< Mattiyu 26 >

1 Sa’ad da Yesu ya gama faɗin dukan waɗannan abubuwa, sai ya ce wa almajiransa,
এসব বিষয় বলা শেষ করার পর যীশু তাঁর শিষ্যদের বললেন,
2 “Kamar yadda kuka sani, Bikin Ƙetarewa sauran kwana biyu, za a kuma ba da Ɗan Mutum don a gicciye shi.”
“তোমরা জানো, আর দু-দিন পরে নিস্তারপর্ব আসছে, তখন মনুষ্যপুত্রকে ক্রুশার্পিত করার জন্য সমর্পণ করা হবে।”
3 Sai manyan firistoci da dattawan mutane, suka taru a fadan babban firist, mai suna Kayifas,
সেই সময় প্রধান যাজকেরা ও লোকেদের প্রাচীনবর্গ কায়াফা নামক মহাযাজকের প্রাসাদে সমবেত হল।
4 suka ƙulla shawara su kama Yesu da makirci, su kuma kashe shi.
আর তারা কোনও ছলে যীশুকে গ্রেপ্তার করে হত্যা করার ষড়যন্ত্র করল।
5 Suka ce, “Amma ba a lokacin Biki ba, don kada mutane su tā da rikici.”
তারা বলল, “কিন্তু পর্বের সময়ে নয়, তাতে লোকদের মধ্যে দাঙ্গা বেধে যেতে পারে।”
6 Yayinda Yesu yake a Betani, a gidan wani mutumin da ake kira Siman Kuturu,
যীশু যখন বেথানিতে কুষ্ঠরোগী শিমোনের বাড়িতে ছিলেন,
7 wata mace ta zo wurinsa da wani ɗan tulun alabasta na turaren mai tsada sosai, wanda ta zuba a kansa a lokacin da yake cin abinci.
তখন একজন নারী একটি শ্বেতস্ফটিকের পাত্রে বহুমূল্য সুগন্ধি তেল নিয়ে তাঁর কাছে এল। যীশু যখন টেবিলে হেলান দিয়ে বসেছিলেন, সেই নারী তাঁর মাথায় তা উপুড় করে ঢেলে দিল।
8 Sa’ad da almajiransa suka ga wannan, sai suka yi fushi. Suka ce, “Wannan almubazzaranci fa!
শিষ্যেরা এই দেখে ভীষণ রুষ্ট হলেন। তাঁরা বললেন, “এই অপচয় কেন?
9 Wannan turare ai, da an sayar da shi da kuɗi mai yawa a ba matalauta kuɗin.”
এই সুগন্ধি তেল তো অনেক টাকায় বিক্রি করে দরিদ্রদের দান করা যেত!”
10 Sane da wannan, Yesu ya ce musu, “Me ya sa kuke damun macen nan? Ta yi mini abu mai kyau ne.
একথা শুনে যীশু তাঁদের বললেন, “তোমরা কেন এই মহিলাকে বিরক্ত করছ? সে তো আমার জন্য এক ভালো কাজই করেছে।
11 Matalauta za su kasance tare da ku kullum, amma ni ba zan kasance tare da ku kullum ba.
দরিদ্রেরা তোমাদের সঙ্গে সবসময়ই থাকবে, কিন্তু আমাকে তোমরা সবসময় পাবে না।
12 Sa’ad da ta zuba turaren nan a jikina, ta shirya ni ne don jana’izata.
সে আমার শরীরে এই সুগন্ধি তেল ঢেলে আমাকে সমাধির উদ্দেশ্যে প্রস্তুত করল।
13 Gaskiya nake gaya muku, duk inda aka yi wa’azin bisharan nan a duniya duka, abin da matan nan ta yi, za a riƙa faɗarsa don tunawa da ita.”
আমি তোমাদের সত্যিই বলছি, সমস্ত জগতে যেখানেই এই সুসমাচার প্রচারিত হবে, সে যা করেছে, স্মৃতির উদ্দেশে তার সেই কাজের কথাও বলা হবে।”
14 Sai ɗaya daga cikin Sha Biyun nan, wanda ake kira Yahuda Iskariyot, ya je wurin manyan firistoci
তখন সেই বারোজনের মধ্যে একজন, যে যিহূদা ইষ্কারিয়োৎ নামে আখ্যাত, সে প্রধান যাজকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল,
15 ya ce, “Me za ku ba ni, in na bashe shi gare ku?” Sai suka ƙirga masa kuɗi azurfa talatin.
“যীশুকে আপনাদের হাতে সমর্পণ করলে, আপনারা আমাকে কী দেবেন?” তারা তাকে ত্রিশটি রুপোর মুদ্রা গুনে দিল।
16 Daga wannan lokaci, Yahuda ya yi ta neman zarafin da zai miƙa shi.
সেই সময় থেকে যিহূদা তাঁকে তাদের হাতে তুলে দেওয়ার সুযোগ খুঁজতে লাগল।
17 A rana ta fari ta Bikin Burodi Marar Yisti, sai almajiran suka zo wurin Yesu suka yi tambaya suka ce, “Ina kake so mu je mu shirya maka wurin da za ka ci Bikin Ƙetarewa?”
খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিনে, শিষ্যেরা যীশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, “নিস্তারপর্বের ভোজ গ্রহণের প্রস্তুতি আমরা কোথায় করব?”
18 Ya amsa ya ce, “Ku shiga gari wurin wāne, ku ce masa, ‘Malam ya ce, lokacina ya yi kusa. Zan ci Bikin Ƙetarewa tare da almajiraina a gidanka.’”
তিনি উত্তর দিলেন, “তোমরা নগরে জনৈক ব্যক্তির কাছে যাও ও তাকে বলো, ‘গুরুমহাশয় বলছেন, আমার জন্য নির্ধারিত সময় এসে গেছে। আমি তোমার গৃহে আমার শিষ্যদের নিয়ে নিস্তারপর্বের ভোজ গ্রহণ করতে চাই।’”
19 Saboda haka almajiran suka yi yadda Yesu ya umarce su, suka kuwa shirya Bikin Ƙetarewa.
তাই শিষ্যেরা যীশুর নির্দেশমতো কাজ করলেন ও গিয়ে নিস্তারপর্বের ভোজ প্রস্তুত করলেন।
20 Da yamma ta yi, sai Yesu ya zauna don cin abinci tare da Sha Biyun.
সন্ধ্যা হলে, যীশু সেই বারোজনের সঙ্গে ভোজের টেবিলে হেলান দিয়ে বসলেন।
21 Yayinda suke cin abinci, sai ya ce, “Gaskiya nake gaya muku, ɗayanku zai bashe ni.”
তারা খাওয়াদাওয়া করছেন, এমন সময়ে যীশু বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।”
22 Suka yi baƙin ciki ƙwarai, suka fara ce masa da ɗaya-ɗaya, “Gaskiya nake gaya muku, ɗayanku zai bashe ni.”
তাঁরা ভীষণ দুঃখিত হলেন ও একের পর এক তাঁকে বললেন, “প্রভু, সে নিশ্চয়ই আমি নই?”
23 Yesu ya amsa ya ce, “Wanda ya sa hannunsa a kwano tare da ni ne, zai bashe ni.
যীশু উত্তর দিলেন, “যে আমার সঙ্গে খাবারের পাত্রে হাত ডুবালো, সেই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।
24 Ɗan Mutum zai tafi kamar yadda aka rubuta game da shi. Amma kaiton mutumin da zai bashe Ɗan Mutum! Da ma ba a haifi mutumin nan ba, da ya fi masa.”
মনুষ্যপুত্রের বিষয়ে যে রকম লেখা আছে, তেমনই তিনি চলে যাবেন, কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে, যে মনুষ্যপুত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে! তার জন্ম না হলেই বরং তার পক্ষে ভালো হত।”
25 Sa’an nan Yahuda, wanda zai bashe shi ya ce, “Tabbatacce ba ni ba ne, ko, Rabbi?” Yesu ya amsa ya ce, “I, kai ma ka fada.”
তখন, যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, সেই যিহূদা বলল, “রব্বি, সে নিশ্চয়ই আমি নই?” যীশু উত্তর দিলেন, “হ্যাঁ, তুমিই সে।”
26 Yayinda suke cikin cin abinci, Yesu ya ɗauki burodi, ya yi godiya ya kuma kakkarya, ya ba wa almajiransa yana cewa, “Ku karɓa ku ci; wannan jikina ne.”
তাঁরা যখন আহার করছিলেন, যীশু রুটি নিলেন, ধন্যবাদ দিলেন ও তা ভাঙলেন। আর তিনি তাঁর শিষ্যদের দিলেন ও বললেন, “তোমরা নাও, এবং ভোজন করো; এ আমার শরীর।”
27 Sa’an nan ya ɗauki kwaf, ya yi godiya, ya kuma ba su, yana cewa, “Ku shassha daga cikinsa, dukanku.
তারপর তিনি পানপাত্র নিলেন, ধন্যবাদ দিলেন ও শিষ্যদের তা দিয়ে বললেন, “তোমরা সবাই এর থেকে পান করো।
28 Wannan jinina ne na sabon alkawari, wanda aka zubar saboda mutane da yawa, don gafarar zunubai.
এ আমার রক্ত, সেই নতুন নিয়মের রক্ত, যা পাপক্ষমার উদ্দেশ্যে অনেকের জন্য পাতিত হচ্ছে।
29 Ina gaya muku, ba zan ƙara shan ruwan inabin nan ba har sai ranar da zan sha shi sabo tare da ku a mulkin Ubana.”
আমি তোমাদের বলছি, এখন থেকে আমি এই দ্রাক্ষারস আর কখনও পান করব না, যতদিন না আমি আমার পিতার রাজ্যে তোমাদের সঙ্গে নতুন দ্রাক্ষারস পান করি।”
30 Da suka rera waƙa, sai suka fita, suka tafi Dutsen Zaitun.
পরে তাঁরা একটি গান করে সেখান থেকে বের হয়ে জলপাই পর্বতে গেলেন।
31 Sai Yesu ya ce musu, “A wannan dare, dukanku za ku ja da baya saboda ni, gama a rubuce yake cewa, “‘Zan bugi makiyayin, tumakin garken kuwa za su fasu.’
তারপর যীশু তাঁদের বললেন, “এই রাত্রিতে তোমরা সবাই আমাকে ছেড়ে চলে যাবে, কারণ এরকম লেখা আছে, “‘আমি পালরক্ষককে আঘাত করব, তাতে পালের মেষেরা ছিন্নভিন্ন হয়ে যাবে।’
32 Amma bayan na tashi, zan sha gabanku zuwa Galili.”
কিন্তু আমি উত্থিত হলে পর, আমি তোমাদের আগেই গালীলে পৌঁছাব।”
33 Bitrus ya amsa ya ce, “Ko da duka sun ja da baya saboda kai, ba zan taɓa ja da baya ba.”
পিতর উত্তর দিলেন, “সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও, আমি কিন্তু কখনও যাব না।”
34 Yesu ya amsa ya ce, “Gaskiya nake gaya maka, a daren nan, kafin zakara yă yi cara, za ka yi mūsun sanina sau uku.”
প্রত্যুত্তরে যীশু বললেন, “আমি তোমাকে সত্যিই বলছি, আজ রাত্রে, মোরগ ডাকার আগেই, তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।”
35 Bitrus ya furta, “Ko da ma zan mutu ne tare da kai, ba zan taɓa yin mūsun saninka ba.” Dukan sauran almajiran ma suka faɗa haka.
কিন্তু পিতর তাঁকে বললেন, “আপনার সঙ্গে যদি আমাকে মৃত্যুবরণও করতে হয়, তাহলেও আমি আপনাকে কখনোই অস্বীকার করব না।” অন্য সব শিষ্যও একই কথা বললেন।
36 Sa’an nan Yesu ya tafi da almajiransa zuwa wani wurin da ake kira Getsemane, ya ce musu, “Ku zauna nan, in je can in yi addu’a.”
তারপর যীশু তাঁর শিষ্যদের সঙ্গে গেৎশিমানি নামে এক স্থানে গেলেন। তিনি তাদের বললেন, “আমি যতক্ষণ ওখানে প্রার্থনা করি তোমরা ততক্ষণ এখানে বসে থাকো।”
37 Ya ɗauki Bitrus da’ya’ya biyun nan na Zebedi tare da shi, sai ya fara baƙin ciki, ya kuma damu.
তিনি পিতর ও সিবদিয়ের দুই পুত্রকে তাঁর সঙ্গে নিলেন। তিনি ক্রমেই দুঃখার্ত ও ব্যাকুল হতে লাগলেন।
38 Sai ya ce musu, “Raina yana cike da baƙin ciki har kamar zan mutu. Ku dakata a nan, ku kuma yi tsaro tare da ni.”
তারপর তিনি তাঁদের বললেন, “আমার প্রাণ মৃত্যু পর্যন্ত দুঃখার্ত হয়েছে। তোমরা এখানে থাকো, এবং আমার সঙ্গে জেগে থাকো।”
39 Da ya yi gaba kaɗan, sai ya fāɗi a ƙasa, ya yi addu’a ya ce, “Ubana, in mai yiwuwa ne, a ɗauke mini wannan kwaf. Amma ba nufina ba, sai naka.”
আরও কিছু দূর এগিয়ে, তিনি ভূমিতে উবুড় হয়ে প্রার্থনা করলেন, “পিতা, যদি সম্ভব হয়, এই পানপাত্র আমার কাছ থেকে দূর করে দাও। তবুও আমার ইচ্ছামতো নয়, কিন্তু তোমারই ইচ্ছামতো হোক।”
40 Sa’an nan ya komo wurin almajiransa, ya tarar suna barci. Ya tambayi Bitrus ya ce, “Ashe, ba za ku iya yin tsaro tare da ni ko na sa’a guda ba?
তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে এসে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে জিজ্ঞাসা করলেন, “তোমরা কি এক ঘণ্টাও আমার সঙ্গে জেগে থাকতে পারলে না?
41 Ku yi tsaro, ku kuma yi addu’a, don kada ku fāɗi cikin jarraba. Ruhu yana so, sai dai jiki raunana ne.”
জেগে থাকো ও প্রার্থনা করো, যেন তোমরা প্রলোভনে না পড়ো। আত্মা ইচ্ছুক, কিন্তু শরীর দুর্বল।”
42 Ya sāke tafiya sau na biyu, ya yi addu’a ya ce, “Ubana, in ba zai yiwu a ɗauke wannan kwaf ba sai na sha shi, to, bari a aikata nufinka.”
তিনি দ্বিতীয়বার গিয়ে প্রার্থনা করলেন, “পিতা আমার, আমি পান না করলে যদি এই পাত্র দূর না হয়, তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক।”
43 Da ya dawo, har yanzu ya tarar suna barci, domin idanunsu sun yi nauyi da barci.
যখন তিনি ফিরে এলেন, তিনি আবার তাঁদের ঘুমাতে দেখলেন, কারণ তাঁদের চোখের পাতা ভারী হয়ে উঠেছিল।
44 Saboda haka ya sāke barinsu, ya yi addu’a sau na uku, yana maimaita iri abu guda.
তাই তিনি পুনরায় তাদের ছেড়ে এগিয়ে গেলেন ও একই কথা বলে তৃতীয়বার প্রার্থনা করলেন।
45 Sa’an nan ya komo wurin almajiransa, ya ce musu, “Har yanzu kuna barci kuna hutawa ba? Ga shi, sa’a ta yi kusa, an kuma bashe Ɗan Mutum a hannuwan masu zunubi.
তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে গিয়ে বললেন, “তোমরা কি এখনও ঘুমিয়ে আছ ও বিশ্রাম করছ? দেখো, সময় হয়েছে। মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।
46 Ku tashi, mu tafi! Ga mai bashe ni nan yana zuwa!”
ওঠো, চলো আমরা যাই! দেখো, আমার বিশ্বাসঘাতক এসে পড়েছে!”
47 Yayinda yana cikin magana, sai Yahuda, ɗaya daga cikin Sha Biyun nan, ya iso. Tare da shi kuwa ga taro mai yawa riƙe da takuba da sanduna, manyan firistoci da dattawan mutane ne suka turo su.
তিনি তখনও কথা বলছেন সেই সময় বারোজনের অন্যতম যিহূদা সেখানে এসে উপস্থিত হল। তার সঙ্গে ছিল একদল সশস্ত্র লোক, তাদের হাতে ছিল তরোয়াল ও লাঠিসোঁটা। প্রধান যাজকেরা ও লোকসমূহের প্রাচীনবর্গ তাদের পাঠিয়েছিল।
48 To, mai bashe shi ɗin, ya riga ya shirya alama da su, “Wanda na yi masa sumba, shi ne mutumin; ku kama shi.”
সেই বিশ্বাসঘাতক তাদের এই সংকেত দিয়ে রেখেছিল, “যাকে আমি চুম্বন করব, সেই ওই ব্যক্তি; তাকে গ্রেপ্তার কোরো।”
49 Da zuwansa, sai ya miƙe zuwa wurin Yesu ya ce, “Gaisuwa, Rabbi!” Sa’an nan ya yi masa sumba.
সেই মুহূর্তেই যীশুর কাছে গিয়ে যিহূদা বলল, “রব্বি, নমস্কার!” আর তাঁকে চুম্বন করল।
50 Yesu ya amsa ya ce, “Aboki, yi abin da ya kawo ka.” Sa’an nan mutanen suka matso, suka kama Yesu suka riƙe shi.
যীশু উত্তর দিলেন, “বন্ধু, যা করতে এসেছ, তুমি তাই করো।” তখন সেই লোকেরা এগিয়ে এসে যীশুকে ধরল ও তাঁকে গ্রেপ্তার করল।
51 Ganin haka, sai ɗaya daga cikin waɗanda suke tare da Yesu, ya zaro takobinsa ya kai wa bawan babban firist sara, ya fille masa kunne.
তাই দেখে যীশুর সঙ্গীদের একজন তাঁর তরোয়াল বের করে মহাযাজকের দাসকে আঘাত করে তার কান কেটে ফেললেন।
52 Sai Yesu ya ce, masa, “Mai da takobinka kube, gama duk masu zare takobi, a takobi za su mutu.
যীশু তাঁকে বললেন, “তোমার তরোয়াল পুনরায় স্বস্থানে রাখো, কারণ যারাই তরোয়াল ধারণ করে তারাই তরোয়ালের দ্বারা মৃত্যুবরণ করবে।
53 Kuna tsammani ba zan iya kira Ubana, nan take kuwa yă aiko mini fiye da rundunar mala’iku goma sha biyu ba?
তুমি কি মনে করো? আমি কি আমার পিতাকে ডাকতে পারি না, আর তিনি সঙ্গে সঙ্গে কি আমার অধীনে বারোটি বাহিনীরও বেশি দূত পাঠিয়ে দেবেন না?
54 Amma ta yaya za a cika Nassin da ya ce dole haka yă faru?”
তাহলে শাস্ত্রবাণী কীভাবে পূর্ণ হবে, যা বলে যে, এসব এভাবেই ঘটবে?”
55 A wannan lokaci sai Yesu ya ce wa taron, “Ina jagoran wani tawaye ne, da kuka fito da takuba da kuma sanduna domin ku kama ni? Kowace rana ina zama a filin haikali ina koyarwa, ba ku kuwa kama ni ba.
সেই সময় যীশু লোকদের বললেন, “আমি কি কোনও বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছি যে, তোমরা তরোয়াল ও লাঠিসোঁটা নিয়ে আমাকে ধরতে এসেছ? প্রতিদিন আমি মন্দির চত্বরে বসে শিক্ষা দিয়েছি, তখন তো তোমরা আমাকে গ্রেপ্তার করোনি।
56 Amma wannan duka ya faru ne don a cika rubuce-rubucen annabawa.” Sa’an nan dukan almajiran suka yashe shi suka gudu.
কিন্তু এ সমস্ত এজন্যই ঘটছে, যেন ভাববাদীদের লিখিত বচনগুলি পূর্ণ হয়।” তখন সব শিষ্য তাঁকে ত্যাগ করে পালিয়ে গেলেন।
57 Waɗanda suka kama Yesu kuwa suka kai shi wurin Kayifas, babban firist, inda malaman dokoki da dattawa suka taru.
যারা যীশুকে গ্রেপ্তার করেছিল, তারা তাঁকে মহাযাজক কায়াফার কাছে নিয়ে গেল। সেখানে সব শাস্ত্রবিদ ও লোকদের প্রাচীনবর্গ সমবেত হয়েছিল।
58 Amma Bitrus ya bi daga nesa, har zuwa cikin filin gidan babban firist. Ya shiga, ya zauna tare da masu gadi, don yă ga ƙarshen abin.
কিন্তু পিতর দূর থেকে, মহাযাজকের উঠান পর্যন্ত যীশুকে অনুসরণ করলেন। তিনি প্রবেশ করে শেষ পর্যন্ত কী হয়, তা দেখার জন্য রক্ষীদের কাছে গিয়ে বসলেন।
59 Sai manyan firistoci da’yan majalisa duka suka yi ta neman shaidar ƙarya a kan Yesu, don su sami dama su kashe shi.
প্রধান যাজকেরা ও সমস্ত মহাসভা যীশুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য-প্রমাণ খুঁজছিল।
60 Amma ba su sami ko ɗaya ba, ko da yake masu shaidar ƙarya da yawa sun firfito. A ƙarshe, biyu suka zo gaba,
বহু মিথ্যাসাক্ষী এগিয়ে এলেও তারা সেরকম কিছুই পেল না। শেষে দুজন এগিয়ে
61 suka furta cewa, “Wannan mutum ya ce, ‘Ina iya rushe haikalin Allah, in sāke gina shi cikin kwana uku.’”
এসে বলল, “এই লোকটি বলেছিল, ‘আমি ঈশ্বরের মন্দির ভেঙে ফেলতে ও তিনদিনের মধ্যে তা পুনর্নির্মাণ করতে পারি।’”
62 Sa’an nan babban firist ya miƙe tsaye, ya ce wa Yesu, “Ba ka da wata amsa? Shaidar da mutanen nan suke yi a kanka fa?”
তখন মহাযাজক উঠে দাঁড়িয়ে যীশুকে বললেন, “তুমি কি উত্তর দেবে না? এই লোকেরা তোমার বিরুদ্ধে যেসব অভিযোগ নিয়ে এসেছে, এগুলি কী?”
63 Amma Yesu ya yi shiru. Sai babban firist ya ce masa, “Na haɗa ka da Allah mai rai. Faɗa mana in kai ne Kiristi, Ɗan Allah.”
যীশু তবুও নীরব রইলেন। মহাযাজক তাঁকে বললেন, “আমি জীবন্ত ঈশ্বরের নামে শপথ করে তোমাকে অভিযুক্ত করছি: আমাদের বলো দেখি, তুমিই কি সেই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র?”
64 Sai Yesu ya amsa ya ce, “I, haka yake yadda ka faɗa. Sai dai ina gaya muku duka, nan gaba, za ku ga Ɗan Mutum zaune a hannun dama na Mai Iko, yana kuma zuwa a kan gizagizan sama.”
যীশু উত্তর দিলেন, “হ্যাঁ, ঠিক তাই, যেমন তুমি বলেছ। কিন্তু আমি তোমাদের সবাইকে বলছি: ভাবীকালে তোমরা মনুষ্যপুত্রকে সেই সর্বশক্তিমান ঈশ্বরের ডানদিকে বসে থাকতে ও স্বর্গের মেঘে করে আসতে দেখবে।”
65 Sa’an nan babban firist ya yage tufafinsa ya ce, “Ya yi saɓo! Don me muke bukatar ƙarin shaidu? Ga shi, yanzu kun dai ji saɓon.
তখন মহাযাজক তাঁর কাপড় ছিঁড়ে ফেলে বললেন, “ও ঈশ্বরনিন্দা করেছে! আমাদের আর সাক্ষ্য-প্রমাণের কী প্রয়োজন? দেখো, এখন তোমরা ঈশ্বরনিন্দা শুনলে।
66 Me kuka gani?” Suka amsa, suka ce, “Ya cancanci mutuwa.”
তোমাদের অভিমত কী?” তারা উত্তর দিল, “ও মৃত্যুরই যোগ্য।”
67 Sai suka tottofa masa miyau a fuskarsa, suka kuma bubbuge shi da hannuwansu. Waɗansu kuma suka mammare shi
তারা তখন তাঁর মুখে থুতু দিল ও তাঁকে ঘুসি মারল।
68 suka ce, “Yi mana annabci, Kiristi. Wa ya buge ka?”
অন্যেরা তাঁকে চড় মেরে বলতে লাগল, “ওরে খ্রীষ্ট, আমাদের কাছে ভাববাণী বল দেখি, কে তোকে মারল?”
69 To, Bitrus yana nan zaune a filin, sai wata yarinya baiwa, ta zo wurinsa. Ta ce, “Kai ma kana tare da Yesu mutumin Galili.”
সেই সময় পিতর বাইরের উঠানে বসেছিলেন। একজন দাসী তাঁর কাছে এসে বলল, “তুমিও সেই গালীলীয় যীশুর সঙ্গে ছিলে।”
70 Amma ya yi mūsu a gabansu duka. Ya ce, “Ban san abin da kike magana ba.”
কিন্তু তিনি তাদের সবার সামনে সেকথা অস্বীকার করলেন। তিনি বললেন, “আমি জানি না, তুমি কী বলছ।”
71 Sa’an nan ya fito zuwa hanyar shiga, inda wata yarinya kuma ta gan shi, ta ce wa mutanen da suke can, “Wannan mutum ma yana tare da Yesu Banazare.”
তখন তিনি ফটকের কাছে গেলেন। সেখানে অন্য একজন দাসী তাঁকে দেখে, সেখানকার লোকজনকে বলল, “এই লোকটিও নাসরতীয় যীশুর সঙ্গে ছিল।”
72 Ya sāke mūsu har da rantsuwa, yana cewa, “Ban ma san mutumin nan ba!”
তিনি শপথ করে আবার তা অস্বীকার করলেন, বললেন, “আমি ওই মানুষটিকে চিনি না!”
73 Bayan ɗan lokaci, sai na tsattsaye a wurin, suka hauro wurin Bitrus, suka ce, “Tabbatacce, kai ɗayansu ne, don harshen maganarka, ya tone ka.”
আরও কিছুক্ষণ পরে, যারা সেখানে দাঁড়িয়েছিল, তারা পিতরের কাছে গিয়ে বলল, “নিশ্চিতরূপে তুমি তাদেরই একজন, কারণ তোমার উচ্চারণভঙ্গিই তা প্রকাশ করছে।”
74 Sai ya fara la’antar kansa, yana ta rantsuwa yana ce musu, “Ban ma san mutumin nan ba!” Nan da take, sai zakara ya yi cara.
তখন তিনি নিজের উপরে অভিশাপ ডেকে এনে তাদের কাছে শপথ করে বললেন, “আমি ওই মানুষটিকে চিনিই না!” সেই মুহূর্তে একটি মোরগ ডেকে উঠল।
75 Sai Bitrus ya tuna da maganar da Yesu ya yi cewa, “Kafin zakara yă yi cara, za ka yi mūsun sani na sau uku.” Sai ya fita waje, ya yi ta kuka.
তখন যীশু যে কথা বলেছিলেন, তা পিতরের মনে পড়ল, “মোরগ ডাকার পূর্বে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।” আর তিনি বাইরে গিয়ে খুব কাঁদতে লাগলেন।

< Mattiyu 26 >