< Luka 18 >

1 Ya kuma ba su wani misali cewa ya kamata kullum su yi addu'a kada kuma su karaya,
আর তিনি তাদের এই রকম এক গল্প বললেন যে, তাদের সবদিন প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়।
2 yace, “A wani gari an yi wani alkali mara tsoron Allah, kuma baya ganin darajan mutane.
তিনি বললেন, কোনো শহরে এক বিচারক ছিল, সে ঈশ্বরকে ভয় করত না, মানুষকেও মানত না।
3 Akwai wata mace gwauruwa a wannan garin, wadda ta rika zuwa wurinsa, tana ce masa, 'Ka taimake ni yanda zan sami adalci a kan abokin gaba na.'
আর সেই শহরে এক বিধবা ছিল, সে তার কাছে এসে বলত, অন্যায়ের প্রতিকার করে আমার বিপক্ষ থেকে আমাকে উদ্ধার করুন!
4 An dade bai so ya taimaka mata, amma daga baya sai ya ce a ransa, 'ko da yake ba na tsoron Allah, ba na kuma darajanta mutane,
বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই করলেন না; কিন্তু পরে মনে মনে বলল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মানুষকেও মানি না,
5 duk da haka saboda gwauruwar nan ta dame ni, zan taimake ta domin ta sami adalci, yadda ba za ta gajiyar da ni da zuwanta wurina ba.'”
তবুও এই বিধবা আমাকে কষ্ট দিচ্ছে, সেইজন্য বিচার থেকে একে উদ্ধার করব, না হলে সর্বদা আমাকে জ্বালাতন করবে।
6 Sai Ubangiji ya ce, “Ku ji fa abin da alkalin nan marar gaskiya ya fada.
পরে প্রভু বললেন, শোন, ঐ অধার্ম্মিক বিচারক কি বলে।
7 A yanzu Allah ba zai biya wa zababbunsa da suke yi masa kuka dare da rana hakkinsu ba? Zai yi jinkiri a wajen taimakonsu ne?
তবে ঈশ্বর কি তাঁর সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন না, যারা দিন রাত তাঁর কাছে ক্রন্দন করে, যদিও তিনি তাদের বিষয়ে দীর্ঘসহিষ্ণু?
8 Ina gaya maku, zai biya masu hakkin su da wuri. Amma sa'adda Dan Mutum ya zo, zai tarar da bangaskiya a duniya?”
আমি তোমাদের বলছি, তিনি শীঘ্রই তাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন। কিন্তু মনুষ্যপুত্র যখন আসবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন?
9 Ya sake ba da misalin nan ga wadansu masu amincewa da kansu, wai su masu adalci ne, har suna raina sauran mutane,
যারা নিজেদের মনে করত যে তারাই ধার্মিক এবং অন্য সবাইকে তুচ্ছ করত, এমন কয়েকজনকে তিনি এই গল্প বললেন।
10 “Wadansu mutane biyu suka shiga haikali domin yin addu'a - daya Bafarise, dayan kuma mai karbar haraji ne.
১০দুই ব্যক্তি প্রার্থনা করার জন্য মন্দির গেল; একজন ফরীশী, আর একজন কর আদায়কারী।
11 Sai Bafarisen ya mike, ya yi addu'a a kan wadannan abubuwa game da kansa, 'Allah, na gode maka, da cewa ni ba kamar sauran mutane dake mazambata ba, ko marasa adalci, ko mazinata, ko kamar wannan mai karbar harajin.
১১ফরীশী দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে, আমি অন্য সব লোকের মতো ঠগ, অসৎ ও ব্যভিচারীদের মতো কিংবা ঐ কর আদায়কারীর মতো নই;
12 Duk mako ina azumi sau biyu. Nakan bayar da zakkar dukan abin da na samu.'
১২আমি সপ্তাহের মধ্যে দুবার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি।
13 Amma mai karbar harajin kuwa yana tsaye daga can nesa, bai yarda ya daga kai sama ba, sai dai yana bugun kirjin sa, yana cewa, 'Allah, ka yi mini jinkai, ni mai zunubi.'
১৩কিন্তু কর আদায়কারী দূরে দাঁড়িয়ে স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস পেল না, বরং সে বুক চাপড়াতে চাপড়াতে বলল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া কর।
14 Ina gaya maku, wannan mutum ya koma gidansa baratacce, ba kamar dayan ba, domin dukan wanda ya daukaka kansa, za a kaskantar da shi, amma duk wanda kaskantar da kansa kuwa daukaka shi za a yi.”
১৪আমি তোমাদের বলছি, এই ব্যক্তি ধার্মিক বলে গণ্য হয়ে নিজ বাড়িতে চলে গেল, ঐ ব্যক্তি ধার্মিক নয়; কারণ যে কেউ নিজেকে উঁচু করে, তাকে নীচু করা যাবে; কিন্তু যে নিজেকে নীচু করে, তাকে উঁচু করা যাবে।
15 Sai mutanen suka kawo masa jariransu, domin ya taba su, da almajiransa suka ga haka, sai suka kwabe su.
১৫আর লোকেরা নিজেদের ছোট শিশুদেরও তাঁর কাছে আনল, যেন তিনি তাদের স্পর্শ করেন। শিষ্যেরা তা দেখে তাদের ধমক দিতে লাগলেন।
16 Amma Yesu ya kira su wurinsa, ya ce, “Ku bar yara kanana su zo wurina, kada ku hana su. Ai mulkin Allah na irin su ne.
১৬কিন্তু যীশু তাদের কাছে ডাকলেন, বললেন, “শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বারণ কর না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মত লোকদেরই।
17 Gaskiya ina gaya maku, duk wanda bai karbi mulkin Allah kamar karamin yaro ba, lallai ba zai shige shi ba.”
১৭আমি তোমাদের সত্য বলছি, যে কেউ শিশুর মতো হয়ে ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, তবে সে কখনই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না।”
18 Wani shugaban jama'a ya tambaye shi ya ce “Malam managarci, me zan yi in gaji rai Madawwami?” (aiōnios g166)
১৮একজন তত্ত্বাবধায়ক তাঁকে জিজ্ঞাসা করল, “হে সৎগুরু, অনন্ত জীবন পেতে হোলে আমাকে কি কি করতে হবে?” (aiōnios g166)
19 Yesu ya ce masa, “Don me ka kira ni managarci? Babu wani managarci sai Allah kadai.
১৯যীশু তাকে বললেন, “আমাকে সৎ কেন বলছো? ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়।”
20 Ka dai san dokokin - kada ka yi zina, kada ka yi kisankai, kada ka yi sata, kada ka yi shaidar karya, ka girmama mahaifinka da mahaifiyarka.”
২০তুমি শাস্ত্রের আদেশ সকল জান, “ব্যভিচার কর না, মানুষ খুন কর না, চুরি কর না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার বাবা মাকে সম্মান করো।”
21 Sai shugaban ya ce, “Dukan wadannan abubuwa na kiyaye su tun a kuruciya ta.”
২১সে বলল, “ছোট থেকে এই সব পালন করে আসছি।”
22 Da Yesu ya ji haka, ya ce masa, “Abu daya ne kadai ya rage maka. Dole ne ka sayar da dukan mallakarka, ka rarraba wa gajiyayyu, za ka kuma sami wadata a sama - sa'annan ka zo ka biyoni.”
২২একথা শুনে যীশু তাকে বললেন, “এখনও একটি বিষয়ে তোমার ভুল আছে; তোমার যা কিছু আছে, সব বিক্রি করে গরিবদের দান কর, তাতে স্বর্গে ধন পাবে; আর এস, আমাকে অনুসরণ কর।”
23 Amma da mai arzikin ya ji wadannan abubuwa, sai yayi bakin ciki kwarai, don shi mai arziki ne sosai.
২৩কিন্তু একথা শুনে সে খুব দুঃখিত হল, কারণ সে অনেক সম্পত্তির লোক ছিল।
24 Yesu kuwa, da ya ga ransa ya baci, sai ya ce, “Yana da wuya masu dukiya su shiga mulkin Allah!
২৪তখন তার দিকে তাকিয়ে যীশু বললেন, “যারা ধনী তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা অনেক কঠিন!”
25 Zai zama da sauki rakumi ya shiga kafar allura, da mai arziki ya shiga mulkin Allah.”
২৫“ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করার থেকে বরং সুচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা সহজ।”
26 Wadanda suka ji wannan magana suka ce, “Idan hakane wa zai sami ceto kenan?”
২৬যারা শুনল, তারা বলল, “তবে কে রক্ষা পেতে পারে?”
27 Yesu ya amsa, “Abin da ya fi karfin mutum, mai yiwuwa ne a gun Allah.”
২৭তিনি বললেন, “যা মানুষের কাছে অসাধ্য তা ঈশ্বরের পক্ষে সবই সম্ভব।”
28 Sai Bitrus ya ce, “To, ga shi mun bar mallakarmu, mun bi ka.”
২৮তখন পিতর তাঁকে বললেন, “দেখুন, আমারা যা আমাদের নিজের ছিল, সে সবকিছু ছেড়ে আপনার অনুসরণকারী হয়েছি।”
29 Yesu ya ce masu, “Hakika, ina gaya maku, ba wanda zai bar gida, ko matarsa, ko 'yan'uwansa, ko iyayensa, ko kuma 'ya'yansa, saboda mulkin Allah,
২৯তিনি তাদের বললেন, “আমি তোমাদের সত্য বলছি, এমন কেউ নেই, যে ঈশ্বরের রাজ্যের জন্য বাড়ি কি স্ত্রী কি ভাইদের কি বাবা মা কি ছেলে মেয়েদের ত্যাগ করলে,
30 sa'annan ya kasa samun ninkin ba ninkin a duniyan nan, da rai na har abada a duniya mai zuwa.” (aiōn g165, aiōnios g166)
৩০এইকালে তার বহুগুণ এবং আগামী যুগে অনন্ত জীবন পাবে না।” (aiōn g165, aiōnios g166)
31 Bayan da ya tara su goma sha biyun nan, ya ce masu, “Ga shi, muna tafiya zuwa Urushalima, duk abubuwan da aka rubuta game da Dan Mutum ta hannun annabawa zasu tabbata.
৩১পরে তিনি সেই বারো জনকে কাছে নিয়ে তাদের বললেন, দেখ, আমরা যিরুশালেমে যাচ্ছি; আর ভাববাদীদের মাধ্যমে যা যা লেখা হয়েছে, সে সব মানবপুত্রে পূর্ণ হবে।
32 Gama za a bashe shi ga al'ummai, a yi masa ba'a, a wulakanta shi, a kuma tofa masa miyau.
৩২কারণ তিনি অইহূদির লোকদের হাতে সমর্পিত হবেন এবং লোকেরা তাঁকে ঠাট্টা করবে, তাঁকে অপমান করবে, তাঁর গায়ে থুথু দেবে;
33 Za su yi masa bulala, su kashe shi, a rana ta uku kuma zai tashi.”
৩৩এবং চাবুক দিয়ে মেরে তাঁকে মেরে ফেলবে; পরে তিন দিনের র দিন তিনি পুনরায় উঠবেন।
34 Amma ba su fahimci ko daya daga cikin wadannan abubuwa ba, domin zancen nan a boye yake daga garesu, ba su ma gane abin da aka fada ba.
৩৪এসবের কিছুই তাঁরা বুঝলেন না, এই কথা তাদের থেকে গোপন থাকল এবং কি কি বলা হচ্ছে, তা তারা বুঝে উঠতে পারল না।
35 Da ya kusato Yariko, ga wani makaho zaune a gefen hanya, yana bara,
৩৫আর যখন যীশু এবং তাঁর শিষ্যরা যিরীহোর কাছে আসলেন, একজন অন্ধ পথের পাশে বসে ভিক্ষা করছিল;
36 da ya ji taro na wucewa, sai ya tambaya ko menene.
৩৬সে লোকদের যাওয়ার শব্দ শুনে জিজ্ঞাসা করল, এর কারণ কি?
37 Suka ce masa Yesu Banazarat ne yake wucewa.
৩৭লোকে তাকে বলল, নাসরতীয় যীশু সেখান দিয়ে যাচ্ছেন।
38 Sai makahon ya ta da murya mai karfi, ya ce, “Yesu, Dan Dauda, ka yi mani jinkai.”
৩৮তখন সে চিৎকার করে বলল, হে যীশু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।
39 Sai wadanda suke gaba suka kwabe shi, suna gaya masa ya yi shiru. Amma ya kara daga murya kwarai da gaske, yana cewa, “Dan Dauda, ka yi mani jinkai.”
৩৯যারা আগে আগে যাচ্ছিল, তারা চুপ করো বলে তাকে ধমক দিল, কিন্তু সে আরও জোরে চেঁচাতে লাগল, হে দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন।
40 Sai Yesu ya tsaya, ya umarta a kawo shi wurinsa. Da makahon ya zo kusa, sai Yesu ya tambaye shi,
৪০তখন যীশু থেমে গিয়ে তাকে তাঁর কাছে আনতে আদেশ করলেন; পরে সে কাছে আসলে যীশু তাকে বললেন, তুমি কি চাও?
41 “Me kake so in yi maka?” Ya ce, “Ubangiji, ina so in samu gani.”
৪১আমি তোমার জন্য কি করব? সে বলল, প্রভু, আমি দেখতে চাই।
42 Yesu ya ce masa, “Karbi ganin gari, bangaskiyarka ta warkar da kai.”
৪২যীশু তাকে বললেন, দেখ; তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল।
43 Nan take ya samu gani, ya bi Yesu, yana daukaka Allah. Ganin haka, sai duk jama'a suka yabi Allah.
৪৩তাতে সে তক্ষুনি দেখতে পেল এবং ঈশ্বরের গৌরব করতে করতে তাঁর পিছন পিছন চলল। তা দেখে সব লোক ঈশ্বরের স্তব করল।

< Luka 18 >