< Luka 21 >

1 Yesu ya tada ido sai ya ga mutane masu arziki wadanda suke saka baikonsu a cikin ma'aji.
যীশু চোখ তুলে দেখলেন ধনী ব্যক্তিরা মন্দিরের ভাণ্ডারে উপহার দান করছে।
2 Ya ga wata gwauruwa matalauciya tana saka anini biyu a ciki.
তিনি এক দরিদ্র বিধবাকেও খুব ছোটো দুটি তামার পয়সা রাখতে দেখলেন।
3 Sai ya ce, “Gaskiya ina gaya maku, wannan matalauciyar gwauruwa ta saka fiye da dukansu.
তিনি বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, এই দরিদ্র বিধবা অন্য সবার চেয়ে বেশি দান করেছে।
4 Duka wadannan sun bayar da baikonsu daga cikin yalwarsu. Amma wannan gwauruwan, daga cikin talaucin ta, ta saka dukan iyakar kudinta na zaman gari da take da shi.”
কারণ এসব লোক তাদের প্রাচুর্য থেকে দান করেছে, কিন্তু সে তার দরিদ্রতা সত্ত্বেও, তার বেঁচে থাকার জন্য যা কিছু ছিল, তা থেকে সর্বস্ব দিয়ে দিয়েছে।”
5 Kamar yadda wadansu suke maganan haikali, yadda aka yi masa ado da duwatsu masu daraja da bayebaye, ya ce,
তাঁর কয়েকজন শিষ্য আলোচনা করে বলছিল যে, সুন্দর সুন্দর পাথর ও ঈশ্বরের কাছে নিবেদিত সব বস্তুতে মন্দিরটি কেমন সুশোভিত! কিন্তু যীশু বললেন,
6 “Game da wadannan abubuwa da ku ke gani, rana tana zuwa da ba dutse ko daya da zai zauna kan dan'uwansa da ba za a rushe kasa ba.”
“তোমরা এখানে যা দেখছ, এমন এক সময় আসবে, যখন এদের একটি পাথরও অন্যটির উপরে থাকবে না, সবকটিকেই ভূমিসাৎ করা হবে।”
7 Sai suka yi masa tambaya, cewa, “Malam, yaushe ne wadannan abubuwan zasu faru? Menene kuma zai zama alama sa'adda wadannan abubuwa suna shirin faruwa?”
তাঁরা জানতে চাইলেন, “গুরুমহাশয়, এ সমস্ত কখন ঘটবে? তার লক্ষণই বা কী, যা দেখে আমরা বুঝব যে, সে সমস্ত ঘটতে চলেছে?”
8 Yesu ya amsa, “Ku yi hankali kada a rude ku. Gama dayawa zasu zo a cikin sunana, suna cewa, 'Ni ne shi,' kuma, 'Lokaci ya yi kusa.' Kada ku bi su.
তিনি উত্তর দিলেন, “সতর্ক থেকো, তোমরা যেন প্রতারিত না হও। কারণ আমার নাম নিয়ে অনেকেই আসবে। তারা দাবি করে বলবে, ‘আমিই তিনি,’ আর ‘সেই কাল সন্নিকট।’ তোমরা তাদের অনুগামী হোয়ো না।
9 Sa'adda ku ka ji game da yakoki da hargitsi, kada ku firgita, dole ne wadannan abubuwa su faru tukuna, amma karshe ba zai faru nan da nan ba.”
যুদ্ধ ও বিপ্লবের কথা শুনে তোমরা আতঙ্কিত হোয়ো না। প্রথমে এসব অবশ্যই ঘটবে, কিন্তু তখনই সমাপ্তি হবে না।”
10 Sa'annan ya ce masu, “Al'umma za ta tasar ma al'umma, mulki kuma za ya tasar wa mulki.
এরপর তিনি তাঁদের বললেন, “এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে অভিযান করবে।
11 Za a yi babbar girgizan kasa, a wurare dabam dabam kuma za a yi yunwa da annoba. Za a yi al'amura masu ban tsoro da manyan alamu daga sama.
বিভিন্ন স্থানে প্রচণ্ড ভূমিকম্প, দুর্ভিক্ষ ও মহামারি হবে, মহাকাশে দেখা যাবে বহু ভীতিকর দৃশ্য ও বড়ো বড়ো নিদর্শন।
12 Amma kafin abubuwan nan duka, za su kama ku, su kuma tsananta maku, suna mika ku ga majami'u da kuma gidajen kurkuku, za su kawo ku gaban sarakuna da gwamnoni saboda sunana.
“কিন্তু এসব ঘটার আগে তারা তোমাদের গ্রেপ্তার করবে ও নির্যাতন করবে। তারা তোমাদের সমাজভবনের কর্তৃপক্ষের হাতে সমর্পণ করবে ও কারাগারে নিক্ষেপ করবে। রাজা ও প্রদেশপালদের দরবারে তোমাদের হাজির করানো হবে, আর আমার নাম স্বীকার করার কারণেই সে সমস্ত ঘটবে।
13 Zai zamar maku zarafin shaida.
এর পরিণামে, তোমরা তাদের কাছে সাক্ষ্যদানের সুযোগ লাভ করবে।
14 Saboda haka ku kudurta a ranku kada ku shirya yadda za ku amsa,
কিন্তু কীভাবে আত্মপক্ষ সমর্থন করবে, সে বিষয়ে আগেই দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য মনস্থির করবে।
15 gama ni zan ba ku kalmomi da hikima, wadda dukan makiyanku ba za su yi tsayayya ko su karyata ku ba.
কারণ আমি তোমাদের এমন বাক্য ও জ্ঞান দান করব, যা তোমাদের প্রতিপক্ষ প্রতিরোধ ও খণ্ডন করতে ব্যর্থ হবে।
16 Amma har da mahaifa da 'yan'uwa da dangi da abokai za su bashe ku, su kuma kashe wadansun ku.
এমনকি, তোমাদের বাবা-মা, ভাই, আত্মীয়পরিজন ও বন্ধুবান্ধব তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তারা তোমাদের কাউকে কাউকে মৃত্যুমুখে সমর্পণ করবে।
17 Kowa zai ki ku saboda sunana.
আর আমার কারণে তোমরা সকলের কাছে ঘৃণিত হবে।
18 Amma ba ko gashin kanku da zai hallaka.
কিন্তু তোমাদের মাথার একটি চুলও বিনষ্ট হবে না।
19 A cikin hankurin ku za ku ribato rayukanku.
তোমরা যদি অবিচলিত থাকো, তাহলে জীবন লাভ করবে।
20 Sa'adda ku ka ga Urushalima tana kewaye da sojoji, sai ku sani da cewa faduwarta ta yi kusa.
“যখন তোমরা দেখবে সৈন্যসামন্ত জেরুশালেম নগরীকে অবরোধ করেছে, তখন জানবে যে তার ধ্বংসের দিন এগিয়ে এসেছে।
21 Sai wadanda su ke Yahudiya su gudu zuwa kan tuddai, wadanda suke tsakiyar gari kuma su tafi, kada su bar wadanda suke kauyuka su shigo ciki.
তখন যারা যিহূদিয়ায় থাকবে, তারা যেন পার্বত্য অঞ্চলে পালিয়ে যায়, যারা নগরে থাকে, তারা যেন বাইরে চলে যায়; আর যারা গ্রামাঞ্চলে থাকবে, তারা যেন নগরের ভিতরে প্রবেশ না করে।
22 Gama wadannan ranakun ramako ne, saboda duka abubuwan da aka rubuta su cika.
কারণ সেসময় হবে প্রতিশোধের সময়, শাস্ত্রের সমস্ত বাক্য পূর্ণ হওয়ার সময়।
23 Kaiton wadanda suke da juna biyu da masu ba da mama a wannan kwanakin! Gama za a sha kunci mai girma a kasan, da fushi kuma zuwa ga mutanen nan.
সেই সময় গর্ভবতী নারীদের ও স্তন্যদাত্রী মায়েদের কতই না ভয়ংকর কষ্ট হবে! দেশের উপর ঘনিয়ে আসবে চরম দুর্গতি, এই জাতির উপরে নেমে আসবে ঈশ্বরের ক্রোধ।
24 Za su fadi ta kaifin takobi kuma za a kai su cikin bauta ga dukan kasashe, al'ummai za su tattake Urushalima, har ya zuwa lokacin al'ummai ya cika.
তরোয়ালের আঘাতে তাদের মৃত্যু হবে, বন্দিরূপে অন্য সব জাতির কাছে নির্বাসিত হবে। অইহুদিদের জন্য নিরূপিত সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেরুশালেম অইহুদিদের দ্বারা পদদলিত হবে।
25 Za a ga alamomi cikin rana da wata da kuma taurari. A duniya kuma, al'ummai za su sha kunci, za su rude saboda rurin teku da rakuman ruwa.
“আর সূর্য, চাঁদ ও তারার মধ্যে বিভিন্ন অদ্ভুত চিহ্ন দেখা যাবে। উত্তাল সমুদ্রের গর্জনে ও অদ্ভুত ঢেউয়ের সামনে পৃথিবীর সমস্ত জাতি যন্ত্রণাগ্রস্ত ও হতবুদ্ধি হয়ে পড়বে।
26 Mutane za su suma da tsoro da kuma da tunanin abubuwa da za su abko wa duniya. Gama za a girgiza ikokin sammai.
পৃথিবীতে যা কিছু ঘটবে, সেই কথা ভেবে মানুষ আতঙ্কে মৃতপ্রায় হয়ে পড়বে, কারণ জ্যোতিষ্কমণ্ডল তখন প্রকম্পিত হবে।
27 Sa'annan za su ga Dan Mutum yana zuwa a cikin gajimarai da iko da daukaka mai girma.
সেই সময়ে তারা দেখতে পাবে, মনুষ্যপুত্র পরাক্রমে ও মহামহিমায় মেঘে করে আবির্ভূত হবেন।
28 Amma sa'adda wadannan abubuwa suka fara faruwa, tashi saye, sai ku daga kanku sama, saboda ceton ku ya kusato.”
এই সমস্ত ঘটনা যখন ঘটতে শুরু হবে, তখন তোমরা ঊর্ধ্বদৃষ্টি কোরো ও মাথা উঁচু কোরো, কারণ তোমাদের মুক্তি সন্নিকট।”
29 Yesu ya bada misali, “Duba itacen baure, da duka itatuwa.
তিনি তাদের এই রূপকটিও বললেন: “ডুমুর গাছ ও অন্য সব গাছের দিকে তাকিয়ে দেখো।
30 Sa'adda su ke fitar da ganye, za ku gani da kanku cewa bazara ta yi kusa kuma.
সেগুলি যখন নতুন পাতায় সজ্জিত হয়ে ওঠে, তা দেখে তোমরা নিজেরাই বুঝতে পারো, গ্রীষ্মকাল সন্নিকট।
31 Haka kuma, sa'adda ku ka ga wadannan abubuwa suna faruwa, ku sani cewa mulkin Allah ya yi kusa.
সেরকম, তোমরা যখন এই সমস্ত ঘটতে দেখবে, তখন জেনো যে, ঈশ্বরের রাজ্য সন্নিকট।
32 Gaskiya, na ke gaya maku, wannan zamani ba za ya shude ba, sai duka abubuwan nan sun faru.
“আমি তোমাদের সত্যিই বলছি, এসব না ঘটা পর্যন্ত এই প্রজন্মের অবলুপ্তি কিছুতেই হবে না।
33 Sama da kasa za su shude, amma maganata ba za ta shude ba.
আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনও লুপ্ত হবে না।
34 Amma ku lura da kanku, domin kada ku nawaita zuciyarku da tararradin duniya da shayeshaye da damuwa ta rayuwa. Gama ranar za ta zo babu shiri
“সতর্ক থেকো, নইলে উচ্ছৃঙ্খলতা, মত্ততা ও জীবনের দুশ্চিন্তা তোমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলবে।
35 kamar tarko. Gama zai zo akan kowa da ke rayuwa a fuskar dukan duniya.
আর সেদিনটি ফাঁদের মতো অপ্রত্যাশিতভাবে সমগ্র পৃথিবীর প্রত্যেক অধিবাসীর উপরেই ঘনিয়ে আসবে।
36 Amma ku zama a fadake kowanne lokaci, kuna addu'a domin ku iya samun karfin tserewa dukan wadannan abubuwa da za su faru, da kuma yadda za ku tsaya a gaban Dan Mutum.”
সবসময় সতর্ক দৃষ্টি রেখো ও প্রার্থনা কোরো, যেন সন্নিকট সব ঘটনা থেকে তোমরা অব্যাহতি পাও এবং মনুষ্যপুত্রের সামনে দাঁড়াবার সামর্থ্য লাভ করো।”
37 Da rana yana koyarwa a cikin haikali, dukan dare kuma yakan tafi dutsen da a ke kira zaitun.
যীশু প্রতিদিন মন্দিরে গিয়ে শিক্ষা দিতেন এবং প্রতি সন্ধ্যায় রাত্রি কাটানোর জন্য জলপাই নামের পর্বতের অভিমুখে বেরিয়ে পড়তেন।
38 Dukan mutane suka rika zuwa wurinsa da sassafe domin su ji shi a haikali.
তাঁর বাণী শোনার জন্য লোকেরা খুব ভোরবেলাতেই মন্দিরে এসে উপস্থিত হত।

< Luka 21 >