< Markus 16 >

1 Da Asabbaci ya wuce, sai Maryamu Magdalin, Maryamu mahaifiyar Yaƙub, da kuma Salome suka sayi kayan ƙanshi domin su je su shafa wa jikin Yesu.
বিশ্রামবার শেষ হওয়ার পর মগ্দলীনী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমী ভালো গন্ধযুক্ত জিনিস কিনলেন, যেন গিয়ে তাঁকে মাখিয়ে দিতে পারেন।
2 A ranar farko ta mako, da sassafe, bayan fitowar rana, suna kan hanyarsu zuwa kabarin ke nan,
সপ্তাহের প্রথম দিন তাঁরা খুব ভোরে, সূর্য্য ওঠার পর, কবরের কাছে এলেন।
3 sai suka tambaye juna suka ce, “Wane ne zai gungura mana dutsen daga bakin kabarin?”
তাঁরা নিজেদের মধ্য বলাবলি করছিলেন, কবরের দরজা থেকে কে আমাদের পাথরখান। সরিয়ে দেবে?
4 Amma da suka ɗaga kai, sai suka ga cewa, an riga an gungura dutsen. Dutsen kuwa babba ne.
এমন দিন তাঁরা কবরের কাছে এসে দেখলেন অত বড় পাথরখানা কে সরিয়ে দিয়েছে।
5 Da suna shiga cikin kabarin, sai suka ga wani saurayi sanye da farar riga, yana zaune a hannun dama, sai suka firgita.
তারপরে তাঁরা কবরের ভেতরে গিয়ে দেখলেন, ডান পাশে সাদা কাপড় পরে একজন যুবক বসে আছেন; তাতে তাঁরা খুব অবাক হলেন।
6 Ya ce, “Kada ku firgita. Kuna neman Yesu Banazare wanda aka gicciye ne. Ya tashi! Ba ya nan. Ku dubi inda aka kwantar da shi.
তিনি তাদেরকে বললেন, অবাক হওয়ার কিছু নেই, তোমরা যে ক্রুশে হত নাসরতীয় যীশুর খোঁজ করছ। তিনি এখানে নেই, এখানে নেই; দেখ এই জায়গায় তাঁকে রেখেছিল;
7 Amma ku tafi ku gaya wa almajiransa da kuma Bitrus cewa, ‘Ya sha gabanku zuwa Galili. Can za ku gan shi, kamar yadda ya faɗa muku.’”
কিন্তু তোমরা যাও তাঁর শিষ্যদের আর পিতরকে বল, তিনি তোমাদের আগে গালীলে যাচ্ছেন; যে রকম তিনি তোমাদেরকে বলেছিলেন, সেই জায়গায় সেখানে তোমরা তাঁকে দেখতে পাবে।
8 Da rawan jiki da kuma ruɗewa, matan suka fita a guje daga kabarin. Ba su kuwa gaya wa kowa ba, don suna tsoro.
তারপর তাঁরা কবর থেকে বেরিয়ে পালিয়ে গেলেন কারণ তাঁরা অবাক হয়েছিলেন ও কাঁপছিলেন তাঁরা আর কাউকে কিছু বললেন না কারণ তাঁরা ভয় পেয়েছিলেন।
9 (note: The most reliable and earliest manuscripts do not include Mark 16:9-20.) Da Yesu ya tashi daga matattu da safe, a ranar farko ta mako, ya fara bayyana ga Maryamu Magdalin, wadda ya fitar da aljanu bakwai daga cikinta.
(note: The most reliable and earliest manuscripts do not include Mark 16:9-20.) সপ্তাহের প্রথম দিনের যীশু সকালে উঠে প্রথমে সেই মগ্দলীনী মরিয়মকে দেখা দিলেন, যাঁর কাছ থেকে তিনি সাত ভূত ছাড়িয়ে ছিলেন।
10 Ta je ta gaya wa waɗanda dā suke tare da shi, waɗanda kuma suke makoki da kuka.
১০তিনিই গিয়ে যাঁরা যীশুর সঙ্গে থাকতেন, তাদেরকে খবর দিলেন, তখন তাঁরা শোক করছিলেন ও কাঁদছিলেন।
11 Da suka ji cewa Yesu yana da rai, har ma ta gan shi, ba su gaskata ba.
১১যখন তাঁরা শুনলেন যে, যীশু জীবিত আছেন, ও তাঁকে দেখা দিয়েছেন, তখন তাঁরা সেই কথা বিশ্বাস করলেন না।
12 Daga baya Yesu ya bayyana a wani kamanni dabam ga biyunsu, yayinda suke tafiya ƙauye.
১২তারপরে তাঁদের দুই জন যেমন পল্লীগ্রামে যাচ্ছিলেন, তখন তিনি আর এক চেহারায় তাঁদের দেখা দিলেন।
13 Waɗannan kuwa suka koma suka shaida wa sauran, amma su ma ba su gaskata ba.
১৩তাঁরা গিয়ে অপর সবাইকে এই কথা জানালেন, কিন্তু তাঁদের কথাতেও তাঁরা বিশ্বাস করলেন না।
14 Bayan haka, Yesu ya bayyana ga Sha Ɗayan, yayinda suke cin abinci. Ya tsawata musu a kan rashin bangaskiyarsu, da yadda suka ƙi gaskata waɗanda suka gan shi bayan ya tashi.
১৪তারপরে সেই এগারো জন শিষ্য খেতে বসলে তিনি তাঁদের আবার দেখা দিলেন এবং তাঁদের বিশ্বাসের অভাব ও মনের কঠিনতার জন্য তিনি তাদের বকলেন; কারণ তিনি মৃত্যু থেকে জীবিত হওয়ার পর যাঁরা তাঁকে দেখেছিলেন তাঁদের কথায় তাঁরা অবিশ্বাস করল।
15 Ya ce, musu, “Ku tafi cikin dukan duniya, ku yi wa’azin bishara ga dukan halitta.
১৫যীশু সেই শিষ্যদের বললেন, তোমরা পৃথিবীর সব জায়গায় যাও, সব লোকেদের কাছে গিয়ে ঈশ্বরের সুসমাচার প্রচার কর।
16 Duk wanda ya gaskata, aka kuma yi masa baftisma, zai sami ceto. Amma duk wanda bai gaskata ba kuwa, zai hallaka.
১৬যে বিশ্বাস করে ও বাপ্তিষ্ম গ্রহণ করে, সে পাপ থেকে উদ্ধার পাবে; কিন্তু যারা বিশ্বাস করবে না, তারা শাস্তি পাবে।
17 Waɗannan alamu za su kasance tare da waɗanda suka gaskata. A cikin sunana za su fitar da aljanu, za su yi magana da sababbin harsuna.
১৭আর যারা বিশ্বাস করে, তাদের ভেতরে এই চিহ্নগুলো দেখা যাবে; তারা আমার নামে ভূত ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে।
18 Za su ɗauki macizai da hannuwansu. In kuwa suka sha mugun dafi, ba zai cuce su ba ko kaɗan. Za su ɗibiya hannuwansu a kan marasa lafiya, su kuwa warke.”
১৮তারা হাতে করে সাপ তুলবে এবং তারা যদি বিষাক্ত কিছু পান করে তাতেও তারা মারা যাবে না; তারা অসুস্থদের মাথার ওপরে হাত রাখলে তারা সুস্থ হবে।
19 Bayan Ubangiji Yesu ya yi musu magana, sai aka ɗauke shi zuwa sama, ya kuma zauna a hannun dama na Allah.
১৯যীশু শিষ্যদের সঙ্গে কথা বলার পর তিনি স্বর্গে চলে গেলেন এবং তিনি ঈশ্বরের ডান পাশে বসলেন।
20 Sai almajiran suka fita, suka yi wa’azi ko’ina. Ubangiji kuwa ya yi aiki tare da su, ya tabbatar da maganarsa ta wurin alamu da suke biye da maganar.
২০আর তাঁরা চলে গিয়ে সব জায়গায় প্রচার করতে লাগলেন এবং প্রভু তাদের সঙ্গে থেকে আশ্চর্য্য চিহ্ন দ্বারা সেই বাক্য প্রমাণ করলেন। আমেন।

< Markus 16 >