছেন, এমন দিনের পিতর যীশুকে বললেন, “প্রভু, এখানে আমাদের থাকা ভালো, আমরা তিনটি কুটির বানাই, একটি আপনার জন্য, একটি মোশির জন্য, আর একটি এলিয়ের জন্য,” কিন্তু তিনি কি বললেন, তা বুঝলেন না।
34 Sa'adda yake fadin haka sai wani girgije ya zo ya rufe su. Sai suka ji tsoro sa'adda girgijen ya kewaye su.
৩৪তিনি এই কথা বলছিলেন, এমন দিনের একটা মেঘ এসে তাঁদের ছায়া করল, তাতে তাঁরা সেই মেঘে প্রবেশ করলেও, তাঁরা ভয় পেলেন।
35 Sai ga wata murya daga cikin girgijen tana cewa, “Wannan Dana ne wanda na zaba, ku ji shi.”
৩৫আর সেই মেঘ থেকে এই বাণী হল, “ইনিই আমার প্রিয় পুত্র, আমার মনোনীত, তাঁর কথা শোন।”
36 Sa'adda muryar ta gama magana, Yesu yana nan shi kadai. Suka yi shiru ba su iya cewa kome ba a kan abin da suka gani a kwanakin nan.
৩৬এই বাণী হওয়ার সঙ্গে সঙ্গে একা যীশুকে দেখা গেল। আর তাঁরা চুপ করে থাকলেন, যা যা দেখেছিলেন তার কিছুই সেই দিনের কাউকেই জানালেন না।
37 Washe gari, da suka sauko daga kan dutsen, sai taron mutane da yawa suka zo wurinsa.
৩৭পরের দিন তাঁরা সেই পাহাড় থেকে নেমে আসলে অনেক লোক তাঁর সঙ্গে সাক্ষাৎ করল।
38 Nan da nan, wani mutum daga cikin taron mutanen ya yi magana da karfi, “Mallam, kayi wani abu dominka taimaki da na, shi kadai ne gare ni.
৩৮আর দেখ, ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি চিত্কার করে বললেন, “হে গুরু, অনুরোধ করি, আমার ছেলেকে দেখুন, কারণ এ আমার একমাত্র সন্তান।
39 Mugun ruhu ya kan hau kansa, ya sa shi ya yi ta magowa. Ya kan girjiza shi da karfi ya sa bakinsa ya yi ta kumfa. Da kyar ya ke rabuwa da shi, kuma ya kan ji masa ciwo ba kadan ba bayan da ya bar shi.
৩৯আর দেখুন, একটা ভূত একে আক্রমণ করে, আর এ হঠাৎ চেঁচিয়ে উঠে এবং সে একে মুচড়িয়ে ধরে, তাতে এর মুখ দিয়ে ফেনা বের হয়, আর সে একে ক্ষতবিক্ষত করে কষ্ট দেয়।
40 Na roki almajiran ka su umurci mugun ruhun ya fita daga cikinsa, amma ba su iya ba!”
৪০আর আমি আপনার শিষ্যদের অনুরোধ করেছিলাম, যেন তাঁরা এটাকে ছাড়ান কিন্তু তাঁরা পারলেন না।”
41 Yesu, ya amsa, ya ce, “Ku karkatattun tsara marasa bangaskiya, har yaushe zan zauna da ku ina jimrewa da ku? “Kawo yaronka anan.”
৪১তখন যীশু এর উত্তরে বললেন, হে অবিশ্বাসী ও বিপথগামী বংশ, কত কাল আমি তোমাদের কাছে থাকব ও তোমাদের ওপর ধৈর্য্য রাখব?
42 Sa'adda yaron yake zuwa, sai mugun ruhun ya fyada yaron a kasa, ya jijjiga shi sosai. Amma Yesu ya tsauta wa mugun ruhun, ya warkar da yaron. Sa'annan ya mika yaron wurin mahaifinsa.
৪২তোমার ছেলেকে এখানে আন। সে আসছে, এমন দিনের ঐ ভূত তাকে ফেলে দিল ও ভয়ানক মুচড়িয়ে ধরল। কিন্তু যীশু সেই মন্দ আত্মাকে ধমক দিলেন, ছেলেটাকে সুস্থ করলেন ও তার বাবার কাছে তাকে ফিরিয়ে দিলেন।
43 Dukansu suka yi mamaki da girman ikon Allah. Amma sa'anda suke ta yin mamaki a kan dukan al'ajiban da ya yi, ya ce da almajiransa,
৪৩তখন সবাই ঈশ্বরের মহিমায় খুবই আশ্চর্য্য হল। আর তিনি যে সমস্ত কাজ করছিলেন, তাতে সমস্ত লোক আশ্চর্য্য হল এবং তিনি তাঁর শিষ্যদের বললেন,
44 “Ku saurara da kyau a kan abin da zan gaya maku, ba da dadewa ba za a bada Dan Mutum ga mutane.”
৪৪“তোমরা এই কথা ভাল করে শোন, কারণ খুব তাড়াতাড়ি মনুষ্যপুত্র লোকদের হাতে সমর্পিত হবেন।”
45 Amma almajiran ba su gane abin da yake nufi da haka ba, an hana su fahimta, domin kada su gane abin da ya ke nufi tukuna, kuma suna jin tsoron su tambaye shi.
৪৫কিন্তু তাঁরা এই কথা বুঝলেন না এবং এটা তাঁদের থেকে গোপন থাকল, যাতে তাঁরা বুঝতে না পারেন এবং তাঁর কাছে এই কথার বিষয় জিজ্ঞাসা করতে তাঁদের ভয় হল।
46 Wani lokaci, almajiran suka fara gardama a tsakaninsu game da wanene za ya zama mafi girma a cikinsu.
৪৬আর তাঁদের মধ্যে কে শ্রেষ্ঠ, এই তর্ক তাঁদের মধ্যে শুরু হল।
47 Amma Yesu ya san abin da suke tunani a zuciyarsu, sai ya kawo dan karamin yaro ya tsaya a kusa da shi,
৪৭তখন যীশু তাঁদের হৃদয়ের তর্ক জানতে পেরে একটি শিশুকে নিয়ে তাঁর পাশে দাঁড় করালেন,
48 sai ya ce da su, “Idan wani ya karbi dan karamin yaro kamar wannan saboda ni, dai dai yake da ya karbe ni. Idan kuma wani ya karbe ni, ya karbi wanda ya aiko ni kenan. Wanda yake mafi kankanta a cikinku, shi ne mafi mahimmanci.”
৪৮এবং তাঁদের বললেন, “যে কেউ আমার নামে এই শিশুটিকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে এবং যে কেউ আমাকে গ্রহণ করে সে তাঁকেই গ্রহণ করে, যিনি আমাকে পাঠিয়েছেন, কারণ তোমাদের মধ্যে যে ব্যক্তি সবথেকে ছোট সবার থেকে সেই মহান।”
49 Yahaya ya amsa yace, “Ya shugaba, mun ga wani mutum yana ba miyagun ruhohi umarni su fita daga cikin mutane da sunanka. Sai muka ce da shi ya dena yin haka saboda baya tare da mu.”
৪৯পরে যোহন বললেন, “নাথ, আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াতে দেখেছিলাম, আর তাকে বারণ করছিলাম, কারণ সে আমাদের অনুসরণ করে না।”
50 Amma Yesu ya ce, “Kada ku hana shi yin haka, domin dukan wanda ba ya gaba da ku, yana tare da ku.”
৫০কিন্তু যীশু তাঁকে বললেন, “বারণ করো না, কারণ যে তোমাদের বিরুদ্ধে নয়, সে তোমাদেরই পক্ষে।”
51 Sa'adda rana ta kusato da zai hawo zuwa sama, ya kudurta sosai zai tafi Urushalima.
৫১আর যখন তাঁর স্বর্গে যাওয়ার দিন প্রায় কাছে এল, তখন তিনি নিজের ইচ্ছায় যিরুশালেমে যাওয়ার জন্য তৈরি হলেন।
52 Ya aiki wadansu manzanni su shirya wuri dominsa kafin ya zo. Suka shiga wani kauye a cikin kauyen Samariya domin su shirya masa wuri a can.
৫২তিনি তাঁর দূতদের তাঁর আগে পাঠালেন আর তাঁরা গিয়ে শমরীয়দের কোন গ্রামে প্রবেশ করলেন, যাতে তাঁর জন্য আয়োজন করতে পারেন।
53 Amma mutanen can ba su karbe shi ba tun da ya ke Urushalima zai tafi.
৫৩কিন্তু লোকেরা তাঁকে গ্রহণ করল না, কারণ তিনি যিরুশালেম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
54 Sa'adda biyu daga cikin almajiransa, wato Yakubu da Yahaya suka ga haka, suka ce, “Ubangiji, kana so mu umarci wuta ta sauko daga sama, ta hallaka su?”
৫৪তা দেখে তাঁর শিষ্য যাকোব ও যোহন বললেন, “প্রভু, আপনি কি চান যে, এলিয় যেমন করেছিলেন, তেমনি আমরা বলি, স্বর্গ থেকে আগুন নেমে এসে এদের ভস্ম করে ফেলুক?”
55 Amma, ya juya ya tsauta masu.
৫৫কিন্তু তিনি মুখ ফিরিয়ে তাঁদের ধমক দিলেন, আর বললেন, “তোমরা কেমন আত্মার লোক, তা জান না।”
56 Sai suka tafi wani kauye dabam.
৫৬কারণ মনুষ্যপুত্র লোকেদের প্রাণনাশ করতে আসেননি, কিন্তু রক্ষা করতে এসেছেন। পরে তাঁরা অন্য গ্রামে চলে গেলেন।
57 Da suna cikin tafiya a kan hanya, sai wani mutum ya ce da shi, “Zan bi ka dukan inda za ka tafi.”
৫৭তাঁরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন দিনের এক ব্যক্তি তাঁকে বলল, আপনি যে কোন জায়গায় যাবেন, আমি আপনার সঙ্গে যাব।
58 Yesu ya amsa masa, “Dila suna da ramuka a kasa inda za su shiga, tsuntsaye kuma suna da sheka, amma Dan Mutum ba shi da inda zai kwanta.”
৫৮যীশু তাকে বললেন, “শিয়ালদের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোন জায়গা নেই।”
59 Yesu, ya ce da wani mutumin kuma, “Ka biyo ni.” Amma mutumin ya ce, “Ubangiji, ka bari in koma gida in bizine mahaifina tukuna.”
৫৯আর এক জনকে তিনি বললেন, “আমাকে অনুসরণ কর।” কিন্তু সে বলল, “প্রভু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসতে অনুমতি দিন।”
60 Amma Yesu ya ce masa, “Ka bar matattu su bizine matattunsu; amma kai ka tafi ka yi wa mutane shelar mulkin Allah a ko'ina.”
৬০তিনি তাকে বললেন, “মৃতরাই নিজের নিজের মৃতদের কবর দিক, কিন্তু তুমি গিয়ে ঈশ্বরের রাজ্য সব জায়গায় প্রচার কর।”
61 Wani kuma ya ce, “Ubangiji zan tafi tare da kai, amma bari in je gida inyi ban kwana da mutanena tukuna.”
৬১আর একজন বলল, “প্রভু, আমি আপনাকে অনুসরণ করব, কিন্তু আগে নিজের বাড়ির লোকদের কাছে বিদায় নিয়ে আসতে অনুমতি দিন।”
62 Yesu ya ce da shi, “Dukan wanda ya fara huda a gonarsa idan ya dubi baya, bai isa ya shiga mulkin Allah ba.”
৬২কিন্তু যীশু তাকে বললেন, “যে ব্যক্তি লাঙ্গলে হাত দিয়ে পিছনে ফিরে চায়, সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়।”

< Luka 9 >